📄 দিবসের উপকারিতা
আল্লাহ রাত-দিন সৃষ্টি করেছেন, যা তাঁর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন। মানুষের কল্যাণের জন্যই তিনি রাত-দিনের বিবর্তন করেছেন। দিনের রয়েছে নানা উপকারিতা। তন্মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা হ'ল।-
ক. আল্লাহ দিনকে করেছেন আলোকময়। যাতে দিনের আলোতে মানুষ তার চারপাশের সবকিছু দেখতে পায় এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস হ'তে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে পারে। অনুরূপভাবে রাতের অন্ধকারে যেসব অনিষ্ট ও ক্ষতিতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে দিনের আলোতে তা থেকে নিজেকে হেফাযত করতে পারে। আল্লাহ বলেন, ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ‘তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত্রিকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পার, আর দিনকে করেছেন আলোকময়' (মুমিন ৪০/৬১)।
খ. দিনের বেলায় মানুষ জীবিকা অন্বেষণ ও পরকালীন জীবনের জন্য বিভিন্ন আমল করতে পারে। আল্লাহ বলেন, وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا- আর দিবসকে করেছি জীবিকা অন্বেষণকাল' (নাবা ৭৮/১১)। তিনি আরো বলেন, وَجَعَلَ النَّهَارَ نُشُوْرًا 'আর দিবসকে বেরিয়ে পড়ার সময়' (ফুরক্বান ২৫/৪৭)। অন্যত্র তিনি বলেন, وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ من فضله 'তাঁর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হ'ল রাত্রি ও দিবাভাগে তোমাদের নিদ্রা ও তার মধ্যে আল্লাহর অনুগ্রহ সন্ধান' (রুম ৩০/২৩)।
📄 দিবসে মুমিনের করণীয়
মুমিন জীবনে দিনের বেলায় বহু কাজ রয়েছে। যা সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে মুমিনের ইহকালীন জীবন হয় সুখময় এবং পরকালীন জীবন হয় কল্যাণময়। মুমিনের দৈনন্দিন কার্যাবলীকে দু'ভাগে ভাগ করা যায়। যথা- ইবাদত ও মু'আমালাত।
ক. ইবাদত: মুমিন কি কি ইবাদতের মাধ্যমে সারাদিন অতিবাহিত করবে, সে বিষয়ে নিম্নে উল্লেখ করা হ'ল।-