📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 বৃষ্টি বন্ধ হওয়ার দু‘আ করা

📄 বৃষ্টি বন্ধ হওয়ার দু‘আ করা

নাবী এর যামানায় যখন অবিরাম বৃষ্টিপাত হত তখন সাহাবীগণ তাঁর কাছে এসে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দু'আ করার আবেদন করতেন। তিনি দু'আয় বলতেন-
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الأَكَامِ وَالظَّرَابِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ»
'হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ! টিলা পাহাড়, ময়দান, উপত্যকা এবং গাছপালা উৎপন্ন হওয়ার স্থানে বর্ষণ করুন'।
বৃষ্টির সময় তিনি শরীরে পরিহিত জামা-কাপড় খুলতেন। যাতে খালী শরীরে বৃষ্টির পানি লাগে। নাবী বলতেন- আমাদের সাথে এই পানির দিকে চল, যাকে আল্লাহ্ তা'আলা পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছেন। আমরা উহা দ্বারা পবিত্রতা অর্জন করব।

টিকাঃ
৬৯. মুসলিম, নাসায়ী, মাথ, হা/১৫১৮, মিশকাত, হাএ. হা/৫৯০২
৭০. মিশকাত, হাএ. হা/১৫০০, মুসনাদে আহমাদ, মাশা. হা. ৬/৪৬২৭

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 আকাশে মেঘ দেখে ভীত-সন্ত্রস্ত হওয়া

📄 আকাশে মেঘ দেখে ভীত-সন্ত্রস্ত হওয়া

নাবী যখন আকাশে মেঘ কিংবা অন্ধকার দেখতেন তখন তাঁর চেহারা মোবারকে ভয়ের লক্ষণ পরিলক্ষিত হত। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখতেন। আর যখন বৃষ্টি হয়ে যেত তখন তাঁর ভয় কেটে যেত। তিনি আশঙ্কা করতেন যে, সম্ভবত এর মধ্যে আযাব রয়েছে।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 সফর অবস্থায় নবী (সাঃ) এর আদর্শ এবং তাতে তাঁর ইবাদতের পদ্ধতি

📄 সফর অবস্থায় নবী (সাঃ) এর আদর্শ এবং তাতে তাঁর ইবাদতের পদ্ধতি

তাঁর সফর চারটি বিষয়ের মাঝে সীমিত ছিল। (ক) হিজরতের সফর। (খ) জিহাদের সফর। আর এই উদ্দেশ্যেই তাঁর অধিকাংশ সফর ছিল। (গ) উমরার সফর। (ঘ) হজ্জের সফর। তিনি যখন সফরের ইচ্ছা পোষণ করতেন তখন তার স্ত্রীদের মাঝে লটারী করতেন। হজ্জের সফরে তিনি তাঁর সকল আজওয়াযে মুতাহ্হারাকে (স্ত্রীগণকে) সাথে নিয়েছিলেন।

আর তিনি সাধারণতঃ দিবসের প্রথমভাগেই সফর শুরু করতেন। বৃহস্পতিবার দিন বের হওয়াকে পছন্দ করতেন। তিনি আল্লাহর কাছে এই বলে দু'আ করতেন যে, হে আল্লাহ্! তুমি আমার উম্মতের সকাল বেলায় বের হওয়ার মধ্যে (তাদের সকালের কাজে) বরকত দান কর। তিনি যখন ছোট বা বড় কোন সৈন্য দল পাঠাতেন তখন সকালেই পাঠাতেন।

সফরকারীর সংখ্যা তিন হলে তিনি একজনকে আমীর নিযুক্ত করতে বলতেন। তিনি একাকী ভ্রমণ করতে নিষেধ করেছেন। এ ব্যাপারে তাঁর ঘোষণা হচ্ছে একাকী ভ্রমণকারী শয়তান। দু'জন ভ্রমণকারী দু'টি শয়তান আর তিনজন মিলে একটি কাফেলা তৈরী হয়।৭১ বর্ণিত হয়েছে যে, তিনি যখন সফরে বের হওয়ার জন্য প্রস্তুত হতেন তখন এই দু'আ পাঠ করতেনঃ

اللَّهُمَّ إِلَيْكَ تَوَجَّهْتُ وَبِكَ اعْتَصَمْتُ اللَّهُمَّ اكْفِنِي مَا أَهَمَّنِي وَمَا لَا أَهْتَمُّ بِهِ اللَّهُمَّ زَدْنِي التَّقْوَى وَاغْفِرْ لِي ذَنْبِي وَوَجَّهْنِي لِلْخَيْرِ أَيْنَمَا تَوَجَّهْتُ

“হে আল্লাহ! তোমার দিকেই দৃষ্টি ফিরাচ্ছি। তোমার কাছেই আশ্রয় নিচ্ছি। হে আল্লাহ! আমার গুরুত্বপূর্ণ এবং সাধারণ কাজকর্মে সাহায্যকারী হিসাবে তুমিই যথেষ্ট। হে আল্লাহ! তুমি আমাকে তাকওয়ার ভূষণে ভূষিত কর। আমার গুনাহকে ক্ষমা কর। যেখানেই আমি যাই তুমি আমাকে কল্যাণের দিকে ধাবিত কর।

আরোহনের জন্য তাঁর সামনে সওয়ারী (বাহন) উপস্থিত করা হলে তিনি বাহনের পীঠে পা রেখে বিসমিল্লাহ্ বলতেন। আর যখন বাহনে সোজা হয়ে বসতেন তখন বলতেন-

الحمد لله سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ»

"সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি প্রশংসা সহকারে সেই মহান সত্ত্বার পবিত্রতা ঘোষণা করছি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব"।৭২ অতঃপর তিনি তিনবার আলহামদুলিল্লাহ্ এবং তিনবার আল্লাহু আকবার বলতেন। তারপর বলতেন-

سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

“হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি নিজের প্রতি অশেষ জুলুম করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ব্যতীত গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই।”৭৩ তিনি আরও বলতেন-

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَابَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ»

“হে আল্লাহ! আমরা আমাদের এই সফরে তোমার কাছে নেকী, তাকওয়া এবং তোমার পছন্দনীয় আমলের আবেদন করছি (তাওফীক চাচ্ছি)। হে আল্লাহ! তুমি আমাদের জন্য এই সফরকে সহজ করে দাও এবং এর দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! সফরে তুমিই আমাদের সাথী এবং ঘরের তথা পরিবার- পরজনের হেফাজতকারী। হে আল্লাহ্! আমি তোমার নিকট সফরের কষ্ট, খারাপ দৃশ্য এবং ধন- দৌলত ও পরিবার-পরিজনের নিকট মন্দ পরিণাম নিয়ে ফেরত আসা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।৭৪ সফর থেকে ফেরত এসেও উপরোক্ত দু'আটি পড়তেন এবং তার সাথে নিম্নের অংশটি বাড়িয়ে বলতেন- আ-ইবূনা তা-ইবূনা আ-বিদূনা লিরব্বিনা- হা-মিদূন "আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, আমাদের প্রভুর ইবাদতকারী এবং তাঁর প্রশংসাকারী”৭৫। চলার পথে যখন কোন উঁচু স্থান সামনে আসত এবং তিনি যখন তাতে উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন। আর যখন নীচে নামতেন তখন সুবহানাল্লাহ্ বলতেন। তিনি যখন কোন গ্রাম বা বস্তি কিংবা শহরে প্রবেশ করতে চাইতেন তখন প্রবেশের সময় এই দু'আ পাঠ করতেন- «اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ الأَرَضِينِ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ فَإِنَّا نَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَশَرِّ أَهْلِهَا وَشَرِّ مَا فيها» “হে আল্লাহ! সাত আসমান এবং যে সমস্ত বস্তুকে এগুলো ছায়া দান করেছে তুমি তাদের প্রভু, সাত যমীন এবং যে সমস্ত বস্তুকে এগুলো তাদের পীঠে বহন করে আছে তুমি তাদের মালিক, শয়তান এবং সে যাদেরকে গোমরাহ করেছে তুমি তাদের সকলের প্রভু এবং বাতাস ও যে সমস্ত বস্তুকে সে উড়িয়ে নিয়ে যায় তারও প্রভু, আমরা তোমার নিকট এই গ্রামের এবং গ্রামে বসবাসকারীদের কল্যাণ প্রার্থনা করছি। আর এই গ্রামের, গ্রামে বসবাসকারীদের এবং তার সকল বস্তুর অকল্যাণ থেকেও তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি"।৭৬

টিকাঃ
৭১. একাকী ভ্রমণকারীকে শয়তান বলার কারণ হল শয়তান একাকী চলে। শয়তান মানুষকে একাকী সফর করার প্রতি উৎসাহ দেয়। তাই যে শয়তানের প্ররোচনায় একাকী সফর করল, সে যেন নিজেই শয়তানে পরিণত হল। একাকী সফরকারীকে শয়তান সহজেই ধোঁকা দিতে সক্ষম হয়। বিশেষ করে দুর্বল ঈমানের অধিকারী যদি একাকী ভ্রমণ করে, তাহলে শয়তান তাকে সহজেই পথভ্রষ্ট করতে পারে। তা ছাড়া একাকী সফরকারী যদি মৃত্যু বরণ করে, তাহলে তার মাল-পত্র হেফাজত করে ওয়ারিছদের কাছে পৌছিয়ে দেয়া সম্ভব হয়না এবং সে অসীয়ত করারও সুযোগ পায়না। তাই জামাআতের সাথে সফর করার প্রতি উৎসাহ দেয়া হয়েছে।
৭২. সূরা যুখরুফ: ৪৩: ১৩-১৪, মুসনাদে আহমাদ, মাশা. হা. ১/৭৫৩
৭৩. মিশকাত, হাএ. হা/২৪৩৪, আবু দাউদ, আলএ. হা/২২৬৭
৭৪. মুসলিম, মাশা হা/৩৩৩৯, সহীহ ইবনে হিববান হা.৬/২৬৯৬
৭৫. মুসলিম, মাশা হা/৩৩৩৯, সহীহ ইবনে হিববান হা.৬/২৬৯৬
৭৬. আল- কালিমাতুত ত্যুয়ইব লি ইবনে তাইমিয়্যাহ, হা. ১/১৭৯

তাঁর সফর চারটি বিষয়ের মাঝে সীমিত ছিল। (ক) হিজরতের সফর। (খ) জিহাদের সফর। আর এই উদ্দেশ্যেই তাঁর অধিকাংশ সফর ছিল। (গ) উমরার সফর। (ঘ) হজ্জের সফর। তিনি যখন সফরের ইচ্ছা পোষণ করতেন তখন তার স্ত্রীদের মাঝে লটারী করতেন। হজ্জের সফরে তিনি তাঁর সকল আজওয়াযে মুতাহ্হারাকে (স্ত্রীগণকে) সাথে নিয়েছিলেন।

আর তিনি সাধারণতঃ দিবসের প্রথমভাগেই সফর শুরু করতেন। বৃহস্পতিবার দিন বের হওয়াকে পছন্দ করতেন। তিনি আল্লাহর কাছে এই বলে দু'আ করতেন যে, হে আল্লাহ্! তুমি আমার উম্মতের সকাল বেলায় বের হওয়ার মধ্যে (তাদের সকালের কাজে) বরকত দান কর। তিনি যখন ছোট বা বড় কোন সৈন্য দল পাঠাতেন তখন সকালেই পাঠাতেন।

সফরকারী সংখ্যা তিন হলে তিনি একজনকে আমীর নিযুক্ত করতে বলতেন। তিনি একাকী ভ্রমণ করতে নিষেধ করেছেন। এ ব্যাপারে তাঁর ঘোষণা হচ্ছে একাকী ভ্রমণকারী শয়তান। দু'জন ভ্রমণকারী দু'টি শয়তান আর তিনজন মিলে একটি কাফেলা তৈরী হয়।৭১ বর্ণিত হয়েছে যে, তিনি যখন সফরে বের হওয়ার জন্য প্রস্তুত হতেন তখন এই দু'আ পাঠ করতেনঃ

اللَّهُمَّ إِلَيْكَ تَوَجَّهْتُ وَبِكَ اعْتَصَمْتُ اللَّهُمَّ اكْفِنِي مَا أَهَمَّنِي وَمَا لَا أَهْتَمُّ بِهِ اللَّهُمَّ زَوَّدُنِي التَّقْوَى وَاغْفِرْ লِي ذَنْبِي وَوَجَّهْنِي لِلْخَيْرِ أَيْنَمَا تَوَجَّهْتُ

“হে আল্লাহ! তোমার দিকেই দৃষ্টি ফিরাচ্ছি। তোমার কাছেই আশ্রয় নিচ্ছি। হে আল্লাহ! আমার গুরুত্বপূর্ণ এবং সাধারণ কাজকর্মে সাহায্যকারী হিসাবে তুমিই যথেষ্ট। হে আল্লাহ! তুমি আমাকে তাকওয়ার ভূষণে ভূষিত কর। আমার গুনাহকে ক্ষমা কর। যেখানেই আমি যাই তুমি আমাকে কল্যাণের দিকে ধাবিত কর।

আরোহনের জন্য তাঁর সামনে সওয়ারী (বাহন) উপস্থিত করা হলে তিনি বাহনের পীঠে পা রেখে বিসমিল্লাহ্ বলতেন। আর যখন বাহনে সোজা হয়ে বসতেন তখন বলতেন-

الحمد لله سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ»

"সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি প্রশংসা সহকারে সেই মহান সত্ত্বার পবিত্রতা ঘোষণা করছি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব"।৭২ অতঃপর তিনি তিনবার আলহামদুলিল্লাহ্ এবং তিনবার আল্লাহু আকবার বলতেন। তারপর বলতেন-

سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

“হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি নিজের প্রতি অশেষ জুলুম করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ব্যতীত গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই।”৭৩ তিনি আরও বলতেন-

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَابَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ»

“হে আল্লাহ! আমরা আমাদের এই সফরে তোমার কাছে নেকী, তাকওয়া এবং তোমার পছন্দনীয় আমলের আবেদন করছি (তাওফীক চাচ্ছি)। হে আল্লাহ! তুমি আমাদের জন্য এই সফরকে সহজ করে দাও এবং এর দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! সফরে তুমিই আমাদের সাথী এবং ঘরের তথা পরিবার-পরিজনের হেফাজতকারী। হে আল্লাহ্! আমি তোমার নিকট সফরের কষ্ট, খারাপ দৃশ্য এবং ধন-দৌলত ও পরিবার-পরিজনের নিকট মন্দ পরিণাম নিয়ে ফেরত আসা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।৭৪ সফর থেকে ফেরত এসেও উপরোক্ত দু'আটি পড়তেন এবং তার সাথে নিম্নের অংশটি বাড়িয়ে বলতেন- আ-ইবূনা তা-ইবূনা আ-বিদূনা লিরব্বিনা- হা-মিদূন "আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, আমাদের প্রভুর ইবাদতকারী এবং তাঁর প্রশংসাকারী”৭৫। চলার পথে যখন কোন উঁচু স্থান সামনে আসত এবং তিনি যখন তাতে উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন। আর যখন নীচে নামতেন তখন সুবহানাল্লাহ্ বলতেন। তিনি যখন কোন গ্রাম বা বস্তি কিংবা শহরে প্রবেশ করতে চাইতেন তখন প্রবেশের সময় এই দু'আ পাঠ করতেন- «اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ الأَرَضِينِ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ فَإِنَّا نَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَশَرِّ أَهْلِهَا وَশَرِّ مَا فيها» “হে আল্লাহ! সাত আসমান এবং যে সমস্ত বস্তুকে এগুলো ছায়া দান করেছে তুমি তাদের প্রভু, সাত যমীন এবং যে সমস্ত বস্তুকে এগুলো তাদের পীঠে বহন করে আছে তুমি তাদের মালিক, শয়তান এবং সে যাদেরকে গোমরাহ করেছে তুমি তাদের সকলের প্রভু এবং বাতাস ও যে সমস্ত বস্তুকে সে উড়িয়ে নিয়ে যায় তারও প্রভু, আমরা তোমার নিকট এই গ্রামের এবং গ্রামে বসবাসকারীদের কল্যাণ প্রার্থনা করছি। আর এই গ্রামের, গ্রামে বসবাসকারীদের এবং তার সকল বস্তুর অকল্যাণ থেকেও তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি"।৭৬

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 সফর অবস্থায় নবী (সাঃ) এর সালাত

📄 সফর অবস্থায় নবী (সাঃ) এর সালাত

সফরে চার রাকআত বিশিষ্ট সলাতগুলো তিনি কসর করে পড়তেন। উমাইয়া বিন খালেদ ইবনে উমার কে জিজ্ঞেস করলেন- আমরা তো কুরআনে নিজ দেশে বা বাড়ীতে অবস্থান করার সময় সলাত পড়ার বর্ণনা দেখতে পাচ্ছি এবং ভয়ের সময় সলাত পড়ার পদ্ধতির কথা জানতে পারছি। সফর অবস্থায় সলাত পড়ার বিষয়টি তো কুরআনে উল্লেখ করা হয়নি। ইবনে উমার তখন বললেন- “হে ভাই! আল্লাহ্ তা'আলা মুহাম্মাদ কে আমাদের নিকট এমন সময় প্রেরণ করেছেন, যখন আমরা কিছুই জানতাম না। আমরা মুহাম্মাদ কে যা করতে দেখেছি এখন আমরাও তাই করছি"।

সফর অবস্থায় তিনি কেবল ফরয সলাতগুলো পড়তেন। ফরযের পূর্বে বা পরে সুন্নাত পড়ার কথা বর্ণিত হয়নি। তবে ফজরের সুন্নাত ও বিতর সলাত পড়তেন। কিন্তু ফরয সলাতের পূর্বে বা পরে সাধারণ নফল সলাত পড়তে নিষেধও করেন নি। আর সফর অবস্থায় তা পড়লে বাড়ীতে অবস্থান কালীন সময়ের ন্যায় সাধারণ নফল হিসেবেই গণ্য হবে। সুন্নাতে মুআক্কাদাহ হিসাবে নয়। অর্থাৎ সফর অবস্থায় আদায়কৃত নফল সুন্নাতের স্থলাভিষিক্ত হবেনা এবং তা সুন্নাতে রাতেবা হিসাবেও গণ্য হবেনা। বাড়ীতে থাকাকালে যেমন সুন্নাতে রাতেবা (মুআক্কাদাহ) পড়ার পর নফল ও তাহাজ্জুদ পড়া তার ইচ্ছাধীন ছিল, তেমনি সফর অবস্থায় সুন্নাতে রাতেবা (মুআক্কাদাহ) বাদ দেয়ার পরও নফল পড়াটি বান্দার ইচ্ছাধীনই থেকে গেল।

সহীহ সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি মক্কা বিজয়ের দিন চাশতের সময় আট রাকআত সলাত পড়েছেন।

ভ্রমণকালে তিনি বাহনের উপর বসেই নফল সলাত পড়তেন। বাহন তাকে নিয়ে যেদিকেই যেত, তাতে কোন অসুবিধা মনে করতেন না। ইঙ্গিতের মাধ্যমে রুকু-সিজদা করতেন। তবে রুকুর তুলনায় সিজদাতে কম সময় অবস্থান করতেন।

তিনি যদি সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পূর্বে যাত্রা শুরু করতেন তাহলে যোহরের সলাতকে বিলম্বে আসরের সলাতের সাথে আদায় করতেন। আর যদি সূর্য ঢলার পর যাত্রা শুরু করতেন তাহলে যোহর ও আসর একসাথে পড়েই যাত্রা শুরু করতেন। আর দ্রুত পথ চলার ইচ্ছা করলে মাগরিবের সলাতকে ইশার সময় পর্যন্ত দেরী করে আদায় করতেন এবং উভয় সলাতকে একত্রিত করে পড়তেন। বাহনের উপর বসে চলন্ত অবস্থায় কিংবা কোন স্থানে নেমে দীর্ঘ সময় অবস্থান করতে চাইলে তিনি সাধারণত দুই সলাত একত্রে আদায় করতেন না।

আর তিনি তাঁর উম্মাতের জন্য সলাত কসর করার ক্ষেত্রে এবং সিয়াম ভাঙ্গার অনুমতির বিষয়ে সফরের দূরত্ব নির্ধারণ করে যান নি। বরং তিনি শুধু সফর (ভ্রমণ) বা ভূপৃষ্ঠে বিচরণ শব্দটি ব্যবহার করেছেন। সুতরাং পরিভাষায় যাকে সফর বলা হয় তাতেই সলাত কসর করা ও সিয়াম ভাঙ্গা জায়েয আছে। আর কোন স্থানে সফর করে নির্দিষ্টভাবে এক দিন বা দুই দিন অথবা তিন দিন অবস্থান করলে সালাত কসর করা যাবে বলে যে সমস্ত হাদীস বর্ণনা করা হয় তার কোনটিই সহীহ সূত্রে প্রমাণিত নয়।৭৭

টিকাঃ
৭৭. অন্যান্য মুহাদ্দিছদের নিকট সহীহভাবে তা সাব্যস্ত। ফলে স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানা তথা থাকা খাওয়ার ব্যবস্থা না করা পর্যন্ত যত দিন অবস্থান করবে তা সফর হিসাবে গণ্য হবে এবং সলাত কসর করাও চলবে।

ফন্ট সাইজ
15px
17px