📘 মুহাম্মাদ ﷺ ই সর্বশ্রেষ্ঠ রাসূল > 📄 ইমাম আলবানী (রহঃ)-এর মন্তব্য

📄 ইমাম আলবানী (রহঃ)-এর মন্তব্য


বিংশ শতাব্দীর মহান মুহাদ্দিছ ও মুজাদ্দিদ ইমাম আলবানী (রহঃ) বলেন,
قوله صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم صريح في تفضيله صلى الله عليه وسلم على جميع ولد آدم.
অর্থাৎ 'রাসূল (ছাঃ)-এর এই কথা যে, তিনি আদম সন্তানের সরদার স্পষ্ট দলীল যে, তিনি সকল আদম সন্তানের চেয়ে শ্রেষ্ঠ'।

টিকাঃ
৮৩. সিলসিলা যইফাহ হা/৫৬৭৮।

📘 মুহাম্মাদ ﷺ ই সর্বশ্রেষ্ঠ রাসূল > 📄 ইমাম শাফেঈ (রহঃ)-এর মন্তব্য

📄 ইমাম শাফেঈ (রহঃ)-এর মন্তব্য


মহান মুহাদ্দিছ ও মুজাদ্দিদ ইমাম শাফেয়ী (রহঃ) তাঁর লিখিত কিতাবুর রিসালাতে বলেন,
فكان خيرته المصطفى لوحيه المنتخب لرسالته المفضل على جميع خلقه بفتح رحمته وختم نبوته وأعم ما أرسل به مرسل قبله المرفوع ذكره مع ذكره
অর্থাৎ 'মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মাদ মুছত্বফা (ছাঃ) তাঁর বাছাইকৃত অহির জন্য এবং এমন রিসালাতের জন্য যা সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠ আর তাঁর রিসালাত সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠ। আল্লাহ্র রহমতের কারণে, খতমে নবুয়াতের কারণে এবং তাঁর রিসালাতের বিশ্বব্যপ্তিতার কারণে। যা ইতিপূর্বে প্রেরিত কোন নবীর ক্ষেত্রে ছিল না এবং মুহাম্মাদের যিকর বা স্মরণকে স্বয়ং মহান আল্লাহ্র স্মরনের সাথে সম্পর্কিত করার কারণে।
ইমাম ইবনু হাজার আল-হায়ছামী (রহঃ) বলেন, উল্লেখ্য ইনি ইবনু হাজার আসক্বালানী নন।
وما صرح به الشافعي رضي الله عنه من تفضيل نبينا وسيدنا محمد ( صلى الله عليه وسلم ) على جميع الخلق هو الذي عليه العلماء كافة.
অর্থাৎ 'ইমাম শাফেয়ী (রহঃ) এখানে স্পষ্ট আকারে আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ)-এর সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্বে যে কথা উল্লেখ করেছেন সেটার উপর রয়েছে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত'।

টিকাঃ
৮৪. দেখুন ইমাম শাফেয়ী (রহঃ)-এর কিতাবুর রিসালাত ১/১৩ পৃঃ, দারুল কুতুবিল ইলমিয়া।
৮৫. দেখুন, আল-ফাতাওয়া আল-হাদীছিয়াহ ১/১৩৬, দারুল ফিকর।

📘 মুহাম্মাদ ﷺ ই সর্বশ্রেষ্ঠ রাসূল > 📄 ইমাম ইবনু তাইমিয়া (রহঃ)-এর মন্তব্য

📄 ইমাম ইবনু তাইমিয়া (রহঃ)-এর মন্তব্য


শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া (রহঃ) তাঁর 'মাজমুউল ফাতওয়া' গ্রন্থে বলেন,
وَقَدْ اتَّفَقَ الْمُسْلِمُونَ عَلَى أَنَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْظَمُ الْخَلْقِ جَاهَا عِنْدَ اللَّهِ অর্থাৎ 'মুসলিমগণ এই বিষয়ে একমত হয়েছেন যে, মুহাম্মাদ (ছাঃ) সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ্র নিকটে।
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া (রহঃ) তাঁর লিখিত الفرقان بين أولياء الرَّحْمَنِ وأولياء الشيطان অর্থাৎ 'আল্লাহ্র অলী ও শয়তানের অলীর মাঝে পার্থক্য' মর্মে লিখিত বইয়ে বলেন,
أَفْضَلُ أَوْلِيَاءِ اللهِ هُمْ أَنْبِيَاؤُهُ ، وَأَفْضَلُ أَنْبِيَائِهِ هُمُ الْمُرْسَلُونَ مِنْهُمْ ، وَأَفْضَلُ الْمُرْسَلِينَ أُولُو الْعَزْمِ : نُوحٌ وَإِبْرَاهِيمُ وَمُوسَى وَعِيسَى وَمُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ 'আল্লাহ্ অলী বা বন্ধুগণ-এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন নবীগণ। নবীগণের মাঝে শ্রেষ্ঠ হচ্ছেন রাসূলগণ। রাসূলগণের মাঝে শ্রেষ্ঠ হচ্ছেন উলুল আযম বা দৃঢ় প্রতিজ্ঞ সাহসী পাঁচজন রাসূল। যথাক্রমে নূহ (আঃ), ইবরাহীম (আঃ), মূসা (আঃ), ঈসা (আঃ) এবং মুহাম্মাদ (ছাঃ)।
এরপর ইমাম ইবনু তাইমিয়াহ (রহঃ) বলেন,
وَأَفْضَلُ أُولِي الْعَزْمِ مُحَمَّدُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ অর্থাৎ 'সর্বশ্রেষ্ঠ দৃঢ় প্রতিজ্ঞ সাহসী পাঁচজন রাসূলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মাদ (ছাঃ)।
এই কথা বলার পর ইমাম ইবনু তাইমিয়াহ (রহঃ) মুহাম্মাদ (ছাঃ)-এর অনেক মর্যাদা জমা করেন যা, তাঁর সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রমাণ বহন করে।

টিকাঃ
৮৬. দেখুন, মাজমুউল ফাতাওয়া, ইবনু তাইমিয়াহ, দারুল ওয়াফা ১/১৪৫।
৮৭. দেখুন, আল ফুরকান বাইনা আওলিয়াইর রহমান ও আওলিইয়াইশ শায়তন, মূল, ইমাম ইবনু তাইমিয়াহ, তাহক্বীক্ব ও টীকা, আলী ইবনু নায়িফ আশ-শুহৃদ, 'উলূল আযমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মাদ (ছাঃ)' অধ্যায় দ্রষ্টব্য ১/৮৩।

📘 মুহাম্মাদ ﷺ ই সর্বশ্রেষ্ঠ রাসূল > 📄 শায়খ ছালেহ আল-উছাইমীন (রহঃ)-এর মন্তব্য

📄 শায়খ ছালেহ আল-উছাইমীন (রহঃ)-এর মন্তব্য


শায়খ ছালেহ আল-উছাইমীন (রহঃ) তাঁর লিখিত 'আক্বীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামা'আত' বইয়ের ২৬ পৃষ্ঠায় বলেন-
'রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মাদ (ছাঃ) তাঁরপর ইবরাহীম (আঃ) তারপর মূসা (আঃ) তাঁরপর নুহ (আঃ) তাঁরপর ঈসা (আঃ)'।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00