📄 ১০ই জিলহজ্জের ভাষণ
তারপর রাসূলুল্লাহ ৯ই জিলহজ্জের ন্যায় ১০ই জিলহজ্জের দিন আবারো একটি ভাষণ প্রদান করেন। সহীহ মুসলিমের বর্ণনায় ভাষণটি এভাবে এসেছে যে, কাল আবর্তিত হয়ে পূর্বাবস্থায় ফিরে এসেছে, যে অবস্থায় আল্লাহ তা'আলা আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এক বছর হয় বার মাসে, তন্মধ্যে চারটি নিষিদ্ধ মাস। এর তিন মাস হলো ধারাবাহিক- ১. যিলকদ, ২. জিলহজ্জ এবং ৩. মুহাররম। আর রজবও নিষিদ্ধ মাস, যা জুমাদিউস সানী এবং শা'বানের মাঝে অবস্থিত। এরপর তিনি বললেন, এটি কোন্ মাস? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই এ ব্যাপারে অধিক জানেন। বর্ণনাকারী বলেন, এরপর তিনি কিছুক্ষণ চুপ রইলেন। আমরা ভাবলাম যে, তিনি হয়তো এ মাসের নতুন কোন নাম বলবেন। এরপর তিনি বললেন, এটা কি "জিলহজ্জ” মাস নয়? আমরা বললাম, জী-হ্যাঁ। তিনি বললেন, এটা কোন্ শহর? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জানেন। বর্ণনাকারী বলেন, তিনি কিছুক্ষণ চুপ রইলেন। এতে আমরা ধারণা করলাম যে, তিনি হয়তো এর অপর কোন নাম রাখবেন। তিনি বললেন, এটা কি (মক্কা) শহর নয়? আমরা বললাম, জী-হ্যাঁ। তিনি বললেন, এটা কোন্ দিন? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত। বর্ণনাকারী বলেন, এরপর তিনি কিছুক্ষণ চুপ রইলেন। এতে আমরা ধারণা করলাম যে, তিনি হয়তো এর অন্য কোন নাম বলবেন। তিনি বললেন, এটা কি ইয়াওমুন নাহার (ঈদুল আযহার দিন) নয়? আমরা বললাম, জী-হ্যাঁ। তিনি বললেন, তোমাদের জান ও মাল এবং রাবী মুহাম্মাদ বলেন, আমি ধারণা করি এর সাথে তিনি তোমাদের মান সম্ভ্রম এ কথা যুক্ত করে বললেন, এগুলো তেমনি পবিত্র যেমন তোমাদের কাছে আজকের এ দিবস, এ নগরী এবং এ মাস পবিত্র। তোমরা খুব শীঘ্রই তোমাদের প্রভুর সাথে মিলিত হবে। তখন তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব তোমরা আমার পরে পথভ্রষ্ট হয়ে একে অন্যের সাথে ঝগড়া-ফাসাদে লিপ্ত হয়ো না। সাবধান! তোমাদের উপস্থিতগণ অবশ্যই অনুপস্থিতদের কাছে আমার এ বাণী পৌঁছে দেবে। সম্ভবত অনুপস্থিত ব্যক্তি যাদের কাছে আমার বাণী পৌঁছে দেয়া হবে, তাঁরা কেউ কেউ হয়তো এখানকার শ্রোতাদের চেয়ে অধিকতর সংরক্ষণকারী হবে। ১৩৮
টিকাঃ
১৩৮ সহীহ মুসলিম, হা/৪৪৭৭।

📄 রাসূলুল্লাহ ﷺ এর ইন্তেকাল
রাসূলুল্লাহ হজ্জ থেকে ফেরার পর জীবনের বাকি দিনগুলো মদিনাতেই কাটিয়ে দেন। মূলত উক্ত হজ্জটিই ছিল বিশ্ববাসীর কাছ থেকে রাসূলুল্লাহ এর বিদায় নেয়ার প্রথম ধাপ। কেননা উক্ত সময় থেকেই রাসূলুল্লাহ এর কথাবার্তা ও কাজকর্মে এমন কিছু নিদর্শন পরিলক্ষিত হচ্ছিল যে, তিনি অতি শীঘ্রই সবার কাছ থেকে বিদায় নিয়ে তাঁর মহান রবের সাথে মিলিত হবেন। যেমন
১। রাসূলুল্লাহ এর উপর যখন আরাফাতের ময়দানে ভাষণ দেয়ার পর এ আয়াত নাযিল হলো- সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। (সূরা মায়েদা- ৩) তখন এ কথা স্পষ্ট হয়ে যায় যে, যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং এই পৃথিবীতে রাসূলুল্লাহ এর মিশন শেষ হয়ে গেছে। সুতরাং অতি শীঘ্রই তিনি নিজের প্রভুর ডাকে সাড়া দেবেন। সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম
২। আইয়ামে তাশরীকে অবস্থানকালে যখন রাসূলুল্লাহ এর উপর সূরা নাসর নাযিল হয়, তখন আবু বকর (রাঃ) এর মর্ম বুঝতে পেরে কেঁদে দিয়েছিলেন। আর এটিই ছিল কুরআন মাজীদের সর্বশেষ নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা। ১৪০
৩। রাসূলুল্লাহ সাধারণত প্রতি বছর রমাযান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। কিন্তু উক্ত বছরের রমাযান মাসে ২০ দিন ইতিকাফ করেন। ১৪১
৪। জিবরাঈল (আঃ) প্রতি বছর রমাযান মাসে রাসূলুল্লাহ আলাইহি এর কাছে পূর্ণ কুরআন একবার করে তেলাওয়াত করে শেষ করতেন। কিন্তু তিনি শেষ রমাযান মাসে দুই বার কুরআন খতম দেন।
৫। বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, তোমরা আমার কাছ থেকে হজ্জ ও কুরবানীর নিয়ম-কানুনগুলো শিখে নাও। কারণ এ বছরের পর হয়তোবা আমার পক্ষে আর হজ্জ করা সম্ভব হবে না। ১৪২
সর্বশেষ নাযিলকৃত আয়াত : রাসূলুল্লাহ এর উপর সর্বশেষ আয়াতটি নাযিল হয় মৃত্যুর ৯ দিন পূর্বে। ১৪৩ আয়াতটি হলো- সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম
﴿وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ﴾
তোমরা সেই দিনকে ভয় করো, যেদিন তোমরা পুনরায় আল্লাহর কাছে ফিরে যাবে। তারপর প্রত্যেকেই তার কর্মফল পুরোপুরিভাবে ফিরে পাবে। আর সেদিন তাদের উপর কোন যুলুম করা হবে না। (সূরা বাকারা- ২৮১)
অসুস্থতার সূচনা : রাসূলুল্লাহ এর মৃত্যুকালীন এ অসুস্থতা শুরু হয় সফর মাসের দু'এক দিন বাকি থাকতে অথবা রবিউল আওয়াল মাসের প্রথম দিন। ১৪৪ এ দিন তিনি রাত্রে “বাকী” নামক কবরস্থানে গিয়ে গত হয়ে যাওয়া মুমিন নর-নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। অতঃপর সেখান থেকে ফেরার পথে প্রচণ্ড মাথাব্যথায় আক্রান্ত হন। ১৪৫
জীবনের শেষ দিনগুলো: কবরস্থান থেকে ফেরার পর রাসূলুল্লাহ আয়েশা (রাঃ) এর ঘরে প্রবেশ করেন।১৪৬ অতঃপর ক্রমেই তাঁর অসুস্থতার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। সে সময় তাঁর শরীরের তাপমাত্রা এতই বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে, লেপের উপরেও এর তাপ অনুভূত হচ্ছিল। তখন আবু সাঈদ খুদরী (রাঃ) তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, এভাবে আমাদের (নবীদের) কষ্ট দ্বিগুণ হয় এবং পুরস্কারও দ্বিগুণ হয়।১০৭ রাসূলুল্লাহ এর এই অসুস্থতার সময়কাল ছিল ১৩ বা ১৪ দিন। উক্ত দিনগুলোর অধিকাংশ ওয়াক্তের ইমামতি তিনি নিজেই করেন এবং বাকি ওয়াক্তগুলোর ইমামতি করেন আবু বকর (রাঃ)।
সর্বশেষ অসিয়তসমূহ : রাসূলুল্লাহ জীবনের শেষ দিনগুলোতে বিভিন্ন সময় উম্মতের জন্য কিছু গুরুত্বপূর্ণ অসিয়ত করে যান। যেমন- ১। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, হে আল্লাহ! তুমি আমার কবরকে মূর্তি বানিয়ো না, যাকে পূজা করা হয়। ঐ সম্প্রদায়ের উপর আল্লাহ তা'আলার প্রচণ্ড রাগ রয়েছে, যারা নবীগণের কবরসমূহকে সিজদার স্থানে পরিণত করে।১৪৮
২। আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, (রাসূলুল্লাহ যখন অন্তিম রোগ যন্ত্রণায় তখন) আবু বকর (রাঃ) ও আব্বাস (রাঃ) একদা আনসারদের কোন এক মজলিসের নিকট দিয়ে যাচ্ছিলেন। সে সময় তাঁরা দেখলেন যে, আনসারগণ কাঁদছেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কাঁদছেন কেন? তারা বললেন, আমাদের সাথে রাসূলুল্লাহ -এর ওঠা-বসা ও মজলিসে কথাবার্তা নিয়ে আলোচনা করছিলাম। অতঃপর আবু বকর (রাঃ) অথবা আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ এর কাছে যান এবং এ ব্যাপারে তাঁকে জানান। তখন রাসূলুল্লাহ একটি চাদরের এক প্রান্ত মাথায় বাঁধা অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসলেন এবং মিম্বরে আরোহণ করলেন। আর সে দিনের পর তিনি আর মিম্বরে আরোহণ করেননি। তিনি প্রথমে আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন। তারপর বললেন, আমি তোমাদেরকে আনসারদের দিকে খেয়াল রাখার জন্য আদেশ করছি। কেননা তারা আমার অতি প্রিয়জন এবং আমার আমানতের ভাণ্ডার। তাদের দায়িত্ব তারা সঠিকভাবে সম্পাদন করেছে, কিন্তু তাদের যা প্রাপ্য তা বাকি রয়েছে। অতএব তাদের উত্তম কাজকে তোমরা গ্রহণ করবে এবং তাদের মন্দ কাজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ১৪৯ ওয়াসাল্লাম
৩। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আহ! বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিনই রাসূলুল্লাহ-এর অসুস্থতা বেড়ে গিয়েছিল। এ সময় তিনি উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার নিকট লেখার মতো কিছু নিয়ে এসো, আমি তোমাদের জন্য এমন কিছু লিখিয়ে দেব, যা পালন করলে তোমরা কখনো ভুল পথে যাবে না। তখন সেখানে সাহাবীরা মতভেদ করলেন, যদিও কোন নবীর নির্দেশের ব্যাপারে মতভেদ করা সমীচীন নয়। তারা বললেন, রাসূলুল্লাহ এর রোগের তীব্রতা অনেক বেশী। এ সময় রাসূলুল্লাহ বললেন, আমি যেমন আছি তেমনই আমাকে থাকতে দাও। কারণ তোমরা আমাকে যে বিষয়ের প্রতি আহ্বান করছ, তার চেয়ে আমি বর্তমানে যে অবস্থায় আছি তাই উত্তম। তিনি ইহলোক ত্যাগের সময় তিনটি বিষয়ে সবাইকে উপদেশ দান করলেন। [আর তা হলো] (১) আরব উপদ্বীপ থেকে মুশরিকদেরকে বের করে দেবে। (২) দূত বা প্রতিনিধি দলকে আমি যেভাবে আপ্যায়ন করতাম তোমরাও অনুরূপভাবে আপ্যায়ন করবে। ইবনে আব্বাস বলেন, আর তৃতীয় উপদেশটি আমি ভুলে গিয়েছি।১৫০
সর্বশেষ ইমামতি : রাসূলুল্লাহ এর জীবনের সর্বশেষ ইমামতিটি ছিল মৃত্যুর চার দিন পূর্বে বৃহস্পতিবারের ইমামতি। আর সেটি ছিল মাগরিবের ওয়াক্ত। অসুস্থতা থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ এত দিন যাবত নিজেই ইমামতি করে যাচ্ছিলেন। কিন্তু এরপর থেকে আর কোন সময় ইমামতি করতে সক্ষম হননি। এ সময় রাসূলুল্লাহ প্রথম দু'রাক'আতে সূরা মুরসালাত পাঠ করেন। আর সর্বশেষ আয়াত পাঠ করেন-
﴿فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ﴾
এরপর তারা আর কোন্ কথায় বিশ্বাস করবে? (সূরা মুরসালাত- ৫০) অতঃপর রাসূলুল্লাহ উক্ত দিনের এশার নামাযের জন্য তিন বার অযু করেন এবং তিন বারই অজ্ঞান হয়ে যান। অবশেষে ব্যর্থ হয়ে আবু বকর (রাঃ)-কে ইমামতি করার জন্য বলেন। এরপর আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ এর মৃত্যুর পূর্ব পর্যন্ত সর্বমোট ১৭ ওয়াক্ত সালাত আদায় করান।
মৃত্যুর জন্য সর্বশেষ প্রস্তুতি : মৃত্যুর জন্য রাসূলুল্লাহ এর সর্বশেষ প্রস্তুতি ছিল নিজের কাছে গচ্ছিত সম্পদ দান করে দেয়া। আর তিনি এটি করেছিলেন মৃত্যুর ঠিক পূর্বের দিন অর্থাৎ রবিবারে। এ দিন তিনি আয়েশা (রাঃ)-কে বললেন, দীনারগুলো কি বিতরণ করেছ? তিনি বললেন, আপনার রোগের কারণে ব্যস্ত থাকায় বিতরণের সময় পাইনি। রাসূলুল্লাহ বললেন, ওগুলো আমার কাছে নিয়ে এসো। ঐ সময় ঘরে ৫ থেকে ৯টি স্বর্ণমুদ্রা ছিল। আয়েশা (রাঃ) সেগুলো এনে তাঁর হাতে দিলেন। তখন তিনি বললেন, এগুলো এখনি বিতরণ করে দাও। কেননা কোন নবীর জন্য এটি মর্যাদাকর নয় যে, এরূপ বস্তুগুলো নিয়ে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। ১৫১
কন্যা ফাতিমা (রাঃ)-কে সংবাদ প্রদান: রাসূলুল্লাহ যেদিন মৃত্যুবরণ করেন, সেদিন সূর্য কিছুটা উপরে উঠলে কন্যা ফাতিমা (রাঃ)-কে ডেকে এনে কিছু কথা বললেন, ফলে তিনি কাঁদতে লাগলেন। তারপর তাকে পুনরায় ডেকে এনে কানে কানে কিছু কথা বললেন, ফলে তিনি হাসলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করে জানা যায় যে, প্রথমবার রাসূলুল্লাহ তাকে বলেছিলেন যে, এই অসুখেই আমার মৃত্যু ঘটবে। এতে তিনি কাঁদতে থাকেন। তারপর দ্বিতীয়বার তিনি বলেছিলেন যে, পরিবারের মধ্যে তোমার সাথেই আমার সর্বপ্রথম দেখা হবে।
এতে তিনি হেঁসে উঠেন। ১৫২ আর এ সময় তিনি তাঁকে জান্নাতী মহিলাদের নেত্রী হওয়ার সুসংবাদও প্রদান করেন। ১৫৩ সাল্লাল্লাহ অতঃপর রাসূলুল্লাহ হাসান ও হুসাইন (রাঃ)-কে ডেকে এনে চুম্বন করেন এবং তাদেরকে নসীহত করেন। তারপর তাঁর স্ত্রীগণকেও ডাকেন এবং তাদেরকেও বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান করেন।
রাসূলুল্লাহ এর মৃত্যু : রাসূলুল্লাহ যেদিন মৃত্যুবরণ করেন, সেদিন তাঁর অসুস্থতা চরম আকার ধারণ করেছিল। যার কারণে বার বার বেহুঁশ হয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, “সালাত” “সালাত” এবং তোমাদের দাস-দাসী অর্থাৎ সালাত ও স্ত্রীজাতির বিষয়ে তোমরা সর্বাধিক খেয়াল রেখো। একথা তিনি তিন বার পুনরাবৃত্তি করলেন। আর এটিই ছিল মৃত্যুর পূর্বমুহূর্তে উম্মতের জন্য রাসূলুল্লাহ এর শেষ উপদেশ। ১৫৪ ওয়াসাল্লাম এর পর পরই শুরু হয় রাসূলুল্লাহ এর মৃত্যুর যন্ত্রণা। এ সময় রাসূলুল্লাহ আয়েশা (রাঃ) এর বুক ও কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন। এমতাবস্থায় আবু বকর (রাঃ) এর ছেলে আবদুর রহমান (রাঃ) একটি মিসওয়াক হাতে নিয়ে উপস্থিত হলে রাসূলুল্লাহ তা দেখতে পান। তখন রাসূলুল্লাহ এর আগ্রহ বুঝতে পেরে আয়েশা (রাঃ) মিসওয়াকটি চিবিয়ে নরম করে দেন। ফলে রাসূলুল্লাহ সুন্দর করে মিসওয়াক করেন এবং মুখ ধৌত করেন। তারপর তিনি ছাদের দিকে দৃষ্টিপাত করে হাত ও আঙ্গুল উত্তোলন করলেন। তখন আয়েশা (রাঃ) শুনতে পেলেন যে, এ সময় তিনি বলছিলেন,
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَالْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দিন।১৫৫ তারপর রাসূলুল্লাহ এর হাত এলিয়ে পড়ল এবং দৃষ্টি বন্ধ হয়ে গেল। এ সময় রাসূলুল্লাহ আয়েশা (রাঃ) এর রানের উপর মাথা রেখে শুয়ে ছিলেন। আর সময়টি ছিল সোমবারের দিন চাশতের তথা সূর্য অধিক গরম হওয়ার সময়। এ দিন রাসূলুল্লাহ এর বয়স হয়েছিল চন্দ্রবর্ষ হিসেবে ৬৩ বছর। ১৫৬
রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুতে সাহাবীদের প্রতিক্রিয়া : রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সাহাবীদের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাঁরা রাসূলুল্লাহ -কে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। ফলে তাঁর মৃত্যুতে সাহাবীগণ দিশেহারা হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকে আবার জঙ্গলে চলে যান। অনেকে আবার একাকী ক্রন্দন করতে থাকেন। এমনকি অনেকেই রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুর বিষয়টি কল্পনাও করতে পারছিলেন না। সে সময় পৃথিবীটা যেন তাদের কাছে স্তব্ধ হয়ে গিয়েছিল। আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যেদিন আমাদের নিকট আগমন করেছিলেন সে দিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি এবং যে দিন তিনি মৃত্যুবরণ করলেন সে দিনের মতো এত নিকৃষ্ট এবং অন্ধকারাচ্ছন্ন দিন আর কখনো দেখিনি। ১৫৭
উমর (রাঃ) এর অবস্থান : রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুর প্রতিক্রিয়ায় উমর (রাঃ) এর অবস্থান ছিল উল্লেখযোগ্য। তিনি কোনভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে, রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেছেন। তাছাড়া তিনি এও বলে বেড়াচ্ছিলেন যে, যাকে এ কথা বলতে শুনব যে, “রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন” আমি আমার এ তরবারি দ্বারা তাকে আঘাত করব। ১৫৮
আবু বকর (রাঃ) এর অবস্থান : রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুতে আবু বকর (রাঃ) চরম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি মসজিদে নববী থেকে ১ মাইল দূরে অবস্থিত 'সুন্হ' এলাকায় অবস্থান করছিলেন। তিনি সংবাদ পাওয়া মাত্রই ঘর থেকে বের হয়ে ঘোড়ায় আরোহণ করে খুব দ্রুত মসজিদে নববীতে আগমন করেন। তারপর কাউকে কিছু না বলে সরাসরি আয়েশা (রাঃ) এর ঘরে প্রবেশ করেন, যেখানে রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর মৃতদেহ একটি ইয়ামেনী চাদর দ্বারা আবৃত ছিল। তিনি সেখানে গিয়ে প্রথমে রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর চেহারায় চুম্বন করলেন এবং কেঁদে ফেললেন। তারপর বললেন, আপনার উপর আমার পিতামাতা উৎসর্গ হোক! আল্লাহ আপনার উপরে দুটি মৃত্যুকে একত্রিত করবেন না। অতঃপর যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল, তার স্বাদ আপনি আস্বাদন করেছেন।১৫৯ তারপর তিনি এ আয়াত পাঠ করেন,
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَّيِّتُونَ
নিশ্চয় তুমিও মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে- (সূরা যুমার- ৩০)।১৬০
অতঃপর আবু বকর (রাঃ) ঘর থেকে বের হলেন। সে সময় উমর (রাঃ) সেখানে লোকদের সাথে কথাবার্তা বলছিলেন। তখন আবু বকর (রাঃ) উমর (রাঃ)-কে থামানোর চেষ্টা করলেন; কিন্তু এতে তিনি ব্যর্থ হলেন। তারপর তিনি মসজিদে এসে লোকদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের জন্য দণ্ডায়মান হলেন। এতে লোকেরা উমর (রাঃ)-কে ছেড়ে আবু বকর (রাঃ) এর দিকে মনোযোগী হলো। তখন তিনি প্রথমে হামদ ও সানা পাঠ করার পর রাসূলুল্লাহ এর মৃত্যুর ঘোষণা দিলেন। তারপর বললেন, হে লোক সকল! তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মাদ এর পূজা করে, সে জেনে রাখুক যে, মুহাম্মাদ মৃত্যুবরণ করেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদাত করে, সে জেনে রাখুক যে, আল্লাহ চিরঞ্জীব; তিনি মরেন না। তিনি বলেছেন, আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ﴿وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفِإِنْ مَّاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ﴾
মুহাম্মাদ একজন রাসূল ব্যতীত কিছুই নয়, নিশ্চয় তার পূর্বেও অনেক রাসূল বিগত হয়ে গেছে। অনন্তর যদি সে মৃত্যুবরণ করে অথবা নিহত হয়, তবে কি তোমরা পেছনে ফিরে যাবে? যে কেউ পেছনে ফিরে যায়, তাতে সে আল্লাহর কোন অনিষ্ট করবে না। অচিরেই আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কার প্রদান করবেন। (সূরা আলে ইমরান- ১৪৪)
অতঃপর লোকেরা উক্ত আয়াতটি বারবার তিলাওয়াত করতে থাকে। ১৬১ এমন পরিস্থিতিতে আবু বকর (রাঃ) এর মুখ থেকে এ ধরনের ভাষণ শোনার পর সাহাবীগণ নিশ্চিত হলেন যে, রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছেন। তিনি আর কখনো দুনিয়াতে ফিরে আসবেন না। আবু বকর (রাঃ) এর ভাষণের প্রতিক্রিয়ায় উমর (রাঃ) বলেন, আল্লাহর কসম! আবু বকরের মুখে উক্ত আয়াত শুনে আমি আমার দু'পা স্থির রাখতে পারিনি। অবশেষে আমি মাটিতে পড়ে গেলাম এবং আমি নিশ্চিত হলাম যে, রাসূলুল্লাহ মারা গেছেন। ১৬২ তিনি আরো বলেন যে, আমার মনে হচ্ছিল যেন আয়াতগুলো আমি এদিন ব্যতীত ইতিপূর্বে আর কখনো পাঠ করিনি। ১৬৩
খলীফা নির্বাচন : রাসূলুল্লাহ এর মৃত্যুর পর মুসলিমদের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল খলীফা নির্বাচন। কেননা নেতৃত্ব ছাড়া থাকাকে ইসলাম অনুমোদন দেয় না। উপরন্তু রাসূলুল্লাহ এর লাশ দাফন করার বিষয়টিও ছিল খুবই জটিল বিষয়, যে ব্যাপারে সিদ্ধান্ত নেয়াটা খলীফা নির্বাচন ছাড়া সম্ভব ছিল না। ফলে এ উদ্দেশ্যকে সামনে রেখে সাহাবীগণ রাসূলুল্লাহ এর মৃত্যুর দিনই একত্রিত হলেন। কিন্তু প্রথমেই এ বিষয়টি নিয়ে আনসার ও মুহাজির সাহাবীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে যায়। আনসারগণ দাবি করে যে, খলীফা তাদের মধ্য হতে হবে। আর অপরদিকে মুহাজিরগণ দাবি করে যে, খলীফা তাদের মধ্য হতে নির্বাচিত হবে। আবার অন্য দিকে আরো একটি প্রস্তাব আসে যে, আনসারদের মধ্য হতে একজন আমীর এবং মুহাজিরদের মধ্য হতে একজন আমীর নিযুক্ত করা হোক। কিন্তু এসব কোন প্রস্তাবেই সাহাবীগণ ঐক্যমত পোষণ করতে পারছিলেন না। এমন সময় উমর (রাঃ) বললেন, এমন কে আছে, যে এই ঘটনার দ্বিতীয়জন (যে ঘটনাটির ব্যাপারে আল্লাহ তা'আলা বলেন)-
ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُوْلُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا আর সে ছিল দু'জনের দ্বিতীয়জন- যখন তারা উভয়ে (একটি) গুহার মধ্যে অবস্থান করছিল তখন সে তার সঙ্গীকে বলেছিল, চিন্তিত হয়ো না; নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গেই রয়েছেন। (সূরা তাওবা- ৪০) এ কথা বলার পর উমর (রাঃ) আবু বকর (রাঃ) এর হাতে বাই'আত প্রদান করলেন। তারপর অন্যান্য সাহাবীগণও তাঁর হাতে বাই'আত প্রদান করলেন। ১৬৪
টিকাঃ
১৪০ তাফসীরে ইবনে কাসীর, ৮/৫০৯ নং পৃষ্ঠা।
১৪১ সহীহ বুখারী, হা/৪৯৯৮; মিশকাত, হা/২০৯৯।
১৪২ নাসাঈ, হা/৩০৬২; সহীহ মুসলিম, হা/৬১২৯।
১৪৩ তাফসীরে ইবনে কাসীর, ১/৭২১ পৃঃ।
১৪৪ আল-বিদায়াহ ৫/২২৪।
১৪৫ মুসনাদে আহমাদ, হা/১৬০৪০।
১৪৬ মুসনাদে আহমাদ, হা/২৫১৫৬; সহীহ মুসলিম, হা/২৩৮৭; সিলসিলা সহীহাহ, হা/৬৯০।
১৪৭ ইবনে মাজাহ, হা/৪০২৪; সিলসিলা সহীহাহ, হা/১৪৪।
১৪৮ মুসনাদে আহমাদ, হা/৭৩৫২; মিশকাত, হা/৭৫০।
১৪৯ সহীহ বুখারী, হা/৩৫৯৯।
১৫০ সহীহ বুখারী, হা/৩০৫৩; সহীহ মুসলিম, হা/১৬৩৭।
১৫১ মুসনাদে আহমাদ, হা/২৫৫৩১; সহীহ ইবনে হিব্বان, হা/৩২২; সিলসিলা সহীহাহ, হা/২৬৫৩।
১৫২ সহীহ বুখারী, হা/৬২৮৫; সহীহ মুসলিম, হা/২৪৫০; মিশকাত, হা/৬১২৯।
১৫৩ সহীহ বুখারী, হা/৩৬২৪; সহীহ মুসলিম, হা/২৪৫০; মিশকাত, হা/৬১২৯।
১৫৪ ইবনে মাজাহ, হা/২৬৯৭; মুসনাদে আহমাদ, হা/২৬৫২৬; মিশকাত, হা/৩৩৫৬।
১৫৫ মুয়াত্তা ইমাম মালেক, হা/৫৬৪; সহীহ বুখারী, হা/৪৪৪০; সহীহ মুসলিম, হা/৬৪৪৬; তিরমিযী, হা/৩৪৯৬; ইবনে মাজাহ, হা/১৬১৯; মুসনাদে আহমাদ, হা/২৫৯৮৯; সহীহ ইবনে হিব্বান, হা/৬৬১৮; জামেউস সগীর, হা/২১৪৭।
১৫৬ সহীহ বুখারী, হা/৩৫৩৬।
১৫৭ দারেমী, হা/৮৮; মিশকাত, ৫৯৬২।
১৫৮ সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭০৮১; সুনানুল কুবরা লিত তাবারানী, হা/৬২৪৩।
১৫৯ সহীহ বুখারী, হা/১২৪১।
১৬০ সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭০৮১; সুনানুল কুবরা লিত তাবারানী, হা/৬২৪৩।
১৬১ সহীহ বুখারী, হা/১২৪২।
১৬২ সহীহ বুখারী, হা/৪৪৫৪।
১৬৩ ইবনে মাজাহ, হা/১৬২৭।
১৬৪ সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭০৮১; সুনানুল কুবরা লিত তাবারানী, হা/৬২৪৩।

📄 রাসূলুল্লাহ ﷺ এর গোসল ও কাফন
রাসূলুল্লাহ এর মৃত্যুর দিন তথা সোমবার দিনটি খলীফা নির্বাচন করার মধ্য দিয়েই কেটে যায়। ফলে মঙ্গলবারের দিন সকালে তাঁকে গোসল দেয়া হয়। গোসলের কাজে অংশ নেন চাচা আব্বাস (রাঃ), তার দুই পুত্র ফযল ও কুছাম, রাসূলুল্লাহ এর আযাদকৃত ক্রীতদাস শুকুরান, উসামা বিন যায়েদ, আওস বিন খাওলী এবং আলী (রাঃ) সহ সর্বমোট ৭ জন। এ সময় আওস বিন খাওলী (রাঃ) রাসূলুল্লাহ এর দেহ নিজের বুকের উপরে ঠেস দিয়ে রাখেন। আব্বাস ও তার পুত্রদ্বয় তাঁর দেহের পার্শ্ব পরিবর্তন করে দেন। উসামা ও শুকুরান পানি ঢালেন এবং আলী (রাঃ) রাসূলুল্লাহ এর দেহ ধৌত করেন। এ সময় তারা রাসূলুল্লাহ এর পরিহিত পোশাক খোলা হতে বিরত থাকেন।
তারপর তারা তাঁকে তিনটি সাদা ইয়ামেনী চাদর দ্বারা কাফন পরিয়ে দেন। আর এগুলোর মধ্যে জামা কিংবা কোন ধরনের পাগড়ী ছিল না।১৬৫
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জানাযা : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গোসল ও কাফন সম্পন্ন করার পর সাহাবীগণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জানাযা নিয়ে মতবিরোধ দেখা দেয়, যেহেতু তারা ইতিপূর্বে কোন নবীর মৃত্যু দেখেননি। অতঃপর তারা এ বিষয়ে নবনির্বাচিত খলীফা আবু বকর (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, হ্যাঁ- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জানাযা পড়া হবে। আর তা এ নিয়মে যে, একদল লোক প্রবেশ করবে, তারা তাকবীর বলবে, দু'আ করবে এবং দরূদ পাঠ করবে। তারা বের হয়ে এলে আরেক দল প্রবেশ করে একই নিয়মে তাকবীর, দু'আ ও দরূদ পড়ে বের হয়ে আসবে। এ নিয়মে জামা'আত ছাড়া সকলে আলাদা আলাদা জানাযার সালাত আদায় করবে। ১৬৬ ফলে সাহাবীগণ ১০ জন করে ভেতরে প্রবেশ করে এই নিয়মে জানাযা সালাত আদায় করলেন। আর এসব প্রক্রিয়া মঙ্গলবারের সারা দিন ও রাত পর্যন্ত অব্যাহত থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দাফন: এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দাফন কার্য সম্পাদন করা নিয়েও সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কেননা কোন সাহাবীই এ কাজ করতে সাহস পাচ্ছিলেন না। ফলে তারা এ বিষয়েও আবু বকর (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, হ্যাঁ- তাঁকে দাফন করা হবে। তিনি যে স্থানে মৃত্যুবরণ করেছেন সেখানেই তাঁকে দাফন দেয়া হবে। কেননা আল্লাহ তা'আলা তাঁর পছন্দের স্থানেই তাঁকে মৃত্যু দিয়েছেন।১৬৭ তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে বলতে শুনেছি যে, নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন, সেখানেই কবরস্থ হন। ১৬৮
আবু বকর (রাঃ) এর নিকট হতে এসব কথা শোনার পর সাহাবীগণের মধ্যে বিদ্যমান সকল মতভেদের অবসান হয়। অতঃপর আবু তালহা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিছানা উঠিয়ে নেন এবং সেখানেই তাঁর জন্য কবর খনন করেন।১৬৯ অতঃপর আলী ইবনে আবু তালিব, ফযল ইবনে আব্বাস, কুছাম ইবনে আব্বাস, শুকুরান ও আউস ইবনে খাওলী (রাঃ) কবরে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে কবরস্থ করেন।১৭০
টিকাঃ
১৬৫ সহীহ বুখারী, হা/১২৬৪; সহীহ মুসলিম, হা/৯৪১; মিশকাত, হা/১৬৩৫।
১৬৬ সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭০৮১; সুনানুল কুবরা লিত তাবারানী, হা/৬২৪৩।
১৬৭ সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭০৮১; সুনানুল কুবরা লিত তাবারানী, হা/৬২৪৩।
১৬৮ ইবনে মাজাহ, হা/১৬২৮।
১৬৯ ইবনে মাজাহ, হা/১৫৫৭।
১৭০ ইবনে হিশাম ২/৬৬৪।

📄 নবী ﷺ এর প্রতি দরূদ
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
নিশ্চয় আল্লাহ নবীর প্রতি রহমত প্রেরণ করেন এবং তাঁর ফেরেশতারাও নবীর জন্য রহমত প্রার্থনা করে। হে ঈমানদারগণ! তোমরাও তার জন্য রহমত প্রার্থনা করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। (সূরা আহযাব- ৫৬) اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদিও ওয়া 'আলা আ-লি মুহাম্মাদ, কামা সাল্লাইতা 'আলা ইবরা-হীমা ওয়া 'আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক 'আলা মুহাম্মাদিও ওয়া 'আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা 'আলা ইবরা-হীমা ওয়া 'আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ ।
অর্থ : হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন, যেমনিভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহীম ও তাঁর পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর বরকত নাযিল করুন, যেমনিভাবে বরকত নাযিল করেছেন ইবরাহীম ও তাঁর পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত।১৭১
টিকাঃ
১৭১ সহীহ বুখারী, হা/৩৩৭০; মুসনাদে আহমাদ, হা/১৮১৫৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৮৭২৪; মুসনাদে হুমাইদী, হা/৭৪৫; মিশকাত, হা/৯১৯।