📄 হাদাস-এর বিবরণ
الحدث বলতে নাপাকীর এমন অবস্থানকে বোঝায় যখন পবিত্রতা অর্জন করতে হয়, অন্যথায় সালাত আদায় হয় না। অপবিত্রতার ধরন অনুযায়ী হাদাস দুই প্রকার: (ক) (الحدث الأكبر) আল-হাদাসুল আকবার: আল-হাদাসুল আকবার বলতে বড় হাদাস বা নাপাকী বোঝায়, অর্থাৎ এমন অবস্থা যখন ব্যক্তির ওপর গোসল ওয়াজিব হয়ে যায়। এমতাবস্থায় সালাত আদায় করলে গুনাহ হবে এবং এই অবস্থায় সালাত আদায়ও হবে না। এই অবস্থায় কুরআনুল কারিম তিলাওয়াত থেকেও বিরত থাকার বিধান রয়েছে। দৈহিক মিলনজনিত নাপাকী, বীর্যপাতজনিত নাপাকী এবং হায়েয-নিফাসজনিত নাপাকী এর অন্তর্ভুক্ত। এরূপ নাপাকী থেকে গোসলের মাধ্যমে পবিত্র হতে হয়। [২৫]
(খ) (الحدث الأصغر) আল-হাদাসুল আসগার: আল-হাদাসুল আসগার বলতে ছোট হাদাস বোঝায়। এ অবস্থায় গোসলের প্রয়োজন নেই, ওযু যথেষ্ট হয়। হাদাসুল আসগারের ক্ষেত্রে ওযু ব্যতীত সালাত আদায় হবে না, কিন্তু মুসহাফ স্পর্শ ব্যতীত কুরআন তিলাওয়াত জায়েয। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে বাতাস বের হওয়া, মল-মূত্র ত্যাগ ইত্যাদির পর ওযুর মাধ্যমে পবিত্র হয়ে সালাত আদায় করতে হয়। [২৬]
টিকাঃ
[২৫] সূরা মায়িদা- ৬; সহীহ বুখারী- ৩৪৮; সহীহ মুসলিম- ২২৫, ৬৮২; বাহরুর রায়েক- ১/১৫৪; আল ইনায়াহ শারহুল হিদায়াহ, বাবারতি- ১/১২৭; মাওয়াহিবুল জালীল, হাত্ত্বাব- ১/৫০৯; শারহু মুখতাসারি খলীল, খিরাশি- ১/১৯০; মুগনীল মুহতাজ, শারবীনি- ১/৮৭; নিহায়াতুল মুহতাজ, রামালী- ১/২৬৪; আল মাজমূ'- ৩/১৩১; শারহু মুনতাহাল ইরাদাত, বুহুতী- ১/৯৬; মাত্বালিবুল উলিন নুহা, রাহিবানী- ১/২০৫; আল মুহাল্লা, ইবনু হাযাম- ১/৯০-৯২
[২৬] সূরা মায়িদা- ৬; সহীহ মুসলিম- ২২৪ ও ২২৫; আল মাবসূত্ব, সারাখসী- ১/২০৯; মুহীতুল বুরহানী, ইবনু মাযাহ আল হানাফী- ১/১৪৯; আল মুহাল্লা, ইবনু হাযাম- ১/৯০-৯২; আল মাজমূ'- ৩/১৩১; ত্বরহুত তাসরীব, ইরাক্বী- ২/১৮৮
📄 হাহায়াভ-এর বিবরণ
الطهارة শব্দটির শাব্দিক অর্থ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জন করা। শরী'আতের পরিভাষায় শরীরে বিদ্যমান যেসব অপবিত্রতার কারণে সালাত ও এ-জাতীয় ইবাদাত পালন করা নিষিদ্ধ হয় তা দূর করাকে الطهارة (ত্বাহারাত) বলে।[২৭]
আলিমগণ শরঈ ত্বাহারাতকে দুভাগে ভাগ করেছেন।
: الطهارة من النجاسة বা طهارة حقيقية (১) এ প্রকার ত্বাহারাত হলো ময়লা বা নাপাকী হতে পবিত্রতা অর্জন করা। আর এ ত্বাহারাত শরীর, কাপড় ও স্থানের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন: শরীরে কুকুরের লালা লেগে যাওয়া, পোশাকে মূত্র লেগে যাওয়া, কোনো স্থানে মল লেগে থাকা ইত্যাদি। এসব ক্ষেত্রে পানির মাধ্যমে নাপাকী ধৌত করে তা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা অর্জন করতে হয় যখন নাজাসাত চোখে দেখা যায়।
: الطهارة من الحدث বা طهارة حكمية (২) এ প্রকার ত্বাহারাত হলো আল্লাহর বিধানগত অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন। এটা শরীরের সাথে নির্দিষ্ট এবং এই অপবিত্রতা চোখে দেখা যায় না। এ প্রকার ত্বাহারাত তিন ধরনের হয়ে থাকে। যথা: * বড় ধরনের পবিত্রতা, যেমন: অপবিত্রতা দূর করতে গোসল করা। * ছোট ধরনের পবিত্রতা অর্জন, যেমন: ওযু করা। * অপারগতাবশত গোসল ও ওযুর পরিবর্তে তায়াম্মুম করা।
টিকাঃ
[২৭] সূরা ইবরাহীম- ৩২; সূরা যুমার- ২১; সহীহ বুখারী- ৭৪৪; সহীহ মুসলিম- ৫৯৮; সুনানে আবু দাউদ- ৬৬, ৮৩; সুনানে ইবনি মাজাহ- ৩৮৬; মুসনাদে আহমাদ- ৮৭২০, ১১২৭৫; সুনানে তিরমিযী- ৬৬, ৬৯; সুনানে নাসায়ী- ৫৯, ৩২৬; হাশিয়ায়ে ইবনু আবেদীন- ১/১৭৯-১৮০; বিদায়াতুল মুজতাহিদ- ১/২৩; আল মাজমু'- ১/৮২; মাজমুউল ফাতাওয়া, ইবনু তাইমিয়া- ২১/৪১; শারহু মুনতাহাল ইরাদাত, বুহুতী- ১/১৫; আল মাওসূআতুল ফিকহিয়্যাহ কুয়েতিয়্যাহ- ৩৯/৩৫৬
📄 পবিত্রতার বিচারে পানির ধরন
পবিত্রতার বিচারে পানির পাঁচটি প্রকারভেদ রয়েছে।
১ প্রথম প্রকার পানি : এ পানি তার সৃষ্টিগত স্বাভাবিক অবস্থায় বিদ্যমান থাকে। এটি নিজে পবিত্র, অন্য জিনিসকে পবিত্র করতে পারে এবং এটি ব্যবহার করা মাকরুহ নয়। এ পানি দ্বারা পোশাক, স্থানের অপবিত্রতা ও শরীরের পবিত্র অঙ্গে আপতিত নাজাসাত দূর করা যায়। আল্লাহ বলেছেন,
وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَا ءُ لِيُطَهِّرَ كُم بِهِ
এবং আকাশ থেকে তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন, এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন। [২৮]
বৃষ্টির পানি পবিত্র। এ ছাড়াও নদী বা খালের পানি, কূপের পানি, ঝর্নার পানি, সমুদ্রের পানি, বরফ গলা পানি, শিলা-গলা পানি ইত্যাদিও এই প্রথম প্রকার পানির অন্তর্ভুক্ত। [২৯]
> দ্বিতীয় প্রকার পানি : নাজাসাত ব্যতীতই যে পানির রং, স্বাদ বা গন্ধ পরিবর্তন হয়ে গেছে। এ ধরনের পানি নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে, তবে এর ব্যবহার মাকরুহ। মাকরুহ হওয়ার জন্য এর যেকোনো একটি গুণ পরিবর্তন হয়ে যাওয়াই যথেষ্ট। এ ধরনের পানি দিয়ে ওযু-গোসল হয়ে যাবে। [৩০]
১ তৃতীয় প্রকার পানি : যে পানি নিজে পবিত্র কিন্তু অন্য জিনিসকে পবিত্র করতে পারবে কি না সে ব্যাপারে বেশ সন্দেহ রয়েছে। অল্প বা বেশি নাজাসাতের কারণে যদি পানির যেকোনো একটি গুণ পরিবর্তন হয়ে যায়, তাহলে এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। যেমন: গাধা বা খচ্চর পান করেছে এমন পানি।
১ চতুর্থ প্রকার পানি: যে পানি নিজে পবিত্র কিন্তু অন্য জিনিসকে পবিত্র করতে পারে না। একে মাউল মুস্তা'আমাল (ماء المستعمل) বলে। এ পানি ব্যবহারযোগ্য, পান করা যাবে, থালা-বাসন ধৌতকরণে ব্যবহার করা যাবে; কিন্তু এ পানি দ্বারা নাপাকী দূর হবে না, পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে ওযু, গোসল করা যাবে না। [৩১]
১ পঞ্চম প্রকার পানি: এমন স্বল্প ও স্থির পানি যার মাঝে নাজাসাত বা নাপাক বস্তু রয়েছে। একে বলা হয় মাউল কালীল (ماء القليل)। যেমন: ড্রামের মাঝে সংরক্ষণ করে রাখা পানি যার মধ্যে কোনো প্রাণী, মানুষের প্রস্রাব বা মলের ছিটে-ফোঁটা পড়ে গিয়েছে।
এ পানি দ্বারা পবিত্র হওয়া যায় না। এরূপ পানি নিজেই নাপাক হিসেবে পরিগণিত হবে। [৩২]
টিকাঃ
[২৮] সূরা আনফাল- ১১
[২৯] সূরা ইবরাহীম- ৩২; সূরা যুমার- ২১; সহীহ বুখারী- ৭৪৪; সহীহ মুসলিম- ৫৯৮; সুনানে আবু দাউদ-৬৬, ৮৩; সুনানে ইবনি মাজাহ- ৩৮৬; মুসনাদে আহমাদ- ৮৭২০, ১১২৭৫; সুনানে তিরমিযী- ৬৬, ৬৯; সুনানে নাসায়ী- ৫৯, ৩২৬; হাশিয়ায়ে ইবনু আবেদীন- ১/১৭৯ ও ১৮০; বিদায়াতুল মুজতাহিদ- ১/২৩; আল মাজমূ'- ১/৮২; মাজমুউল ফাতাওয়া, ইবনু তাইমিয়া- ২১/৪১; শারহু মুনতাহাল ইরাদাত, বুহুতী- ১/১৫; আল মাওসূআতুল ফিকহিয়্যাহ কুয়েতিয়্যাহ- ৩৯/৩৫৬
[৩০] সুনানে তিরমিযী- ৩৭৩৮; মুসনাদে আহমাদ- ১৪১৭; সহীh ইবনু হিব্বান- ৬৯৭৯; সুনানে কুবরা- ১/২৬৯; বাহরুর রায়েক- ১/৭১; আল বিনায়াহ শারহুল হিদায়াহ- ১/৩৬৪; ফাতহুল কাদীর, ইবনুল হুমام- ১/৭২; হাশিয়াতুত ত্বাহত্ববী আলা মারাক্কিল ফালাহ, পৃষ্ঠা- ১৮; মাওয়াহিবুল জালীল, হাক্বাব- ১/৭৫; শারহুল কাবীর, দারদীর- ১/৩৫; শারহু মুখতাসারি খলীল, খিরাশী- ১/৬৮; বিদায়াতুল মুজতাহিদ- ১/২৩; আল মাজমূ'- ১/১০৫; কিতাবুল উম্ম, শাফেঈ- ১/২৭-২৯; আল মুগনী- ১/১২; আল ইনসাফ, মারদাউই- ১/৩১; কাশশাফুল কিনা, বুহুতী- ১/৩২; ফাতাওয়া আল কুবরা, ইবনু তাইমিয়া- ১/২১৪; আল আওসাত্ব, ইবনুল মুনযির- ১/৩৬৬, ২১/২৫; আল ইজমা, ইবনুল মুনযির, পৃষ্ঠা- ৩৪; মাওসুআতুল ফিকহিয়্যাহ কুয়েতিয়্যাহ- ৩৮/৩৫৮
[৩১] হিদায়াহ, কিতাবুত ত্বাহারাহ- ১/৩৯; আল মুগনী- ১/৩১; আল মাজমু'- ১/১৫০; সহীh মুসলিম- ২৮৩; তাসরীবু ফী শারহিত তাকরীব- ২/৩৪; ফাতহুল বারী- ১/৩৪৭; মাজমুউল ফাতওয়াহ, ইবনে তাইমিয়া- ২১/৪৬; রদ্দুল মুহতার- ১/৩৫২
[৩২] বাহরুর রায়েক- ১/৭৮; আল আওসাত্ব- ১/৩৬৮
📄 গোসলের বিধান
বিভিন্ন অবস্থাভেদে গোসল কখনো ফরয, কখনো সুন্নাহ আবার কখনো মুস্তাহাব।
> গোসল যখন ফরয হয়: (১) স্ত্রী সহবাস বা অন্য কোনো কারণে উত্তেজনাবশত বীর্যপাত হলে গোসল ফরয হয়। (২) নারীদের ওপর গোসল ফরয হয় যখন সে হায়েয থেকে পবিত্র হয়। (৩) নারীদের নিফাস-পরবর্তী অপবিত্রতা থেকে পবিত্র হতে ফরয গোসল করতে হয়। (৪) জীবিতদের ওপর (শহীদ ব্যতীত) মৃতদের গোসল করানো ফরয হয়ে যায়। [৩৩]
• গোসল যখন সুন্নাহ হয়: (১) জুমু'আর দিন গোসল করা। কিছু আলেম জুমু'আর দিনে গোসল করাকে ওয়াজিবও বলেছেন। তবে অধিকাংশ আলিমের মতানুযায়ী এটি মুস্তাহাব বা সুন্নাহ। (২) দুই ঈদের নামাজের আগে। (৩) হজ্জ-উমরার ইহরাম বাঁধার আগে গোসল করা সুন্নাহ। (৪) আরাফার ময়দানে অবস্থানকালে সূর্য হেলে যাওয়ার পর হাজীদের জন্য গোসল করে নেয়া সুন্নাহ। [৩৪]
১ গোসল যখন মুস্তাহাব হয় :
(১) পবিত্র অবস্থায় ইসলাম গ্রহণকারী ব্যক্তির জন্যে গোসল মুস্তাহাব। কিন্তু সেই ব্যক্তি যদি অপবিত্র হয় অর্থাৎ জুনুব অবস্থায় থাকার কারণে গোসল যদি তার ওপরে ফরয হয় (যার সম্ভাবনাই অধিক), তখন ইসলাম গ্রহণকারী ব্যক্তিকে ফরয গোসলই করতে হবে।
(২) লাইলাতুল কদরের রাতে গোসল।
(৩) সূর্য ও চন্দ্রগ্রহণের সালাতের জন্যে গোসল।
(৪) বৃষ্টি প্রার্থনার সালাতের জন্য গোসল।
(৫) মুসিবত দূরীকরণের জন্যে সালাতুল হাজতের পূর্বে গোসল।
(৬) দিনের বেলা কোনো অস্বাভাবিক অন্ধকার অবস্থা থেকে উত্তরণের জন্যে সালাত (সালাতুল খওফ) আদায়ের আগে গোসল।
(৭) ঝড়ের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্যে।
(৮) নতুন কাপড় পরিধানের পূর্বে গোসল।
(৯) গোনাহ থেকে তাওবা করার পরে গোসল।
(১০) সফর থেকে আগমনকারীর জন্যে গোসল।
(১১) মক্কার হারাম শরীফে প্রবেশের ইচ্ছাকারীর জন্যে গোসল।
(১২) মদীনাতুল মুনাওয়ারায় প্রবেশের ইচ্ছাকারীর জন্যে গোসল।
(১৩) ১০ই জ্বিলহজ্জ মুজদালিফায় অবস্থানকারী হাজীদের জন্যে প্রভাতে গোসল।
(১৪) তাওয়াফে যিয়ারতের সময়।
(১৫) মৃত ব্যক্তিকে গোসলকারী ব্যক্তির গোসল।
(১৬) হিজামা অর্থাৎ কাপিং বা শিংগা লাগানোর পরে গোসল।
(১৭) কারও পাগল বা বেহুঁশ বা নেশাগ্রস্ত অবস্থা কেটে গেলে গোসল।
(১৮) শাবান মাসের ১৫ তারিখ রাতে গোসল করার বিষয় বর্ণনা রয়েছে। তবে এর সনদ দুর্বল-যয়িফ। অনেক ফক্বিহ তাই একে সর্বোচ্চ মুস্তাহাব বলেছেন।[৩৫]
• গোসলের ফরযসমূহ : (১) গড়গড়ার সাথে (রমাদান মাস ব্যতীত) কুলি করা। (২) নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। (৩) এমনভাবে শরীর ভেজাতে হবে যেন কোনো পশম পর্যন্ত শুকনো না থাকে। শুকনো থাকলে গোসল হবে না। নতুন করে গোসল করতে হবে অথবা ওই অংশ ভিজিয়ে নিতে হবে। [৩৬]
• গোসলের সুন্নাহসমূহ : (১) গোসলের পূর্বে বিসমিল্লাহ বলা। (২) পবিত্রতা অর্জনের জন্যে গোসল করছি এই নিয়ত করা। (৩) ওযুর মতো প্রথমে দুই হাত ও কজি ধৌত করবে। (৪) গোসলের পূর্বে যে অঙ্গে বা পোশাকে নাপাকী লেগে আছে তা প্রথমে ধৌত করবে। (৫) গোসলের পূর্বে ওযু করা। ওযুর প্রতিটি আহকাম ধারাবাহিকভাবে করা; কেবল গোসলের শেষে পা ধৌত করা। (৬) সমস্ত শরীরে তিনবার পানি ঢালা। (৭) ক্রমানুসারে মাথায়, ডান কাঁধে এরপর বাম কাঁধে পানি ঢালা। (৮) শরীরে কিছুটা ঘষাঘষি-মাজামাজি করা যাতে ময়লা উঠে যায়। (৯) ক্রমাগত শরীর ধৌত করা-পরবর্তী অঙ্গ ধৌত করার আগে পূর্বে ধৌত করা অঙ্গ যাতে শুকিয়ে না যায়। [৩৭]
টিকাঃ
[৩৩] সূরা বাকারাহ- ২২২; সূরা মায়িদা- ৬; সূরা ত্বারিক- ৬; বুখারি, হাদীস- ২৮২, ২৯১, ৩০৯, ১১৭৫; সহীহ মুসলিম- ৩১৩, ৩৪৩; কানজুল উম্মাল- ৯/১১০৯; সুনানুল কুবরা, বাইহাক্বী ১/২৮২, হাদীস- ৪১১; হেদায়া- ১/১৬, ৩১, ৪৫; আল মাবসূত্ব- ১/১২০; ফাতাওয়ায়ে তাতারখানিয়া- ১/২৭৮; বাদায়েউস সানায়ে- ১/১৩, ১৪৮; আন নুতাফ ফিল ফাতাওয়া, পৃষ্ঠা- ২৯; মুহীতুল বুরহানী- ১/২২৯; রদ্দুল মুহতার- ১/১৬০, ১৬৫,২৯৫; আশ শারহুল কাবীর, দারদীর (হাশিয়াতুদ দাসুকী সহ)- ১/১২৭; মাওয়াহিবুল জালীল, হাজ্বাব- ১/৪৪৫; বিদায়াতুল মুজতাহিদ, ইবনু রুশদ- ১/৪৭; আল ক্বাওয়ানীনুল ফিকহিয়্যাহ, ইবনু জুযাই, পৃষ্ঠা- ২৩; আল ইনসাফ, মারদাউই- ১/২২৭; আল মুগনী- ১/১৪৬-১৪৯, ১৫৪; কাশশাফুল কিনা, বুহুতী-১/১৩৯; আল মুহাল্লা- ১/৪০০; মারাতিবুল ইজমা, ইবনু হাযাম, পৃষ্ঠা- ২১।
[৩৪] সহীহ বুখারী- ৮৮০; মুসলিম-৮৪৬, ৮৫৭, ১২১৮; মুসান্নাফে ইবনি আবী শাইবা- ১৫৮৪৭; মুসনাদে বাযযার- ৬১৫৮; মুজামুল কাবীর, ত্ববারানী- ১৩/২৭৩, হাদীস- ১৪০৩৪; সুনানে তিরমিযী- ৪৮৬, ৭৬০; সুনানে ইবনে মাজাহ- ১৩০৬; আল মু'জামুল কাবীর, ত্ববারানী- ১/৩০৭; মুয়াত্তা মালেক- ১/৩২২, ২/২৪৮; মুসান্নাফে ইবনি আব্দির রযযাক- ৫৭৫৩; সুনানে বাইহাকী- ৩/২৭৮ হা:৬৩৪৪; আল হিদায়া, মারগীনানী- ১/১৭; ফাতহুল কাদীর, ইবনুল হুমাম- ১/৬৫; বাদায়েউস সানায়ে, কাসানী- ১/৩৫, ২/১৪৩; বাহরুর রায়েক, ইবনু নুজাইম- ২/১৭১: হাশিয়াতু ইবনি আবেদীন- ২/১৬৮; বিদায়াতুল মুজতাহিদ, ইবনু রুশদ- ১/৩৩৬; মাওয়াহিবুল জালীল, হাব্বাব- ২/৫৪৩; আত তামহীদ, ইবনু আব্দিল বার- ১০/৭৮-৭৯; ফাওয়াকিহুদ দাওয়ানী, নাফরাউই- ১/৯০; আশ শারহুল কাবীর, দারদীর- ২/৩৮; শারহু মুখতাসারি খলীল, খিরাশী- ২/৩২২: হাশিয়াতুল আদাউই- ২/৫৩৩; আল ইসতেযকার, ইবনু আব্দিল বার- ২/৩৭৮; আল মাজমূ', নববী- ৪/৫৩৫, ৭/২১১-২১২: কিতাবুল উম্ম, শাফেঈ- ১/২৬৫; আল মুগনীল মুহতাজ, শারবীনি- ১/৩২৫, ৪৭৮; নিহায়াতুল মুহতাজ, রমালী- ২/৩২৮; আল ইনসাফ, মারদাউই- ১/১৮১,১৮৩; শারহু মুনতাহাল ইরাদাত, বুহুতী- ২/৬১; কাশশাফুল কিনা, বুহুতী- ২/৫১, ১৫১; আল ফুরু', ইবনু মুফলিহ- ১/২৬৩; আশ শারহুল কাবীর, ইবনু কুদামা- ৩/৪২৭; আল মুগনী, ইবনু কুদামা- ৩/২৫৬; ইখতিলাফুল আইম্মাতিল উলামা, ইবনু হুবাইরাহ- ১/১৫৯।
[৩৫] সূরা মায়িদা- ৬; সুরা হাক্কাহ- ৬; সহীহ বুখারী- ৩৪, ৬৪৬, ১৪৭০; সুনানে আবু দাউদ- ২৯৪, ২৯৯, ২৭৪৯; সুনানে তিরমিযী- ২৭২৩; সুনানে ইবনে মাজাহ- ৪২৪০; সুনানে দারাকুতনী- ২৭২৬; মুসান্নাফে ইবনি আব্দির রাজ্জাক- ১/১৩২; সহীহ ইবনে হিব্বান- ৪/৪২; জামেউল আহাদীস- ৩৯/৪৮৬; আল ফিকহুল ইসলামি- ১/৪৮০; বাহিরুর রায়েক, ইবনু নুজাইম- ২/৩৫০; বাদায়েউস সানায়ে- ১/৩৫; মাওয়াহিবুল জালীল, হাত্ত্বাব- ৪/১৪৫; আল মাজমূ', নববী- ২/৮; আল ইক্কনা, হাজ্জাউই- ১/৩৭৯; আশ শারহুল কাবীর, ইবনু কুদামা- ১/২১২
[৩৬] সহীহ বুখারী- ২৫৭, ২৬৫, ২৭২, ২৭৪; সহীহ মুসলিম- ৩১৬, ৩১৭, ৩২৯; সুনানে আবু দাউদ- ২১৭, ৫৬৬; সুনানে ইবনে মাজাহ- ৫৬৬; আল মাবসূত্ব, সারাখসী- ১/৪৫; উমদাতুল ক্বারী, আইনী- ৩/২০১; বাদায়েউস সানায়ে- ১/৩৪; তাবঈনুল হাক্বায়েক, যাইলাঈ- ১/১৩; ফাতহুল কাদীর, ইবনুল হুমام- ১/২৫, ৫১; বিদায়াতুল মুজতাহিদ, ইবনু রুশদ- ১/৪৫; আল ক্বাওয়ানীনুল ফিকহিয়্যাহ, ইবনু জুযাই- ১/২২; আয যাখীরাহ, করাফী- ১/৩০৮; ফাওয়াকিহুদ দাওয়ানী, নাফরাউই- ১/৪০৫; কিতাবুল উম্ম, শাফেঈ- ১/৫০; আল মাজমূ', নববী- ২/১৮৪; আল মুগনী- ১/১৬২; শারহুল কাবীর, ইবনু কুদামা- ১/২১৭; আল মুদি, ইবনু মুফলিহ- ১/১৫৩; আল উদ্দাহ ফী শারহিল উমদাহ, বাহাউদ্দীন মাকদিসী হাম্বলী, পৃষ্ঠা- ৪৬; আল ফুরু', ইবনু মুফলিহ- ১/১৭৪; কাশশাফুল কিনা, বুহুতী- ১/১৫৪; সুবুলুস সালাম, সানআনী- ১/৯৩; নাইলুল আওত্বার, শাওকানী- ২/২৫২
[৩৭] হানাফী মাযহাবের দলিল : হাশিয়াহ ইবনে আবেদীন- ১/১২৩, ১৫৬; বাদায়েউস সানায়ে, কাসানী- ১/২০, ৩৪; ফাতহুল কাদীর- ১/২১, ৫৭; আদ্দুররুল মুখতার- ১/১৫৬; ফাতওয়ায় হিন্দিয়াহ- ১/৮; হিদায়া, মারগিনানী- ১/১৩; আল মাবসুত্ব- ১/৪৪। মালেকী মাযহাবের দলিল: আশ শারহুল কাবীর- ১/১৩৭; হাশিয়াতুল 'আদাওয়ী 'আলা শারহি মুখতাস্বারু খলীল- ১/১৭১; আল কাফী- ১/১৭৩; আয যাখিরাহ- ১/৩১২; আত তাজু ওয়াল ইকলীল- ১/৩১৪। শাফেঈ মাযহাবের দলিল: আল ইনস্বাফ- ১/১৫২ ও ১৮৮; আল মাজমু'- ২/১৮০ ও ১৮১; আলহাওয়ীল কাবীর- ১/১০১, ২১৯ ও ২২৭; রওয়াতুত ত্বালেবীন- ১/৮৮; নিহায়াতুল মুহতাজ- ১/২২৭। হাম্বলী মাযহাবের দলিল: আল মুগনী- ১/১৬২; কাশশাফুল কিনা'- ১/১৮৪; মাত্বালেবুল আলিয়াহ- ২/৪৪৩, হাদীস- ১৬২; আল আওসাত্ব- ২/৯, হাদীস- ৩৪৪; বায়হাকী- ৯৪০০।