📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 সংশয়ের পর্যালোচনা

📄 সংশয়ের পর্যালোচনা


সংশয়ের পর্যালোচনা

দাবিটি ফুকাহায়ে কেরামের ফাতওয়া পরিপন্থী। সুস্পষ্ট কুফরি কথা-কাজের ক্ষেত্রেও 'ই'তিকাদ' তালাশ করার কথা বলা 'ইরতিদাদ'র সংজ্ঞা ও ফুকাহায়ে কেরামের ফাতওয়া পরিপন্থী।

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 দাবিটি ফুকাহায়ে কেরামের ফাতওয়া পরিপন্থী

📄 দাবিটি ফুকাহায়ে কেরামের ফাতওয়া পরিপন্থী


সুস্পষ্ট কুফরি কথা-কাজের ক্ষেত্রেও 'ই'তিকাদ' তালাশ করার কথা বলা 'ইরতিদাদ'র সংজ্ঞা ও ফুকাহায়ে কেরামের ফাতওয়া পরিপন্থী।

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ইরতিদাদের সংজ্ঞা

📄 ইরতিদাদের সংজ্ঞা


وشرعاً: هي كفر المسلم البالغ العاقل المختار الذي ثبت إسلامه ولو ببنوته لمسلم, وإن لم ينطق بالشهادتين. أو كفر من نطق بهما عالماً بأركان الإسلام ملتزماً بها, ويكون ذلك بالإتيان بصريح الكفر بلفظ يقتضيه, أو فعل يتضمنه ونحو ذلك. (১) وهذا التعريف هو أجمع التعاريف في الردة.
(১) المصباح (ردة), وجواهر الإكليل ۲۷۷/۲, والمغني ۱۲۳/۸, وابن عابدين ۳/ ۲۸۳. (الموسوعة الفقهية الكويتية, المادة: الردة, ١٧٨/٦)

“শরিআতের পরিভাষায় ইরতিদাদ বলা হয়, কোনো আকেল, বালেগ, ইচ্ছাশক্তির অধিকারী মুসলমানের কুফরি করা; যার ইসলাম সাব্যস্ত হয়েছে, চাই তা মুসলমানের সন্তান হওয়া হিসেবে হোক না কেনো, যদিও সে ‘শাহাদাতাইন’ উচ্চারণ না করে। অথবা যে ইসলামের ‘রুকন’ সম্পর্কে জ্ঞাত হয়ে, তা আঁকড়ে ধরে ‘শাহাদাতাইন' উচ্চারণ করেছে, তার কুফরি করাকে ইরতিদাদ বলে। আর তা প্রমাণিত হয় কুফর আবশ্যকীয় করে এমন কথা-কাজ ইত্যাদি দ্বারা সুস্পষ্ট কুফর প্রকাশ করার মাধ্যমে। এটিই ইরতিদাদের সর্বব্যাপী সংজ্ঞা।” (আলমাউসুআতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ, ৬/১৭৮)

قال البهوتي الحنبلي (المتوفى ١٠٥١هـ): و(المرتد) شرعاً الذي يكفر بعد إسلامه نطقاً أو اعتقاداً أو شكاً أو فعلاً. (كشاف القناع عن الإقناع للبهوتي, ٢٢٥/١٤)

“শরিআতের পরিভাষায় মুরতাদ বলা হয়, যে ইসলামের পর কুফরি করে, চাই সে কুফরিটা কথা, বিশ্বাস, সন্দেহপোষণ বা কাজের মাধ্যমে হোক।” (কাশশাফুল কিনা', ১৪/২২৫)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 কয়েকজন হানাফি ফকিহের ফাতওয়া

📄 কয়েকজন হানাফি ফকিহের ফাতওয়া


আবু আলি আসসামারকান্দি আলহানাফি (মৃ-৪৫০ হিজরির পর)

قال أبو علي محمد بن الوليد السمرقندي الحنفي في كتابه "الجامع الأصغر": إذا قال الرجل كلمة الكفر عمداً لكنه لم يعتقد الكفر، قال بعض أصحابنا: لا يكفر، لأن الكفر متعلق بالضمير ولم يعقد ضميره على الكفر، وقال بعضهم يكفر، هو الصحيح عندنا، لأنه استخف بدينه. الفتاوى الصغرى - المخطوطة ص۲۳۷ - ليوسف بن أحمد الخوارزمي الخاصي، المتوفى ٦٣٤هـ ، البحر الرائق، ٢١٠/٥ ، الهندية، ٢٧٦/٢، رد المحتار، ٢٧٢/٦)

“কেউ যদি কুফরের ই'তিকাদ না রেখে ইচ্ছাকৃত কুফরি কথা উচ্চারণ করে; হানাফিদের কেউ কেউ বলেছেন, তাকে কাফের বলা হবে না। কেননা কুফরের সম্পর্ক হলো অন্তরের সঙ্গে, এখানে তার অন্তর কুফরের উপর স্থির হয়নি। আর কেউ কেউ বলেছেন, তাকে কাফের আখ্যায়িত করা হবে। আমাদের মতে এটাই সহিহ কথা। কেননা সে তার দ্বীনকে হেয়জ্ঞান করেছে।” (আলফাতাওয়াস সুগরা, পাণ্ডুলিপি পৃ: ২৩৭, আলবাহরুর রায়েক, ৫/২১০, হিন্দিয়া, ২/২৭৬, রদ্দুল মুহতার, ৬/২৭২)

ফন্ট সাইজ
15px
17px