📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 জিযিয়া (করের) পরিমাণ ও সংখ্যা

📄 জিযিয়া (করের) পরিমাণ ও সংখ্যা

নাবী মুআয বিন জাবাল কে ইয়ামানে পাঠানোর সময় আদেশ করলেন যে, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক লোক থেকে এক দীনার অথবা তার সমমূল্যের ইয়ামানী চাদর গ্রহণ করবেন। অতঃপর উমার উহার পরিমাণ বাড়িয়ে স্বর্ণের মালিকদের চার দীনার এবং রৌপ্যের অধিকারীদের উপর চল্লিশ দিরহাম বাৎসরিক কর ধার্য্য করেন।
সহীহ সূত্রে বর্ণিত হয়েছে যে, নাবী চুক্তির অবসানের ঘোষণা না দিয়েই কুরাইশদের সাথে যুদ্ধ করেছেন। কারণ তারা নিজেরাই অঙ্গীকার ভঙ্গ করে রসূল এর বন্ধু গোত্রের উপর হামলা করেছিল।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 বিয়েসাদী এবং এর আনুষাঙ্গিক বিষয়ে নবী (সাঃ) এর আদর্শ

📄 বিয়েসাদী এবং এর আনুষাঙ্গিক বিষয়ে নবী (সাঃ) এর আদর্শ

নাবী বৈবাহিক জীবন যাপনের প্রতি উৎসাহ দিয়েছেন। তিনি বলেন- "বিবাহসাদী আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী আমল করবেনা, সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয়।" যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, আর যে না রাখে সে যেন সিয়াম রাখে। নাবী বলেন- "দুনিয়ার সব কিছুই ভোগের বস্তু। এর মধ্যে সবচেয়ে অধিক উপভোগের বিষয় হচ্ছে, সৎ নারী।" নাবী বেশী বেশী সন্তান প্রসবকারীনী মহিলাকে বিবাহ করার উৎসাহ দিতেন।

টিকাঃ
৩৫৫. ইমাম আলবানী এই হাদীছকে সহীহ বলেছেন।
৩৫৬. সুনানে নাসাঈ, অধ্যায়ঃ কোন্ মহিলা উত্তম।
৩৫৭. আবু দাউদ, ইমাম আলবানী এই হাদীছকে সহীহ বলেছেন।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি

📄 বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি

নাবী হতে সহীহ সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি ঐ অকুমারী মহিলার বিবাহ বাতিল করেছেন, যার মর্জী ব্যতীত তার পিতা তাকে বিবাহ দিয়েছিল। এক কুমারী মহিলার পিতা তার অনুমতি ছাড়াই বিবাহ দিয়েছিল, রসূল মহিলাকে বিবাহ বন্ধন ঠিক রাখা বা না রাখার অধিকার প্রদান করলেন। নাবী বলেছেন- কুমারী মহিলার অনুমতি ব্যতীত তাকে বিবাহ দেওয়া যাবেনা। চুপ থাকাই তার অনুমতি। ইয়াতীম বালিকার মর্জীর বাইরে তাকে বিবাহ দেওয়া যাবেনা।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 বিবাহে অলী (অভিভাবকের) প্রয়োজনীয়তা

📄 বিবাহে অলী (অভিভাবকের) প্রয়োজনীয়তা

নাবী হতে বর্ণিত হয়েছে, অভিভাবক ব্যতীত বিবাহ শুদ্ধ হয়না। আয়িশা হতে বর্ণিত হয়েছে, যেই মহিলা অভিভাবকের অনুমতি ছাড়া নিজেই বিবাহ করল, তার বিবাহ বাতিল। নাবী বলেন- "কোন মহিলা (অভিভাবক সেজে) অন্য কোন মহিলাকে বিবাহ দিবেনা। আর কোন মহিলা নিজের বিবাহ নিজেই সম্পাদন করবেনা।"

টিকাঃ
৩৫৯. তিরমিযী, অধ্যায়ঃ অভিভাবক ব্যতীত বিবাহ শুদ্ধ নয়।
৩৬০. ইবনে মাজাহ, অধ্যায়ঃ অভিভাবক ব্যতীত বিবাহ শুদ্ধ নয়। ইমাম আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।

ফন্ট সাইজ
15px
17px