📄 মুহাম্মদ ﷺ এর অনুসরণ না করার পরিণাম
নবী এর বিরুদ্ধাচরণকারীরা লাঞ্ছিত হবে :
إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ كُبِتُوا كَمَا كُبِتَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ যারা আল্লাহ এবং তাঁর রাসূলের বিরোধিতা করে তাদেরকে লাঞ্ছিত করা হবে, যেমন লাঞ্ছিত করা হয়েছে তাদের পূর্ববর্তীদেরকে। (সূরা মুজাদালা- ৫)
إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ فِي الْأَذَلِّينَ নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে তারা লাঞ্ছিতদের দলভুক্ত হবে। (সূরা মুজাদালা- ২০)
তাদের ওপর বিপর্যয় বা আযাব আসবে:
فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে, তাদের ওপর বিপর্যয় পতিত হবে অথবা তাদের ওপর পতিত হবে মর্মান্তিক শাস্তি। (সূরা নূর- ৬৩)
তাদের আমল নষ্ট হয়ে যাবে :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ হে ঈমানদারগণ! আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং নিজেদের আমলকে নষ্ট করো না। (সূরা মুহাম্মাদ-৩৩)
তারা পরকালে আফসোস করবে:
يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا যারা কুফরী করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে সেদিন তারা কামনা করবে, যদি তারা মাটির সঙ্গে মিশে যেত! আর তারা আল্লাহর কাছ থেকে কোন কথাই গোপন করতে পারবে না। (সূরা নিসা-৪২)
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا সেদিন যালিম ব্যক্তি নিজ হস্তদ্বয় কামড়াতে কামড়াতে বলবে, হায়! আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম! (সূরা ফুরক্বান- ২৭)
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا যেদিন তাদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট-পালট করা হবে সেদিন তারা বলবে- হায়! আমরা যদি আল্লাহ ও রাসূলের আদেশ পালন করতাম! (সূরা আহযাব- ৬৬)