📄 রাস্তা-ঘাটে চলাফেরা
মানুষ প্রয়োজনে বাড়ী থেকে বের হয় এবং রাস্তায় চলাচল করে। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা মুমিনের জন্য কর্তব্য।
ক. দৃষ্টি অবনমিত রাখা (নূর ২৪/৩০-৩১)।
খ. এদিক সেদিক না তাকানো। ইবনু আব্বাস (রাঃ) বলেন, كَاْنَ إِذَا مَشَى لَمْ يَلْتَفِتْ 'তিনি পথে চলার সময় এদিক সেদিক তাকাতেন না'। ২৪৭
গ. সতর্কতার সাথে পথ চলা, যাতে অন্যের বা নিজের কোন ক্ষতি না হয়। ২৪৮
ঘ. অহংকার পরিহার করে বিনয়ের সাথে পথ চলা (ইসরা ১৪/৩৭; ফুরকান ২৫/৬৩)।
৬. মধ্যম গতিতে পথ চলা (লোকমান ৩১/১৯)।
চ. মহিলারা রাস্তার মধ্যস্থল দিয়ে না চলে একপার্শ্ব দিয়ে চলা। ২৪৯
ছ. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। ২৫০ রাসূল (ছাঃ) বলেন, بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكَ عَلَى الطَّرِيقِ فَأَخَرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ - 'এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল لَهُ - দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা'আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন'। ২৫১ তিনি আরো বলেন, لَقَدْ رَأَيْتُ رَجُلاً يَتَقَلَّبُ فِي الْجَنَّةِ فِي شَجَرَةٍ قَطَعَهَا مِنْ ظَهْرِ الطَّرِيقِ كَانَتْ تُؤْذِي النَّاسَ - 'আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম। যে (পৃথিবীতে) রাস্তার মধ্য হ'তে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল'। ২৫২
مَرَّ رَجُلٌ بِغُصْنٍ شَجَرَةٍ عَلَى ظَهْرِ طَرِيقٍ فَقَالَ وَاللَّهِ لأُنَحَّينَ هَذَا عَنِ الْمُسْلِمِينَ لَا يُؤْذِيهِمْ. فَأُدْخِلَ الْجَنَّةَ - 'এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে চলার সময় একটি কাঁটাযুক্ত বৃক্ষের শাখা দেখে বলে, আল্লাহ্র কসম! আমি অবশ্যই মুসলমানদের যাতায়াতের পথ থেকে এটা সরিয়ে ফেলব, যাতে তা তাদের কষ্ট না দেয়। ফলে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়'। ২৫৩
আবূ বারযা (রাঃ) বলেন যে, আমি বললাম, يَا نَبِيُّ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعُ بِهِ قَالَ اعْزِلِ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ 'হে আল্লাহ্ নবী (ছাঃ)! আপনি আমাকে এমন একটি জিনিস শিক্ষা দিন, যার দ্বারা উপকৃত হ'তে পারি। তিনি বললেন, মুসলমানদের চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে'। ২৫৪
জ. সালাম দেওয়া ২৫৫ ও সালামের উত্তর দেওয়া। ২৫৬
ঝ. পথহারাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। ২৫৭
**টিকাঃ**
২৪৭. হাকেম হা/৭৭৯৪; ছহীহাহ হা/২০৮৬; ছহীহুল জামে' হা/৪৭৮৬।
২৪৮. ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০।
২৪৯. আবুদাউদ হা/৫২৭২; ইবনু হিববান, ছহীহাহ হা/৮৫৬।
২৫০. মুসলিম হা/৩৫; আবুদাউদ হা/৪৬৭৮; মিশকাত হা/৫।
২৫১. বুখারী হা/৬৫২, ২৪৭২; মুসলিম হা/১৯১৪।
২৫২. মুসলিম হা/১৯১৪; মিশকাত হা/১৯০৫; ছহীহুল জামে' হা/৫১৩৪।
২৫৩. মুসলিম হা/১৯১৪; ছহীহ আত-তারগীব হা/২৯৭৬।
২৫৪. মুসলিম হা/২৬১৮; মিশকাত হা/১৯০৬; ছহীহ আত-তারগীব হা/২৯৬৮।
২৫৫. বুখারী হা/৬২৩১-৩৪; মুসলিম হা/২১৬০; আবুদাউদ হা/৫১৯৯; মিশকাত হা/৪৬৩২-৩৩।
২৫৬. মুসলিম হা/২১৬২; আবুদাউদ হা/৫০৩০; ছহীহুল জামে' হা/৩২৪১।
২৫৭. বুখারী হা/২৮৯১; ছহীহাহ হা/১০২৫।
📄 মানুষের সাথে উত্তম আচরণ করা
মানুষের সাথে উত্তম আচরণ করা আল্লাহ্র নির্দেশ। আল্লাহ বলেন, وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ - ‘তুমি তোমার অনুসারী মুমিনদের প্রতি সদয় হও’ (শু'আরা ২৬/২১৫)।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, إِنَّ اللَّهَ أَوْحَى إِلَى أَنْ تَوَاضَعُوْا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ وَلَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ ‘আল্লাহ তা'আলা আমার প্রতি অহী করেছেন যে, তোমরা পরস্পর বিনয় প্রদর্শন করবে, যাতে কেউ কারো উপর বাড়াবাড়ি ও গর্ব না করে’। ২৫৮
আল্লাহ মানুষকে যেসব নে'মত দান করেছেন, তন্মধ্যে উত্তম চরিত্র অন্যতম। হাদীছে এসেছে, ছাহাবায়ে কেরাম বললেন, يَا رَسُولَ اللَّهُ مَا خَيْرُ مَا أُعْطِيَ الْعَبْدُ قَالَ خُلُقٌ حَسَنٌ ‘হে আল্লাহ্র রাসূল! মানুষকে প্রদত্ত সর্বোত্তম জিনিস কি? তিনি বলেন, উত্তম স্বভাব-চরিত্র’। ২৫৯
ক্বিয়ামতের দিন মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হবে তার উত্তম চরিত্র। রাসূল (ছাঃ) বলেন, مَا شَيْءٌ أَثْقَلُ فِي مِبْرَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ خُلُقٍ حَسَنِ وَإِنَّ اللَّهَ لَيَبْغَضُ الْفَاحِشَ الْبَدِيءَ, ‘দাড়িপাল্লায় সচ্চরিত্র ও সদাচারের চেয়ে অধিক ভারী কোন জিনিস হবে না। কেননা আল্লাহ তা'আলা অশ্লীল ও কর্কশভাষীকে ঘৃণা করেন’। ২৬০
**টিকাঃ**
২৫৮. মুসলিম হা/২৮৬৫; আবুদাউদ হা/৪৮৯৫; ছহীহুল জামে' হা/১৭২৫; ছহীহাহ হা/৫৭০।
২৫৯. হাকিম হা/৭৪৩০; ইবনু মাজাহ হা/৩৪৩৬; ছহীহাহ হা/৪৩৩; মিশকাত হা/৫০৭৮।
২৬০. তিরমিযী হা/২০০২; মিশকাত হা/৫০৮১; ছহীহাহ হা/৮৭৬; ছহীহুল জামে' হা/১৩৫।