📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 স্বামীর সাথে আচরণবিধি

📄 স্বামীর সাথে আচরণবিধি


৯. স্বামীর সামনে কি পালাজো, গেঞ্জি পরিধান করা যাবে? সেক্ষেত্রে কখনো হাসবেন্ডের গেঞ্জি পরলে সমস্যা আছে?

• পালাজো পরা যাবে। নারীসুলভ গেঞ্জি পরিধান করা যাবে কিন্তু পুরুষের গেঞ্জি পরিধান করা যাবে না।

১০. স্বামী-স্ত্রী যদি কোনো কারণে আলাদা থাকে অথবা স্বামী যদি বিদেশে থাকে তাহলে কি স্বামীকে নিজের গোপনাঙ্গের ছবি দেওয়া যাবে? অথবা ভিডিও কলের মাধ্যমে দেখানো যাবে?

• ছবি না তুলে রেকর্ড থাকে না এমন ভিডিও করা যাবে। তৃতীয় ব্যক্তি যাতে কোনোমতেই এর নাগাল না পায় সেটা খেয়াল রাখতে হবে। তবে এর মাধ্যমে যদি স্বামীর গোপন পাপে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিরত থাকতে হবে।

১১. স্বামী আর্থিকভাবে সচ্ছল হলে, স্ত্রী স্বামীর টাকা থেকে তার বাবা-মাকে কিছু দিতে পারবে অথবা সাহায্য করতে পারবে?

◆ জি, পারবে।

১২. স্বামী-স্ত্রী যদি পারিবারিক সমস্যার কারণে একে অপর থেকে দূরে থাকে এবং একে অপরের সাথে দেখা করতেও বাধার সম্মুখীন হতে হয়, আর এইক্ষেত্রে যদি তারা বাসায় মিথ্যা বলে একে অপরের সাথে দেখা করে; তাহলে কি গুনাহ হবে?

• মিথ্যা না বলে কৌশলে কথা বলবে, যাতে মিথ্যাও না হয় আবার সত্যটাও লুক্কায়িত থাকে।

১৩. সহবাসের পর গোসল করে পাক হয়ে যাওয়ার পরেও লজ্জাস্থান থেকে পানির মতো কিছু জিনিস বের হয়ে পায়জামা সামান্য ভিজে যায়। এটা কি পাক নাকি নাপাক? (আবার ফরয গোসল করতে হবে কিনা) এই পায়জামা পরেই কি নামায পড়া যাবে?

• ওযু করে নিলেই হবে। যদি লজ্জাস্থান থেকে তা নির্গত হয়ে কাপড়ে লাগে তাহলে ওই অংশটুকু চিহ্নিত করে ধুয়ে নিতে হবে। এরপর সেই কাপড়ে নামায পড়া যাবে।

১৪. একজন দ্বীনদার বোন, যার বিয়ে হয়েছে ২ বছর আগে। এখন তিনি জানতে পেরেছেন তার স্বামী পর্নোসক্ত। এটা নিয়ে বোন তার স্বামীর সাথে আলোচনা করতে গেলে স্বামী কোনো সহযোগিতা করে না। বোন অনেক হতাশায় ভুগছেন। স্বামীর এমন নির্লিপ্ততা দেখে স্বামীর প্রতি প্রচণ্ড ঘৃণাবোধ কাজ করছে, ছোট বাচ্চা থাকার কারণে আলাদা হতেও চাচ্ছেন না। শাইখের কাছে প্রশ্ন, বোনের এখন কী করণীয়? স্বামীর প্রতি অন্তরে ভালোবাসা না থাকার দরুন আগের মতো স্বামীর আদেশ-নিষেধ না মানার কারণে বোন কি গুনাহগার হবেন? এই পরিস্থিতিতে সেই বোনের প্রতি আল্লাহর নির্দেশ কী?

• স্বামীর যেসব আদেশ-নিষেধ শরী'আতসম্মত তা এ মুহূর্তেও মানতে হবে যদিও আগের মতো ভক্তি, শ্রদ্ধা ও আনুগত্যবোধ না থাকে।

১৫. স্ত্রীর শারীরিক-মানসিক অবস্থা বিবেচনা না করে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে প্রতিদিনই নিজের প্রয়োজন মিটানোর জন্য জোর করাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? জ্বর বা এই জাতীয় অসুস্থতা নিয়েও স্বামীর প্রয়োজন মিটানো জরুরি? স্বামীকে বোঝানোর পরও না মানলে কি করা যাবে?

◆ এটা জুলুম। যদি স্ত্রীর অসহনীয় অসুখ হয় এবং স্বামীকে বোঝানোর পরেও না বুঝে তাহলে স্ত্রী চাইলে সর্বাত্মকভাবে স্বামীকে বাধা দিতে পারে।

১৬. বহুবিবাহের ব্যাপারে স্বামীকে অনুৎসাহিত করা কি অনুচিত?

• যদি ১ম স্ত্রী স্বামীর সকল স্ত্রীসুলভ চাহিদা পূরণ করে থাকে তাহলে তাকে এব্যাপারে নিরুৎসাহিত করতে সমস্যা নেই। তবে আল্লাহর বিধান অবশ্যই স্বীকার করতে হবে যে, এটি পুরুষদের জন্য ইনসাফের শর্তে জায়েয।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 সাজগোজ সম্পর্কিত প্রশ্ন

📄 সাজগোজ সম্পর্কিত প্রশ্ন


১৭. স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পর্দার সহিত ব্যায়াম করা যাবে। কিন্তু ইয়োগা বা যোগব্যায়াম হিন্দু সমাজের প্রচলিত ব্যায়াম। এসব করা যাবে কি?

◆ ইয়োগা বা যোগব্যায়াম করা যাবে না।

১৮. কোনো স্কিন কেয়ার অথবা মেকআপ প্রোডাক্টে এলকোহল এবং এনিমেল এক্সট্রাক্ট (পশুর চর্বি বা অন্যান্য কিছু) থাকলে সেটা ব্যবহার করা কি হারাম?

• এলকোহলের অনেক ধরন আছে। পণ্যের মাঝে কোন এলকোহল রয়েছে সেটা না জেনে বলা যায় না। তবে এনিমেল এক্সট্রাক্টের উপস্থিতি থাকলে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এ সম্পর্কে পূর্বের দারসে বিস্তারিত উত্তর দেয়া হয়েছে।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 মেডিকেল-বিষয়ক প্রশ্ন

📄 মেডিকেল-বিষয়ক প্রশ্ন


১৯. সব সময় ব্রেসিয়ার/ব্রা পরে থাকলে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে?

• সব সময় পরা উচিত না। রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রা ছাড়া ঢিলেঢালা পোশাক পরিধান করা উচিত। অধিক টাইট ব্রা ব্যবহার থেকে বিরত থাকুন।

২০. সপ্তাহে কতদিন সহবাস করা উচিত?

• কোনো নির্দিষ্টতা নেই। সহবাস প্রতিদিন করাতেও কোনো সমস্যা নেই ইন শা আল্লাহ।

২১. ছেলেদের কত বছর বয়স পর্যন্ত তাদের যৌন চাহিদা খুব প্রবল থাকে?

• একেক পুরুষের একেক রকম, তবে ১৮-৩২ বছর সময়টা যৌন চাহিদা প্রবল থাকে।

২২. বিয়ের প্রথম রাতে সহবাসের ইচ্ছা জাগলে সেক্ষেত্রে একজন মেয়ে কী ধরণের নিরাপত্তা নিতে পারে জন্মনিয়ন্ত্রণের জন্য? প্রথম রাতে স্বামী যদি কোনো নিরাপত্তা গ্রহণ না করে সেক্ষেত্রে একজন মেয়ের কী ধরণের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা উচিত বা রাখতে হবে?

• বিষয়টি স্বামী-স্ত্রী নিজেরা আলোচনা করে নেবে যে, তারা কী চায়। নিজেদের জন্য কোনটা সহজ এবং তৃপ্তিকর।

২৩. কোনো পুরুষ বিয়ের আগে যৌনমিলন করেছে কিনা তা কি বোঝার উপায় আছে?

• না এমন কোনো উপায় নেই। আর এটা জানার চেষ্টা করাও উচিত না।

২৪. মেয়েদের বীর্যপাত কি ছেলেদের চেয়ে সবসময়ই দেরিতে হয়? সেক্ষেত্রে পুরুষদের বীর্যপাত হয়ে যাওয়ার পর কী করতে হবে নারীর বীর্যপাতের জন্য?

• না, দেরিতেই হবে এমন কথা নেই। নারীর আগেও হতে পারে। যদি পুরুষের আগে হয় তখন স্ত্রীকে ফোরপ্লে করার দিকে মনোযোগী হতে হবে। তখন দুজনের জন্যই সহজ হবে।

২৫. ইমপ্ল্যান্ট ব্যবহার করা কি অনুচিত? কারা কীভাবে ব্যবহার করতে পারে এটা? কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

◆ ইমপ্ল্যান্ট ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন। কিছু টেস্ট, হিস্ট্রি নিয়ে তারপর বুঝতে হবে আপনার জন্য পারফেক্ট কিনা। তবে ইমপ্ল্যান্ট, পিল এসব কিছুরই সাইড ইফেক্ট রয়েছে। এজন্য উত্তম হচ্ছে ফিজিক্যাল ম্যাথড। যেমন: উইড্রো ম্যাথড, ক্যালেন্ডার ম্যাথড, কনডম ব্যবহার করা ইত্যাদি। এসব সবচেয়ে নিরাপদ ইন শা আল্লাহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00