📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 সন্তান লালন-পালন বিষয়ক প্রশ্ন

📄 সন্তান লালন-পালন বিষয়ক প্রশ্ন


১. আমার ৫ বছরের বাচ্চা ছবি আঁকতে পছন্দ করে। কী ধরনের ছবি আঁকা জায়েয?
• তাদের ছোট থেকে ইসলামী শরী'আহ শিক্ষা দেওয়া উচিত। প্রাণীর ছবি ব্যতীত যেকোনো ছবিই আঁকা যাবে।

২. বাচ্চাকে ভুলিয়ে রাখার জন্য মিথ্যা বলা যাবে?
◆ না, যাবে না। এমনভাবে হিকমতের সাথে বলতে হবে যাতে মিথ্যা না হয়।

৩. বাচ্চাদেরকে কেমন ধরণের খেলনা দেওয়া যেতে পারে?
• ছেলে বাচ্চাদের গাড়ি, বন্দুক ইত্যাদি জাতীয় খেলনা দেওয়া যেতে পারে। আর মেয়ে বাচ্চাদেরকে হাড়ি-পাতিল, ঘর-বাড়ির সামগ্রী জাতীয় খেলনা দেওয়া যায়। এছাড়া প্রাণীর আকৃতি বোঝা যায় না এমন খেলনাও দেওয়া যেতে পারে।

৪. শাষণের জন্য সন্তানের গায়ে হাত তোলা যাবে? সেক্ষেত্রে প্রহারের হার কেমন হওয়া উচিত?
• গাল, চেহারা ও স্পর্শকাতর অঙ্গগুলো বাদে হালকা প্রহার করা যাবে।

৫. মেয়েকে কত বছর থেকেই হিজাব পরাবো?
• নাবালিকা অবস্থা থেকেই অভ্যাস করানো উচিত।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 সন্তানের অধিকার বিষয়ক প্রশ্ন

📄 সন্তানের অধিকার বিষয়ক প্রশ্ন


৬. নিজ পিতামাতা যদি বছরের পর বছর সীমাহীন জুলুম করেই যায়, হক থেকে বঞ্চিত করে, এক্ষেত্রে সন্তানের করণীয় কী? উল্লেখ্য, একজন সন্তানের ক্ষেত্রেই এমন করা হয় অর্থাৎ অন্য সন্তানদের বেলায় সবকিছু ঠিকঠাকভাবে করা হয়。

• শরী'আহসম্মত অধিকার চাওয়া এবং এ নিয়ে উত্তম তরিকায় বাক-বিতণ্ডা করা উক্ত সন্তানের জন্য বৈধ।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 মেডিকেল বিষয়ক প্রশ্ন

📄 মেডিকেল বিষয়ক প্রশ্ন


৭. সন্তান গ্রহণের ইচ্ছা করলে সহবাসের পর কি কিছুক্ষণ শুয়ে থাকলে ভালো হয়? যদি হয় তাহলে কি সোজা হয়ে শোয়া ভালো নাকি ডান কাতে?

• শুয়ে থাকতে পারেন তবে এতে তেমন কোনো বিশেষ উপকারিতা নেই।

৮. গর্ভাবস্থায় সহবাসের ক্ষেত্রে আসনের কোনো বাধ্যবাধকতা আছে?

• গর্ভাবস্থায় আসনের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এমন আসন বাছাই করতে হবে যে আসনে পেটে চাপ না পড়ে।

৯. আমি শুনেছি ২১ বছর হওয়ার আগে বাচ্চা নেওয়া ঠিক না, এতে কিনা মায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এ কথা কি সঠিক? নাকি ১৮ বছরের পর থেকেই বাচ্চা নেওয়া সম্ভব?

• কম বয়সে সন্তান নেওয়ায় কোনো ক্ষতির সম্ভাবনা নেই ইন শা আল্লাহ।

১০. একটি সন্তান জন্মের পর কত বছরের ব্যবধানে পরের সন্তানটি নিলে আগের সন্তানকে দুগ্ধপানে/পুষ্টি প্রদানে/পালনে কোনো সমস্যা হবে না?

• যদি নরমাল ডেলিভারি হয় তাহলে কোনো বাধ্য-বাধকতা নেই। এটা যার যার সক্ষমতার উপর নির্ভরশীল। অনেকে প্রথম বাচ্চার ৬ মাসের সময় দ্বিতীয় বার কনসিভ করেন এবং ভালোমতোই পারছেন দুই সন্তানকে সমানভাবে কেয়ার করতে, নরমাল ডেলিভারিসহ। তবে সিজারিয়ান সেকশনে হলে বাচ্চা নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন, সেলাইয়ের অবস্থা দেখে ডাক্তার মতামত জানাবেন। কিন্তু অধিকাংশ বিশেষজ্ঞ এবং আমাদেরও মতামত এই যে, প্রথম বাচ্চার কমপক্ষে ২ বছর পর দ্বিতীয় বাচ্চা নেওয়া। সেটা সন্তান এবং মা উভয়ের জন্যই উত্তম। কারণ গর্ভাবস্থা, ডেলিভারি এই প্রক্রিয়াগুলোতে একজন মায়ের মাঝে অনেক পরিবর্তন আসে, নিজের যত্ন নেওয়ার জন্যও এই সময়টুকু অনেক দরকার।

১১. গর্ভাবস্থায় দাড়িয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা হবে?

◆ যদি অসুবিধা মনে না হয় তাহলে পড়তে পারেন কিন্তু যদি দাড়িয়ে সালাত আদায় করা একদমই সম্ভব না হয়, তাহলে বসে বসে আদায় করতে পারেন ইন শা আল্লাহ। মেডিকেল দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই।

১২. গর্ভপাতের কতদিন পর আবার সন্তানের জন্য চেষ্টা করা যেতে পারে?

◆ গর্ভপাত অনেক ধরণের হয়। তাই গর্ভপাতের পর ডাক্তারের সাথে পরামর্শ করে পরিকল্পনা করা উচিত। ডাক্তার আপনার অবস্থা দেখে তারপর পরামর্শ দেবেন।

১৩. গর্ভধারণ অবস্থায় সহবাস করলে কি কোনোভাবে আবার গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকে?

◆ না, একবার গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর আর সম্ভাবনা নেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00