📄 সফর থেকে ফেরত এসে গৃহে প্রবেশের পূর্বে যা করণীয়
নাবী আগাম সংবাদ না দিয়ে হঠাৎ করে গৃহে প্রবেশ করতেন না। বরং তিনি সফর থেকে আগমণের সংবাদ আগেই জানিয়ে দিতেন। ঘরে প্রবেশের সময় গৃহবাসীকে সালাম দিতেন। প্রথমেই তিনি মিসওয়াক করতেন। তাদের অবস্থা জিজ্ঞেস করতেন।
ঘরে প্রবেশের সময় তিনি বলতেন- «بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبَّنَا تَوَكَّلْنَا» "আল্লাহর নামে প্রবেশ করলাম। আল্লাহর নামেই বের হয়েছিলাম। আর আমাদের প্রভু আল্লাহর উপরই ভরসা করলাম"।
টয়লেটে প্রবেশের পূর্বে তিনি এই দু'আ পাঠ করতেনঃ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ» "হে আল্লাহ্! তোমার নিকট আশ্রয় কামনা করি-যাবতীয় নোংরা জিন ও জিন্নী থেকে”। সেখান থেকে বের হয়ে পাঠ করতেনঃ গুফরানাকা "তোমার ক্ষমা চাই হে প্রভু!” নাবী পেশাব-পায়খানার সময় কিবলা সামনে বা পিছনে রাখতেন না।
মাসজিদে প্রবেশের সময় তিনি বলতেন- বিসমিল্লাহি ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মাফ তাহলী আবওয়াবা রাহমাতিকাল্লাহুম্মাগ ফিরলী "আল্লাহর নামে প্রবেশ করছি, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রসুলের উপর। হে আল্লাহ! তোমার রহমতের দরজাসমুহ আমার জন্য খুলে দাও। হে আল্লাহ! আমার পাপরাশী ক্ষমা কর"।
টিকাঃ
১৬৭. আবু দাউদ, আলএ, হা/৫০৯৫, যঈফ: আলবানী
১৬৮. বুখারী, তাও. হা/৬৩১৪, মুসলিম, হাএ. হা/৭১৭
১৬৯. তবে পরবর্তীতে পবিত্র হয়ে উত্তর দিয়েছেন।