📘 মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায় > 📄 নারীর যৌনতা বনাম পুরুষের যৌনতা

📄 নারীর যৌনতা বনাম পুরুষের যৌনতা


পুরুষ ও নারীর যৌনতার মাঝে পার্থক্য রয়েছে। পুরুষদের জীবনে অনেক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে তার যৌনজীবন। একজন নারী যৌনতা নিয়ে যেভাবে চিন্তা করে, পুরুষেরা সেভাবে চিন্তা করে না। যৌনতার ক্ষেত্রে নারী ও পুরুষের চিন্তাধারার মাঝে বেশ খানিকটা ফারাক রয়েছে। এমন অনেক কিছু আছে যা একজন পুরুষের কাছে পছন্দনীয় হলেও নারীর কাছে পছন্দনীয় নয়। আবার অনেক বিষয় একজন নারী মন থেকে চায়, কিন্তু পুরুষদের কাছে তা কেবল সময়ের অপচয়। অধিকাংশ পুরুষ নারীদের আবেগটাকে নিজেদের পাল্লায় মাপতে চায়। সমস্যার শুরু হয় এখান থেকেই। দাম্পত্য জীবনে দেখা দেয় মতপার্থক্য, মনোমালিন্য। তাই নারীদের যৌনতা সম্পর্কে ধারণা রাখা প্রতিটি পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

◆ নারীদের যৌনতা শুরু হয় মগজে
পুরুষদের যৌনতা পুরোপুরি তার দেহের মাঝেই আবদ্ধ। পুরুষদের যৌন আকাঙ্ক্ষা শারীরিক। পুরুষদের দেহে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন রয়েছে যা তাদেরকে যৌন আকাঙ্ক্ষার দিকে ঠেলে দেয়। কিন্তু নারীদের যৌন আকাঙ্ক্ষা তাদের মন, স্মৃতি বা সংযোগের সংবেদনশীল অনুভূতি দ্বারা উৎসাহিত হতে পারে। আবার এই অনুভূতি বা আকাঙ্ক্ষাকে নারীরা সাধারণত খুব সহজেই দমন করতে পারে, যেখানে পুরুষদের আকাঙ্ক্ষাটা অনেকটাই অদম্য।

◆ নারীদের জন্য যৌনতা অনেকাংশে ভীতিকর
পুরুষেরা যৌনতাকে পছন্দ করে। এটা তাদের জন্য বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। যেহেতু পুরুষদের জন্য বীর্যপাত সহজ এবং এটাই পুরুষদের জন্য এই আনন্দঘন মুহূর্তের ইতি তাই বিভিন্ন যৌনক্রিয়া, আসন (position) এবং ফ্যান্টাসি দ্বারা তারা এই মুহূর্তটা দীর্ঘায়ত করে উপভোগ করতে চায়। প্রেয়সীর সামান্য মিষ্টি দুষ্টামি, মিষ্টি হাসি, উদ্ভাস পুরুষ মস্তিষ্ককে জাগ্রত করে তুলে। সঙ্গিনীর সামান্য একটু ইশারায় বা যৌনতা সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথেই পুরুষদের মস্তিষ্ক আন্দোলিত হতে পারে। কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। প্রাথমিক সময় নারীদের জন্য পুরুষদের সঙ্গ ভীতিকর। তারা এই অভিজ্ঞতার ব্যাপারে দোদুল্যমান অবস্থায় থাকে যে, এটা কি সুখকর হবে, নাকি না? তাই নারীদেরকে সহবাসের পূর্বে সহজ করে নিতে হয়, যেটা মূলত পুরুষেরই দায়িত্ব।

◆ নারীদের কাছে সহবাস মানেই ধীর-স্থিরতা
পুরুষেরা সহবাসের মাধ্যমে একটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে চায়। সেটাই তাদের জন্য আনন্দের মুহূর্ত। পুরুষেরা খুব সহজে সহবাসের জন্য ব্যাকুল হয়ে যায়। তাই এই অবস্থায় খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে চায়। চূড়ান্ত মুহূর্তটাই তার কাছে অধিক উপভোগ্য। কিন্তু নারীদের কাছে বিষয়টা উল্টো। নারীরা ধীর-স্থিরতা পছন্দ করে। তারা চায় তাদের স্বামী গল্প করবে, অনেক দুষ্টু-মিষ্টি কথা বলবে, তার আবেগকে বুঝবে, যৌনমিলনের জন্য ধীরে ধীরে আগাবে। এই বৈশিষ্ট্যের কারণে নারীদের যৌনমিলনের প্রতি আকাঙ্ক্ষাও ধীরগতিতে বাড়ে। এ ক্ষেত্রে নারীদের জন্য যৌনমিলনটা মুখ্য না, বরং তার কাছে মুখ্য হলো পূর্ব-মুহূর্ত ও মধ্যকার সময়টুকু।

◆ নারীদের জন্য যৌনমিলনই কেবল ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়
পুরুষদের কাছে ভালোবাসা মানেই যৌনমিলন অথবা যৌনমিলনকে কেন্দ্র করেই তাদের ভালোবাসা। নারীদের কাছে ভালোবাসা প্রকাশের সংজ্ঞা কিছুটা ভিন্ন। উপহার দেওয়া বা পাওয়া, রোমান্টিক আলাপ করা, সর্বাবস্থায় স্বামীর খোঁজ-খবর নেওয়া, একসাথে চাঁদনি রাত উপভোগ করা; ইত্যাদি হচ্ছে নারীদের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ। [১]

টিকাঃ
[১] منستত্ত্ব

📘 মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায় > 📄 নারীর দৃষ্টিতে যৌনমিলন

📄 নারীর দৃষ্টিতে যৌনমিলন


জীবনকে উপভোগ করতে স্বামী-স্ত্রীর মাঝে মধুর সম্পর্কের সাথে আর অন্য কিছুর তুলনা হয় না। কিন্তু দিন যত গড়ায় আকর্ষণের আগুন ততই নিভু নিভু করতে থাকে। তবে সেই দাম্পত্য জীবনকে তো নিয়ে যেতে হবে বহুদূর। আর যৌনমিলনের দিক থেকে পুরুষেরা তাদের স্ত্রীদের কাছে মুখাপেক্ষী। তাই স্ত্রী যাতে ১-২ বছরের মাথায় নিমিষেই যৌনস্পৃহা হারিয়ে না ফেলে সেই বিষয় মাথায় রাখা উচিত। এ ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে:
* সহবাসের আসন পরিবর্তন করা এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৃজনশীলভাবে নতুন নতুন আসন আবিষ্কার করা যেতে পারে। এতে উভয়েরই সহবাসের প্রতি আরও উৎসাহ জাগে। তবে এটাও খেয়াল রাখা উচিত যে, কোনো আসন স্ত্রীর জন্য কষ্টদায়ক হচ্ছে কি না। সে ক্ষেত্রে সেই আসন পরিত্যাগ করাই শ্রেয়।
* মাঝে মাঝে স্থান পরিবর্তন করা যেতে পারে। অর্থাৎ বেডরুম থেকে ড্রইংরুম বা লিভিং রুম, বিছানা ছেড়ে সোফা, চেয়ার বা মেঝেতে ইত্যাদি। তবে সে ক্ষেত্রে সাবধান থাকতে হবে, যাতে সেই মুহূর্তের গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে।
* ব্যস্ততাকে কিছুদিনের জন্য ইস্তফা দিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়া যেতে পারে। সমুদ্র, পাহাড়, খোলা আকাশ, চাঁদনি রাত ইত্যাদি দম্পতিকে রোমান্টিক করে তুলে।
* এ ছাড়াও সহবাস বা যৌনতা নিয়ে স্ত্রীদের আরও অনেক ধরনের জল্পনা-কল্পনা, ইচ্ছা-আকাঙ্ক্ষা থেকে থাকে। পুরুষদের উচিত সেগুলো নিজ থেকে জেনে নেওয়া এবং শরী'আতের গণ্ডির মধ্যে থেকে তাকে খুশি রাখতে সেগুলো বাস্তবে প্রয়োগ করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00