📘 মুনাফিকী > 📄 ছালাতের জামা'আতে আগেভাগে হাযির হওয়া

📄 ছালাতের জামা'আতে আগেভাগে হাযির হওয়া


আনাস ইবনু মালিক (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةِ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ.
'যে ব্যক্তি প্রথম তাকবীর প্রাপ্তিসহ একাধারে চল্লিশ দিন (পাঁচ ওয়াক্ত ছালাত) জামা'আতে আদায় করবে, তার জন্য দু'টি মুক্তিপত্র লিখে দেওয়া হবে। একটি জাহান্নام থেকে মুক্তি, দ্বিতীয়টি মুনাফিকী থেকে মুক্তি'।
জাহান্নام থেকে মুক্তি (براءة من النار) অর্থ জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করবে। যেমন বলা হয়, بَرَأَ مِنَ الدَّيْنِ وَالْعَيْبِ : خَلَصَ অমুক ঋণ ও দোষ থেকে মুক্তি পেয়েছে অর্থাৎ খালাস পেয়েছে। দোষ থেকে তার মুক্তি মিলেছে অর্থাৎ নির্দোষ সাব্যস্ত হয়েছে। নিফাক থেকে মুক্তি মেলা (براءة من النفاق) প্রসঙ্গে আল্লামা তিবী বলেছেন, ঐ লোকটি তার ছালাতের বদৌলতে দুনিয়াতে মুনাফিকের মত আমল করা থেকে নিরাপদ থাকবে এবং একনিষ্ঠ মুখলিছের মত আমল করার তাওফীক লাভ করবে। আর আখিরাতে সে মুনাফিকের জন্য বরাদ্দ শাস্তি থেকে নিরাপদে থাকবে। সে যে মুনাফিক ছিল না তৎসম্পর্কে সাক্ষ্য দেওয়া হবে। অর্থাৎ বলা হবে মুনাফিকরা যখন ছালাতে দাঁড়াত তখন আলসেমি করত। কিন্তু এই লোকটা ছিল তাদের বিপরীত। মিরকাত গ্রন্থে এমনটাই বলা হয়েছে।

টিকাঃ
৫৫. তিরমিযী হা/২৪১, মিশকাত হা/১১৪৪, সনদ হাসান।
৫৬. তুহফাতুল আহওয়াযী ২/৪০।

📘 মুনাফিকী > 📄 সদাচার ও দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ

📄 সদাচার ও দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلَا فِقْهُ فِي الدِّيْنِ -
আবু হুরায়রা (রাঃ) হ'তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 'দু'টি আচার কোন মুনাফিকের মধ্যে একত্রিত হয় না- সদাচার ও দ্বীন সম্পর্কিত জ্ঞান'।
হাদীছটিতে উদ্ধৃত حُسْنُ سَمْتٍ অর্থ কল্যাণের পথের অনুসন্ধান এবং নেককার লোকদের গুণে গুণান্বিত হওয়া, সেই সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য সবরকম দোষ থেকে দূরে থাকা। وَلَا فِقْهُ فِي الدِّيْنِ বাক্যটি لَا অব্যয় যোগে পূর্বের বাক্যের সাথে সংযুক্ত হয়েছে। কেননা حُسْنُ سَمْتِ বাক্যাংশটি নেতিবাচক অর্থের অঙ্গীভূত। এজন্যই وَلَا فِقْهُ فِي الدِّيْنِ বাক্যাংশেও لَا বা নাবাচক অব্যয়টি আগের নাবাচকতাকে জোরদার করেছে মাত্র।

টিকাঃ
৫৭. তিরমিযী হা/২৬৮৪, আলবানী এটিকে ছহীহ বলেছেন ।
৫৮. তুহফাতুল আহওয়াযী ৭/৩৭৮।

📘 মুনাফিকী > 📄 দানশীলতা

📄 দানশীলতা


عَنْ أَبِي مَالِكِ الْأَشْعَرِى قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم الطُّهُورُ شَطْرُ الإِيْمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَانِ أَوْ تَمْلأُ مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاء وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوْبِقُهَا.
আবু মালিক আল-আশ'আরী (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 'পবিত্রতা ঈমানের অর্ধেক। একবার আল-হামদুলিল্লাহ উচ্চারণে দাঁড়িপাল্লা (ছওয়াবে) ভরে যায়; আর সুবহানাল্লাহ এবং আল-হামদুলিল্লাহ বলায় আসমান ও যমীনের মধ্যবর্তী সমুদয় স্থান (ছওয়াবে) ভরে যায়। (মানুষের জন্য) ছালাত হ'ল আলো, দান হ'ল প্রমাণ এবং ধৈর্য হ'ল জ্যোতি। আর কুরআন মজীদ (কিয়ামতের দিন) হয় তোমার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়াবে অথবা তোমার বিরুদ্ধে। প্রত্যেক মানুষ ভোর বেলায় নিজেকে (আমলের নিকট) বিক্রি করে দেয়। তারপর ভাল আমলের মাধ্যমে হয় সে নিজেকে মুক্ত করে অথবা খারাপ আমলের মাধ্যমে নিজেকে ধ্বংস করে'।
ইমাম নববী (রহঃ) বলেছেন, দান-ছাদাক্বা দাতার ঈমানের প্রমাণ। কেননা মুনাফিক দান-ছাদাক্বা থেকে হাত গুটিয়ে রাখে, সে দান-ছাদাক্বায় বিশ্বাসী নয়। সুতরাং যে দান করে সে তার দানের মাধ্যমে তার ঈমানের সত্যতা প্রমান করে।

টিকাঃ
৫৯. মুসলিম হা/২২৩।
৬০. শারহ নববী, মুসলিম ৩/১০১।

📘 মুনাফিকী > 📄 রাত জেগে ছালাত আদায়

📄 রাত জেগে ছালাত আদায়


কাতাদা (রহঃ) বলেন, মুনাফিক খুব কমই রাত জাগে قَلْمَا سَاهَرٍ اللَّيْلَ مُنَافِقُ। তার কারণ মুনাফিকরা লোকদের দেখিয়ে দেখিয়ে সৎকাজ করতে আনন্দ পায়। নিরিবিলি থাকাকালে তাই সে সৎ কাজ করার উদ্দীপনা অনুভব করে না। সুতরাং কোন ব্যক্তি যখন রাত জেগে ছালাত আদায় করে, তখন তা তার মুনাফিক না হওয়ার এবং সত্য মুমিন হওয়ার প্রমাণ বহন করে।

টিকাঃ
৬১. হিলয়াতুল আওলিয়া ২/৩৩৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00