📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 প্রথম রাতে করণীয়

📄 প্রথম রাতে করণীয়


বিয়ের পর প্রথম রাতটি স্বামী-স্ত্রীর জন্য অনেক খাস। এই রাতটিই তাদের জীবনে অমলিন হয়ে থাকবে আজীবন। তাই এ রাতটি যাতে বিশেষ হয়ে থাকে সেই নিমিত্তে সেভাবেই রাতটিকে সাজানোর পরিকল্পনা তো থাকবেই, পাশাপাশি বাসর রাতকে ঘিরে যেসকল সুন্নাহ ও আদবসমূহ রয়েছে সেগুলোও পালন করা বাঞ্ছনীয়।

• একত্রিত হয়ে কুশলাদী বিনিময় করা এবং একদম চুপচাপ না থেকে একে অপরের সাথে মিষ্টিমিষ্টি কথা বলা উচিত। আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে দুই রাকাত সালাত আদায় করা যেতে পারে, এটি মুস্তাহাব। সেক্ষেত্রে সলাতের সময় স্ত্রী স্বামীর পিছনে দাঁড়াবে। সাহাবাদের থেকে এই আমলটির প্রমাণ পাওয়া যায়। [১৯]

◆ এক পেয়ালা দুধ থেকে প্রথমে স্বামী চুমুক দিয়ে পান করা এবং পরবর্তীতে স্ত্রীও সেখান থেকেই পান করা একটি সুন্নাহ, যা রাসূল থেকে প্রমাণিত। [২০]

• স্বামীর জন্য একটি দু'আ রয়েছে যা সে স্ত্রীর কপালে হাত রেখে বা মাথার সামনের দিকের চুলের গোছায় হাত দিয়ে বলবে-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

স্ত্রীও এই দু'আটিই পড়বে এভাবে-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

হে আল্লাহ তার যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে নিহিত রেখেছেন তা আমি আপনার কাছে চাই, এবং তার যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ তার স্বভাবে নিহিত রেখেছেন তা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। [২১]

• পুরুষদের ক্ষেত্রে প্রথম রাতে স্ত্রীর সাথে কুশলাদী বিনিময় করেই কাটিয়ে দেওয়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। এতে নবদম্পতির মাঝে বোঝাপড়া ভালো হয়। তবে স্ত্রীর উচিত প্রস্তুত থাকা। যদি এমন হয় যে স্বামী তাকে সহবাসের জন্য ইঙ্গিত দেয় বা আহ্বান করে তাহলে এতে সাড়া দেওয়াই স্ত্রীর কর্তব্য। বারণ করা উচিত নয়, কেননা এতে স্বামীর মনে প্রথম দিনই মন্দ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। সহবাসের পূর্বে অবশ্যই সহবাসের দু'আটি পাঠ করতে হবে-
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
আল্লাহর নামে। হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন ।২২

• বাকিরাহ বা কুমারী নারী হলে স্বামীর সাথে টানা ৭ দিন ৭ রাত কাটানো ও সাইয়্যেবা বা অকুমারী নারী হলে স্বামীর সাথে টানা ৩ দিন ৩ রাত কাটানোর বিষয়ে হাদীসে এসেছে।[২৩]

টিকাঃ
[১৯] মুসান্নাফ আবু শাইবাহ- ৩/৪০২, আত তাবরানী- ১/২০৪, আব্দুর রাযযাক- ৬/১৯১ (সহীহ)
[২০] মুসনাদে আহমাদ
[২১] আবু দাউদ ২/২৪৮, নং ২১৬০, ইবনে মাজাহ ১/৬১৭, হাদীস- ১৯১৮
[২২] বুখারী- ৬/১৪১, হাদীস- ১৪১; মুসলিম- ২/১০২৮, হাদীস- ১৪৩
[২৩] মুসলিম- ৩৪৪৭, ৩৪৪৮

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 প্রথম রাতে বধূর প্রস্তুতি

📄 প্রথম রাতে বধূর প্রস্তুতি


আল্লাহর ভয়ে নিজেকে সমস্ত গুনাহ থেকে গুটিয়ে রেখে একজন দ্বীনদার নারী পথ চেয়ে থাকে একজন দ্বীনদার জীবনসঙ্গীর। আল্লাহ যখন ইচ্ছা করেন তখন সে তার এই হাজারো জল্পনা-কল্পনাকে বাস্তবরূপ দিতে সচেষ্টা হয়। একটা সময় সেই শুভক্ষণের আবির্ভাব ঘটে তার জীবনে। নিজের সকল সৌন্দর্য পৃথিবীর তাবৎ পুরুষ থেকে গুটিয়ে রেখে নারী তার নিজের সমস্ত রূপ ফুটিয়ে তুলে শুধু একজন পুরুষের কাছেই। আর সেই পুরুষ হলো তার স্বামী। তার জীবনের নব্য দিনটি বিশেষ একটা দিন হয়ে থাকে তার কাছে। এই দিনটি নিয়ে একজন নারীর থাকে হাজারো কল্পনার বিলাস। তার কল্পনা জুড়ে থাকে নানান রোমান্টিক মুহূর্তের গল্পঝুড়ি। কিন্তু এই রোমান্টিক সব কল্পনার ভিড়ে হারিয়ে যায় সেই দিনের জন্য বাস্তব প্রস্তুতিগুলো। আর এই প্রস্তুতিহীনতা বিশেষত প্রভাব ফেলে পূর্ব অভিজ্ঞতাহীন কুমারী নারীর যৌন জীবনে। তাই এই বিষয়গুলো নিয়ে আমাদের ভালোভাবে, খোলামেলা জেনে নেওয়া উচিত।

• পড়াশোনা
বিয়ের প্রথম রাত সম্পর্কে একজন নারীর যথেষ্ট ধারণা রাখা উচিত। বিষয়টা তাকে বুঝতে হবে যে, আজ নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে সে। যা তার সম্পূর্ণ অজানা। কোনো অজানার সম্মুখীন অপ্রস্তুত অবস্থায় নেওয়াটা অনেক বড় এক বোকামি। তাই এই সম্পর্কে সর্বপ্রথম যতদূর সম্ভব মাসআলাগত সকল বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত। সেই সাথে যুগলবন্দি করতে হবে মেডিকেলজনিত বিষয়ও, যাতে প্রতীক্ষিত সেই দিনটি তার কাছে বৈদ্যুতিক ঝাটকা হয়ে না দাঁড়ায়।

◆ নতুন অভিজ্ঞতা
নারীকে বুঝতে হবে তার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যার জন্য তাকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুতির ব্যাপারে আমরা মেডিকেল-বিষয়ক দারসে বিস্তারিত জানতে পারবো ইন শা আল্লাহ।

◆ ভালোবাসা আস্বাদন

কুমারী নারীর যোনিপথ খুব সংকীর্ণ হয়ে থাকে। এ অবস্থায় সহবাসের সময় তাকে অতি সামান্য কষ্ট সহ্য করে তার স্বামীকে গ্রহণ করতে হয়। তার স্বামীকে পরিপূর্ণভাবে গ্রহণ করার ক্ষেত্রে তাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। প্রথম কিছু দিন সফল না হতে পারার কারণে যৌনমিলনের স্বাদও উপভোগ করা যায় না। বার বার ব্যর্থ হতে হতে একটা সময় সফল হওয়া যায়। এজন্য এই সময়টাতে তার স্বামীকে গ্রহণ করার ক্ষেত্রে সবরের সাথে যথাসাধ্য সচেষ্ট থাকতে হবে। আর এ কারনেই কুমারী নারীকে ৭ দিন-রাত সময় দেওয়ার বিষয়ে হাদীসে এসেছে। আর অকুমারীদের জন্য সতীচ্ছেদের বিষয় নেই বলে সেক্ষেত্রে ৩ দিন-রাত সময় দেওয়ার বিষয়ে বলা হয়েছে।[২৪] কুমারী নারীগণ এ সময়গুলোতে স্বামীর সাথে অন্যান্য যৌনদ্দীপনামূলক ভালোবাসা আদান-প্রদান করেও উপভোগ করতে পারে এবং একে অপরকে সহজ করে নিতে পারে। তবে এ বিষয়টা সবার ক্ষেত্রে নাও ঘটতে পারে, কারণ অনেক নারীর প্রথমদিনেই খুব সহজে সতীচ্ছেদ হয়ে যায়। এটা মূলত নারীর প্রস্তুতি ও মানসিক অবস্থার উপরই নির্ভর করে। তবে যাদের বেশি সময় লেগে যায় তাদেরও এখানে চিন্তিত হবার কোনো কারণ নেই। কেননা কুমারীত্ব শেষ হবার সাথে সাথেই সেই কষ্ট বা ব্যথা দূর হয়ে যায়। সে তখন তার স্বামীর ভালোবাসা পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারে।

• স্বামীকে দিক-নির্দেশনা দেওয়া

একজন নারী তার নিজের শরীর সম্পর্কে নিজেই সবচেয়ে ভালো জানে। কীভাবে আগালে বিষয়টা সহজ হবে সেই দিক-নির্দেশনা তাই স্ত্রীর পক্ষ থেকেই কাম্য। এদিকে স্বামীও পূর্ব অভিজ্ঞতাহীন হলে তার জন্য বিষয়গুলো বুঝে ওঠা কঠিন হতে পারে। তাই তাকে স্ত্রী নিজেই পুরো বিষয়টা খোলামেলাভাবে বলতে পারে এবং সবরের সাথে চেষ্টা করে যাওয়ার তাগাদা দিয়ে যেতে পারে। এমন মুহূর্তে বারবার ব্যর্থ হওয়ার দরুন স্বামী যাতে স্পৃহা না হারিয়ে ফেলে তাই তাকে অন্যপন্থায় যৌনসুখ দিয়ে তাকে উৎসাহ দিয়ে যেতে হবে।

টিকাঃ
[২৪] সহীহ মুসলিম- ৩৪৪৫

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 আবেদনময়ীতা

📄 আবেদনময়ীতা


পুরুষেরা আবেদনময়ী নারীই অধিক পছন্দ করে। তারা এমন নারী পছন্দ করে যেই নারী লজ্জাশীল হবে, সেই সাথে স্বামীর প্রতি তার থাকবে ব্যাপক যৌনাকর্ষণ। স্বামীরা চায় স্ত্রীরা মাঝে মাঝে নিজ থেকেই সহবাসের আহ্বান করুক। কিন্তু আমাদের উপমহাদেশের নারীগণ লজ্জাশীলতার দিক থেকে অনেকটাই এগিয়ে যা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু অতি লজ্জার দরুন স্বামীকে সহবাসের প্রতি নিজ থেকে আহ্বান করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমাদের জরিপে অংশগ্রহণকারী ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা স্ত্রীদের মাঝে দ্বীনদারিতার পাশাপাশি কোন বৈশিষ্ট্যগুলো দেখতে চায়। তাদের কিছু মন্তব্য এখানে তুলে ধরা হচ্ছে-

• ধার্মিক হওয়ার পাশাপাশি এ যুগের স্ত্রীদের শারীরিক সৌন্দর্য ও লাস্যময়ী হওয়ার দিকেও মনোযোগ দেওয়া উচিত। নারীদেরকে শেখানো উচিত যে, কীভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারলে স্বামী পরকীয়া তো দূরের কথা, দ্বিতীয় বিয়ের কথাও ভুলে যাবে।

◇ স্ত্রী যদি আল্লাহর প্রতি অনুগত থাকে, স্বামীর প্রতি যত্নশীল হয়, স্বামীর প্রতি অনুগত থাকে, বুদ্ধিমত্তার সাথে স্বামীকে ফিতনার পরিবেশ থেকে দূরে রাখতে পারে- এজন্য যদি তাকে কিছুটা ত্যাগও স্বীকার করতে হয় তবুও। এ ছাড়াও সে যদি স্বামীর মনে এই ধারণা দিতে পারে যে, স্বামীকে সে সবসময় কাছে পেতে চায়, সবসময় তাকে খুশি দেখতে চায় তাহলে হয়তো আল্লাহর ইচ্ছায় স্বামীও স্ত্রীর দিকেই ঝুঁকে থাকবে এবং সবসময় চেষ্টা করবে স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে, স্ত্রীকে গুরুত্ব ও প্রাধান্য দিতে। স্বামীও তাহলে চেষ্টা করবে নানামুখী ফিতনা থেকে বেঁচে থেকে স্ত্রীর মন রক্ষা করতে।

◇ প্রথমত, রোমান্টিকতা; দ্বিতীয়ত, স্বামীর কাজের যে ক্ষেত্র, সেখানে পাশে থেকে সাহায্য করা (যেমন স্বামী লেখক হলে, স্ত্রী যদি সেরকম লেখক নাও হয়ে থাকে অন্তত স্বামীর লেখা মূল্যায়ন করা, আনুষাঙ্গিক উপাদান জোগাড় করে দেওয়া ইত্যাদি)। তৃতীয়ত, স্ত্রীর এমন কোনো একটা ক্ষেত্র থাকা যাতে সেই বিষয়ে স্বামী-স্ত্রীর প্রতি মুখাপেক্ষী থাকতে হয় (যেমন: বাহির থেকে এসে সাধারণ সমাদর স্ত্রীর থেকে পাওয়া, এই বিষয়ে স্ত্রীর প্রতি নির্ভরশীল থাকা যাতে স্ত্রী অনুপস্থিত থাকলে স্বামী তাকে ভালোভাবে মিস করে)। চতুর্থত, দ্বীনের ব্যাপারে অন্তত এতটুকু জ্ঞান রাখা যা দিয়ে স্বামীকে সহায়তা বা সতর্ক করতে পারে। পঞ্চমত, শাশুড়ির সাথে ঝামেলা না করা এবং শাশুড়ির নামে স্বামীর কাছে কথায় কথায় বিচার না দিয়ে হিকমতের সাথে শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক রাখা যাতে প্রয়োজনে স্বামীর সাথে ঝামেলা হলে শাশুড়ি দুইজনের প্রতি একই রকম ভালোবাসা থেকে বনিবনা করে দেয়। ষষ্ঠত, স্বামীর যদি কোনো বিশেষ দুর্বলতা বা স্পর্শকাতরতা থেকে থাকে তাহলে স্বামীর বোন বা মায়ের সাথে কথা বলে সেটা জানা এবং এই বিষয়ে সতর্ক থাকা; এবং সপ্তমত, কোনো কিছু নিয়ে খোঁটা অথবা বেশি খোঁচাখুঁচি করা থেকে বিরত থাকা ইত্যাদি।

◇ সহায়ক প্রকৃতির হওয়া, স্বামীর ডাকে সাড়া দেওয়া, প্রেমময়ী হওয়া, শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় স্বামীর জন্যেই সাজগোজ করা, নিজেকে গুছিয়ে রাখা, বিভিন্ন চাল খাটানো (অর্থাৎ, পুরুষকে দুর্বল করার জন্য নারীদের স্বভাবসুলভ কৌশলগুলো শুধু স্বামীর ওপরই প্রয়োগ করা।) স্বামীর কথাকে মূল্যায়ন করা। হারাম কাজে আল্লাহর ভয়ের কথা স্মরণ করানো যেভাবে করলে ভালো হবে, আল্লাহর অবাধ্যতায় আনুগত্য না করা। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে বুদ্ধি খাঁটিয়ে স্বামীকে তা থেকে অনাসক্ত রেখে নিজের দিকে বেশি আকৃষ্ট করা। নিজেকে স্বামীর কাছে সর্বদা গ্রহণীয় রাখতে আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, আল্লাহ সহজ না করলে কিছুই সম্ভব নয়। ঘরে স্বামীর সাথে অবস্থানের সময়ে সুগন্ধী ব্যাবহার করা যেতে পারে।

◇ ১. স্বামীকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা। ২. পরিপূর্ণ দ্বীন মেনে চলা এবং দ্বীনের কোন বিষয়ে ছাড় না দেওয়া। ৩. স্বামীর দুর্বল দিকগুলো জানা থাকলে ওইগুলো নিয়ে খোটা না দেওয়া এবং ওই দুর্বল দিকগুলোই কীভাবে সুন্দর করে পজিটিভলি তার কাছে রিপ্রেসেন্ট করা যায় তা ভাবা। ৪. স্বামীর মা-বাবাকে সম্মান করা এবং যতটুকু পারা যায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তাদের খেদমত করা। এটা স্ত্রীর কর্তব্য না কিন্তু অনেক বড় একটা ইহসান এবং এর দ্বারা স্বামীর সন্তুষ্টির একটা ভালো অংশ অর্জন করা সম্ভব হয়। ৫. দুই জনের সম্পর্ককে প্রতিযোগিতার চোখে না দেখে সহযোগিতার চোখে দেখা। ৬. একমাত্র স্বামীর জন্যই সাজগোজ করা এবং অন্যদের স্বামীর গুনাবলি তাকে বলে না বেড়ানো。

• আমার ধারণা স্ত্রীকে আরও আকর্ষণীয় হওয়ার চেষ্টা করা উচিত। এর অর্থ, দ্বীনি পরিসীমা মেনে স্বামী যেভাবে চায় সেরকম সাজগোজ করা। পুরুষদের ক্ষেত্রে মেয়েদের রূপের ব্যাপারে পছন্দের অগ্রাধিকার থাকে। স্ত্রীর উচিত সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেরকমভাবে সেঁজে থাকার চেষ্টা করা। ছেলেদের খাহিশাত প্রায়ই আসে, এবং হঠাৎ আসে। তাই স্ত্রীদের সবসময় কিছুটা প্রস্তুত থাকা উচিত। তা ছাড়া ছেলেরা এমন মেয়েদেরই বেশি পছন্দ করে যারা নম্রস্বরে কথা বলে, চেঁচামেচি কম করে এবং বিনয়ী হয়। উচ্চস্বরে কথা বলা ও ঝগড়াটে মেয়েদের ওপর দ্রুত আকর্ষণ হারিয়ে ফেলে।

• আমার নিজের সমস্যা থেকে যা মনে হয়, তেমন কিছু না- স্ত্রী স্বামীর সাথে গল্প করবে, আড্ডা দেবে বেশি বেশি। দ্বীনি গল্প হবে, উম্মাহকে নিয়ে গল্প হবে। আর স্ত্রী বিশেষ সময়গুলোতে যদি সাড়া দেয় ঠিকমতো, যৌনমিলন আনন্দময় করতে সহয়তা করে, প্রতিদিন বা দিনে কয়েকবার চাইলেও যদি সাড়া দেয়, তাহলেই যথেষ্ট।

◇ স্বামীর জন্য সাজগোজ করা। আর স্বামীর প্রতি পাগলের মতো ভালোবাসা প্রকাশ করা। ভালোবাসা প্রকাশ করা-এইটা খুবই কার্যকরী যদি স্ত্রী অনেক বেশি সুন্দরী নাও হয়ে থাকে।

◇ সুখী দাম্পত্য জীবনের জন্য নারী-পুরুষ উভয়েরই ইলমের গভীরতা প্রয়োজন। আর ধারাবাহিক প্রক্রিয়া ছাড়া ইলমের গভীরতায় পৌঁছানো সম্ভব নয়। এর সাথে উভয় সঙ্গীর জীবনের মহৎ উদ্দেশ্য থাকা জরুরি। যেমন: আল্লাহর শাসন পরিবার, সমাজ ও রাষ্ট্রে কায়েম করা। উদ্দেশ্য বাস্তবায়নে উভয়েরই যথেষ্ট প্রচেষ্টা ও স্বচ্ছ কর্মপরিকল্পনা থাকা দরকার। মহৎ উদ্দেশ্য সামনে থাকলে সাংসারিক ছোটখাটো ঝামেলা তুচ্ছ মনে হবে।

◇ স্ত্রীর দরকার sexual fantasy, romanticism - এসব বিষয়গুলোকে বোঝা। স্বামীর জৈবিক চাহিদা পূরণ করার চেষ্টা করা উচিত।

• স্বামী বাইরে থাকলে তার জন্য সবসময় খুব অপেক্ষা করে থাকা এবং সেটা স্বামীকে বুঝতে দেওয়া। স্বামীর পছন্দকে প্রাধান্য দেওয়া যদি না সেটা শরী'আতের পরিপন্থী হয়। স্বামীর জন্য মাঝে মাঝে সেঁজেগুজে থাকা।

◇ স্বামীর ডাকে সাড়া দেওয়া, সৌন্দর্যের প্রকাশ করা, নিজের সর্বোচ্চটা দিয়ে তাকে উল্লাসিত রাখা, আবেদনময়ী হিসেবে নিজেকে উপস্থাপন করা, কখনো বিরক্তি প্রকাশ না করা।

◇ খুব প্রেমী, সুন্দর কুরআনের তিলাওয়াত, কিছু অনন্য হালাল ঢং।

◇ ভালো ফিগার, যাতে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে না হয়।

উপরের মন্তব্যগুলো থেকে কয়েকটা বিষয় ফুটে উঠছে- একজন নারীর কাছে সাজুগুজু, স্বামীর দৈহিক চাহিদার প্রতি খেয়াল, আবেদনময়িতা বা লাস্যময়িতা, দৈহিক সৌন্দর্য এসবই পুরুষদের মূল চাওয়া। দাম্পত্য জীবন শুরু হওয়ার পর থেকে সবসময়ই এই বিষয়গুলো ধরে রাখা দরকার। দাম্পত্য জীবনের শুরুর দিকের সময়গুলো মোক্ষম সময়। এই সময়গুলোতে স্বামীর থেকে যদি উত্তম প্রতিক্রিয়া পাওয়া যায় তাহলেই সফলতা।

প্রবাদে বলা হয়, First impression is the last impression. তাই দাম্পত্য জীবনের প্রথম মুহূর্তগুলোতে স্বামীকে অধিক সময় দেওয়া উচিত, নিজ থেকে স্বামীকে আহ্বান করা যেতে পারে, বিভিন্ন উদ্দীপনামূলক ইঙ্গিত করা যেতে পারে, উদ্দীপনামূলক খেলা উপভোগ করা যায়। এসবের মাধ্যমে দাম্পত্য জীবনকে সবসময় চাঙ্গা রাখতে হবে। তা নাহলে খুব জলদিই স্বামী আগ্রহ হারিয়ে ফেলতে পারে তার স্ত্রীর প্রতি। তাই সুস্থ- স্বাভাবিক ও ভালোবাসাময় দাম্পত্য জীবন বজায় রাখতে এই বিষয়ে সর্বদা প্রস্তুত থাকা বাঞ্ছনীয় এবং আল্লাহর কাছে সবসময় বেশি বেশি দু'আ করা উচিত।

এর পাশাপাশি স্বামী যাতে স্ত্রীর প্রতি কখনই আকর্ষণ হারিয়ে না ফেলে তাই স্ত্রীর উচিত বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা-

■ স্বামীর জন্য সাজগোজের সময় সুগন্ধি ব্যবহার করা। নারীদের শরীরের সুগন্ধি পুরুষদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

■ স্বামীর নাকে যাতে দুর্গন্ধ না যায় সেদিকে খেয়াল রাখা, যেমন রান্নাঘরের মসলার অধিক ঝাজালো গন্ধ, হায়েয দুর্গন্ধ ইত্যাদি। হায়েযের পর উক্ত স্থানে সুগন্ধি ব্যবহারের বিষয়ে আমরা পূর্বেও জেনেছিলাম। এ ছাড়া স্বামীর সাথে অবস্থানকালে বায়ু নির্গমনের বিষয়েও সাবধান হওয়া উচিত।

■ স্বামী দূর সফর থেকে ফিরে আসলে তার জন্য নিজেকে আকর্ষণীয় করে রাখা। এই অবস্থায় ক্ষুর ব্যবহার করে নিজেকে পরিষ্কারের বিষয়েও হাদীসে পাওয়া যায়। মূলত সফর থেকে ফিরে আসলে পুরুষেরা সহবাসের প্রতি উৎসুক থাকে। তাই স্বামীর জন্য সেরকম বিশেষ আয়োজন করা উচিত।

■ স্বামীর হালাল যত চাহিদা রয়েছে সেগুলো নিজের কাছে অপছন্দনীয় হলেও স্বামীকে খুশি করার উদ্দেশ্যে সেসব পালন করা।

• স্বামী যৌনক্রিয়ার সময় হারাম কোনো কাজ করতে চাইলে তাকে সহজভাবে বাধা দেওয়া। তাকে বোঝানো তবুও যদি সে না বুঝতে চায় সেক্ষেত্রে শক্ত অবস্থানে আসা। স্বামীর বাধ্যতা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে আল্লাহর অবাধ্য হয়।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 স্ত্রীর স্তন চোষা বা চুমু খাওয়া

📄 স্ত্রীর স্তন চোষা বা চুমু খাওয়া


স্বামী-স্ত্রী মিলনের পূর্বে একে অপরকে বিশেষ করে স্বামী স্ত্রীকে উত্তেজিত করে সহবাস করা ফুক্বাহাগণ মুস্তাহাব বলেছেন। যেমন: চুমু খেয়ে, স্তন মর্দন কিংবা তাতে চুমু খেয়ে অথবা চোষণের মাধ্যমে উত্তেজিত করা ইত্যাদি। এতে ৪ মাযহাবের সকল ইমাম একমত।

তবে লক্ষ্য রাখতে হবে, স্ত্রীর স্তনে যদি দুগ্ধ থেকে থাকে তাহলে স্বামীকে সর্তকতার সাথে চোষণ করতে হবে, যেন দুগ্ধ মুখে চলে না যায়। নতুবা চোষণ থেকে বিরত থাকা উচিত। কেননা, স্ত্রীর স্তনের দুগ্ধ পান করা একটি মারাত্মক গুনাহের কাজ। কিন্তু যদি অধিক উত্তেজনাবশত নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কেউ স্ত্রীর দুধ পান করেও ফেলে তবে স্ত্রী তার জন্যে হারাম হবে না, যেমনটা প্রচলিত রয়েছে। তবে এ কাজের জন্যে তাওবাহ করতে হবে। [২৫]

টিকাঃ
[২৫] সূরা বাক্কারাহ- ২২৩; ফতোয়ায়ে মাহমুদিয়া (পুরাতন নুসখা)- ১২/৩১০; ফতোয়ায়ে শামী- ১/৩১, ৪/৩৯৭; তাফসীরে মাযহারী- ১/৩৫৬; কেফায়াতুল মুফতী- ৫/১৬২; আযীযুল ফাতাওয়া- ৭৭০; ফতোয়ায়ে মাহমুদিয়া (নতুন নুসখা)- ৬/৩৪৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00