📄 সাধারণ উত্সাহীর জন্য নির্দেশনা
প্রথম নির্দেশনা: অবশ্যই তাদের মাঝে এমন আলিম বা তালিবুল ইলম থাকতে হবে, যিনি উপন্যাসগুলো নিজে পড়ে সাধারণ লোকদের শুনাবেন। পড়তে গিয়ে যদি অসংলগ্ন কোনো বিষয় তার নজরে পড়ে, তাহলে সে বিষয়টি সম্পর্কে শ্রোতাদের অবহিত ও সতর্ক করবেন। প্রতিটি উপন্যাসের আশঙ্কাজনক বিষয়গুলো পৃথক পৃথকভাবে বুঝিয়ে দেবেন। বিশেষ করে একটি কথা খুব শক্তভাবে বলে দেবেন যে, বাজার থেকে কেউ যেন এ ধরনের উপন্যাস ক্রয় না করে। তবে খেয়াল রাখতে হবে, এতে যেন বাড়াবাড়ি না হয়ে যায়।
দ্বিতীয় নির্দেশনা : দ্বীন বিকৃতকারী, বল্লাহীন স্বাধীনতার আহ্বায়ক ও সুযোগসন্ধানীদের—যারা চায়, উপন্যাস ও গল্পের ওপর কোনো বিধিনিষেধ না থাক—সরাসরি তাদের দলিল দিয়ে বা দ্বীনের উপকারিতার নামে উসকে দিয়ে ঝামেলা সৃষ্টি করে মূল বিষয়গুলো অযত্নের দিকে ঠেলে না দেওয়া।
তৃতীয় নির্দেশনা : প্রতিটি দেশে, প্রতিটি শহরে শক্তিমান ইসলামি কলামিস্ট তৈরি করা, যারা ইসলামবিদ্বেষীদের দাবানল থেকে মুসলিম উম্মাহকে হিফাজত করবে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সমালোচনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং উত্তম চরিত্রের দিকে আহ্বান করবে।
এই উদ্দেশ্য সামনে রেখে ইসলামি কলামিস্টদের নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে লেখালেখি করার প্রতি উৎসাহিত করা যেতে পারে। যথা :
ক. এ ক্ষেত্রে প্রতিযোগিতার প্রস্তাব দেওয়া।
খ. বিষয়ভিত্তিক গবেষণাবিভাগ ও সাহিত্যসেন্টার প্রতিষ্ঠা করা, যেখান থেকে ইসলামবিদ্বেষীদের হৃদয়ে ত্রাস সৃষ্টিকারী শক্তিমান ইসলামি স্কলার ও কলামিস্ট তৈরি হবেন।
আমার হৃদয়ের আকুতি আমি এখানে তুলে ধরলাম। আল্লাহর কাছে দুআ করছি, যেন তিনি দয়া করে ক্ষমা করে মুসলিমদের ওপর অনুগ্রহ করেন, শত্রুর অনিষ্টতা থেকে তাদের হিফাজত করেন, আমাদের সন্তানসন্ততিদের প্রতিমাপূজারি, নাস্তিকতার প্রচারক, ধর্মদ্রোহিতার আহ্বায়ক ও কুফরির দালালদের লেখনী থেকে হিফাজত করেন। আমিন।
সমাপ্ত