📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 আকাবার দ্বিতীয় বায়আত

📄 আকাবার দ্বিতীয় বায়আত

এই বৎসর হজ্জের মৌসুমে মুসলিম অমুসলিম মিলে মদীনার আনসারদের থেকে প্রচুর সংখ্যক লোক মক্কায় আগমণ করল। তারা রাতের অন্ধকারে পূর্ব নির্ধারিত সময় মোতাবেক রসূল এর সাথে গোপনে মিলিত হলেন। তারা সংখ্যায় ছিলেন ৭৩ জন পুরুষ ও ২ জন মহিলা। এবার আকাবার (দ্বিতীয়) বায়আত সংঘটিত হল। বারা বিন মা'রুর সর্বপ্রথম বায়আত করলেন। সেই রাত্রে নাবী তাদের থেকে ১২ জন নকীব (অধিনায়ক) নিযুক্ত করলেন। বায়আত শেষে তারা তলোয়ার হাতে নিয়ে মিনায় বসবাসকারী মুশরিকদের উপর হামলা করার জন্য রসূল এর কাছে অনুমতি প্রার্থনা করল। কিন্তু তিনি তাদেরকে সেই অনুমতি দেননি।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 শয়তান তথ্য ফাঁস করে দিল

📄 শয়তান তথ্য ফাঁস করে দিল

চুক্তি সম্পাদিত হওয়ার পর শয়তান উঁচু একটি টিলার উপর উঠে চিৎকার করে বলল- হে মীনাবাসী! মুহাম্মাদ এবং বে-দ্বীন লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে একত্রিত হয়েছে। তোমরা কি তা অবগত আছ? আওয়াজ শুনে নাবী বললেন- এটা হচ্ছে এই ঘাঁটির শয়তান। ওরে আল্লাহর দুশমন অচিরেই আমি তোর জন্যে সময় পাবো। অতঃপর তিনি লোকদেরকে নিজ নিজ তাঁবুতে চলে যেতে বললেন।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 নবী (সাঃ) এবং মুসলিমদের মদীনায় হিজরত

📄 নবী (সাঃ) এবং মুসলিমদের মদীনায় হিজরত

আল্লাহর রসূল মুসলমানদেরকে মদীনায় হিজরতের অনুমতি দিলেন। মুসলিমগণ দ্রুত মদীনায় হিজরত করতে লাগলেন। আবু সালামা এবং তাঁর স্ত্রী উম্মে সালামা সর্বপ্রথম মদীনার পথে বের হলেন। আবু বকর ও আলী রসূল-এর আদেশেই মক্কায় রয়ে গেলেন। কুরাইশরা নাবী কে হত্যার ষড়যন্ত্র করল। জিবরীল ফিরিস্তা আল্লাহ্ তা'আলার নিকট থেকে অহীর মাধ্যমে এই ষড়যন্ত্রের কথা রসূল কে জানিয়ে দিলেন।
রসূল ঘর থেকে বের হয়ে এক মুষ্ঠি মাটি হাতে নিয়ে কাফেরদের মাথায় নিক্ষেপ করতে লাগলেন। তারা তাঁকে দেখতেই পায় নি। তিনি আবু বকরের বাড়ির দিকে গেলেন। তাঁরা গারে ছাওরে তিন দিন অবস্থান করলেন। মদীনার রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য আব্দুল্লাহ্ ইবনে উরাইকীত লাইছীকে নিযুক্ত করেছিলেন।
সফরের পথে সুরাকা বিন মালেক তাঁদের পিছু ধাওয়া করল কিন্তু অলৌকিক ভাবে সে পরাস্ত হল। পথ চলতে তাঁরা উম্মে মা'বাদের তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করলেন। উম্মে মা'বাদ অত্যন্ত চমৎকার ভাবে রসূল এর গুণাগুণ বর্ণনা করেছিলেন। আসমা বিনতে আবু বকর বলেন, মক্কায় এক অদৃশ্য আওয়াজ শুনে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মাদ মদীনার দিকে চলে গেছেন।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 মদীনায় মুহাম্মাদ (সাঃ)

📄 মদীনায় মুহাম্মাদ (সাঃ)

রসূল মক্কা হতে মদীনার উদ্দেশ্যে বের হয়ে গেছেন, এ কথা আনসারগণ যথা সময়েই জানতে পেরেছেন। নবুওয়াতের ১৩তম বর্ষে রবীউল আওয়াল মাসের সোমবারের দিন আল্লাহর রসূলকে স্বাগত জানালেন। কুবায় পৌঁছে তিনি বনী আমর বিন আওফ গোত্রে অবতরণ করলেন। তিনি সেখানে কুবা মাসজিদ প্রতিষ্ঠা করলেন। জুমআর দিন মদীনার উদ্দেশ্যে যাত্রা করলেন এবং বনী সালেমের উপত্যকায় জুমআর সলাত আদায় করলেন। উটনীটি আল্লাহর আদেশে চলে বর্তমানে যেখানে মাসজিদে নববী অবস্থিত সেখানে গিয়ে বসে পড়ল। তিনি আবু আইয়্যুব আনসারীর বাড়িতে অবতরণ করলেন। মদীনায় প্রিয় নাবীর আগমনে আনন্দের স্রোত বইতে লাগল।

ফন্ট সাইজ
15px
17px