📘 মুমিনের বিনোদন > 📄 তৃতীয় ক্ষতি

📄 তৃতীয় ক্ষতি


পাপাচার ও সমাজে অবর্তমান বিরল অপরাধমূলক বিষয়গুলোর সাথে এক প্রকারের সহমর্মিতাপূর্ণ অবস্থান তৈরি করে। ফলে আপনি তাদের বইগুলোতে দেখতে পাবেন ব্যভিচারের কারণে কোনো নারীকে প্রস্তরাঘাতে হত্যা করা হয়েছে; কিন্তু এরপর তার প্রতি এই বিশ্বাস সৃষ্টি করে সহমর্মিতা প্রকাশ করা হয়েছে যে, মেয়েটি নিঃস্ব ছিল, নতুবা এমন নাও হতে পারত। যার কারণে পাঠকহৃদয়ে তার প্রতি একটি মায়াভাব সৃষ্টি হয়।
এরপর তারা সমাজে এই চিত্র ফুটিয়ে তোলার অপচেষ্টা করে যে, তারা কর্তাসমাজের বলির পাঠা। অপরাধীদের ওপর শরিয়তের এই দণ্ডবিধি প্রয়োগ না করে, এর পরিবর্তে তাদের নিজেদের সংশোধন হওয়ার সুযোগ দেওয়া যেতে পারত।
হলিউড এমন একটি ফিল্ম তৈরি ও পরিবেশন করেছে, যাতে তারা ছিন্নমূল দুই রাখালের ঘটনা তুলে ধরেছে। ঘটনার লেখক এখানে একটি কৃত্রিম ঘটনা লিখেছে। এরপর চিত্রজগতের লোকেরা ঘটনার বিষয়টিকে ইতিবাচকভাবে উপস্থাপন করে, তাদের প্রতি সুকৌশলে সহমর্মিতা সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছে।
আমি একটি পত্রিকায় বিস্তারিতভাবে লিখেছিলাম, এই ফিল্মটির কারণে কত মানুষের চিন্তা-চেতনা বিকৃত হয়েছিল এবং জাতিগত প্রেতাত্মা মাথাচাড়া দিয়ে উঠেছিল।
এই অপপ্রয়াসের আরেকটি জঘন্য ব্যাপার হলো, সমাজের মাঝে মুরতাদ, ধর্মদ্রোহী ও নাস্তিকদেরকে গবেষক ও চিন্তাবিদ বলে প্রচার করা হয় এবং বিখ্যাত ব্যক্তিত্ব বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এই প্রতিষ্ঠার অন্তরালে তারা এই দাবি করে যে, তাদের চিন্তা ও গবেষণার সামনে প্রতিরোধ সৃষ্টি করা যাবে না।

📘 মুমিনের বিনোদন > 📄 চতুর্থ ক্ষতি

📄 চতুর্থ ক্ষতি


নোংরামির কিছু মাধ্যমকে সহজলভ্য, সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করা। যার কারণে কোনো মানুষ সেগুলো খুব সহজেই গ্রহণ করতে পারে।
সুতরাং ওই যুবতী, যার সামনে এই নোংরা বিষয়গুলো সুন্দর ও মোহনীয় করে ফুটিয়ে তোলা হবে, সে কি নিজের প্রেমিক থেকে দূরে যেতে চাইবে? আপনি কি দেখেননি যে, যখন কোনো যুবতী তার প্রেমিকের সাক্ষাৎ পেয়েছে, তখন তারা কতটা আনন্দিত হয়েছে!

📘 মুমিনের বিনোদন > 📄 পঞ্চম ক্ষতি

📄 পঞ্চম ক্ষতি


মুসলিম সমাজে নোংরামি ছড়িয়ে দেওয়া। এরাই ওই সমস্ত মানুষ, যাদের ব্যাপারে কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ لا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُوْنَ
যারা পছন্দ করে, ইমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। [সুরা আন-নুর: ১৯]
শাইখ সাদি রহ. বলেছেন, 'নিজের মুসলিম ভাইকে ধোঁকা দেওয়া এবং তাদের উপেক্ষা করে চলার দুঃসাহস কলব ও শরীরের জন্য যন্ত্রণাদায়ক। তদুপরি এটা যদি হয় কেবল সমাজের মাঝে নোংরামি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, তাহলে এর প্রতিফল যে কতটা মারাত্মক ও ভয়াবহ, তা কল্পনাও করা যায় না। চাই সে নোংরামি প্রচার হোক বা না হোক।' [৭৬]

টিকাঃ
[৭৬] তাফসিরুস সাদি: ৫৬৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00