📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 চ) মুরতাদ হওয়া ও কুফর প্রচার অনুমোদিত

📄 চ) মুরতাদ হওয়া ও কুফর প্রচার অনুমোদিত


চ) মুরতাদ হওয়া ও কুফর প্রচার অনুমোদিত: ধারা: ৪১। (১) (ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে। (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান - পঞ্চদশ সংশোধন আইন ২০১১- তৃতীয় ভাগ, মৌলিক অধিকার, পৃ: ১২)

উপরোল্লিখিত কুফরি ধারাগুলো প্রস্তাবনা, প্রথমভাগ, দ্বিতীয়ভাগ ও তৃতীয়ভাগের বিধানাবলী; যেগুলো সবসময়ের জন্য অপরিবর্তিত। আমরা নিচের ধারাটি দেখতে পারি-

ধারা: ৭খ। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান - পঞ্চদশ সংশোধন আইন ২০১১- প্রথম ভাগ, প্রজাতন্ত্র, পৃঃ ৩)

এই কুফরি সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করার ব্যাপারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রতি-মন্ত্রী ও উপমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, প্রধান বিচারপতি বা বিচারক, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারী কর্ম কমিশনের সদস্য - প্রত্যেকের শপথ বাক্যে আছে: '.......আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব।' (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান -পঞ্চদশ সংশোধন আইন ২০১১- তৃতীয় তফসিল, ১৪৮ অনুচ্ছেদ, শপথ ও ঘোষণা, পৃ: ৬৫-৬৮)

ফন্ট সাইজ
15px
17px