📘 মুনাফিকী > 📄 মুনাফিকদের সাথে বন্ধুত্ব গড়ে না তোলা

📄 মুনাফিকদের সাথে বন্ধুত্ব গড়ে না তোলা


আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَأْلُوْنَكُمْ خَبَالاً وَدُّوْا مَا عَنتُمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيْنَا لَكُمُ الآيَاتِ إِنْ كُنتُمْ تَعْقِلُوْنَ -
'হে বিশ্বাসীগণ! তোমরা তোমাদের ব্যতীত অন্যদের অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। যারা তোমাদের ক্ষতি করতে আদৌ ত্রুটি করবে না। তারা চায় তোমরা কষ্টে পতিত হও। বিদ্বেষ তাদের যবান দিয়েই বেরিয়ে আসে। আর তাদের বুকের মধ্যে যা লুকিয়ে আছে, তা আরও মারাত্মক। আমরা তোমাদের জন্য আয়াত সমূহ বিশদভাবে বর্ণনা করলাম, যদি তোমরা বুঝ' (আলে ইমরান ৩/১১৮)।
উক্ত আয়াত কিছু মুসলিম সম্পর্কে নাযিল হয়েছে। তারা তাদের ইহুদী মুনাফিক বন্ধুদের সঙ্গে গভীর মিতালি রাখত এবং প্রাক ইসলামী যুগে জাহেলিয়াতের যামানায় যেসব কারণে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠেছিল ইসলাম পরবর্তীকালেও তারা তা নির্ভেজালভাবে অটুট রেখেছিল। আল্লাহ তা'আলা এ আয়াতে তাদেরকে এমন বন্ধুত্ব রক্ষা করতে নিষেধ করেন এবং একই সাথে তাদের কোন কাজে ওদের থেকে পরামর্শ নিতেও নিষেধ করে দেন'।

টিকাঃ
৭১. ঐ, ৯/১৯০।
৭২. ঐ, ৭/১৪০।

📘 মুনাফিকী > 📄 মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চালনা এবং কঠোরতা আরোপ

📄 মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চালনা এবং কঠোরতা আরোপ


আল্লাহ তা'আলা বলেন, يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ - 'হে নবী! তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ কর। তাদের বাসস্থান হবে জাহান্নام। আর তা কতই না নিকৃষ্ট আবাস'! (তওবা ৯/৭৩)।
আল্লাহ তা'আলা বলছেন, হে নবী! তুমি কাফিরদের বিরুদ্ধে তরবারি ও অস্ত্র দিয়ে জিহাদ করো। আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আল্লাহ তার নবীকে যে আদেশ দিয়েছেন, তার ধরণ নিয়ে ব্যাখ্যাকারদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন, আল্লাহ নবীকে তাদের বিরুদ্ধে হাত, যবান ও অন্যান্য সকল উপায়ে জিহাদ করার আদেশ দিয়েছেন। ইবনু মাসউদ (রাঃ) এমনটাই বলেছেন ।
তুমি তাদের উপরে কঠোর হও অর্থাৎ মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ও ভয় দেখানোর মাধ্যমে কঠোর হও।

📘 মুনাফিকী > 📄 মুনাফিকদের প্রতি অবজ্ঞা দেখানো এবং তাদের নেতা না বানানো

📄 মুনাফিকদের প্রতি অবজ্ঞা দেখানো এবং তাদের নেতা না বানানো


عَنْ بُرَيْدَةَ قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدُ فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ-
বুরাইদা (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 'তোমরা কোন মুনাফিককে সাইয়্যিদ বা নেতা নামে আখ্যায়িত কর না। কেননা সে যদি সত্যিই (তোমাদের) নেতা হয়, তাহ'লে তোমরা তোমাদের প্রভুকে ক্ষুব্ধ করবে'।

টিকাঃ
৭৩. আবুদাঊদ হা/৪৯৭৭; মিশকাত হা/৪৭৮০, সনদ ছহীহ।

📘 মুনাফিকী > 📄 মুনাফিকদের জানাযার ছালাতে অংশগ্রহণ না করা

📄 মুনাফিকদের জানাযার ছালাতে অংশগ্রহণ না করা


আল্লাহ তা'আলা বলেন,
وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَداً وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُوْلِهِ وَمَاتُوْا وَهُمْ فَاسِقُوْنَ.
'তাদের (মুনাফিকদের) কেউ মারা গেলে তুমি কখনও তার জানাযার ছালাত আদায় করবে না এবং তার কবরের পাশে দাঁড়াবে না। নিশ্চয়ই তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কুফরী করেছে এবং পাপাচারী অবস্থাতেই তাদের মৃত্যু হয়েছে' (তওবা ৯/৮৪)।
এই আয়াতের শানে নুযূল সম্পর্কে আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হ'তে বর্ণিত আছে যে,
لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَى جَاءَ ابْنُهُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ أَعْطِنِي قَمِيصَكَ أَكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ قَمِيصَهُ، وَقَالَ إِذَا فَرَغْتَ فَآذِنَا . فَلَمَّا فَرَغَ آذَنَهُ، فَجَاءَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَجَذَبَهُ عُمَرُ فَقَالَ أَلَيْسَ قَدْ نَهَاكَ اللهُ أَنْ تُصَلَّى عَلَى الْمُنَافِقِينَ فَقَالَ (اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ). فَنَزَلَتْ (وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا فَتَرَكَ الصَّلَاةَ عَلَيْهِمْ -
'যখন মুনাফিকদের দলপতি আব্দুল্লাহ ইবনু ওবাই মারা যায় তখন তার পুত্র আব্দুল্লাহ নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহ্র রাসূল (ছাঃ)! আপনার জামাটা আমাকে দিন, ওটা দিয়ে আমি তাকে কাফন দিব। আর আপনি তার জানাযার ছালাত আদায় করবেন এবং তার জন্য ক্ষমা চাইবেন। তিনি তাকে জামাটা দিয়ে বললেন, কাফন জড়ান শেষ হ'লে আমাকে জানাবে। তিনি কাফন সম্পন্ন করে তাঁকে জানালেন। রাসূল (ছাঃ) তখন জানাযার ছালাতে ইমামতির জন্য এগিয়ে গেলেন। কিন্তু সে সময় ওমর (রাঃ) তাঁকে টেনে ধরলেন এবং বললেন, আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাযার ছালাত আদায় করতে নিষেধ করেননি? তিনি কি বলেননি, তুমি তাদের জন্য মাফ চাও কিংবা না চাও সবই সমান। তুমি যদি তাদের জন্য সত্তর বারও ক্ষমা চাও তবুও আল্লাহ তাদের মোটেও ক্ষমা করবেন না? তখন অবতীর্ণ হয়- 'হে রাসূল! তুমি তাদের কেউ মারা গেলে কোন দিন তার জানাযার ছালাত আদায় করবে না এবং তার কবরের পাশে দাঁড়াবে না'। তারপর থেকে তিনি মুনাফিকদের জানাযার ছালাতে অংশ নেওয়া বন্ধ করে দেন।

টিকাঃ
৭৪. বুখারী হা/৫৭৯৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00