📄 মেডিকেল বিষয়ক প্রশ্ন
◇ পরিচ্ছন্নতা
৩০. যোনিপথ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা যাবে?
◆ সাবান ব্যবহার না করাই উত্তম। কেননা সাবানের ক্ষারের কারণে ভ্যাজাইনার পিএইচ পরিবর্তন হয়ে যায়। বাজারে বিভিন্ন ভ্যাজাইনাল ওয়াশ লিকুইড পাওয়া যায়, যেমন: V-care, V-wash ইত্যাদি। সেগুলো ব্যবহার করতে পারেন। এ ছাড়া কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে।
৩১. পিরিয়ড ভালো হওয়ার কয়েকদিন পর (৫-৭দিন) গোপনাঙ্গের আশেপাশে গোল গোল দানার শক্ত ফোঁড়ার মতো হয়। মাঝেমধ্যে ব্যথা করে, একবার একটু পুঁজও হয়েছিল। কয়েকদিন পর আবার তা মিলিয়ে যায়, একাই ভালো হয়ে যায়। এটার জন্য কি করতে পারি?
◆ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, লোমকর্তনের সময় রেজার ডেটল-স্যাভলনের মাধ্যমে জীবাণুমুক্ত করে নিন, কুসুম গরম পানি ব্যবহার করবেন লোম কর্তনের পর। অন্তর্বাস ধোয়ার সময় ডেটল-সেভলনের পানি ব্যবহার করবেন। ইন শা আল্লাহ এগুলো অনুসরণ করলে এই সমস্যা হবে না, তবুও যদি সমস্যা চলমান থাকে তাহলে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখান।
৩২. গুপ্তাঙ্গের লোমকূপে চুলকানি, এটাতে করণীয় কি?
◆ চুলকানি মাসিকের রাস্তায় কিনা সেটা লক্ষ্য করুন। যদি শুধুই লোমকূপে হয় তাহলে কিছু বিষয় খেয়াল করুন- লোম কর্তনের সময় রেজার ইউজ করলে অবশ্যই স্যাভলন বা ডেটলের মাধ্যমে জীবাণুমুক্ত করে ব্যবহার করুন। লোমকর্তন শেষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। হাইজিন মেইনটেইন করুন, অন্তর্বাস সব সময় পরিচ্ছন্ন রাখুন, প্রস্রাবের পর ভালো করে পরিচ্ছন্নতা গ্রহণ করুন।
৩৩. গোপনাঙ্গের লোমকর্তনের ক্ষেত্রে হেয়ার রিমুভাল ক্রীম এবং রেজারের মধ্যে কোনটি ব্যবহার করা অধিক স্বাস্থ্যসম্মত?
• রেজার ব্যবহার করাই ভালো। ভিট ক্যামিকেল হওয়ায় যোনিপথ কালো হয়ে যাওয়া ও অস্বস্তি অনুভূত হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো হারবাল হেয়ার রিমুভাল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেটাও ভালো হবে ইন শা আল্লাহ।
◇ সাদাস্রাব
৩৪. আমার হায়েয শেষ হওয়ার পর সাদা পানি পড়ে। এটা কি সাদাস্রাব?
◆ সাদা, গন্ধহীন তরল (ঘনত্ব কম বা বেশি) সাদাস্রাব হিসেবেই গণ্য করা হয়।
৩৫. আপু আমার পিরিয়ড নিয়মিত কিন্তু ২০১২ বা ২০১৩ সাল হতে পিরিয়ডের ৫-৭ দিন আগ থেকেই অনেক সাদাস্রাব বের হয়। এবং তার থেকে পরিষ্কার হতে বেশ সময় লাগে। আমি এই সময় টা তে সাদাস্রাব বের হবার পর বেশ দুর্বলতা অনুভব করি। এটা কি অস্বাভাবিক কিছু?
◆ অস্বাভাবিক হবে যখন সাদাস্রাবে গন্ধ হবে বা সাথে চুলকানি থাকবে অথবা জ্বর থাকবে। আপনার ক্ষেত্রে এসকল লক্ষণ না থাকলে এটি স্বাভাবিক।
◇ হায়েয
৩৬. পিরিয়ডের পূর্বে স্তনে ব্যথা হয় ও শক্ত চাকার মতো হয়ে যায়। এটা কি স্বাভাবিক?
◆ এটা স্বাভাবিক। পিরিয়ড এর সময় হরমোনজনিত পরিবর্তনের কারণে এটা হয়। এটা নিয়ে চিন্তার কিছু নেই ইন শা আল্লাহ। তবে আপনি সেল্ফ এক্সামিনেশন করুন নিজে নিজে। Self examination of breast লিখে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। সে অনুযায়ী করে দেখুন স্বাভাবিক আছে কিনা।
৩৭. পিরিয়ডের ব্যথায় কী করণীয়?
◆ গরম পানির সেঁক দেওয়া, গরম পানিতে কালজিরা, আদা, মধু মিশিয়ে পান করা, মাত্রাধিক্য ব্যথা হলে প্রয়োজনে ডাক্তার দেখানো।
৩৮. আমার গত ২ মাস ধরে ১৫ দিন পর পর পিরিয়ড হয়েছে। এই মাসে পিরিয়ড হয়েছে কিন্তু রক্ত যাচ্ছে না। প্রথম দিন কালো রক্ত গিয়েছে, এরপর বন্ধ হয়ে যায়। করণীয় কী?
◆ অস্বাভাবিক মাসিকের অন্য কোনো লক্ষণ আছে কিনা জানতে হবে। ৩-৪ মাস টানা এমন হলে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন ইন শা আল্লাহ।
৩৯. মেন্সট্রুয়াল কাপ কত ঘণ্টা ব্যবহার করা যাবে?
◆ ৬-৭ ঘণ্টার বেশি না।
৪০. আমার ৩ মাস হলো পিরিয়ড হয়নি পরের কয়েক মাস ঠিকমতো পিরিয়ড হয়েছে। এখন আবার ৩ মাস ধরে পিরিয়ড হচ্ছে না। তবে এখন প্রচুর সাদাস্রাব যাচ্ছে। এটা কি স্বাভাবিক? এক্ষেত্রে কী করা উচিত?
◆ এমন অনিয়মিত মাসিক হলে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখান। কিছু টেস্ট দেবে সেগুলো করাবেন ইন শা আল্লাহ।
৪১. হায়েযের রক্ত জমাট বাঁধে না কিন্তু আমার হায়েযের সাথে মাঝে মাঝে জেলি বা নরম আবরণের মতো কী যেন বের হয়। এটা কি স্বাভাবিক?
◆ এগুলো হায়েযের রক্ত না, বরং এগুলো ওভাম এবং জরায়ুর ভেতর তৈরি হওয়া নরম স্তর যেগুলো বাচ্চা গর্ভে না আসলে পিরিয়ডের রক্তের সাথে বের হয়ে যায়।
৪২. হায়েযের সময় প্রথম দিকে গাঢ় রক্তের সাথে জমাট রক্তও থাকে, তাহলে কী করণীয়? কারণ, বলা হয়েছে রক্ত জমাট হলে তা হায়েযের রক্ত না?
◆ তরল লাল রক্তের সাথে জমাট বস্তু থাকতেই পারে। সেগুলো মূলত রক্ত না। তবে তরলবিহীন বেশি বড় জমাট রক্তের মতো কিছু বের হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। এমন হলে এর সাথে অসহনীয় ব্যথা বা জ্বর আছে কিনা এই ব্যাপারগুলো দেখতে হবে। এক্ষেত্রে ডাক্তার দেখানো উচিত।
৪৩. পিরিয়ডের সময় কাপড় ব্যবহার করা যাবে?
◆ কাপড় ব্যবহার করলে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। স্যাভলন দিয়ে ধোয়া, ৩ ঘণ্টা পর পর তা পরিবর্তন করা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে।
৪৪. পিরিয়ডের সময় প্যাডের ওপর পেপার ন্যাপকিন নামে যে চারকোণা টিস্যু পেপার পাওয়া যায়, তা ব্যবহার করা কতটুকু স্বাস্থ্যকর?
◆ টিস্যু ব্যবহার করা অনুচিত। কারণ এগুলো ভিজে যোনিপথে ঢুকে যেতে পারে, ফলে পরবর্তীতে ইনফেকশনের সম্ভাবনা থাকে।
৪৫. তিন মাস ধরে হায়েয হচ্ছে না। তবে হায়েযের সময় আসলে ব্রেস্টে ব্যথা অনুভব হয় কিন্তু রক্তস্রাব হয় না। এক্ষেত্রে কি করণীয়?
◇ দ্রুত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখান ইন শা আল্লাহ।