📘 মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায় > 📄 আন-নাজাসাতুল খফীফাহ-এর বিবরণ

📄 আন-নাজাসাতুল খফীফাহ-এর বিবরণ


ওপরে উল্লেখিত নাপাকী ব্যতীতও এমন কিছু নাপাকী রয়েছে যেগুলো সুদৃঢ় নয় এবং কুরআন-সুন্নাহয় একে অকাট্য দলিল সহকারে নাপাক বলে ঘোষণা করা হয়নি এবং এসব নাপাকীর হুকুম কিছুটা কমনীয়। [২১] যেমন : > ভক্ষণযোগ্য পাখির মল, > ভক্ষণের ক্ষেত্রে হালাল পশুর প্রস্রাব, > ঘোড়ার প্রস্রাব।

এগুলোর ক্ষেত্রে বিধান হচ্ছে, এর পরিমাণ অধিক হলে তথা কাপড়, স্থান বা শরীরের এক-চতুর্থাংশ হলে তখন ধৌত করা জরুরি। [২২]

কাপড়ের নাজাসাতের ব্যতিক্রম কিছু অবস্থা ◇ যদি নাপাক কাপড় বা নাপাক বিছানা ঘুমন্ত ব্যক্তির ঘামে সিক্ত হয়, তাহলে শরীর নাপাক বলে গণ্য হবে। যদি শরীরের কোথাও নাপাকীর চিহ্ন পরিলক্ষিত না হয়, তবে নাপাক হবে না।

◇ যদি পবিত্র শুকনো কাপড়কে ভেজা নাপাক কাপড় দ্বারা এমনভাবে পেঁচানো হয় যে, ওই ভেজা কাপড় থেকে কোনো পানি নিংড়িয়ে বের করা না যায়, সে ক্ষেত্রে কাপড় নাপাক হবে না। নতুবা নাপাক হবে। [২৩]

◇ যদি শুকনো ভূমিতে নাপাকী লেগে থাকে আর তাতে ভেজা পবিত্র কাপড় ফেলা হলে মাটি যদি কাপড়ের আর্দ্রতায় ভিজে যায়, তখন দেখতে হবে যে কাপড়ে নাপাকী লেগেছে কি না। অর্থাৎ কাপড়ের রং বা গন্ধ পরিবর্তন হয়েছে কি না। যদি কাপড়টিতে নাপাকী লেগে থাকতে দেখা যায়, কাপড়ের রং বা গন্ধ পরিবর্তন হয়ে যায়, তাহলে তা নাপাক বলে গণ্য হবে। [২৪]

টিকাঃ
[২১] আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, যুহাইলী- ১/৩১৯-৩২০; বাদায়েউস সানায়ে- ১/৭৯; আল ইখতিয়ার লি তা'লীলিল মুখতার- ১/৩১; ফাতাওয়া আল কুবরা, ইবনু তাইমিয়া- ৫/৩১৩
[২২] আল ইনায়াহ (ফাতহুল কাদীরের হামেশ সহ)- ১/১৪০-১৪৪; রদ্দুল মুহতার- ১/২৯৩-২৯৭; মারাকিল ফালাহ, পৃষ্ঠা- ২৫ থেকে ২৬; আল লুবাব ফী শারহিল কিতাব (শারহু মুখতাসারিল কুদুরী), মাইদানী আল হানাফী- ১/৫৪-৫৭; বাদায়েউস সানায়ে- ১/৬১-৮০
[২৩] আল-বাহরুর রায়েক- ১/২৪৪; রদ্দুল মুহতার- ১/৩৪৭
[২৪] ফতোয়ায়ে হিন্দিয়া- ১/৪৭; গুনিয়াতুল মুতামাল্লী ফী শারহি মুনইয়াতিল মুসল্লি (হালাবী কাবীর)- ১/১৫৩; আহসানুল ফতোয়া- ২/৮৫-৮৮; ফাতাওয়া মাহমুদিয়া- ৭/১৮, ১৯, ২৩

📘 মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায় > 📄 হাদাস-এর বিবরণ

📄 হাদাস-এর বিবরণ


الحدث বলতে নাপাকীর এমন অবস্থানকে বোঝায় যখন পবিত্রতা অর্জন করতে হয়, অন্যথায় সালাত আদায় হয় না। অপবিত্রতার ধরন অনুযায়ী হাদাস দুই প্রকার: (ক) (الحدث الأكبر) আল-হাদাসুল আকবার: আল-হাদাসুল আকবার বলতে বড় হাদাস বা নাপাকী বোঝায়, অর্থাৎ এমন অবস্থা যখন ব্যক্তির ওপর গোসল ওয়াজিব হয়ে যায়। এমতাবস্থায় সালাত আদায় করলে গুনাহ হবে এবং এই অবস্থায় সালাত আদায়ও হবে না। এই অবস্থায় কুরআনুল কারিম তিলাওয়াত থেকেও বিরত থাকার বিধান রয়েছে। দৈহিক মিলনজনিত নাপাকী, বীর্যপাতজনিত নাপাকী এবং হায়েয-নিফাসজনিত নাপাকী এর অন্তর্ভুক্ত। এরূপ নাপাকী থেকে গোসলের মাধ্যমে পবিত্র হতে হয়। [২৫]

(খ) (الحدث الأصغر) আল-হাদাসুল আসগার: আল-হাদাসুল আসগার বলতে ছোট হাদাস বোঝায়। এ অবস্থায় গোসলের প্রয়োজন নেই, ওযু যথেষ্ট হয়। হাদাসুল আসগারের ক্ষেত্রে ওযু ব্যতীত সালাত আদায় হবে না, কিন্তু মুসহাফ স্পর্শ ব্যতীত কুরআন তিলাওয়াত জায়েয। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে বাতাস বের হওয়া, মল-মূত্র ত্যাগ ইত্যাদির পর ওযুর মাধ্যমে পবিত্র হয়ে সালাত আদায় করতে হয়। [২৬]

টিকাঃ
[২৫] সূরা মায়িদা- ৬; সহীহ বুখারী- ৩৪৮; সহীহ মুসলিম- ২২৫, ৬৮২; বাহরুর রায়েক- ১/১৫৪; আল ইনায়াহ শারহুল হিদায়াহ, বাবারতি- ১/১২৭; মাওয়াহিবুল জালীল, হাত্ত্বাব- ১/৫০৯; শারহু মুখতাসারি খলীল, খিরাশি- ১/১৯০; মুগনীল মুহতাজ, শারবীনি- ১/৮৭; নিহায়াতুল মুহতাজ, রামালী- ১/২৬৪; আল মাজমূ'- ৩/১৩১; শারহু মুনতাহাল ইরাদাত, বুহুতী- ১/৯৬; মাত্বালিবুল উলিন নুহা, রাহিবানী- ১/২০৫; আল মুহাল্লা, ইবনু হাযাম- ১/৯০-৯২
[২৬] সূরা মায়িদা- ৬; সহীহ মুসলিম- ২২৪ ও ২২৫; আল মাবসূত্ব, সারাখসী- ১/২০৯; মুহীতুল বুরহানী, ইবনু মাযাহ আল হানাফী- ১/১৪৯; আল মুহাল্লা, ইবনু হাযাম- ১/৯০-৯২; আল মাজমূ'- ৩/১৩১; ত্বরহুত তাসরীব, ইরাক্বী- ২/১৮৮

📘 মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায় > 📄 হাহায়াভ-এর বিবরণ

📄 হাহায়াভ-এর বিবরণ


الطهارة শব্দটির শাব্দিক অর্থ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জন করা। শরী'আতের পরিভাষায় শরীরে বিদ্যমান যেসব অপবিত্রতার কারণে সালাত ও এ-জাতীয় ইবাদাত পালন করা নিষিদ্ধ হয় তা দূর করাকে الطهارة (ত্বাহারাত) বলে।[২৭]

আলিমগণ শরঈ ত্বাহারাতকে দুভাগে ভাগ করেছেন।

: الطهارة من النجاسة বা طهارة حقيقية (১) এ প্রকার ত্বাহারাত হলো ময়লা বা নাপাকী হতে পবিত্রতা অর্জন করা। আর এ ত্বাহারাত শরীর, কাপড় ও স্থানের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন: শরীরে কুকুরের লালা লেগে যাওয়া, পোশাকে মূত্র লেগে যাওয়া, কোনো স্থানে মল লেগে থাকা ইত্যাদি। এসব ক্ষেত্রে পানির মাধ্যমে নাপাকী ধৌত করে তা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা অর্জন করতে হয় যখন নাজাসাত চোখে দেখা যায়।

: الطهارة من الحدث বা طهارة حكمية (২) এ প্রকার ত্বাহারাত হলো আল্লাহর বিধানগত অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন। এটা শরীরের সাথে নির্দিষ্ট এবং এই অপবিত্রতা চোখে দেখা যায় না। এ প্রকার ত্বাহারাত তিন ধরনের হয়ে থাকে। যথা: * বড় ধরনের পবিত্রতা, যেমন: অপবিত্রতা দূর করতে গোসল করা। * ছোট ধরনের পবিত্রতা অর্জন, যেমন: ওযু করা। * অপারগতাবশত গোসল ও ওযুর পরিবর্তে তায়াম্মুম করা।

টিকাঃ
[২৭] সূরা ইবরাহীম- ৩২; সূরা যুমার- ২১; সহীহ বুখারী- ৭৪৪; সহীহ মুসলিম- ৫৯৮; সুনানে আবু দাউদ- ৬৬, ৮৩; সুনানে ইবনি মাজাহ- ৩৮৬; মুসনাদে আহমাদ- ৮৭২০, ১১২৭৫; সুনানে তিরমিযী- ৬৬, ৬৯; সুনানে নাসায়ী- ৫৯, ৩২৬; হাশিয়ায়ে ইবনু আবেদীন- ১/১৭৯-১৮০; বিদায়াতুল মুজতাহিদ- ১/২৩; আল মাজমু'- ১/৮২; মাজমুউল ফাতাওয়া, ইবনু তাইমিয়া- ২১/৪১; শারহু মুনতাহাল ইরাদাত, বুহুতী- ১/১৫; আল মাওসূআতুল ফিকহিয়্যাহ কুয়েতিয়‍্যাহ- ৩৯/৩৫৬

📘 মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায় > 📄 পবিত্রতার বিচারে পানির ধরন

📄 পবিত্রতার বিচারে পানির ধরন


পবিত্রতার বিচারে পানির পাঁচটি প্রকারভেদ রয়েছে।

১ প্রথম প্রকার পানি : এ পানি তার সৃষ্টিগত স্বাভাবিক অবস্থায় বিদ্যমান থাকে। এটি নিজে পবিত্র, অন্য জিনিসকে পবিত্র করতে পারে এবং এটি ব্যবহার করা মাকরুহ নয়। এ পানি দ্বারা পোশাক, স্থানের অপবিত্রতা ও শরীরের পবিত্র অঙ্গে আপতিত নাজাসাত দূর করা যায়। আল্লাহ বলেছেন,

وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَا ءُ لِيُطَهِّرَ كُم بِهِ

এবং আকাশ থেকে তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন, এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন। [২৮]

বৃষ্টির পানি পবিত্র। এ ছাড়াও নদী বা খালের পানি, কূপের পানি, ঝর্নার পানি, সমুদ্রের পানি, বরফ গলা পানি, শিলা-গলা পানি ইত্যাদিও এই প্রথম প্রকার পানির অন্তর্ভুক্ত। [২৯]

> দ্বিতীয় প্রকার পানি : নাজাসাত ব্যতীতই যে পানির রং, স্বাদ বা গন্ধ পরিবর্তন হয়ে গেছে। এ ধরনের পানি নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে, তবে এর ব্যবহার মাকরুহ। মাকরুহ হওয়ার জন্য এর যেকোনো একটি গুণ পরিবর্তন হয়ে যাওয়াই যথেষ্ট। এ ধরনের পানি দিয়ে ওযু-গোসল হয়ে যাবে। [৩০]

১ তৃতীয় প্রকার পানি : যে পানি নিজে পবিত্র কিন্তু অন্য জিনিসকে পবিত্র করতে পারবে কি না সে ব্যাপারে বেশ সন্দেহ রয়েছে। অল্প বা বেশি নাজাসাতের কারণে যদি পানির যেকোনো একটি গুণ পরিবর্তন হয়ে যায়, তাহলে এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। যেমন: গাধা বা খচ্চর পান করেছে এমন পানি।

১ চতুর্থ প্রকার পানি: যে পানি নিজে পবিত্র কিন্তু অন্য জিনিসকে পবিত্র করতে পারে না। একে মাউল মুস্তা'আমাল (ماء المستعمل) বলে। এ পানি ব্যবহারযোগ্য, পান করা যাবে, থালা-বাসন ধৌতকরণে ব্যবহার করা যাবে; কিন্তু এ পানি দ্বারা নাপাকী দূর হবে না, পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে ওযু, গোসল করা যাবে না। [৩১]

১ পঞ্চম প্রকার পানি: এমন স্বল্প ও স্থির পানি যার মাঝে নাজাসাত বা নাপাক বস্তু রয়েছে। একে বলা হয় মাউল কালীল (ماء القليل)। যেমন: ড্রামের মাঝে সংরক্ষণ করে রাখা পানি যার মধ্যে কোনো প্রাণী, মানুষের প্রস্রাব বা মলের ছিটে-ফোঁটা পড়ে গিয়েছে।

এ পানি দ্বারা পবিত্র হওয়া যায় না। এরূপ পানি নিজেই নাপাক হিসেবে পরিগণিত হবে। [৩২]

টিকাঃ
[২৮] সূরা আনফাল- ১১
[২৯] সূরা ইবরাহীম- ৩২; সূরা যুমার- ২১; সহীহ বুখারী- ৭৪৪; সহীহ মুসলিম- ৫৯৮; সুনানে আবু দাউদ-৬৬, ৮৩; সুনানে ইবনি মাজাহ- ৩৮৬; মুসনাদে আহমাদ- ৮৭২০, ১১২৭৫; সুনানে তিরমিযী- ৬৬, ৬৯; সুনানে নাসায়ী- ৫৯, ৩২৬; হাশিয়ায়ে ইবনু আবেদীন- ১/১৭৯ ও ১৮০; বিদায়াতুল মুজতাহিদ- ১/২৩; আল মাজমূ'- ১/৮২; মাজমুউল ফাতাওয়া, ইবনু তাইমিয়া- ২১/৪১; শারহু মুনতাহাল ইরাদাত, বুহুতী- ১/১৫; আল মাওসূআতুল ফিকহিয়্যাহ কুয়েতিয়‍্যাহ- ৩৯/৩৫৬
[৩০] সুনানে তিরমিযী- ৩৭৩৮; মুসনাদে আহমাদ- ১৪১৭; সহীh ইবনু হিব্বান- ৬৯৭৯; সুনানে কুবরা- ১/২৬৯; বাহরুর রায়েক- ১/৭১; আল বিনায়াহ শারহুল হিদায়াহ- ১/৩৬৪; ফাতহুল কাদীর, ইবনুল হুমام- ১/৭২; হাশিয়াতুত ত্বাহত্ববী আলা মারাক্কিল ফালাহ, পৃষ্ঠা- ১৮; মাওয়াহিবুল জালীল, হাক্বাব- ১/৭৫; শারহুল কাবীর, দারদীর- ১/৩৫; শারহু মুখতাসারি খলীল, খিরাশী- ১/৬৮; বিদায়াতুল মুজতাহিদ- ১/২৩; আল মাজমূ'- ১/১০৫; কিতাবুল উম্ম, শাফেঈ- ১/২৭-২৯; আল মুগনী- ১/১২; আল ইনসাফ, মারদাউই- ১/৩১; কাশশাফুল কিনা, বুহুতী- ১/৩২; ফাতাওয়া আল কুবরা, ইবনু তাইমিয়া- ১/২১৪; আল আওসাত্ব, ইবনুল মুনযির- ১/৩৬৬, ২১/২৫; আল ইজমা, ইবনুল মুনযির, পৃষ্ঠা- ৩৪; মাওসুআতুল ফিকহিয়্যাহ কুয়েতিয়্যাহ- ৩৮/৩৫৮
[৩১] হিদায়াহ, কিতাবুত ত্বাহারাহ- ১/৩৯; আল মুগনী- ১/৩১; আল মাজমু'- ১/১৫০; সহীh মুসলিম- ২৮৩; তাসরীবু ফী শারহিত তাকরীব- ২/৩৪; ফাতহুল বারী- ১/৩৪৭; মাজমুউল ফাতওয়াহ, ইবনে তাইমিয়া- ২১/৪৬; রদ্দুল মুহতার- ১/৩৫২
[৩২] বাহরুর রায়েক- ১/৭৮; আল আওসাত্ব- ১/৩৬৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00