📘 মুমিনের আখলাক > 📄 পাপীর তাওবা করা কঠিন হয়

📄 পাপীর তাওবা করা কঠিন হয়


আপনি যদি কারও গোপন পাপ প্রকাশ করে দেন-যে পাপ করেছে, তাকে নিয়ে সবাই হাসি-তামাশা করে। তার ব্যাপারে কথা এ কান ও কান করে। অথচ খোঁজ করলে দেখা যাবে, অন্যরাও গোপনে এই ধরনের পাপ করে। যখন একমাত্র তাকেই উদ্দেশ্য করা হয়, মনে হয় বাকিরা নিষ্পাপ। তা ছাড়া এখানে তার পাপ প্রকাশিত হয়েছে, বাকিদেরটা হয়নি। ফলে সবার হাসি-তামাশা, কটু কথা তীব্রভাবে আত্মসম্মানে আঘাত করে। সে আল্লাহর কাছে তাওবা করতে পারে না, সংকোচবোধ করে। আর এটাকে ব্যক্তিগত আঘাত হিসেবে নেয়।

টিকাঃ
৯৭ সুনানে আবু দাউদ: ৪৮৮০

📘 মুমিনের আখলাক > 📄 নিজের অহংকার বাড়ে

📄 নিজের অহংকার বাড়ে


অন্যের পাপের ব্যাপারে কথা বলতে গেলে কিছু সময়ের জন্য নিজেকে নিষ্পাপ ধরে নেবেন। আপনার মনে হবে-ওই লোকটি তো বদ, খারাপ, পাপী। দেখা যাবে, এসব পাপ আপনি নিজেও করেন। কিন্তু অন্যের পাপ দেখে অতি উৎসাহিত হয়ে তা প্রচার করছেন, আর নিজেরটা গোপন রাখতে চাচ্ছেন।

📘 মুমিনের আখলাক > 📄 পাপের কথা প্রচার হলে সেটা স্বাভাবিক হয়

📄 পাপের কথা প্রচার হলে সেটা স্বাভাবিক হয়


আপনি যখন পাপের কথা নিঃসংকোচে প্রচার করতে থাকবেন, তখন সমাজে পাপাচার স্বাভাবিক হয়ে যাবে। একসময় পাপকে আর পাপ মনে হবে না। আমরা যদি বলতে থাকি-অমুক মদ খায়, তমুক মদ খায়। অমুকের গার্লফ্রেন্ড আছে, তমুকের বয়ফ্রেন্ড আছে। দেখা যাবে ১০-১৫% পাপে লিপ্ত। কিন্তু তাদের পাপের কথা জেনে বাকিরাও এই ধরনের পাপের প্রতি উৎসাহিত হবে। তারা ভাববে-অমুকে করে, আমি করলে অসুবিধা কী?

📘 মুমিনের আখলাক > 📄 ছুঁড়ে ফেলার সংস্কৃতি তৈরি

📄 ছুঁড়ে ফেলার সংস্কৃতি তৈরি


কারও কোনো গোপন পাপের কথা প্রকাশিত হলে দেখা যায় তাকে সামাজিক নানান কাজ থেকে ছুড়ে ফেলা হয়। তার যত ভালো কাজ আছে, সবগুলো খারিজ করে দেওয়া হয়। অথচ মানুষমাত্রই ভালো-মন্দের মিশেল। এমন কেউ নেই-একেবারে ভালো, খাঁটি। আবার এমন কেউও নেই যে একেবারে বদ, মন্দ।
এই প্রসঙ্গে নবিজির উৎসাহ জাগানিয়া একটি হাদিস রয়েছে। তিনি বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তিকে তার রবের নিকটবর্তী করা হবে। তারপর আল্লাহ তাকে পর্দা দিয়ে ঢেকে দেবেন এবং তার পাপের ব্যাপারে তার কাছে জিজ্ঞাসাবাদ করবেন। জানতে চাইবেন, তুমি তোমার পাপ সম্পর্কে জানো? সে বলবে, হে আমার রব! আমি জানি। আল্লাহ বলবেন, তোমার এই পাপ দুনিয়াতে আমি লুকিয়ে রেখেছিলাম। আজ তোমার এই পাপগুলো আমি মাফ করে দিলাম।

টিকাঃ
৯৮ সহিহ মুসলিম: ৬৯০৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00