📘 মুমিনের বিনোদন > 📄 অন্যকে কষ্ট না দেওয়া

📄 অন্যকে কষ্ট না দেওয়া


বাহ্যিকভাবেও অন্যকে কষ্ট না দেওয়া, মৌনভাবেও অন্যকে কষ্ট না দেওয়া। আঘাতও করবে না এবং আঘাতের জবাবও দেবে না। অন্যকে কষ্ট দেওয়ার অনেক রূপ হতে পারে। যেমন-
ক. উপহাস করা ও বিদ্রূপাত্মক উপাধিতে ডাকা। আল্লাহ তাআলা তাঁর মুমিন বান্দাদের সম্বোধন করে বলেন-
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَ لَا نِسَاءٌ مِّنْ نِّسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ ، وَ لَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَ مَنْ لَّمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّلِمُوْنَ .
হে মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গুনাহ। যারা এহেন কাজ থেকে তাওবা করে না তারাই জালিম। [সুরা আল-হুজুরাত : ১১]
খ. খেলার মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, তাদেরকে বিরক্ত করা বা বিকট শব্দে তাদের তিক্ত করা।
গ. চতুষ্পদ জন্তুকে কষ্ট দেওয়া ও সেগুলোর মাঝে আতঙ্ক সৃষ্টি করা। যেমন: ভেড়ার যুদ্ধ বা মোরগযুদ্ধ ইত্যাদি, যা প্রাণীকে কষ্ট দেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00