📘 মুহাম্মাদ ﷺ ই সর্বশ্রেষ্ঠ রাসূল > 📄 শাফায়াতে কুবরা

📄 শাফায়াতে কুবরা


আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (ছাঃ)-এর সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম-এর উপর যে সমস্ত সমষ্টিগত ফযীলত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শাফা'আতে কুবরা। শাফা'আত সম্পর্কে মহান আল্লাহ বলেন, 'কে আছে এমন, যে সুফারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া।
মহান আল্লাহ এই শাফা'আত বা সুফারিশ করার অনুমতি আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (ছাঃ)-কে দিবেন এবং সকল নবীর অপারগতা প্রকাশ করার পর দিবেন। যা তার সকল নবীর উপর সমষ্টিগত ফযীলত। সংক্ষিপ্ত ঘটনা হল।
হাশরের মাঠে মহান প্রতাপশালী আল্লাহ যখন আসমানকে এক হাতে ও যমীনকে এক হাত তার একচ্ছত্র মালিকানা ও রাজত্বের বহিঃপ্রকাশ ঘটিয়ে হুংকার দিবেন, কোথায় দুনিয়ার অত্যাচারী রাজা বাদশাহরা? এইরূপ পরিস্থিতিতে মানুষ যখন আল্লাহ্র আযাবের ভয়ে ভীত হয়ে যাবে এবং ক্বিয়ামতের মাঠের অসহনীয় পরিস্থিতির শিকার হবে, যেমন অনতিদূরে অবস্থিত সূর্যের তাপ। কিন্তু ক্বিয়ামতের মাঠ থেকে বাঁচার কোন পথ খুঁজে পাবে না। তখন প্রত্যেক উম্মতের মুমিনগণ একত্রিত হয়ে একজন সুপারিশকারী খুঁজে ফিরবে। যাতে করে তারা এই ভীষণ সংকট থেকে রেহাই পেতে পারে। প্রথমে তারা আদম (আঃ)-এর কাছে গমন করবেন। অতঃপর পর্যায়ক্রমে নূহ, ইবরাহীম, মূসা ও ঈসা (আলাইহিমুস সালাতু ওয়াস সালাম)-এর কাছে যাবে। প্রত্যেক নবী নিজেদের ত্রুটি উল্লেখ করে তাদের অক্ষমতার কথা প্রকাশ করবেন। অবশেষে তারা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসবেন। তিনি মানুষকে এই বিপদজনক অবস্থা হতে মুক্ত করার জন্য আল্লাহ্র আরশের নীচে সিজদায় অবনত হবেন। আল্লাহ্র প্রশংসা ও গুণকীর্তণ করবেন। তখন আল্লাহ্ তাঁকে মাথা উঠিয়ে প্রার্থনা করার অনুমতি দিবেন। তিনি তখন সমগ্র মানুষের হিসাব-নিকাশের জন্যে আল্লাহ্র কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাঁর সুফারিশ কবুল করবেন। এটিই হল 'মাক্বামে মাহমূদ' বা সুমহান মর্যাদা, যা আল্লাহ তাঁকে দান করেছেন।

টিকাঃ
৫০. দেখুন, তিরমিযী হা/৩৬১২, 'রাসূল (ছাঃ)-এর ফযীলত' অধ্যায়।
৫১. সূরা বাক্বারাহ ২/২৫৫।
৫২. বুখারী ও মুসলিম দেখুন, মিশকাত হা/৫৫৭২, হাওয ও শাফা'আত অধ্যায়]

📘 মুহাম্মাদ ﷺ ই সর্বশ্রেষ্ঠ রাসূল > 📄 সকল নবীর ইমামতি

📄 সকল নবীর ইমামতি


সকল নবীদের [আলাইহিমুস সালাতু ওয়াস সালাম)-এর উপর মুহাম্মাদ (ছাঃ)-এর আরেকটি সমষ্টিগত ফযীলত হচ্ছে মহান আল্লাহ তাকে দিয়ে মি'রাজের রাত্রে সকল নবীর ইমামতি করিয়েছিলেন। যেমন হাদীছে এসেছে, وَقَدْ رَأَيْتُنِي فِي جَمَاعَةٍ مِنَ الْأَنْبِيَاءِ ... فَحَانَتِ الصَّلَاةُ فَأَمَّمْتُهُمْ 'আমি আমাকে রাসূলগণের জামা'আতের মধ্যে পেলাম। ইতিমধ্যে ছালাতের সময় হয়ে গেলে আমি তাদের ইমামতি করালাম।

টিকাঃ
৫৩. মুসলিম, মিশকাত হা/৫৮৬৬, দেখুন ফাজায়েলে সাইয়েদুল মুরসালীন অধ্যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00