📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে > 📄 ওযূ করে শয্যা গ্রহণ করা

📄 ওযূ করে শয্যা গ্রহণ করা


আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) مَنْ بَاتَ طَاهِرًا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ، لَا يَسْتَيْقِظُ سَاعَةً مِنْ لَيْلٍ إِلَّا قَالَ الْمَلَكُ : اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فُلَانٍ، فَإِنَّهُ بَاتَ طَاهِرًا- শয্যা গ্রহণ করে, তার শরীরের সাথে থাকা বস্ত্রের মাঝে একজন ফেরেশতা রাত্রি যাপন করেন। যখনই সে ব্যক্তি জাগ্রত হয়, তখন ফেরেশতা বলেন, হে আল্লাহ! আপনি অমুক বান্দাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই সে ওযু করে শয়ন করেছে'। ২৬৩
অন্য বর্ণনায় এসেছে, মু'আয ইবনে জাবাল (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, مَا مِنْ مُسْلِمٍ يَبِيْتُ عَلَى ذِكْرٍ طَاهِرًا فَيَتَعَارُ مِنَ اللَّيْلِ فَيَسْأَلُ اللهَ خَيْرًا مِّنَ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ. মুসলমান রাতে যিকর-আযকার (দো'আ পাঠ) করে এবং ওযু করে শয়ন করে, সে যদি রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ আল্লাহ্র কাছে প্রার্থনা করে, তাহ'লে আল্লাহ তাকে তা দান করেন'। ২৬৪

**টিকাঃ**
২৬৩. ছহীহ ইবনে হিব্বান হা/১০৫১; ছহীহাহ হা/২৫৩৯।
২৬৪. আবুদাউদ হা/৫০৪২; মিশকাত হা/১২১৫, হাদীছ ছহীহ।

📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে > 📄 ঘুম থেকে জাগ্রত হয়ে হাত ও মুখমণ্ডল ধৌত করা

📄 ঘুম থেকে জাগ্রত হয়ে হাত ও মুখমণ্ডল ধৌত করা


নিদ্রা হ'তে জাগ্রত হওয়ার পর দু'হাত ও মুখমণ্ডল ধৌত করা সুন্নাত। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ مِنَ اللَّيْلِ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ نَامَ، রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে কাযায়ে হাজাত সেরে মুখমণ্ডল ও দু'হাত ধৌত করে পুনরায় ঘুমাতেন'। ২৬৫

**টিকাঃ**
২৬৫. মুসলিম হা/৩০৪।

📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে > 📄 জুনুবী অবস্থায় ওযূ বা তায়াম্মুম করে ঘুমানো

📄 জুনুবী অবস্থায় ওযূ বা তায়াম্মুম করে ঘুমানো


জুনবী বা অপবিত্র ব্যক্তি প্রথমে লজ্জাস্থান ধৌত করবে এবং পরে ওযু করে ঘুমাবে। আয়েশা (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهْوَ جُنُبٌ، غَسَلَ فَرْجَهُ، وَتَوَضَّأَ لِلصَّلَاةِ، (ছাঃ) জানাবাতের হালাতে বা অপবিত্রাবস্থায় যখন শয্যা গ্রহণের ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি স্বীয় লজ্জাস্থান ধৌত করতেন এবং ছালাতের ন্যায় ওযু করতেন'। ২৬৬ আবার কখনও তায়াম্মুম করতেন'। ২৬৭ অন্য বর্ণনায় এসেছে, ওমর (রাঃ) রাতে জুনবী হওয়ার কথা রাসূলের নিকটে উল্লেখ করলেন। তখন রাসূলুল্লাহ (ছাঃ) তাকে বললেন, تَوَضَّأَ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ 'ওযু কর ও লজ্জাস্থান ধৌত কর। অতঃপর ঘুমাও'। ২৬৮

**টিকাঃ**
২৬৬. বুখারী হা/২৮৮; মুসলিম হা/৩০৫; আবুদাউদ হা/২২২।
২৬৭. বায়হাক্বী ১/২০০; মুছুন্নাফ ইবনে আবী শায়বাহ ১০/৪৮; আদাবুয যিফাফ, পৃঃ ৪৬, সনদ ছহীহ।
২৬৮. বুখারী হা/২৯০; মুসলিম হা/৩০৬।

📘 মুমিন কিভাবে দিন রাত অতিবাহিত করবে > 📄 রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করা

📄 রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করা


পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতি রাসূলুল্লাহ (ছাঃ) অতি সজাগ ও সচেতন ছিলেন। হুযায়ফা (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوْصُ فَاهُ بِالسَّوَاكِ- (ছাঃ) যখন রাতে ঘুম থেকে জাগ্রত হ'তেন, তখন তিনি মেসওয়াক করে স্বীয় মুখ পরিস্কার করতেন'। ২৬৯

**টিকাঃ**
২৬৯. বুখারী হা/২৪৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00