📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ইসহাক ইবনে রাহুইয়া, আহমাদ ইবনে হাম্বল

📄 ইসহাক ইবনে রাহুইয়া, আহমাদ ইবনে হাম্বল


قال الإمام أبو يعقوب إسحاق بن إبراهيم الحنظلي المعروف بابن راهويه ..... وأحمد: قد أجمع المسلمون أن من سب الله أو سب رسوله ﷺ أو دفع شيئاً مما أنزل الله..... أنه كافر بذلك وإن كان مقراً بكل ما أنزل الله (الصارم المسلول لابن تيمية، ٩٥٥/٣، إكفار الملحدين لأنور شاه الكشميري، ص۱۱۹)

“সমস্ত উম্মাহ এ ব্যাপারে একমত, যে আল্লাহ তাআলা বা তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, অথবা আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত কোনো বিধানকে রদ করে....., সে আল্লাহ তাআলার অবতীর্ণ সবকিছু স্বীকার করলেও কাফের।” (আসসারিমুল মাসলুল, ৩/৯৫৫, ইকফারুল মুলহিদিন, পৃ: ১১৯)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 আবু বকর আলজাসসাস আলহানাফি

📄 আবু বকর আলজাসসাস আলহানাফি


قال الإمام أبو بكر الجصاص الحنفي (باب وجوب طاعة الرسول تحت "فلا وربك لا يؤمنون ..... "): وفي هذه الآية دلالة على أن من رد شيئاً من أوامر الله تعالى أو أوامر رسوله صلى الله عليه وسلم، فهو خارج من الإسلام سواء رده من جهة الشك فيه أو من جهة ترك القبول والامتناع من التسليم، وذلك يوجب صحة ما ذهب إليه الصحابة في حكمهم بارتداد من امتنع من أداء الزكاة وقتلهم وسبي ذراريهم. (أحكام القرآن للجصاص، ١٨١/٣)

“এই আয়াত থেকে প্রতীয়মান, যে আল্লাহ তাআলা বা তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুম রদ করে, সে ইসলাম থেকে বের হয়ে যায়। চাই তা সন্দেহের ভিত্তিতে হোক অথবা গ্রহণ করা থেকে বিরত থাকা হিসেবে হোক। এটি যাকাত আদায় থেকে বিরত থাকা ব্যক্তিদের ব্যাপারে মুরতাদ হওয়ার হুকুম দেয়া, তাদেরকে হত্যা করা এবং তাদের সন্তানদের বন্দি করার ব্যাপারে সাহাবায়ে কেরামের অবস্থানের সঠিকতা প্রমাণ করে।” (আহকামুল কুরআন, ৩/১৮১)

টিকাঃ
১৬. ইমাম আবু বকর জাসসাস এখানে কর্ম ও অবস্থানের আলোকে 'কুফরে আকবর'র একটি সুরত উল্লেখ করেছেন, আর পরবর্তীতে সুরা মায়েদার আয়াত তথা আমাদের আলোচ্য দলিলের অধীনে 'কুফরে আকবর'র দুটি সুরত উল্লেখ করেছেন; অর্থাৎ আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা অথবা ভিন্ন বিধানে ফয়সালা করে সেটিকে আল্লাহর বিধান আখ্যা দেয়া। (দেখুন: আহকামুল কুরআন, ৪/৯৩)। পরবর্তী দুটি সুরতের ব্যাপারে যেহেতু উল্লেখযোগ্য কোনো সংশয় পেশ করা হয় না, তাই এখানে সে দুটি উল্লেখ করার প্রয়োজন নেই। যে সুরতের ব্যাপারে কারো কারো সংশয় তৈরি হয়েছে সেটি উল্লেখ করাই আমাদের উদ্দেশ্য। এছাড়াও এখানে উল্লিখিত সুরত যদি ইমাম জাসসাসের দৃষ্টিতে 'জুহুদ' অস্বীকার নির্দেশক হয়, তাহলে তা পরবর্তীতে উল্লিখিত দুই সুরতের প্রথম সুরতের অন্তর্ভুক্ত। তখন এটিকে ভিন্ন সুরত আখ্যা দেয়ার প্রয়োজন হবে না।

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 কাযি বাইযাবি

📄 কাযি বাইযাবি


قال العلامة البيضاوي: وَمَنْ لَمْ يَحْكُمْ بِما أَنْزَلَ اللهُ مستهيناً به منكراً له. فَأُولئِكَ هُمُ الْكَافِرُونَ لاستهانتهم به وتمردهم بأن حكموا بغيره. (تفسير البيضاوي، ١٢٨/٢)

“যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করতে অস্বীকৃতি জানিয়ে, বিষয়টিকে হালকা জ্ঞান করে সে অনুযায়ী ফয়সালা করলো না, তারা বিষয়টিকে হালকা মনে করায় এবং এর বিপরীতে ফয়সালা করার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় কাফের হিসেবে সাব্যস্ত হবে।” (তাফসিরে বাইযাবি, ২/১২৮)

টিকাঃ
১৭. কাযি বায়যাবির "منكراً له" শব্দের অর্থ আল্লাহ তাআলার বিধান অস্বীকার করার পরিবর্তে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করতে অস্বীকৃতি জানানো দ্বারা করেছি; কারণ, তিনি কাফের হওয়ার কারণ হিসেবে বিধান অস্বীকার করাকে উল্লেখ করেননি, বরং বিধান অনুযায়ী ফয়সালা না করাকে উল্লেখ করেছেন। হাঁ! আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করার বিষয়কে হালকা জ্ঞান করে সে অনুযায়ী ফয়সালা না করার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা অস্বীকার করার নামান্তর।

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 আবুল বারাকাত আননাসাফি আলহানাফি

📄 আবুল বারাকাত আননাসাফি আলহানাফি


قال الإمام النسفي الحনفي: {وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ الله} مستهيناً به {فأولئك هم الكافرون} . (تفسير النسفي، ٤٤٩/١)

“যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করার বিষয়টিকে হালকা মনে করে সে অনুযায়ী ফয়সালা করলো না, তারা কাফের।” (তাফসিরে নাসাফি, ১/৪৪৯)

ফন্ট সাইজ
15px
17px