📄 বন্ধা ও বৃদ্ধ পিতা-মাতা থেকে সন্তান আসা
উল্লিখিত আয়াতে এমন বাবা-মা থেকে সন্তান জন্মগ্রহণের কথা উঠে এসেছে, যাদের থেকে স্বাভাবিকভাবে সন্তান জন্ম নেয় না। এই অসাধারণ সন্তান জন্মগ্রহণের জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আর এর পেছনে লুকিয়ে আছে প্রজ্ঞাপূর্ণ বিষয়। এ জ্ঞান এবং প্রজ্ঞা বোঝানোর জন্যই আল্লাহ তাআলার উল্লিখিত নাম দুটি ঘটনার মধ্যে আনা হয়েছে। কারণ এই সন্তান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তিনি ওয়াকিবহাল। আর প্রজ্ঞার কারণে তিনি এই সন্তানকে যথাসময়ে ও যথাস্থানে সৃষ্টি করেছেন।
পুনরুত্থান নিয়ে কেউ ভাবলে, কুরআন থেকে যথেষ্ট দলিল খুঁজে পাবে। সাথে সাথে মানুষের অন্তরে উদিত সংশয়ের খণ্ডনও সে দেখতে পাবে। আল্লাহ তাআলা তাওফীক দিলে, কুরআন কারীমের আরোগ্য, হিদায়াত, কার্যকারিতা, চমৎকার বর্ণনাশৈলী, সংশয়ের ব্যাপারে সতর্কতা, অন্তর প্রশান্তকারী উত্তর এবং দীপ্তিমান ইয়াকীন নিয়ে আমি যা কিছু দেখতে পেয়েছি, তা নিয়ে একটি বই লিখব। এখানে সেসব বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। মোটকথা, সব বস্তুর সৃষ্টিগত এবং আদেশগত উৎস হলো আল্লাহ তাআলার জ্ঞান এবং তাঁর প্রজ্ঞা।
টিকাঃ
[৭৮] লেখক এমন কিছু প্রমাণ এবং সেগুলোর ওপর আপত্তি উত্থাপন নিয়ে ই'লামুল মুকিঈন : ১/১৩৮-১৪৮-এ আলোচনা করেছেন।