📄 ক্যারিয়ার বনাম ক্যারিয়ারিজম
দুটোর মধ্যে পার্থক্য আছে, স্রেফ ক্যারিয়ার সমস্যা না। আপনি আপনার জীবিকা উপার্জন করবেন, এটা কোনো সমস্যা না।
ক্যারিয়ারিজম বলা হয়-
■ devotion to a successful career, often at the expense of one's personal life, ethics, etc. মানে নিজের ব্যক্তিগত জীবনকে জলাঞ্জলি দিয়ে, নিজের নীতিনৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে, সে তার পেশাগত জীবনে সফল হতে চায়। সে প্রমোশন পেতে চায়। সে আরও টাকা উপার্জন করতে চায়। ব্যবসায় লাভ করতে চায়। ক্যারিয়ারকে সে ওপরে নিয়ে যেতে চায়। সে নিজের ব্যক্তিগত জীবন, স্ত্রী-সন্তানের হক, মা-বাবার হক, কিছুকেই সে তোয়াক্কা করে না। হালাল-হারাম, জায়েজ-নাজায়েজের তোয়াক্কা করে না। ঠিক হলো না, ভুল হলো, অন্যের কষ্ট হলো কি হলো না, কিছুই তার দেখার দরকার নেই। এই যে ক্যারিয়ার করতে গিয়ে এই নিচে নামা, এই মানসিকতাকে বলা হচ্ছে ক্যারিয়ারিজম।
■ an attitude or way of behaving that involves trying to do whatever you can to make more money or get promoted at your job. এটা হচ্ছে একটা চিন্তা-চেতনা, একটা দৃষ্টিভঙ্গি, একটা মানসিকতা। আর তা হলো, আপনি যা মন চায়, তা-ই করবেন। আরও বেশি টাকা আয় করার জন্য, অথবা প্রমোশনের জন্য। এজন্য কোনোকিছুর তোয়াক্কা আপনি করবেন না। এই মানসিকতাকেই বলা হয়, ক্যারিয়ারিজম।
■ এটা ইসলামের সাথে যায় না। ইসলাম ক্যারিয়ার করতে আমাদের নিষেধ করে না, কিন্তু ক্যারিয়ারিজমকে নিষেধ করে। পুঁজি উপার্জনকে নিষেধ করে না। কিন্তু পুঁজিবাদী মানসিকতা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের জীবিকার ধারণাটা কী, তা আমরা এতক্ষণ দেখলাম। এখন দেখব 'ইসলামে সম্মানের ধারণা'।