📄 নবম হিজরীর হজ্জ
তাবুক যুদ্ধের পর উক্ত বছরের উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে, হজ্জ পালন করার উদ্দেশ্যে কতিপয় সাহাবীকে মক্কায় প্রেরণ। এদের নেতৃত্ব প্রদানের জন্য রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকর (রাঃ)-কে মনোনীত করেন। অতঃপর মুশরিকদের সাথে সম্পাদিত চুক্তিনামা নিষ্পত্তির নির্দেশনা সম্বলিত সূরা তাওবার কয়েকটি আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ আলাইহি আলী (রাঃ)-কেও প্রেরণ করেন, যাতে তিনি আবু বকর (রাঃ) এর সাথে মিলিত হন এবং মক্কার মুশরিকদেরকে আল্লাহর নির্দেশনামা জানিয়ে দেন। অতঃপর জিলহজ্জ মাসের ১০ তারিখে আলী (রাঃ) জামরা তথা কংকর নিক্ষেপ করার স্থানে দাঁড়িয়ে একটি ভাষণ প্রদান করেন। তিনি বলেন, অঙ্গীকারকারীদের সকল অঙ্গীকারের বিলুপ্তি ঘোষণা করা হলো এবং এ সকল বিষয় চূড়ান্ত করার জন্য চার মাস সময় দেয়া হলো।
তবে যে মুশরিকরা মুসলিমদের সাথে অঙ্গীকার পালনে কোন প্রকার ত্রুটি করেনি, কিংবা মুসলিমদের বিরুদ্ধে অন্য কাউকেই সাহায্য করেনি, তাদের অঙ্গীকারনামা নির্ধারিত সময় পর্যন্ত বলবৎ রাখা হয়।
এদিকে আবু বকর (রাঃ)-ও একদল সাহাবীদের মাধ্যমে ঘোষণা করেন যে, আগামীতে কোন মুশরিক কাবা ঘরে হজ্জ করতে পারবে না এবং কোন উলঙ্গ ব্যক্তি কাবা ঘর তাওয়াফ করতে পারবে না। ১২১ এভাবে তারা রাসূলুল্লাহ আলাইহি এর নির্দেশনা ঘোষণা করার মধ্য দিয়ে সুষ্ঠভাবে হজ্জব্রত পালন করে নিরাপদে মদিনায় ফিরে আসেন।
টিকাঃ
১২১ সহীহ বুখারী, হা/৪৬৫৬।
📄 দলে দলে ইসলাম গ্রহণ
মূলত মক্কা বিজয়ের পর থেকেই আরবের বিভিন্ন প্রতিনিধি দল এসে ইসলাম গ্রহণ করতে থাকে। তবে তাবুক যুদ্ধের পর মানুষের ইসলাম গ্রহণের গতি আরো প্রবল বেগে বৃদ্ধি পায়। কেননা মক্কা বিজয়ের পরেও আরবের যেসব গোত্র ইসলাম গ্রহণ করেনি, তাদের শেষ ভরসা এই ছিল যে, হয়তোবা মুসলিমগণ রোমানদের হাতে পরাজিত হবে। কেননা সে সময় মুসলিমদের মোকাবেলা করার মতো এই একটিমাত্র শক্তিই বাকি ছিল। কিন্তু তাবুক যুদ্ধের মধ্য দিয়ে যখন রোমানদের শক্তির দুর্বলতা প্রকাশ পেল, তখন মক্কাবাসীদের জন্য ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোন পথই আর অবশিষ্ট রইল না। এ সময় ইসলাম গ্রহণের মধ্যে অন্যতম ছিল বনু আবদুল কাইসের প্রতিনিধি দল, উযরাহ প্রতিনিধি দল, বেলী প্রতিনিধি দল, বনু সাকীফ গোত্রের প্রতিনিধি দল, হামদান এর প্রতিনিধি দল, বনু ফাযারার প্রতিনিধি দল, নাজরানের প্রতিনিধি দল, 'তাই' এর প্রতিনিধি দল, তোজাইব এর প্রতিনিধি দলসহ আরো অনেকে। এ সময় এত বেশি সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছিল যে, যেখানে তাবুক যুদ্ধে সৈন্য সংখ্যা ছিল ৩০ হাজার, সেখানে বিদায় হজ্জে অংশ নিয়েছিল ১ লক্ষ ২৪ হাজার।
📄 গভর্ণর হিসেবে মুয়ায (রাঃ)-কে ইয়ামেনে প্রেরণ
ঘটনাটি ঘটেছিল ১০ম হিজরী সনে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুয়ায ইবনে জাবাল (রাঃ)-কে গভর্নর নিযুক্ত করে ইয়ামেনে পাঠান। ইয়ামেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার ঠিক পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়ায ইবনে জাবাল (রাঃ)-কে কিছু উপদেশ দান করেন এবং এ কথাও বলে দেন যে, “হে মুয়ায! এ বছরের পর তোমার সাথে আমার হয়তো আর সাক্ষাৎ নাও হতে পারে। তখন হয়তোবা আমার এই মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তোমরা যাতায়াত করবে।” মুয়ায ইবনে জাবাল (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে এসব কথা শুনে নিশ্চিত হয়ে গেলেন যে, এ বছরের পর আর তাঁকে পাওয়া যাবে না। তাই তিনি বিচ্ছেদ ব্যথায় অস্থির হয়ে কাঁদতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কেঁদো না হে মুয়ায! নিশ্চয় কান্না শয়তানের পক্ষ থেকে আসে।১২২
টিকাঃ
১২২ মুসনাদে আহমাদ, হা/২২১০৭; সিলসিলা সহীহাহ, হা/২৪৯৭।

📄 বিদায় হজ্জ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালিত একমাত্র হজ্জই হচ্ছে বিদায় হজ্জ। । এ হজ্জে ১ লক্ষ ২৪ হাজার সাহাবী তাঁর সাথে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। যেহেতু এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ হজ্জ, কাজেই সার্বিক দিক থেকেই এই হজ্জের গুরুত্ব ছিল অনেক ঊর্ধ্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন, তখন সাহাবীগণও অনেকটা অনুমান করতে পেরেছিলেন যে, হয়তো এ বছরের পর তারা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জে শরীক হতে পারবেন না। যার ফলেই এত বিপুল পরিমাণ সাহাবী এ হজ্জে একত্রিত হয়েছিলেন। আর এ হজ্জের মাধ্যমেই সাহাবীগণ হজ্জ পালনের যাবতীয় নিয়ম-কানুন আয়ত্ত করে নিয়েছিলেন।
মক্কার পথে যাত্রা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার প্রস্তুতি শেষে এ হজ্জ পালন করার উদ্দেশ্যে মক্কার দিকে বের হয়েছিলেন যিলকদ মাসের ২৬ তারিখে তথা জিলহজ্জ মাসের ৪ দিন বাকি থাকতে। যখন তিনি যুল হুলাইফা নামক স্থানে পৌঁছলেন, তখন তিনি সেখানে শিবির স্থাপন করলেন। তারপর সেখানে তিনি আসরের নামায কসর করে আদায় করলেন। সে রাত তিনি সেখানেই অবস্থান করলেন। পরের দিন তিনি যোহরের নামাযের পূর্বে ইহরামের উদ্দেশ্যে গোসল করলেন এবং যোহরের নামাযও কসর করে আদায় করলেন। এরপর সেখান থেকেই হজ্জ ও উমরার উদ্দেশ্যে ইহরাম বেঁধে “লাব্বাইক" ধ্বনি উচ্চারণ করতে শুরু করলেন। তারপর তিনি কাসওয়া নামক উষ্ট্রীর উপর আরোহণ করে আবারো “লাব্বাইক" ধ্বনি উচ্চারণ করেন এবং উষ্ট্রীর উপর আরোহণ করে ফাঁকা ময়দানে এসে সেখানেও উচ্চকণ্ঠে “লাব্বাইক" ধ্বনি উচ্চারণ করেন।
এরপর রাসূলুল্লাহ সেখান থেকে যাত্রা শুরু করে সাত দিন পর মক্কার পার্শ্ববর্তী স্থান “যী-তোওয়া" নামক স্থানে পৌঁছে সেখানে যাত্রা বিরতি করেন এবং সেখানেই রাত্রি যাপন করেন। তার পরের দিন সকালে তিনি ফজরের নামায আদায় করে গোসল করেন এবং সকালেই মক্কায় প্রবেশ করেন। তখন দিনটি ছিল ১০ম হিজরীর ৪ঠা জিলহজ্জ রোজ রবিবার।
উমরা পালন: রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করেই প্রথমে উমরা পালন করেন। তিনি প্রথমে কাবাঘর তাওয়াফ করেন১২৩, তারপর মাকামে ইবরাহীমের পেছনে দুই রাক'আত সালাত আদায় করেন।১২৪ তারপর সাফা ও মারওয়ার মধ্যে সায়ী করেন।১২৫ তারপর তিনি হালাল না হয়ে সে অবস্থাতেই থেকে যান। কেননা তিনি হজ্জ ও উমরা পালনের উদ্দেশ্যে একই সঙ্গে ইহরাম বেঁধেছিলেন। তাছাড়া তাঁর সাথে হাদী তথা কুরবানীর পশুও ছিল।
সাহাবীদের ইতস্ততবোধ : রাসূলুল্লাহ এর সাথে যেসব সাহাবী এসেছিলেন, তাদের অনেকেই কুরবানীর পশু নিয়ে আসতে সক্ষম ছিলেন না। তাই রাসূলুল্লাহ তাদেরকে উমরা সম্পন্ন করার পর হালাল হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ নিজে হালাল হচ্ছিলেন না, তাই সকলেই ইতস্ততবোধ করছিলেন। তখন রাসূলুল্লাহ বললেন, আমি যা পরে জানলাম তা যদি আগেই জানতে পারতাম তাহলে আমি সঙ্গে হাদী নিয়ে আসতাম না। তাছাড়া আমার সাথে যদি হাদী না থাকত তাহলে আমি হালাল হয়ে যেতাম।১২৬ রাসূলুল্লাহ এর মুখ থেকে এসব কথা শোনার পর যাদের সাথে হাদী ছিল না তারা সকলেই হালাল হয়ে গেলেন।
মিনায় গমন : তারপর রাসূলুল্লাহ জিলহজ্জ মাসের ৮ তারিখ (তালবিয়ার দিন) মিনায় গমন করেন এবং ইতিপূর্বে যেসব সাহাবী হালাল হয়ে গিয়েছিলেন, তারাও হজ্জের উদ্দেশ্যে ইহরাম পরিধান করে নেন। তারপর তিনি ৯ই জিলহজ্জের সকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন এবং সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করেন। ১২৭
আরাফায় অবস্থান : তারপর তিনি আরাফায় গমন করেন এবং ওয়াদীয়ে নামিরা নামক স্থানে তাঁর তাঁবুতে অবতরণ করেন। অতঃপর সূর্য পশ্চিম দিকে ঢলে গেলে 'কাসওয়া' নামক উষ্ট্রীর উপর আরোহণ করে 'বাতনে ওয়াদী' নামক স্থানে গমন করেন।
টিকাঃ
১২৩ সহীহ মুসলিম, হা/১২৭৪।
১২৪ সহীহ বুখারী, হা/৪০২।
১২৫ সহীহ বুখারী, হা/১৬০৭।
১২৬ সহীহ মুসলিম, হা/১২১১; মিশকাত, হা/১২১৮।
১২৭ সহীহ মুসলিম, হা/৬৯৪, ১২১৮; সহীহ বুখারী, হা/১০৮১; ১০৮৩।