📘 মুনাফিকী 📄 দো'আ

📄 দো'আ


জুবায়ের ইবনু নুফায়ের (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়ার হিমছ শহরে আবুদ্দারদা (রাঃ)-এর বাড়িতে তাঁর সাথে দেখা করতে গেলাম। আমি যখন সেখানে পৌঁছলাম তখন দেখলাম, তিনি তাঁর ছালাতের জায়গায় দাঁড়িয়ে ছালাত আদায় করছেন। যখন তিনি বসে আত্তাহিয়্যাতু পড়া শেষ করলেন তখন মুনাফিকী থেকে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করতে লাগলেন। তাঁর ছালাত শেষ হ'লে আমি বললাম, হে আবুদ্দারদা আল্লাহ আপনাকে ক্ষমা করুন! মুনাফিকী নিয়ে আপনার ভাবনা কেন? তিনি অবাক সুরে বললেন, আল্লাহ মাফ কর! আল্লাহ মাফ কর (তিন বার)! বালা-মুছীবতের হাত থেকে কে নিশ্চিন্ত থাকতে পারে? বালা-মুছীবতের হাত থেকে কে নিশ্চিন্ত থাকতে পারে? আল্লাহ্র কসম! একজন মানুষ মুহূর্তের মধ্যে বিপদে পড়তে পারে এবং সেজন্যে তার দ্বীন-ধর্মও ত্যাগ করতে পারে।

টিকাঃ
৬৫. সিয়ারু আ'লামিন নুবালা ৬/৩৮২, যাহাবী সনদ ছহীহ বলেছেন।

📘 মুনাফিকী 📄 আনছারদের ভালবাসা

📄 আনছারদের ভালবাসা


আনাস (রাঃ) হ'তে বর্ণিত নবী করীম (ছাঃ) বলেছেন, آيَةُ الْإِيْمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ - ‘ঈমানের নিদর্শন আনছারদের প্রতি ভালবাসা এবং মুনাফিকীর নিদর্শন আনছারদের প্রতি বিদ্বেষ পোষণ করা'।

টিকাঃ
৬৬. বুখারী হা/১৭; মুসলিম হা/৭৪।

📘 মুনাফিকী 📄 আলী ইবনু আবী তালিব (রাঃ)-কে ভালবাসা

📄 আলী ইবনু আবী তালিব (রাঃ)-কে ভালবাসা


যির (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, আলী ইবনু আবী তালিব (রাঃ) বলেছেন, وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ إِنَّهُ لَعَهْدُ النَّبِيِّ الأُمِّيِّ صلى الله عليه وسلم إِلَى أَنَّهُ لاَ يُحِبُّنِي إِلا مُؤْمِنٌ وَلَا يُبْغِضُنِي إِلَّا مُنَافِقٌ - ‘যিনি ফসল উদগত করেন এবং জীবকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দান করেন তাঁর কসম! আমার সপক্ষে নিরক্ষর নবী (ছাঃ)-এর অছিয়ত রয়েছে যে, মুমিন ছাড়া আমাকে কেউ ভালবাসবে না এবং মুনাফিক ছাড়া কেউ আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে না'।

টিকাঃ
৬৭. মুসলিম হা/৭৮ 'ঈমান' অধ্যায়।

ফন্ট সাইজ
15px
17px