📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে 📄 উপসংহার

📄 উপসংহার


মুমিন নারী-পুরুষকে তাদের প্রতিটি মুহূর্ত আল্লাহ্ স্মরণে, তাঁর বিধান মেনে ও রাসূলের দেখানো তরীকায় ব্যয় করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ্র সন্তুষ্টি অর্জন ও জাহান্নাম থেকে পরিত্রাণের আশায় বান্দার প্রতিটি কাজ সম্পাদিত হ'তে হবে। কারণ পার্থিব জীবন আল্লাহর দেওয়া নে'মত। এখানকার কর্মকাণ্ডের মাধ্যমে পরকালে জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। তাই আমাদের প্রত্যেকের করণীয় হবে এ জীবনে সাধ্যপক্ষে নেক আমলের মাধ্যমে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের চেষ্টা করা। জীবনের প্রতিটি দিন তাই যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করা যরূরী।

অপরদিকে দিনের কর্মব্যস্ততায় মানুষ আল্লাহ্ ইবাদতে সময় কাটানোর সুযোগ কম পায়। কিন্তু মানুষ রাতে সাধারণত অবসর থাকে। এ সময় সে একাগ্রচিত্তে মহান আল্লাহ্ ইবাদত করতে পারে এবং তাঁর কাছে নিজের সকল আবেদন-নিবেদন ও চাওয়া-পাওয়া ব্যক্ত করতে পারে। তাই এ সময় যথাযথভাবে অতিবাহিত করার চেষ্টা করা যরূরী। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন-রাত অতিবাহিত করার এবং তাঁর সন্তুষ্টি অর্জনের পথে ব্যয় করার তাওফীক দিন-আমীন!

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية