📄 শায়খ ছালেহ আল-উছাইমীন (রহঃ)-এর মন্তব্য
শায়খ ছালেহ আল-উছাইমীন (রহঃ) তাঁর লিখিত 'আক্বীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামা'আত' বইয়ের ২৬ পৃষ্ঠায় বলেন-
'রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মাদ (ছাঃ) তাঁরপর ইবরাহীম (আঃ) তারপর মূসা (আঃ) তাঁরপর নুহ (আঃ) তাঁরপর ঈসা (আঃ)'।
📄 শায়খ ছালেহ আল-মুনাজ্জিদ-এর ফাতওয়া
শায়খ ছালেহ আল-মুনাজ্জিদ তাঁর ফাতওয়া হল : فتاوى الإسلام سؤال وجواب
'ইসলামের ফাতাওয়া জিজ্ঞেস ও জবাবের ১০৬৬৯ নং প্রশ্নের জবাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেই হাদীছগুলোতে শ্রেষ্ঠত্ব দিতে নিষেধ করা হয়েছে, তাঁর চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন,
لا خلاف بين العلماء في تفضiel نبينا محمد صلى الله عليه وسلم على سائر إخوانه الأنبياء عليهم السلام
অর্থাৎ 'মুহাম্মাদ (ছাঃ) যে, তাঁর ভাই অন্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ এই ব্যাপার নিয়ে ওলামাদের মাঝে কোন ইখতিলাফ নেই'।
📄 ইমাম নববী (রহঃ)-এর ফাতওয়া
ইমাম নববী (রহঃ) তাঁর শারহে মুসলিমে 'আমি আদম সন্তানের সরদার' মর্মে বর্ণিত হাদীছের উপর এই নামে বাব বেধেছেন
باب تَفْضِيلِ نَبِيِّنَا - صلى الله عليه وسلم - عَلَى جَمِيعِ الخَلائِقِ.
অর্থাৎ 'রাসূল (ছাঃ)-এর সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব অধ্যায়'। অতঃপর হাদীছের ব্যাখ্যায় বলেন,
وهذا الحديث دليل لتفضيله صلى الله عليه وسلم على الخلق كلهم لأن مذهب أهل السنة أن الآدميين أفضل من الملائكة وهو صلى الله عليه و سلم أفضل الآدميين وغيرهم..
অর্থাৎ 'এই হাদীছ মুহাম্মাদ (ছাঃ)-এর সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠ হওয়ার দলীল। কেননা আহলুস সুন্নাহ-এর মাযহাব হচ্ছে, মানুষ ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। আর মুহাম্মাদ (ছাঃ) সকল মানুষ ও অন্যদের চেয়ে শ্রেষ্ঠ।
টিকাঃ
৮৮. শারহে নববী ১৫/৩৭, 'আমাদের রাসূল (ছাঃ)-এর সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব' অধ্যায়।

📄 ইমাম রাযী (রহঃ)-এর বক্তব্য
ইমাম রাযী এই বিষয়ে সালাফে ছালেহীন ঐক্যমতের কথা নকল করেছেন। وَقَدْ حَتَّى الرَّازِي الْإِجْمَاعَ عَلَى أَنَّهُ مُفَضَّلٌ عَلَى جَمِيعِ الْعَالَمِينَ তথা রাযী এই বিষয়ে ইজমা নকল করেছেন যে, মুহাম্মাদ (ছাঃ) সর্বশ্রেষ্ঠ।
টিকাঃ
৮৯. দেখুন, ইমাম নববীর منهاج الطالبين-এর 'শারহ তুহফাতুল মুহতাজ' ভূমিকা দ্রষ্টব্য ১/১০০ পৃঃ।