📄 পুনরুত্থాన్ পর্বের প্রাথমিক চিত্র
আল্লাহ তাআলা বলেন,
وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخْصِمُونَ فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَى أَهْلِهِمْ يَرْجِعُونَ * وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ * إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعُ لَّدَيْنَا مُحْضَرُونَ * فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ *
'আর এরা বলে, “কিয়ামাতের এ হুমকি কবে পুরা হবে? (বলো,) যদি তোমরা সত্যবাদী হও। আসলে এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে, তা তো একটি বিস্ফোরণের শব্দ, যা সহসা এদের ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে, যখন এরা (নিজেদের পার্থিব ব্যাপারে) বিবাদ করতে থাকবে এবং সে সময় এরা কোন অসিয়তও করতে পারবে না এবং নিজেদের গৃহেও ফিরতে পারবে না। তারপর একটি শিঙায় ফুঁ দেওয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হওয়ার জন্য নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে। ভীত হয়ে বলবে, "আরে, কে আমাদেরকে আমাদের নিদমহল থেকে উঠিয়ে দাঁড় করালো?" এটা সে জিনিস, যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রাসূলদের কথা সত্য ছিল। একটিমাত্র প্রচণ্ড আওয়াজ হবে এবং সবকিছু আমার সামনে হাজির করে দেওয়া হবে। আজ কারও প্রতি তিলমাত্র জুলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছ ঠিক তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে।' (সূরা ইয়াসীন ৩৬:৪৮-৫৪)
"আর একটি শিঙায় ফুঁ দেওয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হওয়ার জন্য নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে। ভীত হয়ে বলবে, "আরে, কে আমাদেরকে আমাদের নিদমহল থেকে উঠিয়ে দাঁড় করালো?"
(সূরা ইয়াসীন ৩৬:৫১-৫২)-আল্লাহ তাআলার এ কথার ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন, 'তারা এ কথা বলবে, কারণ শিঙায় দু'বার ফুঁ দেওয়ার মধ্যবর্তী সময়ে আল্লাহ তাদের উপর থেকে শাস্তি উঠিয়ে নেবেন; ফলে তারা শাস্তি ভুলে গিয়ে মনে করবে—এতক্ষণ তারা ঘুমিয়ে ছিল, কবর থেকে বের হয়ে বলবে, "আরে! কে আমাদেরকে আমাদের নিদমহল থেকে উঠিয়ে দাঁড় করালো?" (সূরা ইয়াসীন ৩৬:৫২) ফেরেশতারা তাদের বলবে, "এটা সে জিনিস, যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রাসূলদের কথা সত্য ছিল।” (সূরা ইয়াসীন ৩৬:৫২) কাতাদাহ বলেন, 'তাদের শাস্তি চল্লিশ বছরের জন্য লাঘব করে দেওয়া হবে।'
[১৮৪] কুরআনের ব্যাখ্যাকার তাবিয়িদের বরাতে মুকাতিল ইবনু সুলাইমান থেকে বর্ণিত,
فِي قَوْلِهِ يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا يس وَذَلِكَ أَنَّ أَرْوَاحَ الْكُفَّارِ كَانُوا يُعْرَضُونَ عَلَى مَنَازِلِهِمْ مِنَ النَّارِ طَرَفِي النَّهَارِ فَلَمَّا كَانَ بَيْنَ النَّفْخَتَيْنِ رُفِعَ عَنْهُمُ الْعَذَابُ فَرَقَدَتْ تِلْكَ الْأَرْوَاحُ بَيْنَ النَّفْخَتَيْنِ فَلَمَّا بُعِثُوا فِي النَّفْخَةِ الْأُخْرَى وَعَايَنُوا فِي يَوْمِ الْقِيَامَةِ مَا كَانُوا يُكَذِّبُونَ بِهِ فِي الدُّنْيَا مِنَ الْبَعْثِ وَالْحِسَابِ دَعَوْا بِالْوَيْلِ فَقَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا يَس وَفِي قِرَاءَةِ ابْنِ مَسْعُودٍ مِنْ مَبِيتِنَا
قَالَتْ لَهُمْ حَفَظَتُهُمْ مِنَ الْمَلَائِكَةِ هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ يَس عَلَى أَلْسِنَةِ الرُّسُلِ أَنَّهُ يَبْعَثُكُمْ بَعْدَ الْمَوْتِ فَكَذَّبْتُمْ بِهِ وَصَدَقَ الْمُرْسَلُونَ يَس بِأَنَّ الْبَعْثَ حَقٌّ وَقَالَ فِي قَوْلِهِ وَنُفِخَ فِي الصُّورِ الزمر وَهُوَ الْقَرْنُ فَصَعِقَ الزمر يَعْنِي فَمَاتَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ مِنَ الْحَيَوَانِ مِنْ شِدَّةِ الْخَوْفِ وَالْفَزَعِ ثُمَّ اسْتَثْنَى إِلَّا مَنْ شَاءَ اللهُ النمل فَاسْتَثْنَى جِبْرِيلَ وَمِيكَابِيلَ وَإِسْرَافِيلَ وَمَلَكَ الْمَوْتِ ثُمَّ يَأْمُرُ مَلَكَ الْمَوْتِ أَنْ يَقْبِضَ رُوحَ مِيكَابِيلَ ثُمَّ رُوحَ جِبْرِيلَ ثُمَّ رُوحَ إِسْرَافِيلَ ثُمَّ يَأْمُرُ مَلَكَ الْمَوْتِ فَيَمُوتُ ثُمَّ يَلْبَثُ الْخَلْقُ بَعْدَ النَّفْخَةِ الْأُولَى فِي الْبَرْزَخِ أَرْبَعِينَ سَنَةٌ
ثُمَّ تَكُونُ النَّفْخَةُ الْأُخْرَى فَيُحْيِي اللَّهُ إِسْرَافِيلَ فَيَأْمُرُهُ أَنْ يَنْفُخَ الثَّانِيَةَ فَذَلِكَ قَوْلُهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامُ يَنْظُرُونَ الزمر عَلَى أَرْجُلِهِمْ يَنْظُرُونَ إِلَى الْبَعْثِ الَّذِي كَذَّبُوا بِهِ فِي الدُّنْيَا
وَذَكَرَ بَعْضُ أَهْلِ الْمَعَانِي أَنَّ الْكُفَّارَ إِذَا عَايَنُوا جَهَنَّمَ وَأَنْوَاعَ عَذَابِهَا صَارَ مَا عُذِّبُوا بِهِ فِي الْقُبُورِ فِي جَنْبِهَا كَالنَّوْمِ فَقَالُوا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا يَس قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ قُلْتُ أَنَا وَفِي التَّنْزِيلِ مِنْ قَوْلِهِ النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ غَافِرِ ثُمَّ فِي الْأَخْبَارِ الصَّحِيحَةِ مَا دَلَّ عَلَى صِحَّةِ مَا قَالَ أَهْلُ التَّفْسِيرِ فِي تَأْوِيلِ هَذِهِ الْآيَةِ مِنْهَا مَا مَضَى وَصْفُهَا
"হায় দুর্ভোগ! কে আমাদেরকে আমাদের নিদমহল থেকে উঠিয়ে দাঁড় করালো?" (সূরা ইয়াসীন ৩৬:৫২)-এর ব্যাখ্যায় তিনি বলেন, 'কাফিররা জাহান্নামের যেসব স্থানে থাকবে, প্রতিদিন সকাল-সন্ধ্যায় তাদের আত্মাগুলোকে সেখানে হাজির করা হবে। এরপর শিঙায় দু'বার ফুঁ দেওয়ার মধ্যবর্তী সময়ে তাদের উপর থেকে শাস্তি উঠিয়ে নেওয়া হবে। ওই অন্তর্বর্তী সময়ে সেসব আত্মা ঘুমিয়ে থাকবে। তারপর দ্বিতীয় ফুঁয়ের সময় তাদের ওঠানো হবে। কিয়ামতের দিন তারা সেসব বিষয় স্বচক্ষে দেখতে পাবে, যা তারা দুনিয়ায় থাকাকালে মিথ্যে মনে করেছিল, যেমন পুনরুত্থান ও হিসেবের মুখোমুখি হওয়া ইত্যাদি। তখন তারা আক্ষেপ করে বলবে, "হায় দুর্ভোগ! কে আমাদেরকে আমাদের নিদমহল থেকে উঠিয়ে দাঁড় করালো?" (সূরা ইয়াসীন ৩৬:৫২)
যেসব ফেরেশতা তাদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে, তারা বলবে, "এটা সে জিনিস, যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ (রাসূলদের মুখ দিয়ে) দিয়েছিলেন (যে, তিনি তোমাদের মৃত্যুর পর পুনরায় উঠাবেন, কিন্তু তোমরা তো তা মিথ্যে মনে করেছিলে) এবং রাসূলদের কথা সত্য ছিল (যে পুনরুত্থান সত্য)।" (সূরা ইয়াসীন ৩৬:৫২)
"আর শিঙায় ফুঁ দেওয়া হবে; তখন (প্রচণ্ড ভীতি ও ত্রাসের ফলে) পৃথিবী ও আকাশসমূহে যারা আছে, তারা সবাই অচেতন হয়ে পড়বে” (সূরা আয-যুমার ৩৯:৬৮) "তবে আল্লাহ যাদের চাইবেন, তাদের বাদে।" (সূরা আন-নামল ২৭:৮৭) এই ব্যতিক্রমের মধ্যে রয়েছেন জিব্রীল, মীকাঈল, ইসরাফিল ও মৃত্যুর ফেরেশতা। এরপর তিনি মৃত্যুর ফেরেশতাকে নির্দেশ দেবেন প্রথমে মীকাইলের আত্মা, তারপর জিব্রীলের আত্মা, তারপর ইসরাফীলের আত্মা বের করার জন্য। পরিশেষে তিনি মৃত্যুর ফেরেশতাকে নির্দেশ দেবেন, ফলে তিনি মারা যাবেন। তারপর (এই) প্রথম ফুঁয়ের পর সকল সৃষ্টি বারযাখে থাকবে চল্লিশ বছর।
তারপর আরেকটি ফুঁ দেওয়া হবে। এরপর আল্লাহ ইসরাফীল -কে জীবিত করে দ্বিতীয় ফুঁ দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেবেন। এটিই এ আয়াতে বলা হয়েছে: "তার মধ্যে আরেকটি ফুঁ দেওয়া হবে; আর অমনি তারা (নিজেদের পায়ের উপর) দাঁড়িয়ে (পুনরুত্থান) দেখবে (যা তারা দুনিয়ায় থাকাকালে মিথ্যে মনে করেছিল)।" (সূরা আয-যুমার ৩৯:৬৮)
কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, 'জাহান্নাম ও তার রকমারি শাস্তি স্বচক্ষে দেখার পর কাফিরদের মনে হবে, কবরে তাদের যেসব শাস্তি দেওয়া হয়েছিল, তা ছিল ঘুমের মতো। ফলে তারা বলবে, "কে আমাদেরকে আমাদের নিদমহল থেকে উঠিয়ে দাঁড় করালো?" (সূরা ইয়াসীন ৩৬:৫২)
আমার বক্তব্য হলো, 'কুরআনে আল্লাহ বলেন, "তাদেরকে সকাল-সন্ধ্যায় জাহান্নামের সামনে হাজির করা হয়; আর কিয়ামাতের দিন (বলা হবে) ফিরআউনের দলবলকে কঠিনতম শান্তির ভেতর ঢুকাও!" (সূরা গাফির/আল-মু'মিন ৪০:৪৬) তারপর বিশুদ্ধ হাদীসে (ও) এমন অনেক বর্ণনা আছে, যা এ আয়াতের ব্যাখ্যায় মুফাস্সিরগণ যা বলেছেন, তার বিশুদ্ধতার ইঙ্গিত বহন করে; যা ইতঃপূর্বে উল্লেখ করা হয়েছে।'
[১৮৫] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ قَالُوا يَا أَبَا هُرَيْرَةَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ قَالُوا أَرْبَعُونَ شَهْرًا قَالَ أَبَيْتُ قَالَ ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ قَالَ وَلَيْسَ مِنَ الْإِنْسَانِ شَيْءٍ إِلَّا يَبْلَى إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ وَفِيهِ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ
'আল্লাহর রাসূল বলেছেন, "(শিঙায়) দুই ফুয়ের মাঝখানের সময় চল্লিশ।” তারা জিজ্ঞাসা করেন, 'আবূ হুরায়রা, চল্লিশ দিন?' তিনি বলেন, 'আমি উত্তর দিলাম না।' তারা বলেন, 'চল্লিশ মাস?' তিনি বলেন, 'আমি উত্তর দিলাম না।' তিনি বলেন, 'তারপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন; এরপর লোকজন এমনভাবে গজিয়ে উঠবে, যেভাবে তৃণলতা গজায়। মানুষের এমন কোনও অংশ নেই, যা নিঃশেষ হবে না; তবে মেরুদণ্ডের প্রান্তভাগের একটি হাড্ডি বাদে, তা থেকে কিয়ামাতের দিন তাকে পুনর্গঠিত করা হবে।[১]
[১৮৬] আবূ মুআবিয়া-এর বর্ণনায় এটুকু বাড়তি বিবরণী রয়েছে: قَالُوا أَرْبَعِينَ سَنَةً قَالَ أَبَيْتُ وَكَأَنَّ أَبَا هُرَيْرَةَ لَمْ يَحْفَظْ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَرَادَ بِالْأَرْبَعِينَ وَأَهْلُ التَّفْسِيرِ يَقُولُونَ هِيَ أَرْبَعُونَ سَنَةً
'তারা জিজ্ঞাসা করেন, 'চল্লিশ বছর?' তিনি বলেন, 'আমি উত্তর দিলাম না।[২] (উত্তর না দেওয়ার কারণ,) নবি চল্লিশ দ্বারা কী বুঝিয়েছিলেন, তা সম্ভবত আবূ হুয়ায়রা মনে রাখতে পারেননি। কুরআন ব্যখ্যাকারীগণ বলেন, 'সেটি হলো চল্লিশ বছর।'
[১৮৭] আবূ হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَةً فَأُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ أَوْ لَمْ يَرْضَهُ شَكٍّ عَبْدُ الْعَزِيزِ فَقَالَ لَا وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ فَسَمِعَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَلَطَمَ وَجْهَهُ قَالَ تَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم بَيْنَ أَظْهُرِنَا قَالَ فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ إِنَّ لِي ذِمَّةٌ وَعَهْدًا فَمَا بَالُ فُلَانٍ لَطَمَ وَجْهِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَ لَطَمْتَ وَجْهَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ وَأَنْتَ بَيْنَ أَظْهُرِنَا قَالَ فَغَضِبَ رَسُولُ اللَّهِ حَتَّى عُرِفَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ قَالَ لَا تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ أَوْ فِي أَوَّلِ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذُ بِالْعَرْشِ فَلَا أَدْرِى أَحُوسِبَ بِصَعْقَةِ الطُّورِ أَوْ بُعِثَ قَبْلِي وَلَا أَقُولُ إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ
'এক ইয়াহূদি কিছু পণ্য বিক্রি করছে। বিনিময় হিসেবে তাকে যা দেওয়া হলো, তা তার অপছন্দ, কিংবা সে তাতে রাজি নয়। ('অপছন্দ' নাকি 'অসন্তুষ্ট', এ নিয়ে বর্ণনাকারী আব্দুল আযীযের মনে সংশয় রয়েছে।) ইয়াহুদি বলে উঠে, 'না, শপথ ওই সত্তার, যিনি মূসাকে মানবজাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।'
এক আনসার সাহাবি এ কথা শুনে, তার চেহারায় ঘুষি মেরে বলে, 'আল্লাহর রাসূল আমাদের মাঝে থাকতেই তুমি বলছ- 'শ শপথ ওই সত্তার, যিনি মূসা-কে মানবজাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন!' ইয়াহুদি আল্লাহর রাসূল -এর কাছে গিয়ে বলে, 'ওহে আবুল কাসিম, আমি তো নিরাপত্তাপ্রাপ্ত ও চুক্তিবদ্ধ এক ব্যক্তি। অমুক কেমন করে আমার চেহারায় ঘুষি মারে?' আল্লাহর রাসূল বলেন, 'তুমি তার চেহারায় ঘুষি মেরেছ কেন?' তিনি বলেন, 'হে আল্লাহর রাসূল, সে বলে, 'শপথ ওই সত্তার, যিনি মূসা-কে মানবজাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন'। অথচ আপনি এখনও আমাদের মাঝে বিদ্যমান!' এ জবাব শুনে আল্লাহর রাসূল রেগে যান। রাগের চিহ্ন তাঁর চেহারায় স্পষ্ট হয়ে উঠে। তারপর তিনি বলেন, "তোমরা আল্লাহর নবিদের মধ্যে একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দিও না। কারণ, শিঙায় ফুঁ দেওয়া হলে, আকাশ ও পৃথিবীর সবাই অচেতন হয়ে পড়বে, আল্লাহ যাদের চাইবেন তাদের বাদে। তারপর শিঙায় আরেকবার ফুঁ দেওয়া হলে, পুনরুত্থিত ব্যক্তিদের মধ্যে আমি হব প্রথম ব্যক্তি, (কিংবা তিনি বলেছেন) পুনরুত্থিত ব্যক্তিদের মধ্যে আমি থাকব প্রথম দিকে। তখন দেখব, মূসা আরশ ধরে রেখেছেন। আমি জানব না, তূর পাহাড়ে তিনি যে অচেতনতার মুখোমুখি হয়েছিলেন, তা-ই তাঁর জন্য যথেষ্ট ছিল, নাকি তাঁকে আমার পূর্বে পুনরুত্থিত করা হয়েছে। আর আমি (এটিও) বলি না যে, কেউ (নবি) ইউনুস ইবনু মাত্তা'র চেয়ে উত্তম।” [১]
টিকাঃ
[১] ইবনু মাজাহ, ৪২৬৬ (সংক্ষেপে); তানবীরুল হাওয়ালিক, ১/২০৮。
[২] বুখারি, ৪৪১৪; মুসলিম, ২৫৫১。
[১] মুসলিম, ২৩৭৩; ইবনু মাজাহ, ৪২৭৪; বুখারি, ৩৪১৪。
📄 কবর ও কিয়ামাতের ব্যাপারে পূর্বসূরীদের উক্তি
কবরের শাস্তির সত্যতা প্রসঙ্গে পূর্বসূরীগণের-আল্লাহ তাঁদের উপর সন্তুষ্ট হোন-যেসব বক্তব্য আমার কাছে পৌঁছেছে, এবং তাঁরা কবর ও কিয়ামাতের বিভীষিকাকে যেভাবে ভয় করতেন (তা নিচে তুলে ধরা হলো):
[১৮৮] ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন,
دَخَلْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابَ رَضِيَ اللهُ عَنْهُ حِينَ طُعِنَ فَقُلْتُ أَبْشِرْ بِالْجَنَّةِ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَسْلَمْتَ حِينَ كَفَرَ النَّاسُ وَجَاهَدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَذَلَهُ النَّاسُ وَقُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْكَ رَاضٍ وَلَمْ يَخْتَلِفُ فِي خِلَافَتِكَ اثْنَانِ وَقُتِلَتْ شَهِيدًا فَقَالَ أَعِدْ عَلَى فَأَعَدْتُ عَلَيْهِ فَقَالَ وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ غَيْرُهُ لَوْ أَنَّ لِي مَا عَلَى الْأَرْضِ مِنْ صَفْرَاءَ وَبَيْضَاءَ لَا فَتَدَيْتُ بِهِ مِنْ هَوْلِ الْمُطَّلَعِ
'ছুরিকাহত হওয়ার পর, আমি উমার ইবনুল খাত্তাব-এর কক্ষে প্রবেশ করে বলি, "সুসংবাদ নিন, হে আমীরুল মুমিনীন! মানুষ যখন কুফরিতে (অবাধ্যতায়) লিপ্ত ছিল, তখন আপনি ইসলাম গ্রহণ করেছেন; আপনি আল্লাহর রাসূল-এর সঙ্গে থেকে লড়াই করেছেন, লোকজন যখন তাঁকে পরিহার করেছে; আল্লাহর রাসূল এমন সময় ইন্তেকাল করেছেন, যখন তিনি ছিলেন আপনার উপর সন্তুষ্ট; দু'জন ব্যক্তিও আপনার খিলাফাতের বিরোধিতা করেনি; আর (এখন) আপনি শহীদ অবস্থায় ইন্তেকাল করছেন! উমার বলেন, 'আমাকে কথাগুলো পুনরাবৃত্তি করে শোনাও।' আমি তাকে পুনরাবৃত্তি করে শোনাই। এরপর তিনি বলেন, "শপথ ওই সত্তার, যিনি ছাড়া কোনও ইলাহ নেই! আমি যদি পৃথিবীর সকল হলুদ ও শ্বেত সম্পদের (অর্থাৎ সোনা-রূপার) মালিক হতাম, তাহলে কবর ও কিয়ামাতের বিভীষিকা থেকে বাঁচার জন্য সব দিয়ে দিতাম!"'
[১৮৯] উসমান এর আযাদকৃত দাস হানি থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلُّ لِحْيَتَهُ فَيُقَالُ لَهُ تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلَا تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا قَالَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ فَمَنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَمَنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ قَالَ فَقَالَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ
'উসমান ইবনু আফ্ফান রাদিয়াল্লাহু আনহু কোনও কবরের সামনে দাঁড়ালে এত বেশি কাঁদতেন যে, তাতে তাঁর দাড়ি ভিজে যেত। তাঁকে বলা হলো, 'আপনার সামনে জান্নাত ও জাহান্নামের আলোচনা করা হয়, তখন আপনি কাঁদেন না, আর এতে কাঁদছেন!' তিনি বলেন, 'আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এখানে মুক্তি পেলে, পরের ধাপগুলো এর চেয়ে সহজ; আর এখানে মুক্তি না পেলে, পরের ধাপগুলো আরও কঠিন।” উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি যেসব দৃশ্য দেখেছি, তার মধ্যে কবরের দৃশ্য সবচেয়ে ভয়ংকর" [১]
ثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ الْمَدِينِيُّ فَذَكَرَهُ بِإِسْنَادِهِ نَحْوَهُ [১১১০] إِلَّا أَنَّهُ قَالَ فِي آخِرِهِ فَقَالَ وَاللَّهِ مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ لَمْ يَذْكُرْهُ عَنْ عُثْمَانَ وَرَوَاهُ يَحْيَى بْنُ مَعِينٍ عَنْ هِشَامٍ فَذَكَرَهُ فِي قَوْلِ الرَّسُوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আলি ইবনু আব্দিল্লাহ মাদীনি -এর নিজস্ব সনদের বরাতে আহমাদ ইবনু হাম্বাল অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি সেখানে শেষের দিকের বাক্য “আমি যেসব দৃশ্য দেখেছি, তার মধ্যে কবরের দৃশ্য সবচেয়ে ভয়ংকর”-কে উসমান রাদিয়াল্লাহু আনহু -এর কথা হিসেবে উল্লেখ করেননি। হিশামের বরাতে ইয়াহইয়া ইবনু মাঈন যে হাদীস বর্ণনা করেছেন, তাতে তিনি সেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কথার মধ্যে উল্লেখ করেছেন। [২]
[১৯১] আলি থেকে বর্ণিত, তিনি বলেন,
مَا زِلْنَا نَشُكُ فِي عَذَابِ الْقَبْرِ حَتَّى نَزَلَتْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
أَلْهَاكُمُ التَّكَاثُرُ * حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ * كَلَّا سَوْفَ تَعْلَمُونَ * ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ * كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ * لَتَرَوُنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ * ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ * فَقَدْ رُوِّينَا فِي الثَّابِتِ عَنْ عَلِي عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دُعَابِهِ عَلَى الْمُشْرِكِينَ يَوْمَ الْأَحْزَابِ بِعَذَابِ الْقَبْرِ
'কবরের শাস্তি সম্পর্কে আমাদের মনে নিরন্তর সংশয় কাজ করছিল। পরিশেষে নাযিল হলো:
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে "বেশি বেশি, এবং একে অপরের থেকে বেশি, দুনিয়ার স্বার্থ লাভের মোহ তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে দিয়েছে। এমনকি (এই চিন্তায় আচ্ছন্ন হয়ে) তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার (শুনে নাও) কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনোই না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে (এই আচরণের পরিণাম) জানতে, (তাহলে তোমরা এ ধরনের কাজ করতে না)। তোমরা জাহান্নাম দেখবেই। আবার (শুনে নাও) তোমরা একেবারে নিশ্চিতভাবে তা দেখবেই। তারপর সেদিন তোমাদের এই নিয়ামতগুলো সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।”
(সূরা আত-তাকাসুর ১০২:১-৮) [১]
'মুশরিকদের কবরে শাস্তি দেওয়ার জন্য নবি আহ্যাব যুদ্ধের দিন (আল্লাহর কাছে) দুআ করেছিলেন।'-এ বিষয়ে আলি-এর বর্ণনা আমরা ইতঃপূর্বে উল্লেখ করেছি।
[১৯২] ইবনু মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, إِنَّ أَحَدَكُمْ لِيُجْلَسُ فِي قَبْرِهِ إِجْلَاسًا فَيُقَالُ لَهُ مَا أَنْتَ فَإِنْ كَانَ مُؤْمِنًا قَالَ أَنَا عَبْدُ اللَّهِ حَيًّا وَمَيْتًا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ مَا شَاءَ اللَّهُ فَيَرَى مَكَانَهُ مِنَ الْجَنَّةِ وَيُنَزَّلُ عَلَيْهِ كِسْوَةٌ يَلْبَسُهَا مِنَ الْجَنَّةِ
وَأَمَّا الْكَافِرُ فَيُقَالُ لَهُ مَا أَنْتَ فَيَقُولُ لَا أَدْرِى فَيُقَالُ لَهُ لَا دَرَيْتَ ثَلَاثًا فَيُضَيَّقُ عَلَيْهِ قَبْرُهُ حَتَّى تَخْتَلِفَ أَضْلَاعُهُ أَوْ تَتَمَاسَّ أَضْلَاعُهُ وَيُرْسَلُ عَلَيْهِ حَيَّاتٌ مِنْ جَوَانِبِ قَبْرِهِ يَنْهَشْنَهُ وَيَأْكُلْنَهُ فَإِذَا جَزَعَ فَصَاحَ قُمِعَ بِمَقْمَعٍ مِنْ نَارٍ مِنْ حَدِيدٍ
'তোমাদের কেউ (মারা গেলে) তাকে কবরে ভালোভাবে বসানো হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, 'তুমি কী?' মুমিন হলে সে বলবে, 'আমি জীবিত ও মৃত উভয়াবস্থায় আল্লাহর গোলাম। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, আমি (আরও) সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তাঁর গোলাম ও বার্তাবাহক।' তখন তার কবরটিকে আল্লাহ যতটুকু চাইবেন ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে। এরপর জান্নাতে সে তার আবাস দেখতে পাবে। তার পরিধানের জন্য জান্নাত থেকে পোশাক আনা হবে।
আর কাফিরকে জিজ্ঞাসা করা হবে, 'তুমি কী?' সে বলবে, 'আমি জানি না।' তখন তাকে তিনবার বলা হবে, 'তুমি তো তোমার অনুধাবনশক্তিকে কাজে লাগাওনি!' তারপর তার কবরটিকে তার জন্য এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে, তাতে তার পাঁজরের হাড়গুলো স্থানচ্যুত হয়ে যাবে, অথবা একটির সাথে আরেকটি মিলে যাবে। তার কবরের বিভিন্ন দিক থেকে তার উপর অনেকগুলো সাপ লেলিয়ে দেওয়া হবে। সেগুলো তাকে ছোবল মারবে ও কাটবে। ভয়ে জোরে চিৎকার দিলে, তাকে আগুনে উত্তপ্ত লৌহদণ্ড দিয়ে চেপে ধরা হবে।'
[১৯৩] আবূ মূসা আশআরি থেকে বর্ণিত, তিনি বলেন,
'তোমরা আমার কবর গভীর করে খনন কোরো।'
[১৯৪] আবূ মূসা থেকে বর্ণিত, তিনি বলেন, أَعْمِقُوا لِي قَبْرِي
تَخْرُجُ نَفْسُ الْمُؤْمِن وَهِيَ أَطْيَبُ رِيحًا مِنَ الْمِسْكِ قَالَ فَتَصْعَدُ بِهَا الْمَلَائِكَةُ الَّذِينَ يَتَوَفَّوْنَهَا فَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ دُونَ السَّمَاءِ فَيَقُولُونَ مَنْ هَذَا مَعَكُمْ فَيَقُولُونَ فُلَانٌ وَيَذْكُرُونَهُ بِأَحْسَنِ عَمَلِهِ فَيَقُولُونَ حَيَّاكُمُ اللَّهُ وَحَيَّا مَنْ مَعَكُمْ قَالَ فَتُفْتَحُ لَهُ أَبْوَابُ السَّمَاءِ فَيُشْرِقُ وَجْهُهُ قَالَ فَيَأْتِي الرَّبَّ تَعَالَى وَوَجْهُهُ بُرْهَانٌ مِثْلُ الشَّمْسِ قَالَ
وَأَمَّا الْآخَرُ فَتَخْرُجُ نَفْسُهُ وَهِيَ أَنْتَنُ مِنَ الْجِيفَةِ فَتَصْعَدُ بِهَا الْمَلَائِكَةُ الَّذِينَ يَتَوَفَّوْنَهَا فَتَلَقَّاهُمْ مَلَائِكَةُ دُونَ السَّمَاءِ فَيَقُولُونَ مَنْ هَذَا مَعَكُمْ فَيَقُولُونَ فُلَانٌ وَيَذْكُرُونَهُ بِأَسْوَا عَمَلِهِ قَالَ فَيَقُولُونَ رُدُّوهُ رُدُّوهُ فَمَا ظَلَمَهُ اللَّهُ شَيْئًا فَقَرَأَ أَبُو مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ
'(মৃত্যুর সময়) মুমিনের আত্মা (দেহ থেকে) বেরিয়ে যায়। তা থেকে মেশকের চেয়ে উত্তম ঘ্রাণ বেরোয়। মৃত্যু কার্যকরকারী ফেরেশতারা তা নিয়ে উপরে উঠে। আকাশের নিচে তাদের সাথে একদল ফেরেশতার সাক্ষাৎ হয়। তারা বলে, 'তোমাদের সঙ্গে এ ব্যক্তি কে?' তারা বলে, 'অমুক।' তারা তাকে তার কৃত সর্বোত্তম কাজ সহকারে উল্লেখ করে। জবাবে তারা বলে, 'অভিনন্দন তোমাদের! অভিনন্দন তোমাদের সঙ্গে থাকা লোকটিকে!' তার জন্য আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তার চেহারা উজ্জ্বল হয়ে উঠে। এরপর সে আল্লাহ তাআলার কাছে হাজির হয়। তখন তার চেহারা থাকে সূর্যের ন্যায় উজ্জ্বল।
আর অপর ব্যক্তির (অর্থাৎ কাফিরের) আত্মা বেরিয়ে যায়; তা থেকে সবচেয়ে বাজে গন্ধ আসতে থাকে। মৃত্যু কার্যকরকারী ফেরেশতারা তা নিয়ে উপরে উঠে। আকাশের নিচে তাদের সাথে একদল ফেরেশতার সাক্ষাৎ হয়। তারা বলে, 'তোমাদের সঙ্গে এ ব্যক্তি কে?' তারা বলে, 'অমুক।' তারা তাকে তার কৃত সর্বনিকৃষ্ট কাজ সহকারে উল্লেখ করে। জবাবে তারা বলে, 'তাকে ফিরিয়ে নিয়ে যাও! তাকে ফিরিয়ে নিয়ে যাও! আল্লাহ তার উপর একটুও যুলুম করেননি (বরং সে নিজেই নিজের উপর জুলুম করেছে)।' এরপর আবূ মূসা পাঠ করেন: "নিশ্চিতভাবে জেনে রেখো, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদের জন্য কখনও আকাশের দরজা খোলা হবে না। তারা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করছে! আর এভাবেই আমি অপরাধীদের বদলা দিয়ে থাকি। তাদের জন্য বিছানাও হবে জাহান্নামের এবং ওপরের আচ্ছাদনও হবে জাহান্নামের। জালিমদের প্রতিফল আমি এভাবেই দিয়ে থাকি।” (সূরা আল-আ'রাফ ৭:৪০)'
[১৯৫] উমাইর ইবনু সালামা বলেন,
جَاءَ رَجُلٌ إِلَى أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهُوَ مَرِيضٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنَّكَ قَدْ أَصْبَحْتَ عَلَى جَنَاحٍ فِرَاقِ الدُّنْيَا فَمُرْنِي بِأَمْرٍ يَنْفَعُنِي اللَّهُ بِهِ وَأَذْكُرُكَ بِهِ فَقَالَ إِنَّكَ بَيْنَ أُمَّةٍ مُعَافَاةٍ فَأَقِمِ الصَّلَاةَ وَأَدِ زَكَاةَ مَالِكَ إِنْ كَانَ لَكَ وَصُمْ رَمَضَانَ وَاجْتَنِبِ الْفَوَاحِشَ ثُمَّ أَبْشِرْ
فَأَعَادَ الرَّجُلُ عَلَى أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ أَبُو الدَّرْدَاءِ اجْلِسُ ثُمَّ اعْقِلْ مَا أَقُولُ لَكَ أَيْنَ أَنْتَ مِنْ يَوْمٍ لَيْسَ لَكَ مِنَ الْأَرْضِ إِلَّا عَرْضَ ذِرَاعَيْنِ فِي طُولِ أَرْبَعَةِ أَذْرُعٍ أَقْبَلَ بِكَ أَهْلُكَ الَّذِينَ كَانُوا لَا يُحِبُّونَ فِرَاقَكَ وَجُلُسَاؤُكَ وَإِخْوَانُكَ فَأَتْقَنُوا عَلَيْكَ الْبُنْيَانَ ثُمَّ أَكْثَرُوا عَلَيْكَ التَّرَابَ ثُمَّ تَرَكُوكَ ثُمَّ جَاءَكَ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ جَعْدَانِ أَسْمَاؤُهُمَا مُنْكَرُ وَنَكِيرُ فَأَجْلَسَاكَ ثُمَّ سَأَلَاكَ مَا أَنْتَ أَمْ عَلَى مَاذَا كُنْتَ أَمْ مَاذَا تَقُولُ فِي هَذَا الرَّجُلِ فَإِنْ قُلْتَ وَاللَّهِ مَا أَدْرِى سَمِعْتُ النَّاسَ قَالُوا قَوْلًا فَقُلْتُ قَوْلَ النَّاسِ فَقَدْ وَاللَّهِ رَدِيتَ وَهَوِيتَ فَإِنْ قُلْتَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ أَنْزَلَ عَلَيْهِ كِتَابَهُ فَآمَنْتُ بِهِ وَبِمَا جَاءَ مَعَهُ فَقَدْ وَاللَّهِ نَجَوْتَ وَهُدِيتَ وَلَنْ تَسْتَطِيعَ ذَلِكَ إِلَّا بِتَثْبِيتٍ مِنَ اللَّهِ تَعَالَى مَعَ مَا تَرَى مِنَ الشَّدَّةِ وَالتَّخْوِيفِ
'এক লোক আবুদ দারদা-এর নিকট আসে। তখন তিনি অসুস্থ। লোকটি বলে, 'আবুদ দারদা, আপনি তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছেন। অতএব, আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন, যার বদৌলতে আল্লাহ আমাকে কল্যাণ দেবেন, এবং যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ রাখব।' জবাবে তিনি বলেন, 'তুমি এমন এক উম্মাহর অন্তর্ভুক্ত যাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে; ১। সুতরাং সালাত কায়েম কোরো, সম্পদ থাকলে তার যাকাত আদায় কোরো, রমাদান মাসে সিয়াম পালন কোরো এবং যাবতীয় অশ্লীল কাজ পরিহার কোরো; এরপর সুসংবাদ লও!'
লোকটি পুনরায় অনুরোধ করলে আবুদ দারদা বলেন, 'বসো! আমি যা বলি, অনুধাবন করার চেষ্টা করো! ওই দিনের ব্যাপারে তোমার কী প্রস্তুতি, যেদিন দু' হাত প্রস্থ ও চার হাত দীর্ঘ একটু ভূমি ছাড়া তোমার আর কোনও ভূমি থাকবে না? তোমার পরিবার-পরিজন, সঙ্গী-সাথী ও ভাইয়েরা—যারা কখনও তোমার বিচ্ছেদকে পছন্দ করত না—তোমার দিকে এগিয়ে আসবে; তোমার উপর একটি কাঠামো স্থাপন করবে; তোমার উপর বিপুল পরিমাণ মাটি রাখবে; তারপর তোমাকে ছেড়ে চলে আসবে! তারপর তোমার কাছে আসবে দুজন ফেরেশতা; কালো ও নীল বর্ণের; কোঁকড়ানো চুলবিশিষ্ট; তাদের নাম মুনকার ও নাকীর। তারা তোমাকে বসিয়ে জিজ্ঞাসা করবে, 'তুমি কী? তুমি কীসের উপর প্রতিষ্ঠিত ছিলে? এ ব্যক্তি সম্পর্কে তুমি কী বলো?' শপথ আল্লাহর, জবাবে তুমি যদি বলো 'আমি জানি না। লোকদের একটা কিছু বলতে শুনেছিলাম, আর আমিও লোকদের ওই কথাই বলেছি', তাহলে, শপথ আল্লাহর, তোমার পতন ও ধ্বংস অনিবার্য! আর যদি বলো ‘(ইনি হলেন) আল্লাহর রাসূল মুহাম্মাদ ; আল্লাহ তাঁর উপর কিতাব নাযিল করেছেন; আমি ওই কিতাব এবং এর সাথে তিনি যা যা নিয়ে এসেছেন সেসবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি', তাহলে, শপথ আল্লাহর, তুমি মুক্তি পেয়ে গেলে! তুমি সঠিক পথের দিশা পেয়ে গেলে! পরিস্থিতির কাঠিন্য ও ভয়াবহতা দেখার পর, তুমি ওই (প্রশ্নসমূহের সঠিক) জবাব দিতে পারবে না, যদি না আল্লাহ তাআলা তোমাকে শক্তি যোগান।''
[১৯৬] আবূ হুরায়রা-এর বরাতে সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে বর্ণিত,
أَنَّهُ صَلَّى عَلَى مَنْفُوسٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ إِنِّي أُعِيذُهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
'কু-দৃষ্টির ফলে মারা-যাওয়া এক ব্যক্তির জানাযা পড়িয়ে, তিনি বলেন, "হে আল্লাহ, কবরের শাস্তি থেকে নিরাপদ রাখার জন্য আমি তাকে তোমার আশ্রয়ে দিয়ে দিচ্ছি।” [১]
[১৯৭] আবদুল্লাহ ইবনু আবী মুলাইকা বলেন, سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ إِنَّ الْكَافِرَ يُسَلَّطُ عَلَيْهِ فِي قَبْرِهِ شُجَاعٌ أَقْرَعُ فَيَأْكُلُ لَحْمَهُ مِنْ رَأْسِهِ إِلَى رِجْلِهِ ثُمَّ يُكْسَى اللَّحْمُ فَيَأْكُلُ مِنْ رِجْلِهِ إِلَى رَأْسِهِ فَهُوَ كَذَالِكَ
'আমি আয়িশা-কে বলতে শুনেছি, "কাফিরের কবরে একটি বিশেষ প্রকৃতির সাপ লেলিয়ে দেওয়া হবে, যা তার মাথা থেকে পা পর্যন্ত মাংসগুলো দংশন করবে, [২] তারপর মাংস দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলে, ওই সাপ তার পা থেকে মাথা পর্যন্ত দংশন করবে/ খাবে। অতঃপর সে আবার আগের মত হয়ে যাবে।”'
[১৯৮] আসমা বিন্তু আবী বাকর-এর আযাদকৃত দাসী উম্মু খারিজা থেকে বর্ণিত, أَنَّهَا حَضَرَتِ امْرَأَةً تَمُوتُ فَجَعَلَتْ تَقُولُ لَهَا إِنَّكِ تُسْأَلِينَ عَنْ رَبِّكِ وَعَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَتْ تُثَبِّتُهَا
'আসমা এক মুমূর্ষু নারীর কাছে হাজির হয়ে বলতে থাকেন, "তোমাকে (কবরে) তোমার রব ও নবি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।” তারপর তিনি তার মনোবল বাড়াতে থাকেন।'
[১৯৯] ইবনু আব্বাস থেকে বর্ণিত, فِي قَوْلِهِ يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ
قَالَ إِنَّ الْمُؤْمِنَ إِذَا حَضَرَهُ الْمَوْتُ شهدته الملايككَةُ يُسَلِّمُونَ عَلَيْهِ وَيُبَشِّرُونَهُ بِالْجَنَّةِ فَإِذَا مَاتَ مَشَوْا مَعَ جِنَازَتِهِ ثُمَّ صَلُّوا عَلَيْهِ مَعَ النَّاسِ فَإِذَا دُفِنَ أَجْلِسَ فِي قَبْرِهِ فَيُقَالُ لَهُ مَنْ رَبُّكَ فَيَقُولُ رَبِّيَ اللهُ وَيُقَالُ لَهُ مَنْ رَسُولُكَ فَيَقُولُ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُقَالُ لَهُ مَا شَهَادَتُكَ فَيَقُولُ أَشْهَدُ أَنْ لَا أَلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيُوسَعُ لَهُ قَبْرُهُ مَدَّ بَصَرِهِ
وَأَمَّا الْكَافِرُ فَتَنْزِلُ الْمَلَائِكَةُ فَيَبْسُطُونَ أَيْدِيهِمْ وَالْبَسْطُ هُوَ الضَّرْبُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ عِنْدَ الْمَوْتِ فَإِذَا دَخَلَ قَبْرَهُ أُقْعِدَ فَقِيلَ لَهُ مَنْ رَبُّكَ فَلَمْ يُرْجِعْ إِلَيْهِمْ شَيْئًا وَأَنْسَاهُ اللَّهُ ذِكْرَ ذَلِكَ وَإِذَا قِيلَ لَهُ مَنْ رَسُولُكَ الَّذِي بُعِثَ إِلَيْكَ لَمْ يَهْتَدِ لَهُ وَلَمْ يُرْجِعْ إِلَيْهِمْ شَيْئًا يَقُولُ اللَّهُ كَذَلِكَ يُضِلُّ اللَّهُ الْكَافِرِينَ
আল্লাহ তাআলা বলেন, "যারা ঈমান আনে, আল্লাহ তাঁদের মজবুত কথা দিয়ে দুনিয়ার জীবনে ও পরকালে শক্তি যোগাবেন; আর যারা জুলুম করে, আল্লাহ তাদের পথহারা করে দেবেন।”
(সূরা ইব্রাহীম ১৪:২৭) উপরিউক্ত আয়াত প্রসঙ্গে তিনি বলেন, 'মুমিনের মৃত্যু হাজির হলে, ফেরেশতারা তার কাছে এসে তাকে সালাম ও জান্নাতের সুসংবাদ দেয়। মৃত্যু সংঘটিত হওয়ার পর, তারা তার জানাযার সাথে সাথে যায় এবং লোকদের সাথে জানাযার সালাত আদায় করে। দাফনের পর তাকে তার কবরে বসিয়ে জিজ্ঞাসা করা হয়, 'তোমার রব কে?' সে বলে, 'আমার রব আল্লাহ।' তাকে জিজ্ঞাসা করা হয়, 'তোমার রাসূল কে?' সে বলে, 'মুহাম্মাদ।' তাকে জিজ্ঞাসা করা হয়, 'তোমার সাক্ষ্য কী?' সে বলে, 'আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, আর মুহাম্মাদ তাঁর দাস ও বার্তাবাহক।' এরপর দৃষ্টি যতদূর যায়, কবরটি তার জন্য ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়।
আর কাফিরের মৃত্যুর সময় ফেরেশতারা নেমে আসে। তারা নিজেদের হাত বাড়িয়ে দেয়। হাত বাড়িয়ে দেওয়ার অর্থ হলো মারধর করা। (কাফিরদের) মৃত্যুর সময় ফেরেশতারা তাদের চেহারা ও পশ্চাদদেশে আঘাত করে। কবরে প্রবেশ করার পর তাকে বসিয়ে জিজ্ঞাসা করা হয়, 'তোমার রব কে?' সে তাদের কোনও জবাব দেয় না। আল্লাহ তাকে ওই জবাব ভুলিয়ে দেন। আর যখন তাকে জিজ্ঞাসা করা হয়, 'তোমার রাসূল কে, যাঁকে তোমার কাছে পাঠানো হয়েছিল', সে সঠিক জবাব খুঁজে পায় না, তাই তাদের কোনও জবাব দেয় না। আল্লাহ বলেন, "আল্লাহ এভাবেই কাফিরদের পথভোলা করে দেন।” (সূরা গাফির/ আল-মুমিন ৪০:৭৪)'
[২০০] আবদুল্লাহ ইবনু উমার থেকে বর্ণিত, তিনি বলেন, بَيْنَا أَنَا صَادِرٌ عَنْ غَزْوَةِ الْأَبْوَاءِ إِذْ مَرَرْتُ بِقُبُورٍ فَخَرَجَ عَلَى رَجُلٌ مِنْ قَبْرٍ يَلْتَهِبُ نَارًا وَفِي عُنُقِهِ سِلْسِلَةٌ يَجُرُّهَا وَهُوَ يَقُولُ يَا عَبْدُ اللَّهِ اسْقِنِي سَقَاكَ اللَّهُ قَالَ فَوَاللَّهِ مَا أَدْرِي بِاسْمِي يَدْعُونِي أَوْ كَمَا يَقُولُ الرَّجُلُ لِلرَّجُلِ يَا عَبْدَ اللَّهِ إِذْ خَرَجَ عَلَى أَثَرِهِ أَسْوَدُ بِيَدِهِ ضِعْتُ مِنْ شَوْكٍ وَهُوَ يَقُولُ يَا عَبْدَ اللَّهِ لَا تَسْقِهِ فَإِنَّهُ كَافِرُ فَأَدْرَكَهُ فَأَخَذَ بِطَرَفِ السِّلْسِلَةِ ثُمَّ ضَرَبَهُ بِذَلِكَ الضَّغْثِ ثُمَّ اقْتَحَمَا فِي الْقَبْرِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِمَا حَتَّى الْتَأَمَ عَلَيْهِمَا
'আমি গাযওয়াতুল আবওয়া থেকে বেরিয়ে আসছি। কিছু কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, একটি কবর থেকে এক লোক বেরিয়ে আসে। তার শরীরে আগুন জ্বলছে। কাঁধে একটি শিকল, যা সে টেনে বেড়াচ্ছে। সে বলে, 'আবদুল্লাহ, আমাকে পানি পান করাও, আল্লাহ তোমাকে পানি পান করাবেন।' শপথ আল্লাহর! সে আমার নাম ধরে ডাকছে, নাকি এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যেভাবে আবদুল্লাহ বলে ডাকে, ওরকম কিছু একটা-আমি ঠিক বুঝতে পারছি না। এমন সময় তার পেছনে পেছনে এক কালো ব্যক্তি বেরিয়ে আসে। হাতে তার একগুচ্ছ কাঁটা। সে বলে, 'আবদুল্লাহ, তাকে পানি করাবে না, সে একজন কাফির।' এ কথা বলে সে তাকে ধরে ফেলে। তারপর শিকলের এক প্রান্ত ধরে তাকে ওই কাঁটার গুচ্ছ দিয়ে পেটায়। তারপর আমার চোখের সামনেই দু'জন দ্রুত কবরে ঢুকে পড়ে। পরিশেষে কবর দু'জনকে অন্তরীণ করে নেয়।'
[২০১] আবদুল্লাহ দানাজ থেকে বর্ণিত, তিনি বলেন, شَهِدْتَ أَنَسَ بْنَ مَالِكٍ وَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا حَمْزَةَ إِنَّ قَوْمًا يُكَذِّبُونَ بِعَذَابٍ الْقَبْرِ قَالَ فَلَا تُجَالِسُوا أُولَئِكَ
'আমি আনাস ইবনু মালিক -এর নিকট উপস্থিত হই। (তখন) এক ব্যক্তি তাকে বলেন, 'আবু হামযা, কিছু লোক কবরের শাস্তিকে অস্বীকার করে।' আনাস বলেন, "ওইসব লোকের সাথে ওঠাবসা করবে না।”'
[২০২] ইবনু আবিল হাসান বসরি বলেন,
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَلَى بَغْلَةٍ لَهُ شَهْبَاءَ فَحَادَتْ بِهِ فَقَالَ حَادَتْ وَلَمْ تَجِدْ عَنْ كَبِيرٍ حَادَتْ عَنْ رَجُلٍ يُعَذِّبُ فِي قَبْرِهِ مِنْ أَجْلِ النَّمِيمَةِ وَآخَرَ يُعَذِّبُ مِنَ الْغِيبَةِ
'আল্লাহর রাসূল ছিলেন তাঁর একটি ধূসর রঙের খচ্চরের পিঠে (বসা)। সেটি আচমকা রাস্তা থেকে সরে দাঁড়ায়। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "(এই যে) খচ্চরটি সরে দাঁড়াল, এটি কিন্তু বড় কোনও কারণে সরে দাঁড়ায়নি। এর সরে যাওয়ার কারণ হলো, এক ব্যক্তিকে কুৎসা রটানোর দায়ে তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে, আর আরেকজনকে শাস্তি দেওয়া হচ্ছে গীবত বা পরনিন্দার দরুন।”'
[২০৩] ইবরাহীম নাযি থেকে বর্ণিত,
أَنَّ رَجُلَيْنِ كَانَا يُعَذِّبَانِ فِي قُبُورِهِمَا فَشَكَى ذَلِكَ جِيرَانُهُمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ خُذُوا كُرْبَتَيْنِ وَاجْعَلُوهُمَا فِي قُبُورِهِمَا يُرَفَّهُ عَنْهُمَا الْعَذَابُ مَا لَمْ يَيْبَسَا قَالَ فَسُئِلَ فِيمَا عُذِّبَا قَالَ فِي النَّمِيمَةِ وَالْبَوْلِ
'দু ব্যক্তিকে তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। তাদের প্রতিবেশীরা এ ব্যাপারে আল্লাহর রাসূল -এর নিকট অভিযোগ দায়ের করে। তখন তিনি বলেন, "দুটি খেজুর নিয়ে তাদের কবরে রেখে দাও। খেজুর দুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত তাদের শাস্তি লাঘব থাকবে।” তাঁকে জিজ্ঞাসা করা হলো, 'কী কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে?' তিনি বলেন, 'কুৎসা রটনা ও প্রস্রাব (সংক্রান্ত অসতর্কতা)-এর দরুন।”'
[২০৪] কাতাদাহ থেকে বর্ণিত, তিনি বলেন,
عَذَابُ الْقَبْرِ ثَلَاثَةُ أَثْلَاثٍ ثُلُثٌ مِنَ الْغِيبَةِ وَثُلُثٌ مِنَ النَّمِيمَةِ وَثُلُثٌ مِنَ الْبَوْلِ
'কবরের শাস্তির তিনটি অংশ রয়েছে: এক তৃতীয়াংশের কারণ হলো গীবত বা পরনিন্দা, আরেক তৃতীয়াংশের কারণ কুৎসা রটনা, আর অপর তৃতীয়াংশের কারণ প্রস্রাব (সংক্রান্ত অসতর্কতা)।'
[২০৫] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ عَذَابَ الْقَبْرِ مِنْ ثَلَاثَةٍ مِنَ الْغِيبَةِ وَالنَّمِيمَةِ وَالْبَوْلِ وَإِيَّاكُمْ وَذَلِكَ
'নবি বলেন, "কবরের শাস্তির কারণ তিনটি: গীবত বা পরনিন্দা, কুৎসা রটনা, ও প্রস্রাব (সংক্রান্ত অসতর্কতা)। এসব থেকে বেঁচে থেকো।” '
[২০৬] ইয়াযীদ ইবনু আব্দিল্লাহ ইবনিশ্ শিখীর বলেন,
بَيْنَمَا رَجُلٌ يَسِيرُ فِي أَرْضِ إِذِ انْتَهَى إِلَى قَبْرٍ فَسَمِعَ صَاحِبَهُ يَقُولُ آهِ أَةٍ فَقَامَ عَلَى قَبْرِهِ قَالَ فَضَحَكَ عَمَلُكَ وَافْتُضِحْتَ
'এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে একপর্যায়ে একটি কবরের কাছে এসে পৌঁছয়। এরপর সে শুনতে পায়, কবরবাসী আহ্ আহ্ করছে। তখন সে কবরের পাশে দাঁড়িয়ে বলে, 'তোমার আমল (কর্মকাণ্ড) তোমাকে প্রকাশ করে দিয়েছে!' '
সমাপ্ত
টিকাঃ
[১] তিরমিযি, ২৪১০; ইবনু মাজাহ, ৪২৬৭; হাকিম, ১/৩৭২。
[২] আল-ফাতহুর রব্বানি, ৮/৩০৬。
[১] তিরমিযি, ৩৪১৩。
[১] আক্ষরিক অর্থ: 'তুমি এমন এক উম্মাহ'র সামনে আছো, যাদের ক্ষমা করে দেওয়া হয়েছে।'
[১] সুয়ূতি, জামউল জাওয়ামি', ২/৬৯৪, ৬৯৯。
[২] আক্ষরিক অনুবাদ: 'মাথা থেকে পা পর্যন্ত মাংস খাবে'。