📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 আল্লাহর আযাব সম্পর্কে ভুল ধারণা

📄 আল্লাহর আযাব সম্পর্কে ভুল ধারণা


কাফিররা সবসময় এ ধারণা পোষণ করত যে, তাদের উপর আযাব আসবে না। কেননা তারা সৎ পথে আছে। ফলে তারা কখনো আল্লাহর আযাবের ভয় করত না। অথচ তাদের এ ধরনের ধারণাও ছিল অবান্তর। আল্লাহ তা'আলা তাদের এসব ধারণার জবাবে বলেন,
قُلْ إِنِّي عَلَى بَيِّنَةٍ مِنْ رَبِّي وَكَذَّبْتُمْ بِهِ مَا عِنْدِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ يَقُضُ الْحَقَّ وَهُوَ خَيْرٌ الْفَاصِلِينَ - قُلْ لَوْ أَنَّ عِنْدِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ لَقُضِيَ الْأَمْرُ بَيْنِي وَبَيْنَكُمْ وَاللَّهُ أَعْلَمُ بِالظَّالِمِينَ﴾
বলো, অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত; অথচ তোমরা তাকে প্রত্যাখ্যান করেছ। যা তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাও (অর্থাৎ আল্লাহর আযাব) তা আমার আয়ত্তে নেই। কর্তৃত্ব তো আল্লাহরই, তিনি সত্য বিবৃত করেন; আর ফায়সালাকারীদের মধ্যে তিনিই
শ্রেষ্ঠ। বলো, তোমরা যা তাড়াতাড়ি চাচ্ছ তা যদি আমার নিকট থাকত, তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফায়সালা হয়েই যেত। তবুও আল্লাহ যালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। (সূরা আন'আম- ৫৭, ৫৮)

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 মুহাম্মদ ﷺ-কে লেজকাটা বলে দোষারোপ করা

📄 মুহাম্মদ ﷺ-কে লেজকাটা বলে দোষারোপ করা


নবী ﷺ এর পুত্র ইবরাহীম মারা গেলে মক্কার মুশরিকরা একে অপরকে বলাবলি করতে লাগল, মুহাম্মাদ লেজকাটা হয়ে গেছে। মুশরিকদের এ সকল অশালীন উক্তির কারণে নবী কষ্ট পেতেন। বিপদের সময় নিজের আত্মীয়-স্বজন পাশে দাঁড়ানোর কথা, কিন্তু তারাই তাঁর কষ্টকে আরো বাড়িয়ে তুলছিল। এ বেদনাদায়ক পরিস্থিতিতে আল্লাহ তা'আলা এ আয়াতগুলো নাযিল করে নবী-কে সান্ত্বনা দেন,
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ - فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ - إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
(হে নবী!) অবশ্যই আমি তোমাকে কাওসার (নিয়ামতের ভাণ্ডার) দান করেছি। অতএব তুমি (আমাকে স্মরণের জন্য) নামায কায়েম করো এবং (আমারই উদ্দেশ্যে) কুরবানী করো, নিশ্চয় (পরিশেষে) তোমার নিন্দুকেরাই হবে লেজকাটা (অসহায়)। (সূরা কাওসার)

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 নবী ﷺ-কে পাগল বলে দোষারোপ করা

📄 নবী ﷺ-কে পাগল বলে দোষারোপ করা


মুহাম্মাদ সম্পর্কে ইসলামের দুষমনরা যেসব দোষারোপ করত তার মধ্যে অন্যতম একটি ছিল, তারা নবী-কে পাগল বলে আখ্যায়িত করত। তাদের এসব দোষারোপের প্রতিবাদ করে আল্লাহ তা'আলা বলেন,
ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ - مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ)
নূন। শপথ কলমের এবং তারা (ফেরেশতাগণ) যা লিপিবদ্ধ করে তার। তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও। (সূরা ক্বালাম- ১, ২)
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ)
আর তোমাদের সাথি (মুহাম্মাদ) পাগল নয়। (সূরা তাকভীর- ২২)

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 নবী ﷺ-কে গণক বলে দোষারোপ করা

📄 নবী ﷺ-কে গণক বলে দোষারোপ করা


নবী ﷺ যত দোষারোপের শিকার হয়েছিলেন তার মধ্যে একটি ছিল যে, মানুষ তাকে গণক বলত। তাই আল্লাহ তা'আলা এ দোষারোপের প্রতিবাদ করে বলেন,
فَذَكِّرْ فَمَا أَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ)
অতএব তুমি উপদেশ দিতে থাকো, তোমার প্রভুর অনুগ্রহে তুমি গণক নও এবং উন্মাদও নও। (সূরা তুর- ২৯)
সকল যুগেই নবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে এবং তাদের ব্যাপারে নানা ভুল ধারণা পোষণ করা হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00