📘 মুমিনের আখলাক > 📄 গরিব, দুর্বদের সঙ্গে সময় কাটানো

📄 গরিব, দুর্বদের সঙ্গে সময় কাটানো


যদি অসহায়, গরিব, দুর্বলদের সঙ্গে আপনি সময় কাটান, দেখবেন খুব সহজেই বিনয়ী হতে পারবেন। নবিজি বলেন, আমাকে খোঁজ করো তোমাদের মধ্যে যারা নিঃস্ব-দুর্বল তাদের মাঝে। কেননা, তোমরা অসহায়-দুর্বল লোকদের ওসিলায় রিজিক ও সাহায্য-সহযোগিতা পেয়ে থাকো।
আপনি সারাক্ষণ শুধু ধনী আর বিখ্যাত মানুষদের সঙ্গে চলাফেরা করবেন না। মাঝেমধ্যে গরিবদের সাথেও সময় কাটান। তাদের কষ্ট অনুভব করার চেষ্টা করুন। সমাজের মানুষজন যাদের মূল্যায়ন করে না-তাদের কাছে যান, খোঁজখবর নিন। মাঝেমধ্যে এতিমখানায় ঘুরে আসুন। দেখবেন-আপনার মাঝে নম্রতা, বিনয় চলে আসবে।

টিকাঃ
২৩ জামে আত-তিরমিজি: ১৭০২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00