📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে > 📄 মাগরিব আযানের পর দু’রাক’আত ছালাত

📄 মাগরিব আযানের পর দু’রাক’আত ছালাত

মাগরিবের আযানের পরে দু'রাক'আত ছালাত আদায় করা মুস্তাহাব। রাসূল (ছাঃ) বলেন, صَلُّوْا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ. قَالَ فِي الثَّالِثَةِ لِمَنْ شَاءَ، 'তোমরা মাগরিবের (ফরযের) আগে ছালাত আদায় করবে। তৃতীয়বারে তিনি বললেন, যে ইচ্ছা করে'। ২৭২ অন্যত্র তিনি বলেন, صَلُّوْا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ. ثُمَّ قَالَ صَلُّوْا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ لِمَنْ شَاءَ - 'তোমরা মাগরিবের (ফরযের) পূর্বে দু'রাক'আত ছালাত আদায় করবে। অতঃপর তিনি বললেন, 'তোমরা মাগরিবের (ফরযের) পূর্বে দু'রাক'আত ছালাত আদায় করবে, যে ইচ্ছা করে'। ২৭৩ অন্য হাদীছে এসেছে, আনাস (রাঃ) বলেন, كان الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِي حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ يُصَلُّوْنَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ شَيْءٌ- যখন আযান দিত, তখন নবী করীম (ছাঃ)-এর ছাহাবীগণের মধ্যে কয়েকজন নবী করীম (ছাঃ)-এর বের হওয়া পর্যন্ত (মসজিদের) খুঁটির নিকট গিয়ে দাঁড়াতেন এবং এ অবস্থায় মাগরিবের পূর্বে দু'রাক'আত ছালাত আদায় করতেন। অথচ মাগরিবের আযান ও ইক্বামাতের মধ্যে কিছু (সময়) থাকত না'। ২৭৪
শায়খ বিন বায (রহঃ) বলেন, والصلاة بعد أذان المغرب وقبل الإقامة سنة لقول النبي صلى الله عليه وسلم : صَلُّوا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ. قَالَ فِي الثَّالِثَةِ لِمَنْ شَاءَ، رواه البخاري، وكان أصحاب النبي صلى الله عليه وسلم إذا أذن للمغرب بادروا بصلاة ركعتين قبل الإقامة، والنبي صلى الله عليه وسلم يشاهدهم ولا ينهاهم عن ذلك بل قد أمر بذلك كما في الحديث المذكور آنفا - 'মাগরিবের আযানের পরে ও ইক্বামতের পূর্বের ছালাত রাসূল (ছাঃ)-এর বাণী- 'তোমরা মাগরিবের (ফরযের) আগে ছালাত আদায় করবে। তৃতীয়বারে তিনি বললেন, যে ইচ্ছা করে' (বুখারী হা/১১৮৩, ৭৩৬৮)-এ কারণে সুন্নাত। আর ছাহাবীগণ মাগরিবের আযান হ'লে ইক্বামতের পূর্বে এ ছালাত আদায়ের জন্য প্রতিযোগিতা করতেন। এমতাবস্থায় যে নবী করীম (ছাঃ) উপস্থিত ছিলেন এবং তিনি তাদেরকে এথেকে নিষেধ করেননি। বরং এ সম্পর্কে তিনি আদেশ দিয়েছেন যেরূপ ইতিপূর্বে উল্লিখিত হাদীছে রয়েছে'। ২৭৫
শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (রহঃ) বলেন, صلاة ركعتين قبل صلاة المغرب أي بين الأذان والإقامة سنة، لكنها ليست راتبة، فلا ينبغي المحافظة عليها دائماً - 'মাগরিবের (ফরয) ছালাতের পূর্বে দু'রাক'আত ছালাত তথা আযান ও ইক্বামতের মধ্যবর্তী ছালাত সুন্নাত। কিন্তু তা রাতেবা নয়। সুতরাং নিয়মিতভাবে তা আদায় করা সমীচীন নয়'। ২৭৬

**টিকাঃ**
২৭২. বুখারী হা/১১৮৩, ৭৩৬৮; মিশকাত হা/১১৬৫।
২৭৩. আবুদাউদ হা/১২৮১; ছহীহুল জামে' হা/৩৭৯১।
২৭৪. বুখারী হা/৬২৫; ছহীহ ইবুন হিব্বান হা/২৪৮৯।
২৭৫. মাজমু' ফাতাওয়া ইবনে বায ৭/১৭১।
২৭৬. ফাতাওয়া ইবনে উছায়মীন, ১৪/২৭২।

📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে > 📄 রাতের ছালাত

📄 রাতের ছালাত

রাত্রে দুই ধরনের ছালাত আদায় করা হয়। ১. ফরয ছালাত। যথা- মাগরিব ও এশার ছালাত। ২. নফল ছালাত তথা তারাবীহ বা তাহাজ্জুদ ও বিতর ছালাত।

মাগরিবের ছালাত:
সূর্যাস্তের পর মাগরিবের ছালাতের ওয়াক্ত হয়ে যায় এবং পশ্চিম আকাশে শাফাক্ব বা লাল আভা অদৃশ্য না হওয়া পর্যন্ত এর ওয়াক্ত অবশিষ্ট থাকে।
فَسُبْحَانَ اللَّهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِيْنَ تُصْبِحُوْنَ 'অতএব তোমরা আল্লাহ্ পবিত্রতা ঘোষণা কর সন্ধ্যায় ও সকালে' (রূম ৩০/১৭)। তিনি আরো বলেন, وَأُقِمِ الصَّلَاةَ طَرَفَي النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ 'আর তুমি ছালাত কায়েম কর দিনের দুই প্রান্তে ও রাত্রির কিছু অংশে' (হুদ ১১/১১৪)। অন্যত্র তিনি বলেন, أَقِمِ الصَّلَاةَ لِدُلُوْكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا - পড়ার পর থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত তুমি ছালাত কায়েম কর এবং ফজরের ছালাত আদায় কর। নিশ্চয়ই ফজরের ছালাত (রাত্রি ও দিবসের ফেরেশতাগণের মাধ্যমে) সাক্ষ্যপ্রাপ্ত হয়' (ইসরা ১৭/৭৮)।
অত্র আয়াতের প্রথমাংশ ذُلُوكَ الشَّمْسِ দ্বারা যোহর-আছর এবং দ্বিতীয়াংশ غَسَقَ اللَّيْلِ দ্বারা মাগরিব, এশা বুঝানো হয়েছে। অতঃপর قُرْآنِ الْفَجْرِ দ্বারা ফজর ছালাতকে পৃথকভাবে বুঝানো হয়েছে। সফরে যোহর-আছর এবং মাগরিব-এশা জমা ও ক্বছর করা যায়। যেমন ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় সাত ও আট রাক'আত পড়তেন। মাগরিব ও এশা জমা করে সাত এবং যোহর ও আছর জমা করে আট। ২৮৫ যদিও এটি নিয়মিতভাবে পড়তেন না। বরং মাঝে-মধ্যে পড়তেন।
আল্লাহ আরো বলেন, وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا , وَمِنْ آنَاءِ اللَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضَى - পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। আর পবিত্রতা ঘোষণা কর রাত্রিকালে ও দিবসের প্রান্তসমূহে। তাতে (অশেষ ছওয়াব প্রাপ্তিতে) তুমি সন্তুষ্ট হবে' (ত্ব-হা ২০/১৩০)।
অধিকাংশ ব্যাখ্যাকার বলেন, অত্র আয়াতে পাঁচ ওয়াক্ত ছালাতের প্রতি ইঙ্গিত রয়েছে। 'সূর্যোদয়ের পূর্বে' অর্থ ফজরের ছালাত, 'সূর্যাস্তের পূর্বে' অর্থ আছরের ছালাত, 'রাত্রিকালে' অর্থ এশার ছালাত এবং দিবসের প্রান্ত সমূহে' অর্থ যোহর ও মাগরিবের ছালাত। কেননা 'যোহর' হ'ল দিনের প্রথম ভাগের শেষ ও শেষ ভাগের শুরু এবং 'মাগরিব হ'ল দিনের শেষভাগের প্রান্তসীমা। ২৮৬ আর মাগরিবের ছালাত তিন রাক'আত ফরয। ২৮৭ সফরকালেও তিন রাক'আতই আদায় করতে হয়। ২৮৮

মাগরিবের সুন্নাত ছালাত :
মাগরিবের ফরয ছালাতের পরে দু'রাক'আত সুন্নাত ছালাত রয়েছে। রাসূল (ছাঃ) বলেন,
مَنْ تَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ دَخَلَ الْجَنَّةَ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ -
'যে ব্যক্তি দিনে-রাতে বার রাক'আত (সুন্নাতে মুওয়াক্কাদা) আদায়ে অভ্যস্থ হয়ে যায় আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। চার রাক'আত যোহরের ফরয ছালাতের পূর্বে এবং দু'রাক'আত যোহরের ফরয ছালাতের পরে, দু'রাক'আত মাগরিবের ফরয ছালাতের পরে, দু'রাক'আত ইশার ফরয ছালাতের পরে এবং দু'রাক'আত ফজরের ফরয ছালাতের পূর্বে'। ২৮৯

এশার ছালাত:
মুছল্লীরা দ্রুত চলে আসলে তাড়াতাড়ি এবং বিলম্বে আসলে এশার জামা'আত বিলম্বে করা যায়'। ২৯০ রাসূলুল্লাহ (ছাঃ) এশার ছালাত অর্ধ রাত পর্যন্ত বিলম্ব করে আদায় করতেন। ২৯১ তবে যরূরী কারণ বশতঃ ফজরের পূর্ব পর্যন্ত এশার ছালাত আদায় করা জায়েয। ২৯২ এশার ছালাত জামা'আতের সাথে আদায় করলে অর্ধরাত্রি ছালাত আদায়ের ছওয়াব পাওয়া যায়। ২৯৩
এশার ছালাত দেরী করে আদায় করা রাসূলুল্লাহ (ছাঃ) পসন্দ করতেন। কষ্টকর না হ'লে এশার ছালাত রাতের এক-তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পর আদায় করা উত্তম। ২৯৪ আর মুনাফিকদের জন্য এশা ও ফজরের ছালাত আদায় করা অত্যন্ত কঠিন। ২৯৫

এশার ফরয ছালাত:
এশার ছালাত আদায়ের ব্যাপারে মহান আল্লাহ সূরা ত্ব-হার ১৩০ আয়াতে নির্দেশ প্রদান করেছেন। যা ইতিপূর্বে উল্লেখিত হয়েছে। এশার ছালাত চার রাক'আত ফরয। ২৯৬

এশার সুন্নাত ছালাত:
এশার ফরয ছালাতের পরে দু'রাক'আত সুন্নাত ছালাত আদায় করতে হয়। রাসূল (ছাঃ) বলেন, مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتُ فِي الْجَنَّةِ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ -
'যে ব্যক্তি দিনে-রাতে বার রাক'আত সুন্নাত ছালাত আদায় করবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। যোহরের পূর্বে চার রাক'আত, পরে দু'রাক'আত, মাগরিবের পরে দু'রাক'আত, এশার পরে দু'রাক'আত এবং ফজরের পূর্বে দু'রাক'আত'। ২৯৭

মুসাফিরের জন্য মাগরিব ও এশার ছালাত জমা করা :
সফরে ছালাত কুছর ও জমা করা সুন্নাত। মু'আয (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, حَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يُصَلِّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا.
'আমরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে তাবুক যুদ্ধে বের হ'লাম। তিনি যোহর ও আছর ছালাত জমা (একত্রে) করে পড়তেন এবং মাগরিব ও এশা জমা করে আদায় করতেন। ২৯৮ মুকীম ব্যক্তিও বৃষ্টি, ভীতি ও বিশেষ কোন কারণে ছালাত জমা করতে পারেন। ২৯৯ ইবনু ওমর (রাঃ) বৃষ্টির সময় ছালাত জমা করে আদায় করতেন। ৩০০ উল্লেখ্য, মাগরিব ও এশার ছালাতের মাঝে কোন সুন্নাত ছালাত আদায় করতে হবে না। ৩০১

মহিলারা রাতের আধারেও মসজিদে যেতে পারে
মহিলাদের জন্য বাড়ীতে ছালাত আদায় করা উত্তম। তবে তারা মসজিদে গিয়েও ছালাত আদায় করতে পারে। এক্ষেত্রে তাদের বাধা দেওয়া যাবে না। এমনকি রাস্তা নিরাপদ থাকলে তারা রাতেও মসজিদে গিয়ে ছালাত আদায় করতে পারে। ইবনু ওমর (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ) হ'তে বর্ণনা করেন - إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى الْمَسْجِدِ فَأْذَنُوا لَهُنَّ যদি রাতে মসজিদে গিয়ে ছালাত আদায়ের অনুমতি চায়, তাহ'লে তোমরা তাদেরকে অনুমতি দিবে'। ৩০২

**টিকাঃ**
২৮৫. বুখারী হা/৫১৮; মুসলিম হা/৭০৫; নাসাঈ হা/৭৬৮।
২৮৬. তাফসীরে কুরতুবী, সূরা ত্ব-হা ১৩০ আয়াতের ব্যাখ্যা দ্রঃ।
২৮৭. আবুদাউদ হা/১৯৩৩, সনদ ছহীহ।
২৮৮. তিরমিযী হা/৫৫২, সনদ ছহীহ; ছহীহ ইবনে হিব্বান ৪/১৮০; ছহীহ ইবনে খুযাইমা ২/৭১।
২৮৯. নাসাঈ হা/১৭৯৪-৯৫; ছহীহুল জামে' হা/৬১৮৩।
২৯০. বুখারী হা/৫৬০।
২৯১. বুখারী হা/৫৬১।
২৯২. মুসলিম হা/১৫৬।
২৯৩. মুসলিম, মিশকাত হা/৬৩০।
২৯৪. বুখারী, মিশকাত হা/৫৯০-৯১।
২৯৫. বুখারী, মুসলিম, মিশকাত হা/৬২৯।
২৯৬. আহমাদ ৬/২৭২, হা/২৬৮৬৯; সনদ হাসান।
২৯৭. তিরমিযী হা/৪১৫; ইবনু মাজাহ হা/১১৪১; মিশকাত হা/১১৫৯, সনদ ছহীহ।
২৯৮. মুসলিম হা/৭০৬।
২৯৯. মুসলিম হা/৭০৫, 'মুকীম অবস্থায় ছালাত জমা করা' অনুচ্ছেদ।
৩০০. মুওয়াত্ত্বা মালেক হা/৪৮১, ২/১৯৭।
৩০১. মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৩৩৮।
৩০২. বুখারী হা/৮৬৫।

📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে > 📄 মাগরিবের ছালাত

📄 মাগরিবের ছালাত

সূর্যাস্তের পর মাগরিবের ছালাতের ওয়াক্ত হয়ে যায় এবং পশ্চিম আকাশে শাফাক্ব বা লাল আভা অদৃশ্য না হওয়া পর্যন্ত এর ওয়াক্ত অবশিষ্ট থাকে।
فَسُبْحَانَ اللَّهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِيْنَ تُصْبِحُوْنَ 'অতএব তোমরা আল্লাহ্ পবিত্রতা ঘোষণা কর সন্ধ্যায় ও সকালে' (রূম ৩০/১৭)। তিনি আরো বলেন, وَأُقِمِ الصَّلَاةَ طَرَفَي النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ 'আর তুমি ছালাত কায়েম কর দিনের দুই প্রান্তে ও রাত্রির কিছু অংশে' (হুদ ১১/১১৪)। অন্যত্র তিনি বলেন, أَقِمِ الصَّلَاةَ لِدُلُوْكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا - পড়ার পর থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত তুমি ছালাত কায়েম কর এবং ফজরের ছালাত আদায় কর। নিশ্চয়ই ফজরের ছালাত (রাত্রি ও দিবসের ফেরেশতাগণের মাধ্যমে) সাক্ষ্যপ্রাপ্ত হয়' (ইসরা ১৭/৭৮)।
অত্র আয়াতের প্রথমাংশ ذُلُوكَ الشَّمْسِ দ্বারা যোহর-আছর এবং দ্বিতীয়াংশ غَسَقَ اللَّيْلِ দ্বারা মাগরিব, এশা বুঝানো হয়েছে। অতঃপর قُرْآنِ الْفَجْرِ দ্বারা ফজর ছালাতকে পৃথকভাবে বুঝানো হয়েছে। সফরে যোহর-আছর এবং মাগরিব-এশা জমা ও ক্বছর করা যায়। যেমন ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় সাত ও আট রাক'আত পড়তেন। মাগরিব ও এশা জমা করে সাত এবং যোহর ও আছর জমা করে আট। ২৮৫ যদিও এটি নিয়মিতভাবে পড়তেন না। বরং মাঝে-মধ্যে পড়তেন।
আল্লাহ আরো বলেন, وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا , وَمِنْ آنَاءِ اللَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضَى - পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। আর পবিত্রতা ঘোষণা কর রাত্রিকালে ও দিবসের প্রান্তসমূহে। তাতে (অশেষ ছওয়াব প্রাপ্তিতে) তুমি সন্তুষ্ট হবে' (ত্ব-হা ২০/১৩০)।
অধিকাংশ ব্যাখ্যাকার বলেন, অত্র আয়াতে পাঁচ ওয়াক্ত ছালাতের প্রতি ইঙ্গিত রয়েছে। 'সূর্যোদয়ের পূর্বে' অর্থ ফজরের ছালাত, 'সূর্যাস্তের পূর্বে' অর্থ আছরের ছালাত, 'রাত্রিকালে' অর্থ এশার ছালাত এবং দিবসের প্রান্ত সমূহে' অর্থ যোহর ও মাগরিবের ছালাত। কেননা 'যোহর' হ'ল দিনের প্রথম ভাগের শেষ ও শেষ ভাগের শুরু এবং 'মাগরিব হ'ল দিনের শেষভাগের প্রান্তসীমা। ২৮৬ আর মাগরিবের ছালাত তিন রাক'আত ফরয। ২৮৭ সফরকালেও তিন রাক'আতই আদায় করতে হয়। ২৮৮

মাগরিবের সুন্নাত ছালাত : মাগরিবের ফরয ছালাতের পরে দু'রাক'আত সুন্নাত ছালাত রয়েছে। রাসূল (ছাঃ) বলেন,
مَنْ تَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ دَخَلَ الْجَنَّةَ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ -
'যে ব্যক্তি দিনে-রাতে বার রাক'আত (সুন্নাতে মুওয়াক্কাদা) আদায়ে অভ্যস্থ হয়ে যায় আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। চার রাক'আত যোহরের ফরয ছালাতের পূর্বে এবং দু'রাক'আত যোহরের ফরয ছালাতের পরে, দু'রাক'আত মাগরিবের ফরয ছালাতের পরে, দু'রাক'আত ইশার ফরয ছালাতের পরে এবং দু'রাক'আত ফজরের ফরয ছালাতের পূর্বে'। ২৮৯

**টিকাঃ**
২৮৫. বুখারী হা/৫১৮; মুসলিম হা/৭০৫; নাসাঈ হা/৭৬৮।
২৮৬. তাফসীরে কুরতুবী, সূরা ত্ব-হা ১৩০ আয়াতের ব্যাখ্যা দ্রঃ।
২৮৭. আবুদাউদ হা/১৯৩৩, সনদ ছহীহ।
২৮৮. তিরমিযী হা/৫৫২, সনদ ছহীহ; ছহীহ ইবনে হিব্বান ৪/১৮০; ছহীহ ইবনে খুযাইমা ২/৭১।
২৮৯. নাসাঈ হা/১৭৯৪-৯৫; ছহীহুল জামে' হা/৬১৮৩।

📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে > 📄 এশার ছালাত

📄 এশার ছালাত

মুছল্লীরা দ্রুত চলে আসলে তাড়াতাড়ি এবং বিলম্বে আসলে এশার জামা'আত বিলম্বে করা যায়'। ২৯০ রাসূলুল্লাহ (ছাঃ) এশার ছালাত অর্ধ রাত পর্যন্ত বিলম্ব করে আদায় করতেন। ২৯১ তবে যরূরী কারণ বশতঃ ফজরের পূর্ব পর্যন্ত এশার ছালাত আদায় করা জায়েয। ২৯২ এশার ছালাত জামা'আতের সাথে আদায় করলে অর্ধরাত্রি ছালাত আদায়ের ছওয়াব পাওয়া যায়। ২৯৩
এশার ছালাত দেরী করে আদায় করা রাসূলুল্লাহ (ছাঃ) পসন্দ করতেন। কষ্টকর না হ'লে এশার ছালাত রাতের এক-তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পর আদায় করা উত্তম। ২৯৪ আর মুনাফিকদের জন্য এশা ও ফজরের ছালাত আদায় করা অত্যন্ত কঠিন। ২৯৫

এশার ফরয ছালাত: এশার ছালাত আদায়ের ব্যাপারে মহান আল্লাহ সূরা ত্ব-হার ১৩০ আয়াতে নির্দেশ প্রদান করেছেন। যা ইতিপূর্বে উল্লেখিত হয়েছে। এশার ছালাত চার রাক'আত ফরয। ২৯৬

এশার সুন্নাত ছালাত: এশার ফরয ছালাতের পরে দু'রাক'আত সুন্নাত ছালাত আদায় করতে হয়। রাসূল (ছাঃ) বলেন, مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتُ فِي الْجَنَّةِ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ -
'যে ব্যক্তি দিনে-রাতে বার রাক'আত সুন্নাত ছালাত আদায় করবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। যোহরের পূর্বে চার রাক'আত, পরে দু'রাক'আত, মাগরিবের পরে দু'রাক'আত, এশার পরে দু'রাক'আত এবং ফজরের পূর্বে দু'রাক'আত'। ২৯৭

**টিকাঃ**
২৯০. বুখারী হা/৫৬০।
২৯১. বুখারী হা/৫৬১।
২৯২. মুসলিম হা/১৫৬।
২৯৩. মুসলিম, মিশকাত হা/৬৩০।
২৯৪. বুখারী, মিশকাত হা/৫৯০-৯১।
২৯৫. বুখারী, মুসলিম, মিশকাত হা/৬২৯।
২৯৬. আহমাদ ৬/২৭২, হা/২৬৮৬৯; সনদ হাসান।
২৯৭. তিরমিযী হা/৪১৫; ইবনু মাজাহ হা/১১৪১; মিশকাত হা/১১৫৯, সনদ ছহীহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00