📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 সলাতুল ইস্তেসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত

📄 সলাতুল ইস্তেসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত

আল্লাহর নিকটে বৃষ্টি প্রার্থনার বিষয়ে নাবী থেকে কয়েকটি পদ্ধতি বর্ণিত হয়েছে। প্রথম পদ্ধতি: জুমআর দিন খুতবা প্রদান করা অবস্থায় মিম্বারে দাঁড়িয়ে তিনি বৃষ্টি প্রার্থনা করেছেন। দ্বিতীয় পদ্ধতি: তিনি দিন নির্দিষ্ট করে ময়দানে বের হওয়ার ওয়াদা করেছেন। সূর্য উদয়ের পর ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন। ময়দানে পৌঁছে মিম্বারে আরোহন করতেন। তিনি সেখানে এই দু'আ পাঠ করতেন-
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَلِكِ يَوْمِ الدِّينِ لاَ إِلَهَ إِلَّا اللهُ يَفْعَلُ مَا يُرِيدُ اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لا إِلَهَ إِلَّا أَنْتَ تَفْعَلُ مَا تُرِيدُ اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أُنْزِلُ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلاغًا إِلَى حِينٍ»
অতঃপর তিনি সলাত আদায় করতেন। তৃতীয় পদ্ধতি: তিনি মদীনার মিম্বারে দাঁড়িয়ে জুমআর দিন ছাড়াও অন্যান্য সময় বৃষ্টি প্রার্থনা করেছেন। চতুর্থ পদ্ধতি: তিনি মাসজিদে বসে উভয় হাত উঠিয়ে বৃষ্টির জন্য আল্লাহ্ তা'আলার কাছে দু'আ করেছেন। পঞ্চম পদ্ধতি: তিনি মাসজিদে নববীর দরজার বাইরে 'যাওরা' নামক স্থানে অবস্থান করে বৃষ্টি প্রার্থনা করেছেন। ষষ্ঠ পদ্ধতি: কোন এক যুদ্ধে মুশরিকরা যখন মুসলিমদের আগেই ময়দানে অবস্থিত পানীর স্থানকে দখল করে নিল তখন তিনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দু'আ করলেন এবং বৃষ্টি হতে থাকল।

টিকাঃ
৬৭. আবু দাউদ, আলএ. হা/১১৭৩, মিশকাত, হাএ. হা/১৫০৮
৬৮. প্রথমতঃ হাদীছ বিশুদ্ধ বলে শক্ত কোন প্রমাণ বিদ্যমান নেই। দ্বিতীয়তঃ যদি সাব্যস্ত হয়ও তবে আমার জানা মতে এটি একটি আরবদের বচন ভঙ্গি। দুআকে শক্তিশালী করার জন্য রসূল কথাটি বলেছেন।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 বৃষ্টি বন্ধ হওয়ার দু‘আ করা

📄 বৃষ্টি বন্ধ হওয়ার দু‘আ করা

নাবী এর যামানায় যখন অবিরাম বৃষ্টিপাত হত তখন সাহাবীগণ তাঁর কাছে এসে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দু'আ করার আবেদন করতেন। তিনি দু'আয় বলতেন-
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الأَكَامِ وَالظَّرَابِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ»
'হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ! টিলা পাহাড়, ময়দান, উপত্যকা এবং গাছপালা উৎপন্ন হওয়ার স্থানে বর্ষণ করুন'।
বৃষ্টির সময় তিনি শরীরে পরিহিত জামা-কাপড় খুলতেন। যাতে খালী শরীরে বৃষ্টির পানি লাগে। নাবী বলতেন- আমাদের সাথে এই পানির দিকে চল, যাকে আল্লাহ্ তা'আলা পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছেন। আমরা উহা দ্বারা পবিত্রতা অর্জন করব।

টিকাঃ
৬৯. মুসলিম, নাসায়ী, মাথ, হা/১৫১৮, মিশকাত, হাএ. হা/৫৯০২
৭০. মিশকাত, হাএ. হা/১৫০০, মুসনাদে আহমাদ, মাশা. হা. ৬/৪৬২৭

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 আকাশে মেঘ দেখে ভীত-সন্ত্রস্ত হওয়া

📄 আকাশে মেঘ দেখে ভীত-সন্ত্রস্ত হওয়া

নাবী যখন আকাশে মেঘ কিংবা অন্ধকার দেখতেন তখন তাঁর চেহারা মোবারকে ভয়ের লক্ষণ পরিলক্ষিত হত। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখতেন। আর যখন বৃষ্টি হয়ে যেত তখন তাঁর ভয় কেটে যেত। তিনি আশঙ্কা করতেন যে, সম্ভবত এর মধ্যে আযাব রয়েছে।

📘 মুখতাসার যাদুল মায়াদ 📄 সফর অবস্থায় নবী (সাঃ) এর আদর্শ এবং তাতে তাঁর ইবাদতের পদ্ধতি

📄 সফর অবস্থায় নবী (সাঃ) এর আদর্শ এবং তাতে তাঁর ইবাদতের পদ্ধতি

তাঁর সফর চারটি বিষয়ের মাঝে সীমিত ছিল। (ক) হিজরতের সফর। (খ) জিহাদের সফর। আর এই উদ্দেশ্যেই তাঁর অধিকাংশ সফর ছিল। (গ) উমরার সফর। (ঘ) হজ্জের সফর। তিনি যখন সফরের ইচ্ছা পোষণ করতেন তখন তার স্ত্রীদের মাঝে লটারী করতেন। হজ্জের সফরে তিনি তাঁর সকল আজওয়াযে মুতাহ্হারাকে (স্ত্রীগণকে) সাথে নিয়েছিলেন।

আর তিনি সাধারণতঃ দিবসের প্রথমভাগেই সফর শুরু করতেন। বৃহস্পতিবার দিন বের হওয়াকে পছন্দ করতেন। তিনি আল্লাহর কাছে এই বলে দু'আ করতেন যে, হে আল্লাহ্! তুমি আমার উম্মতের সকাল বেলায় বের হওয়ার মধ্যে (তাদের সকালের কাজে) বরকত দান কর। তিনি যখন ছোট বা বড় কোন সৈন্য দল পাঠাতেন তখন সকালেই পাঠাতেন।

সফরকারীর সংখ্যা তিন হলে তিনি একজনকে আমীর নিযুক্ত করতে বলতেন। তিনি একাকী ভ্রমণ করতে নিষেধ করেছেন। এ ব্যাপারে তাঁর ঘোষণা হচ্ছে একাকী ভ্রমণকারী শয়তান। দু'জন ভ্রমণকারী দু'টি শয়তান আর তিনজন মিলে একটি কাফেলা তৈরী হয়।৭১ বর্ণিত হয়েছে যে, তিনি যখন সফরে বের হওয়ার জন্য প্রস্তুত হতেন তখন এই দু'আ পাঠ করতেনঃ

اللَّهُمَّ إِلَيْكَ تَوَجَّهْتُ وَبِكَ اعْتَصَمْتُ اللَّهُمَّ اكْفِنِي مَا أَهَمَّنِي وَمَا لَا أَهْتَمُّ بِهِ اللَّهُمَّ زَدْنِي التَّقْوَى وَاغْفِرْ لِي ذَنْبِي وَوَجَّهْنِي لِلْخَيْرِ أَيْنَمَا تَوَجَّهْتُ

“হে আল্লাহ! তোমার দিকেই দৃষ্টি ফিরাচ্ছি। তোমার কাছেই আশ্রয় নিচ্ছি। হে আল্লাহ! আমার গুরুত্বপূর্ণ এবং সাধারণ কাজকর্মে সাহায্যকারী হিসাবে তুমিই যথেষ্ট। হে আল্লাহ! তুমি আমাকে তাকওয়ার ভূষণে ভূষিত কর। আমার গুনাহকে ক্ষমা কর। যেখানেই আমি যাই তুমি আমাকে কল্যাণের দিকে ধাবিত কর।

আরোহনের জন্য তাঁর সামনে সওয়ারী (বাহন) উপস্থিত করা হলে তিনি বাহনের পীঠে পা রেখে বিসমিল্লাহ্ বলতেন। আর যখন বাহনে সোজা হয়ে বসতেন তখন বলতেন-

الحمد لله سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ»

"সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি প্রশংসা সহকারে সেই মহান সত্ত্বার পবিত্রতা ঘোষণা করছি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব"।৭২ অতঃপর তিনি তিনবার আলহামদুলিল্লাহ্ এবং তিনবার আল্লাহু আকবার বলতেন। তারপর বলতেন-

سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

“হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি নিজের প্রতি অশেষ জুলুম করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ব্যতীত গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই।”৭৩ তিনি আরও বলতেন-

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَابَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ»

“হে আল্লাহ! আমরা আমাদের এই সফরে তোমার কাছে নেকী, তাকওয়া এবং তোমার পছন্দনীয় আমলের আবেদন করছি (তাওফীক চাচ্ছি)। হে আল্লাহ! তুমি আমাদের জন্য এই সফরকে সহজ করে দাও এবং এর দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! সফরে তুমিই আমাদের সাথী এবং ঘরের তথা পরিবার- পরজনের হেফাজতকারী। হে আল্লাহ্! আমি তোমার নিকট সফরের কষ্ট, খারাপ দৃশ্য এবং ধন- দৌলত ও পরিবার-পরিজনের নিকট মন্দ পরিণাম নিয়ে ফেরত আসা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।৭৪ সফর থেকে ফেরত এসেও উপরোক্ত দু'আটি পড়তেন এবং তার সাথে নিম্নের অংশটি বাড়িয়ে বলতেন- আ-ইবূনা তা-ইবূনা আ-বিদূনা লিরব্বিনা- হা-মিদূন "আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, আমাদের প্রভুর ইবাদতকারী এবং তাঁর প্রশংসাকারী”৭৫। চলার পথে যখন কোন উঁচু স্থান সামনে আসত এবং তিনি যখন তাতে উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন। আর যখন নীচে নামতেন তখন সুবহানাল্লাহ্ বলতেন। তিনি যখন কোন গ্রাম বা বস্তি কিংবা শহরে প্রবেশ করতে চাইতেন তখন প্রবেশের সময় এই দু'আ পাঠ করতেন- «اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ الأَرَضِينِ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ فَإِنَّا نَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَশَرِّ أَهْلِهَا وَشَرِّ مَا فيها» “হে আল্লাহ! সাত আসমান এবং যে সমস্ত বস্তুকে এগুলো ছায়া দান করেছে তুমি তাদের প্রভু, সাত যমীন এবং যে সমস্ত বস্তুকে এগুলো তাদের পীঠে বহন করে আছে তুমি তাদের মালিক, শয়তান এবং সে যাদেরকে গোমরাহ করেছে তুমি তাদের সকলের প্রভু এবং বাতাস ও যে সমস্ত বস্তুকে সে উড়িয়ে নিয়ে যায় তারও প্রভু, আমরা তোমার নিকট এই গ্রামের এবং গ্রামে বসবাসকারীদের কল্যাণ প্রার্থনা করছি। আর এই গ্রামের, গ্রামে বসবাসকারীদের এবং তার সকল বস্তুর অকল্যাণ থেকেও তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি"।৭৬

টিকাঃ
৭১. একাকী ভ্রমণকারীকে শয়তান বলার কারণ হল শয়তান একাকী চলে। শয়তান মানুষকে একাকী সফর করার প্রতি উৎসাহ দেয়। তাই যে শয়তানের প্ররোচনায় একাকী সফর করল, সে যেন নিজেই শয়তানে পরিণত হল। একাকী সফরকারীকে শয়তান সহজেই ধোঁকা দিতে সক্ষম হয়। বিশেষ করে দুর্বল ঈমানের অধিকারী যদি একাকী ভ্রমণ করে, তাহলে শয়তান তাকে সহজেই পথভ্রষ্ট করতে পারে। তা ছাড়া একাকী সফরকারী যদি মৃত্যু বরণ করে, তাহলে তার মাল-পত্র হেফাজত করে ওয়ারিছদের কাছে পৌছিয়ে দেয়া সম্ভব হয়না এবং সে অসীয়ত করারও সুযোগ পায়না। তাই জামাআতের সাথে সফর করার প্রতি উৎসাহ দেয়া হয়েছে।
৭২. সূরা যুখরুফ: ৪৩: ১৩-১৪, মুসনাদে আহমাদ, মাশা. হা. ১/৭৫৩
৭৩. মিশকাত, হাএ. হা/২৪৩৪, আবু দাউদ, আলএ. হা/২২৬৭
৭৪. মুসলিম, মাশা হা/৩৩৩৯, সহীহ ইবনে হিববান হা.৬/২৬৯৬
৭৫. মুসলিম, মাশা হা/৩৩৩৯, সহীহ ইবনে হিববান হা.৬/২৬৯৬
৭৬. আল- কালিমাতুত ত্যুয়ইব লি ইবনে তাইমিয়্যাহ, হা. ১/১৭৯

তাঁর সফর চারটি বিষয়ের মাঝে সীমিত ছিল। (ক) হিজরতের সফর। (খ) জিহাদের সফর। আর এই উদ্দেশ্যেই তাঁর অধিকাংশ সফর ছিল। (গ) উমরার সফর। (ঘ) হজ্জের সফর। তিনি যখন সফরের ইচ্ছা পোষণ করতেন তখন তার স্ত্রীদের মাঝে লটারী করতেন। হজ্জের সফরে তিনি তাঁর সকল আজওয়াযে মুতাহ্হারাকে (স্ত্রীগণকে) সাথে নিয়েছিলেন।

আর তিনি সাধারণতঃ দিবসের প্রথমভাগেই সফর শুরু করতেন। বৃহস্পতিবার দিন বের হওয়াকে পছন্দ করতেন। তিনি আল্লাহর কাছে এই বলে দু'আ করতেন যে, হে আল্লাহ্! তুমি আমার উম্মতের সকাল বেলায় বের হওয়ার মধ্যে (তাদের সকালের কাজে) বরকত দান কর। তিনি যখন ছোট বা বড় কোন সৈন্য দল পাঠাতেন তখন সকালেই পাঠাতেন।

সফরকারী সংখ্যা তিন হলে তিনি একজনকে আমীর নিযুক্ত করতে বলতেন। তিনি একাকী ভ্রমণ করতে নিষেধ করেছেন। এ ব্যাপারে তাঁর ঘোষণা হচ্ছে একাকী ভ্রমণকারী শয়তান। দু'জন ভ্রমণকারী দু'টি শয়তান আর তিনজন মিলে একটি কাফেলা তৈরী হয়।৭১ বর্ণিত হয়েছে যে, তিনি যখন সফরে বের হওয়ার জন্য প্রস্তুত হতেন তখন এই দু'আ পাঠ করতেনঃ

اللَّهُمَّ إِلَيْكَ تَوَجَّهْتُ وَبِكَ اعْتَصَمْتُ اللَّهُمَّ اكْفِنِي مَا أَهَمَّنِي وَمَا لَا أَهْتَمُّ بِهِ اللَّهُمَّ زَوَّدُنِي التَّقْوَى وَاغْفِرْ লِي ذَنْبِي وَوَجَّهْنِي لِلْخَيْرِ أَيْنَمَا تَوَجَّهْتُ

“হে আল্লাহ! তোমার দিকেই দৃষ্টি ফিরাচ্ছি। তোমার কাছেই আশ্রয় নিচ্ছি। হে আল্লাহ! আমার গুরুত্বপূর্ণ এবং সাধারণ কাজকর্মে সাহায্যকারী হিসাবে তুমিই যথেষ্ট। হে আল্লাহ! তুমি আমাকে তাকওয়ার ভূষণে ভূষিত কর। আমার গুনাহকে ক্ষমা কর। যেখানেই আমি যাই তুমি আমাকে কল্যাণের দিকে ধাবিত কর।

আরোহনের জন্য তাঁর সামনে সওয়ারী (বাহন) উপস্থিত করা হলে তিনি বাহনের পীঠে পা রেখে বিসমিল্লাহ্ বলতেন। আর যখন বাহনে সোজা হয়ে বসতেন তখন বলতেন-

الحمد لله سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ»

"সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি প্রশংসা সহকারে সেই মহান সত্ত্বার পবিত্রতা ঘোষণা করছি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব"।৭২ অতঃপর তিনি তিনবার আলহামদুলিল্লাহ্ এবং তিনবার আল্লাহু আকবার বলতেন। তারপর বলতেন-

سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

“হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি নিজের প্রতি অশেষ জুলুম করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ব্যতীত গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই।”৭৩ তিনি আরও বলতেন-

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَابَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ»

“হে আল্লাহ! আমরা আমাদের এই সফরে তোমার কাছে নেকী, তাকওয়া এবং তোমার পছন্দনীয় আমলের আবেদন করছি (তাওফীক চাচ্ছি)। হে আল্লাহ! তুমি আমাদের জন্য এই সফরকে সহজ করে দাও এবং এর দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! সফরে তুমিই আমাদের সাথী এবং ঘরের তথা পরিবার-পরিজনের হেফাজতকারী। হে আল্লাহ্! আমি তোমার নিকট সফরের কষ্ট, খারাপ দৃশ্য এবং ধন-দৌলত ও পরিবার-পরিজনের নিকট মন্দ পরিণাম নিয়ে ফেরত আসা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।৭৪ সফর থেকে ফেরত এসেও উপরোক্ত দু'আটি পড়তেন এবং তার সাথে নিম্নের অংশটি বাড়িয়ে বলতেন- আ-ইবূনা তা-ইবূনা আ-বিদূনা লিরব্বিনা- হা-মিদূন "আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, আমাদের প্রভুর ইবাদতকারী এবং তাঁর প্রশংসাকারী”৭৫। চলার পথে যখন কোন উঁচু স্থান সামনে আসত এবং তিনি যখন তাতে উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন। আর যখন নীচে নামতেন তখন সুবহানাল্লাহ্ বলতেন। তিনি যখন কোন গ্রাম বা বস্তি কিংবা শহরে প্রবেশ করতে চাইতেন তখন প্রবেশের সময় এই দু'আ পাঠ করতেন- «اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ الأَرَضِينِ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ فَإِنَّا نَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَশَرِّ أَهْلِهَا وَশَرِّ مَا فيها» “হে আল্লাহ! সাত আসমান এবং যে সমস্ত বস্তুকে এগুলো ছায়া দান করেছে তুমি তাদের প্রভু, সাত যমীন এবং যে সমস্ত বস্তুকে এগুলো তাদের পীঠে বহন করে আছে তুমি তাদের মালিক, শয়তান এবং সে যাদেরকে গোমরাহ করেছে তুমি তাদের সকলের প্রভু এবং বাতাস ও যে সমস্ত বস্তুকে সে উড়িয়ে নিয়ে যায় তারও প্রভু, আমরা তোমার নিকট এই গ্রামের এবং গ্রামে বসবাসকারীদের কল্যাণ প্রার্থনা করছি। আর এই গ্রামের, গ্রামে বসবাসকারীদের এবং তার সকল বস্তুর অকল্যাণ থেকেও তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি"।৭৬

ফন্ট সাইজ
15px
17px