📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 ওয়ালীর শর্ত

📄 ওয়ালীর শর্ত


◆ মুসলমান, বালেগ, বুদ্ধিমত্তাশীল ও বুঝমান হবে; ◆ স্বগোত্রীয় থেকে হতে হবে। যেমন: বাবা, দাদা, বড় ভাই, চাচা এভাবে স্বগোত্রীয় রক্তসম্পর্কিত নিকটাত্মীয়।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 সাক্ষীর শর্ত

📄 সাক্ষীর শর্ত


◆ দুজন সাক্ষী থাকতে হবে; ◆ আকল বা বুদ্ধিসম্পন্ন, বালেগ, স্বাধীন, আদেল বা ন্যায়বান ও মুসলমান হওয়া। সুতরাং পাগলের ও যিম্মির উপস্থিতি বা সাক্ষ্যে বিয়ে সংঘটিত হবেনা। তবে যিম্মি মহিলার বিবাহে যিম্মি পুরুষ সাক্ষ্য হতে পারবে। আবার কেউ কেউ এই শর্তও দিয়েছেন যে, সাক্ষ্যরা দৃষ্টিমাণ, শ্রবণশীল ও বিবাহের প্রস্তাবিত ও কবুলকৃত ভাষার বুঝমান হতে হবে। তবে কারো কারো মতে আবার ভাষা বোঝা বিবাহের সাক্ষ্যদের জন্যে শর্ত হিসেবে আরোপিত নয়। [৬]

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 ইসলামে পাত্র-পাত্রী দেখার বিধান

📄 ইসলামে পাত্র-পাত্রী দেখার বিধান


বিয়ের উদ্দেশ্যে পাত্র ও পাত্রী একে অপরকে দেখা ৪ মাযহাব সহ অধিকাংশ আলিমদের মতে একটি মুস্তাহাব আমল। [৭] আল্লাহ বলেন,

(فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء ) তোমরা বিবাহ করো সেই স্ত্রীলোক, যাদেরকে তোমাদের ভালো লাগে। [৮]

টিকাঃ
[৭] শরহে মুসলিম লিন নাওয়াউই- ১/৫৫২ হাদীস- ১৪২৪
[৮] সূরা নিসা- ৩

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 পাত্রীকে যারা দেখতে পারবে

📄 পাত্রীকে যারা দেখতে পারবে


পাত্রীকে পাত্রের মা, বোন ও পরিবারের মহিলা শ্রেণির সবাই দেখতে পারবে কিন্তু পাত্র ছাড়া পাত্রের আত্মীয়স্বজনদের মধ্য থেকে আর কোনো পুরুষই পাত্রীকে দেখতে পারবে না। যেমন: পাত্রের বাবা, চাচা, দাদা, ফুফা, খালু, মামা, ভাই, দুলাভাই, বন্ধু ইত্যাদি। আজকের সমাজে এরূপটাও প্রচলিত রয়েছে যে পাত্রীকে পাত্রের বাবা, চাচা, মামা, ভাই, দুলাভাই সবাই মিলেই দেখে আসে। সেক্ষেত্রে চুল দেখতে চাওয়া হয়, হাত, পা, দাঁত দেখানো, হেঁটে দেখানো, বসে দেখানো, গান শোনানো, তিলাওয়াত শোনানো আরো অগণিত উপায়ে পরপুরুষদের সামনে পর্দার লঙ্ঘন হয়। এসব কৃষ্টি-কালচার থেকে মুসলিম নর-নারীদের বের হয়ে আসা উচিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00