📘 মৃত্যু থেকে কিয়ামাত > 📄 কবরের পরীক্ষা থেকে সুরক্ষা পাওয়ার দুআ

📄 কবরের পরীক্ষা থেকে সুরক্ষা পাওয়ার দুআ


জানাযার সালাতে নবি দুআ করেছেন, যেন কবরবাসীর জন্য কবরটিকে প্রশস্ত করে দেওয়া হয় এবং তাকে কবরের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হয়।
[১৩২] আউফ ইবনু মালিক আব্জায়ী থেকে বর্ণিত, তিনি বলেন,
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَلَّى عَلَى جِنَازَةٍ يَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ وَعَافِهِ وَأَكْرِمْ نُزُلَهُ وَأَوْسِعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجِ وَبَرَدٍ وَنَقِهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ قَالَ عَوْفٌ فَتَمَنَّيْتُ أَنْ لَوْ كُنْتُ أَنَا ذَاكَ الْمَيِّتَ لِدُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِذَلِكَ الْمَيِّتِ
'আল্লাহর রাসূল একটি জানাযা পড়ান। (তখন) আমি তাঁকে বলতে শুনি, "হে আল্লাহ, তুমি
* তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া দেখাও; * তার ভুলত্রুটি মার্জনা করো; * তাকে (বিপদ-মুসিবত থেকে) মুক্তি দাও; * তাকে সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করে দাও; * তার প্রবেশগৃহ (কবর) প্রশস্ত করে দাও; * পানি, বরফ ও শীতল (বস্তু) দিয়ে তাকে ধুয়ে দাও; * তার ভুলত্রুটিগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করো, যেভাবে সাদা কাপড় ময়লামুক্ত করা হয়; * তার (বর্তমান) আবাস, পরিবার ও জোড়ার চেয়ে উত্তম আবাস, পরিবার ও জোড়া দান করো; এবং * তাকে কবরের পরীক্ষা ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও!"
আউফ বলেন, আল্লাহর রাসূল ওই মৃতব্যক্তির জন্য যে (আবেগময়) দুআ করলেন, তা দেখে আমার মধ্যে ঈর্ষা জাগে—ইশ, ওই মৃতব্যক্তিটি যদি আমি হতাম!'[১]
[১৩৩] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى الْمَنْفُوسِ ثُمَّ قَالَ اللَّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
'নবি প্রচুর রক্তক্ষরণে মারা যাওয়া এক ব্যক্তির জানাযা পড়ান। তারপর তিনি বলেন, "হে আল্লাহ, তুমি তাকে কবরের শাস্তি থেকে আশ্রয় দাও!"

টিকাঃ
[১] মুসলিম, ৯৬৩。
[১] সুয়ূতি, জামউল জাওয়ামি', ২/৬৯৪, ৬৯৯。

📘 মৃত্যু থেকে কিয়ামাত > 📄 কবরের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে ওঠা

📄 কবরের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে ওঠা


নবি জানাযা পড়ালে আশা করা যেত যে, কবরবাসীর জন্য কবরের অন্ধকার দূর হয়ে তা আলোকজ্জ্বল হয়ে উঠবে:
[১৩৪] আবূ হুরায়রা থেকে বর্ণিত, أَنَّ إِنْسَانًا أَسْوَدَ أَوْ إِنْسَانَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُ الْمَسْجِدَ أَوْ يَقُمُ فَمَاتَتْ أَوْ مَاتَ فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا فَعَلَ ذَلِكَ الْإِنْسَانُ قَالُوا مَاتَتْ أَوْ مَاتَ قَالَ فَهَلَّا كُنْتُمْ آذَنْتُمُونِي بِهَا أَوْ بِهِ وَكَأَنَّهُمْ صَغَرُوا أَمْرَهَا فَقَالَ دُلُّونِي عَلَى قَبْرِهَا فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا ثُمَّ قَالَ إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةً ظُلْمَةٌ عَلَى أَهْلِهَا وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنَوِّرُهَا بِصَلَاتِي عَلَيْهِمْ
'এক কৃষ্ণাঙ্গ নারী কিংবা পুরুষ মাসজিদ ঝাড়ু দিত। সে মারা যায়। আল্লাহর রাসূল তাকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করেন, "তার কী হয়েছে?" তাঁরা বলেন, 'সে তো মারা গিয়েছে!' নবি বলেন, "তার মৃত্যুর কথা তোমরা আমাকে জানাওনি কেন?" (নবি -কে না জানানোর কারণ ছিল) সম্ভবত তারা ওর ব্যাপারটিকে তুচ্ছ মনে করেছিল। তিনি বলেন, "আমাকে তার কবর দেখিয়ে দাও।" কবরের কাছে এসে তিনি তার জন্য (জানাযার) সালাত আদায় করেন।[১] তারপর বলেন, "এ কবরগুলো বাসিন্দাদের জন্য অন্ধকারে ভরপুর হয়ে আছে। আমি তাদের জন্য দুআ করেছি; এর ফলে আল্লাহ তাআলা কবরগুলোকে আলোকজ্জ্বল করে দেবেন।" '[২]

টিকাঃ
[১] আরেকটি অনুবাদ হতে পারে, 'তিনি তার জন্য দুআ করেন।'
[২] মুসলিম, ৯৫৬。

📘 মৃত্যু থেকে কিয়ামাত > 📄 মুশরিকদের কবরে শাস্তির জন্য দুআ

📄 মুশরিকদের কবরে শাস্তির জন্য দুআ


নবি দুআ করেছেন, যাতে মুশরিকদের কবরে শাস্তি দেওয়া হয়:
[১৩৫] আলি ইবনু আবী তালিব বলেন,
كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْخَنْدَقِ فَقَالَ مَلَأُ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا كَمَا شَغَلُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ وَهِيَ صَلَاةُ الْعَصْرِ
'খন্দকের (যুদ্ধের) সময় আমরা নবি -এর সাথে ছিলাম। তখন তিনি বলেন, "আল্লাহ তাদের ঘর ও কবরগুলো আগুন দিয়ে ভরপুর করে দিন, তারা যেভাবে আমাদেরকে কাজে মশগুল করে রেখেছে; এর ফলে সূর্যাস্ত পর্যন্ত আমরা মধ্যবর্তী সালাত আদায় করতে পারলাম না।" মধ্যবর্তী সালাত হলো আসরের সালাত।” [১]
[১৩৬] আলি ইবনু আবী তালিব থেকে বর্ণিত,
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يَوْمَ الْأَحْزَابِ قَاعِدًا عَلَى فُرْضَةٍ مِنْ فُرَضِ الْخَنْدَقِ فَقَالَ شَغَلُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى حَتَّى غَرَبَتِ الشَّمْسُ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ نَارًا أَوْ بُطُونَهُمْ
'আহযাবের দিন আল্লাহর রাসূল খন্দকের একটি খাঁজে বসেছিলেন। এরপর তিনি বলেন, "তাদের কারণে আমরা কাজে মশগুল; সূর্যাস্ত পর্যন্ত মধ্যবর্তী সালাত আদায় করতে পারলাম না। আল্লাহ তাদের কবর ও বাড়ি-ঘর কিংবা পেটগুলো আগুন দিয়ে ভর্তি করে দিন!" [২]
[১৩৭] আলি ইবনু আবী তালিব থেকে বর্ণিত, তিনি বলেন,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ شَغَلُونَا عَنِ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا ثُمَّ صَلَّاهَا بَيْنَ الْعِشَائَيْنِ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ
'আহযাবের দিন আল্লাহর রাসূল বলেন, "তাদের কারণে আমরা কাজে মশগুল থাকায় মধ্যবর্তী সালাত, অর্থাৎ আসরের সালাত, আদায় করতে পারলাম না। আল্লাহ তাদের বাড়ি-ঘর ও কবরগুলো আগুন দিয়ে ভরপুর করে দিন!" তারপর তিনি দুই ইশা'র—অর্থাৎ মাগরিব ও ইশা'র—মধ্যবর্তী সময়ে ওই সালাত আদায় করেন। [১]
[১৩৮] ইবনু তাহমান -এর বর্ণনায় আছে, তিনি বলেন, شُغِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ عَنْ صَلَاةِ الْعَصْرِ حَتَّى صَلُّوا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فَقَالَ شَغَلُونَا عَنِ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَا اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ نَارًا
'আহযাবের দিন আল্লাহর রাসূল (পরিখা খননের কাজে) মশগুল হয়ে পড়েন; ফলে তিনি (সময়মত) আসরের সালাত আদায় করতে পারেননি। পরিশেষে তাঁরা মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তা আদায় করেন। এরপর তিনি বলেন, "তাদের কারণে আমরা মধ্যবর্তী সালাত, অর্থাৎ আসরের সালাত, আদায় করতে পারিনি; আল্লাহ তাদের কবর ও ঘরগুলো আগুন দিয়ে ভরপুর করে দিন!" '[২]
[১৩৯] যার থেকে বর্ণিত, তিনি বলেন, قُلْنَا لِعُبَيْدَةَ سَلْ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ صَلَاةِ الْوُسْطَى فَسَأَلَهُ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ شَغَلُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا
'আমরা উবাইদা -কে বলি, মধ্যবর্তী সালাতের ব্যাপারে আলি -কে জিজ্ঞাসা করুন। তাঁকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, 'আহযাবের দিন আল্লাহর রাসূল বলেছেন, "তাদের কারণে আমরা মধ্যবর্তী সালাত, অর্থাৎ আসরের সালাত, আদায় করতে পারিনি; আল্লাহ তাদের কবর ও ঘরগুলো আগুন দিয়ে ভরপুর করে দিন!" ' '[৩]
[১৪০] আবদুল্লাহ ইবনু মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন,
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ الْخَنْدَقِ شَغَلُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ أَجْوَافَهُمْ وَقُبُورَهُمْ نَارًا
'আহযাবের দিন আমি নবি -কে বলতে শুনেছি, "তাদের কারণে আমরা মধ্যবর্তী সালাত, অর্থাৎ আসরের সালাত, আদায় করতে পারিনি; আল্লাহ তাদের পেট ও কবরগুলো আগুন দিয়ে ভর্তি করে দিন!" '[১]
[১৪১] হুযাইফা থেকে বর্ণিত, তিনি বলেন,
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ الْخَنْدَقِ شَغَلُونَا عَنْ صَلَاةِ الْعَصْرِ فَلَمْ يُصَلِّهَا يَوْمَئِذٍ حَتَّى غَابَتِ الشَّمْسُ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا
'আহযাবের দিন আমি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছি, "তাদের কারণে আমরা মধ্যবর্তী সালাত, অর্থাৎ আসরের সালাত, আদায় করতে পারিনি।" সেদিন তিনি সূর্যাস্ত পর্যন্ত আসরের সালাত আদায় করেননি। "আল্লাহ তাদের ঘর-বাড়ি ও কবরগুলো আগুন দিয়ে ভরপুর করে দিন!"'
[১৪২] ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন,
قَاتَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُشْرِكِينَ حَتَّى فَاتَتْهُمُ الصَّلَاةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَغَلُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَا اللَّهُ قُبُورَهُمْ وَأَجْوَافَهُمْ نَارًا
'আল্লাহর রাসূল মুশরিকদের সাথে লড়াই করেন। (লড়াইয়ের সময়) তাঁদের সালাত ছুটে যায়। এর পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূল বলেন, "তাদের কারণে আমরা মধ্যবর্তী সালাত, অর্থাৎ আসরের সালাত, আদায় করতে পারিনি। আল্লাহ তাদের কবর ও পেটগুলো আগুন দিয়ে ভরপুর করে দিন!"'

টিকাঃ
[১] বুখারি, ৪১১১; মুসলিম, ৬২৭, ৬২৮。
[২] মুসলিম, ৬২৭, ৬২৮。
[১] আল-ফাতহুর রব্বানি, ২/২৬১。
[২] মুসলিম, ৬২৭, ৬২৮。
[৩] আল-ফাতহুর রব্বানি, ২/২৬১。
[১] মুসলিম, ৬২৭, ৬২৮。

📘 মৃত্যু থেকে কিয়ামাত > 📄 কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ

📄 কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ


নবি কবরের শাস্তি থেকে (আল্লাহর কাছে) আশ্রয় চেয়েছেন, এবং (উম্মাহ-কে) এর নির্দেশ (ও) দিয়েছেনঃ
[১৪৩] মাসরূক থেকে বর্ণিত, তিনি বলেন,
دَخَلَتْ يَهُودِيَّةٌ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَيْئًا فِي عَذَابِ الْقَبْرِ فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا لَا وَمَا عَذَابُ الْقَبْرِ قَالَتْ فَسَلِيهِ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ عَذَابِ الْقَبْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَذَابُ الْقَبْرِ حَقٌّ فَمَا صَلَّى بَعْدَ ذَلِكَ صَلَاةً إِلَّا سَمِعْتُهُ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ
'এক ইয়াহুদি মহিলা আয়িশা -এর কাছে এসে জিজ্ঞাসা করেন, 'আপনি কি আল্লাহর রাসূল -কে কবরের শাস্তি সম্পর্কে কিছু বলতে শুনেছেন?' আয়িশা বলেন, 'না; কবরের শাস্তি কী?' ইয়াহুদি মহিলা বলেন, 'তাহলে তাঁকে জিজ্ঞাসা করে দেখুন।' এরপর নবি এলে, আয়িশা তাঁকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূল বলেন, "কবরের শাস্তি সত্য।" এরপর প্রত্যেক সালাতের পর আমি তাঁকে কবরের শাস্তি থেকে (আল্লাহর কাছে) আশ্রয় চাইতে শুনেছি।'[১]
[১৪৪] আয়িশা থেকে বর্ণিত, তিনি বলেন,
دَخَلَتْ عَجُوزَانِ مِنْ عَجَابِرٍ يَهُودِ الْمَدِينَةِ فَقَالَتَا إِنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذِّبُونَ فِي قُبُورِهِمْ فَدَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَجُوزَيْنِ دَخَلَتَا عَلَى فَزَعَمَتَا أَنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذِّبُونَ فِي قُبُورِهِمْ فَقَالَ صَدَقَتَا إِنَّهُمْ يُعَذِّبُونَ فِي قُبُورِهِمْ عَذَابًا يَسْمَعُهُ الْبَهَابِمُ فَمَا رَأَيْتُهُ بَعْدُ فِي صَلَاةٍ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ
'মদীনার ইয়াহুদিদের দু' বৃদ্ধা মহিলা (আমার কাছে এসে) বলেন, কবরবাসীদের কবরে শাস্তি দেওয়া হয়। এরপর আল্লাহর রাসূল আমার কাছে এলে, আমি বলি-হে আল্লাহর রাসূল, দু' বৃদ্ধা মহিলা আমার কাছে এসেছিল। তাদের ধারণা, কবরবাসীদের কবরে শাস্তি দেওয়া হয়। এ কথা শুনে তিনি বলেন, "তাদের কথা সত্য। কবরবাসীদের কবরে এমন শাস্তি দেওয়া হয়, যা জন্তু-জানোয়াররা শুনতে পায়।" এর পর আমি দেখেছি, প্রত্যেক সালাতে তিনি কবরের শাস্তি থেকে (আল্লাহর কাছে) আশ্রয় চাচ্ছেন।[১]
[১৪৫] মাসরূক থেকে বর্ণিত, তিনি বলেন,
جَاءَتْ يَهُودِيَّةٌ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَسْأَلُهَا فَقَالَتْ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَائِشَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَذَابُ الْقَبْرِ حَقٌّ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا فَمَا سَمِعْتُهُ يُصَلَّى بَعْدُ صَلَاةً إِلَّا وَتَعَوَّذَ فِيْهَا مِنْ عَذَابِ الْقَبْرِ
'এক ইয়াহুদি মহিলা আয়িশা-এর কক্ষে প্রবেশ করে তাঁর কাছে কিছু চান এবং বলেন, 'আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে আশ্রয় দিন!' নবি এলে, আয়িশা তাঁকে (এ বিষয়ে) জিজ্ঞাসা করেন। অতঃপর আল্লাহর রাসূল বলেন, "কবরের শাস্তি সত্য।" তার পর প্রত্যেক সালাতে আমি তাঁকে কবরের শাস্তি থেকে (আল্লাহর কাছে) আশ্রয় চাইতে শুনেছি।[২]
[১৪৬] আয়িশা থেকে বর্ণিত,
أَنَّ يَهُودِيَّةٌ جَاءَتْ تَسْأَلُهَا فَقَالَتْ لَهَا أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُعَذِّبُ النَّاسُ فِي قُبُورِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَائِذًا مِنْ ذَلِكَ ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم ذَاتَ غَدَاةٍ مَرْكَبًا فَخَسَفَتِ الشَّمْسُ فَذَكَرَ الْحَدِيثَ فِي صَلَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم قَالَتْ ثُمَّ انْصَرَفَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَسْتَعِيذُوا مِنْ عَذَابِ الْقَبْرِ
'এক ইয়াহুদি মহিলা এসে তাঁর কাছে কিছু একটা চায়। তারপর সে তাঁকে বলে, 'আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে আশ্রয় দিন!' পরে আয়িশা আল্লাহর রাসূল -কে জিজ্ঞাসা করেন, 'মানুষকে কি কবরে শাস্তি দেওয়া হয়?' জবাবে আল্লাহর রাসূল (কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট) আশ্রয় চান। তারপর একদিন কোথাও যাওয়ার উদ্দেশে বাহনে উঠেন। এরপর সূর্যগ্রহণ হয়। (বর্ণনাকারী এখানে নবি -এর সালাতের বিবরণী তুলে ধরেন।) তারপর তিনি (সাহাবিদের দিকে) মুখ ফিরিয়ে কিছু কথা বলেন। পরিশেষে নির্দেশ দেন, তাঁরা যেন কবরের শাস্তি থেকে (আল্লাহর নিকট) আশ্রয় কামনা করেন।[১]
[১৪৭] 'আমরা থেকে বর্ণিত
أَنَّ يَهُودِيَّةً أَتَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَسْأَلُهَا فَقَالَتْ أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابٍ الْقَبْرِ فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ يُعَذِّبُ النَّاسُ فِي الْقُبُورِ قَالَتْ عَمْرَةُ فَقَالَتْ عَائِشَةُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَابِنًا بِاللَّهِ ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ مَرْكَبًا فَخَسَفَتِ الشَّمْسُ فَذَكَرَ الْحَدِيثَ فِي صَلَاةِ الْخُسُوفِ فَقَالَتْ فَقَالَ إِنِّي قَدْ رَأَيْتُكُمْ تُفْتَنُونَ فِي قُبُورِكُمْ كَفِتْنَةِ الدَّجَّالِ قَالَتْ عَمْرَةُ فَسَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ فَكُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ
'এক ইয়াহুদি মহিলা আয়িশা -এর কাছে এসে কিছু চায়। তারপর বলে, 'আল্লাহ আপনাকে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় দিন।' আয়িশা বলেন, আমি বলি, 'হে আল্লাহর রাসূল, মানুষকে কি কবরে শাস্তি দেওয়া হয়?' (জবাবে) আল্লাহর রাসূল (কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট) আশ্রয় চান। তারপর একদিন কোথাও যাওয়ার উদ্দেশে বাহনে উঠেন। এরপর সূর্যগ্রহণ হয়। (বর্ণনাকারী এখানে নবি -এর সূর্যগ্রহণ সংক্রান্ত সালাতের বিবরণী তুলে ধরেন।) তারপর তিনি বলেন, "আমি দেখেছি, কবরে তোমাদেরকে দাজ্জালের পরীক্ষার ন্যায় কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।" আমি আয়িশা -কে বলতে শুনেছি, 'এরপর আমি প্রত্যেক সালাতের পর আল্লাহর রাসূল -কে জাহান্নামের শাস্তি ও কবরের শাস্তি থেকে (আল্লাহর নিকট) আশ্রয় চাইতে শুনেছি।' '[১]
[১৪৮] উরওয়া ইবনুয যুবাইর বলেন, নবি -এর স্ত্রী আয়িশা তাঁকে জানিয়েছেন যে,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ اللَّهُمَّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ قَالَتْ فَقَالَ لَهُ قَابِلُ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ
'নবি সালাতের মধ্যে এই দুআ করতেন, "হে আল্লাহ, * আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই, * তোমার কাছে আশ্রয় চাই মসীহ্ [ত্রাণকর্তা(!)] দাজ্জালের পরীক্ষা থেকে, আর * তোমার কাছে আশ্রয় চাই গোনাহ ও ঋণের বোঝা থেকে।" এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন, 'হে আল্লাহর রাসূল, আপনি ঋণের বোঝা থেকে আল্লাহর কাছে এত বেশি বেশি আশ্রয় চান কেন?' জবাবে তিনি বলেন, "মানুষ যখন ঋণগ্রস্ত হয়, তখন সে কথা বললে মিথ্যা বলে, আর ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে।” ‘[২]
[১৪৯] আয়িশা থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ نَقِ قَلْبِي مِنْ خَطِيئَتِي كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطِيئَتِي كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَغْرَمِ وَالْمَأْثَمِ
'নবি বলতেন, "হে আল্লাহ, * আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের পরীক্ষা ও জাহান্নামের শাস্তি থেকে; * তোমার কাছে আশ্রয় চাই কবরের পরীক্ষা ও কবরের শাস্তি থেকে; * তোমার কাছে আশ্রয় চাই দারিদ্র্যের পরীক্ষার অনিষ্ট ও প্রাচুর্যের পরীক্ষার অনিষ্ট থেকে; * তোমার কাছে আশ্রয় চাই মসীহ্ [ত্রাণকর্তা(!)] দাজ্জালের পরীক্ষা থেকে。
হে আল্লাহ, * আমার অন্তরকে আমার ভুলত্রুটি থেকে সেভাবে পরিচ্ছন্ন করে দাও, যেভাবে তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিচ্ছন্ন করো; * আমার ও আমার ভুলত্রুটির মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করো, যতটা দূরত্ব সৃষ্টি করেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে。
হে আল্লাহ, * আমি অলসতা, জরাগ্রস্ততা বা বার্ধক্য, ঋণ ও গোনাহ থেকে তোমার কাছে আশ্রয় চাই।” [১]
[১৫০] আয়িশা থেকে বর্ণিত, তিনি বলেন, فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم صَلَّى صَلَاةٌ إِلَّا قَالَ فِي دُبُرِهَا اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَابِيلَ وَإِسْرَافِيلَ أَعِذْنِي مِنْ حَرِّ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ 'আমি দেখেছি, আল্লাহর রাসূল প্রত্যেক সালাতের পর বলেছেন, "হে আল্লাহ-জিব্রীল, মীকাঈল ও ইস্রাফীলের রব! আমাকে জাহান্নামের উত্তাপ ও কবরের শাস্তি থেকে আশ্রয় দাও।” 'খি
[১৫১] আয়িশা থেকে বর্ণিত, তিনি বলেন, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَابِيلَ وَإِسْرَافِيلَ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ 'আল্লাহর রাসূল বলেন, "হে আল্লাহ—জিবরীল, মীকাঈল ও ইস্রাফীলের রব! আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাই।”[১]
[১৫২] মুসআব ইবনু সাদ তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন, أَنَّهُ كَانَ يَأْمُرُ بِالْخَمْسِ وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِهِنَّ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
'তিনি পাঁচটি বিষয়ের নির্দেশ দিয়ে বলতেন, "আল্লাহর রাসূল এসব বিষয়ের নির্দেশ দিতেন: 'হে আল্লাহ, * আমি তোমার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাই; * আমি তোমার কাছে আশ্রয় চাই ভীরুতা থেকে; * আমি তোমার কাছে নিকৃষ্ট বয়সে (অর্থাৎ জরাগ্রস্ত ও শক্তিহীন বার্ধক্যে) উপনীত হওয়া থেকে আশ্রয় চাই; * আমি তোমার কাছে দুনিয়ার পরীক্ষা থেকে আশ্রয় চাই; আর * আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে।' "[২]
[১৫৩] আমর ইবনু মাইমূন বলেন, كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ دُبُرَ الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
'সাদ তাঁর ছেলেদের এসব বাক্য এমনভাবে শেখাতেন, যেভাবে শিক্ষক ছোটো ছোটো ছেলেদের শেখান। তিনি বলতেন, 'আল্লাহর রাসূল সালাতের পর এসব বিষয়ে (আল্লাহর কাছে) আশ্রয় চাইতেন: 'হে আল্লাহ, * আমি তোমার কাছে আশ্রয় চাই ভীরুতা থেকে; * আমি তোমার কাছে নিকৃষ্ট বয়সে (অর্থাৎ জরাগ্রস্ত ও শক্তিহীন বার্ধক্যে) উপনীত হওয়া থেকে আশ্রয় চাই;
* আমি তোমার কাছে দুনিয়ার পরীক্ষা থেকে আশ্রয় চাই; আর * আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে।' "[১]
[১৫৪] আমীরুল মুমিনীন উমার ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন,
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوْقَ الْمِنْبَرِ وَهُوَ يَتَعَوَّذُ مِنْ خَمْسٍ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ سُوءِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الصَّدْرِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
'আমি আল্লাহর রাসূল -কে মিম্বারে থাকাবস্থায় পাঁচটি বিষয়ে (আল্লাহর কাছে) আশ্রয় চাইতে শুনেছি, "হে আল্লাহ,
* আমি তোমার কাছে কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই; * তোমার কাছে আশ্রয় চাই নিকৃষ্ট বয়স (জরাগ্রস্ত ও শক্তিহীন বার্ধক্য) থেকে; * তোমার কাছে আশ্রয় চাই বক্ষের পরীক্ষা থেকে; আর * আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে।” [২]
[১৫৫] আবদুল্লাহ ইবনু মাসঊদ থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمْسَى قَالَ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرٍ هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرِ مَا فِيهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَسُوءِ الْكِبَرِ وَفِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ
'সন্ধ্যা নেমে এলে আল্লাহর রাসূল বলতেন, "আমরা সন্ধ্যায় উপনীত হলাম; আল্লাহর উদ্দেশে সন্ধ্যায় উপনীত হয়েছে (পুরো) রাজত্ব। প্রশংসা সবই আল্লাহর। আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই। তিনি একক; তাঁর (সার্বভৌমত্বে) কোনও অংশীদার নেই। হে আল্লাহ,
* আমি তোমার কাছে এই রাতের কল্যাণ ও রাতের ভেতরকার বিষয়াদির কল্যাণ চাই;
* তোমার কাছে আশ্রয় চাই এর অনিষ্ট ও এর ভেতরকার বিষয়াদির অনিষ্ট থেকে;
* হে আল্লাহ! অলসতা, জরাগ্রস্ততা, নিকৃষ্ট বার্ধক্য, দুনিয়ার পরীক্ষা ও কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই।” [১]
[১৫৬] আবদুল্লাহ ইবনু মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন,
قَالَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ اللَّهُمَّ أَمْتِعْنِي بِزَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِأَبِى أَبِي سُفْيَانَ وَبِأَخِي مُعَاوِيَةَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكِ دَعَوْتِ اللهَ لِآجَالٍ مَعْلُومَةٍ وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ وَآثَارٍ مَبْلُوغَةٍ لَا يُعَجَّلُ شَيْءٍ مِنْهَا قَبْلَ حِلِّهَا وَلَا يُؤَخَرُ شَيْءٍ مِنْهَا بَعْدَ حِلِّهَا فَلَوْ دَعَوْتِ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُعَافِيَكِ وَسَأَلْتِ اللَّهَ أَنْ يُعِيذَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ أَوْ عَذَابٍ فِي الْقَبْرِ لَكَانَ خَيْرًا أَوْ لَكَانَ أَفْضَلَ
'উম্মু হাবীবা বিন্তু আবী সুফইয়ান বলেন, 'হে আল্লাহ! আমার স্বামী রাসূলুল্লাহ , আমার পিতা আবূ সুফইয়ান ও আমার ভাই মুআবিয়া—তাঁদের দ্বারা আমাকে সারাজীবন উপকৃত হওয়ার সুযোগ দাও!' এ কথা শুনে আল্লাহর রাসূল বলেন, "তুমি আল্লাহর কাছে যা চেয়েছ, তা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ, এসব রিক ইতোমধ্যে বণ্টিত হয়ে আছে, আর তা হলো অতিক্রান্ত পদচিহ্নমাত্র;[২] এসবের জন্য যে সময় নির্ধারিত হয়ে আছে, তা থেকে একটু আগেও কোনও কিছু আসবে না; নির্ধারিত সময়ের পরেও সেসব সংঘটিত হওয়ার কোনও সুযোগ নেই। সুতরাং তুমি যদি আল্লাহ তাআলার কাছে দুআ করতে তিনি যেন তোমাকে ক্ষমা করে দেন, এবং আল্লাহর কাছে চাইতে তিনি যেন জাহান্নামের শাস্তি ও কবরের শাস্তি থেকে তোমাকে আশ্রয় দেন, তাহলে তা হতো সর্বোত্তম।” [৩]
[১৫৭] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ
'নবি এ দুআ করতেন, "হে আল্লাহ, আমি কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন ও মৃত্যুর পরীক্ষা এবং ত্রাণকর্তা (!) দাজ্জালের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই।” [১]
[১৫৮] আবূ হুরায়রা থেকে বর্ণিত, 'নবি বলেছেন,
عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ عَذَابِ اللَّهِ عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ عَذَابِ الْقَبْرِ عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
"তোমরা আল্লাহর শাস্তির পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও; কবরের শাস্তির পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে, আল্লাহর কাছে আশ্রয় চাও ত্রাণকর্তা(!) দাজ্জালের পরীক্ষা থেকে।” [২]
[১৫৯] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُدِ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِ الْمَسِيحِ الدَّجَّالِ
'আল্লাহর রাসূল বলেন, "তোমাদের কেউ (সালাতের মধ্যে) তাশাহহুদ শেষ করলে, সে যেন চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়: * জাহান্নামের শাস্তি, * কবরের শাস্তি, * জীবন ও মৃত্যুর পরীক্ষা, ও * ত্রাণকর্তা (!) দাজ্জালের অনিষ্ট।” '[৩]
[১৬০] আবূ হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন,
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَعِيذُ مِنْ عَذَابِ الْقَبْرِ
'আমি আল্লাহর রাসূল -কে কবরের শাস্তি থেকে (আল্লাহর কাছে) আশ্রয় চাইতে শুনেছি।[১]
[১৬১] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ جَهَنَّمَ وَفِتْنَةِ الدَّجَّالِ
'আল্লাহর রাসূল কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি ও দাজ্জালের পরীক্ষা-এসব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতেন।[২]
[১৬২] আবূ হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهَنَّمَ تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ تَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْمَسِيحِ الدَّجَّالِ تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
'আল্লাহর রাসূল বলেছেন, "তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাও; আল্লাহর কাছে আশ্রয় চাও কবরের শাস্তি থেকে; আল্লাহর কাছে আশ্রয় চাও ত্রাণকর্তা(!) দাজ্জাল থেকে; আল্লাহর কাছে আশ্রয় চাও জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে।” '
[১৬৩] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَتَعَوَّذُ بِاللَّهِ مِنْ شَرِّ الْمَحْيَا وَالْمَمَاتِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ
'নবি আল্লাহর কাছে জীবন ও মৃত্যুর অনিষ্ট, কবরের শাস্তি ও ত্রাণকর্তা (!) দাজ্জালের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন।'
[১৬৪] আনাস থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ
নবি বলেন, "তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।”
[১৬৫] সুলাইমান বলেন,
سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
'আমি আনাস ইবনু মালিক -কে বলতে শুনেছি, "হে আল্লাহ, আমি বার্ধক্য, অলসতা, ভীরুতা, কৃপণতা ও জরাগ্রস্ততা থেকে তোমার কাছে আশ্রয় চাই; তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে; আর আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে।” [১]
[১৬৬] আনাস থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُعَابِهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
'নবি তাঁর দুআয় বলতেন, "হে আল্লাহ, আমি বার্ধক্য, অলসতা, ভীরুতা, কৃপণতা, জরাগ্রস্ততা ও কবরের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই; আর আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে।” 'খি
[১৬৭] হুমাইদ বলেন,
حُمَيْدُ قَالَ سُبِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ عَذَابِ الْقَبْرِ وَعَنِ الدَّجَّالِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَفِتْنَةِ الدَّجَّالِ وَعَذَابِ الْقَبْرِ
'আনাস ইবনু মালিক -কে কবরের শাস্তি ও দাজ্জাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহর রাসূল বলতেন, "হে আল্লাহ, আমি অলসতা, জরাগ্রস্ততা, ভীরুতা, কৃপণতা, দাজ্জালের পরীক্ষা ও কবরের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই।”'
[১৬৮] ইবনু আব্বাস থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
'নবি ﷺ তাঁদেরকে কুরআনের সূরা শেখানোর ন্যায় এই দুআ শেখাতেন। তিনি বলতেন: "হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই; তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে; আশ্রয় চাই ত্রাণকর্তা (!) দাজ্জালের পরীক্ষা থেকে, আর আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে।”'[১]
[১৬৯] ইবনু আব্বাস থেকে বর্ণিত,
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ بَعْدَ التَّشَهُدِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ الْأَعْوَرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
'নবি ﷺ তাশাহহুদের পর বলতেন, "হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই; তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে; তোমার কাছে আশ্রয় চাই একচোখা দাজ্জালের পরীক্ষা থেকে; আর তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে।”'
[১৭০] ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَمِنَ الْمَغْرَمِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الصَّدْرِ
'আল্লাহর রাসূল ﷺ বলতেন, "হে আল্লাহ, আমি কুফর (অবাধ্যতা), ঋণের বোঝা, কবরের শাস্তি ও বক্ষের পরীক্ষা থেকে তোমার কাছে আশ্রয় চাই।”'
[১৭১] আবূ সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন,
ثَنَا زَيْدُ بْنُ ثَابِتٍ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَابِطٍ لِبَنِي النَّجَّارِ عَلَى بَغْلَةٍ لَهُ وَنَحْنُ مَعَهُ فَحَادَتْ بِهِ فَكَادَتْ تُلْقِيهِ وَإِذَا أَقْبُرُ سِتَّةٌ أَوْ خَمْسَةً أَوْ أَرْبَعَةً فَقَالَ مَنْ يَعْرِفُ أَصْحَابَ هَذِهِ الْأَقْبُرِ فَقَالَ رَجُلٌ أَنَا فَقَالَ مَتَى مَاتَ هَؤُلَاءِ فَقَالَ مَاتُوا فِي الْإِشْرَاكِ فَقَالَ إِنَّ هَذِهِ الْأُمَّةَ تُبْتَلَى فِي قُبُورِهَا فَلَوْلَا أَنْ لَا تَدَافَنُوا لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسْمِعَكُمْ مِنْ عَذَابِ الْقَبْرِ الَّذِي أَسْمَعَنِي ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ قُلْنَا نَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ قَالَ تَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفِتَنِ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطَنَ قُلْنَا نَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطَنَ قَالَ تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ قُلْنَا نَعُوذُ بِاللَّهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
'যাইদ ইবনু সাবিত আমাদের বলেছেন-'একদিন আল্লাহর রাসূল তাঁর একটি খচ্চরে চড়ে বানুন নাজ্জারের একটি খেজুর বাগানে যান। সাথে ছিলাম আমরা। খচ্চরটি তাঁকে নিয়ে আচমকা দৌড় দিয়ে তাঁকে প্রায় ফেলেই দিচ্ছিল। তখন দেখি, সেখানে চার-পাঁচ কিংবা ছয়টি কবর। তিনি বলেন, "এসব কবরের বাসিন্দাদের কে চিনে?" এক-ব্যক্তি বলে, 'আমি চিনি।' তিনি জিজ্ঞাসা করেন, "এরা কবে মারা গিয়েছে?" সে জানায়, 'তারা মুশরিক অবস্থায় মারা গিয়েছে।' তখন নবি বলেন, "এ উম্মাহকে তাদের কবরে পরীক্ষা করা হবে। তোমরা একে এপরকে দাফন করবে না-এ আশঙ্কা না থাকলে আমি আল্লাহর কাছে দুআ করতাম, তিনি যেন কবরের শাস্তির কিয়দংশ তোমাদের শোনান, যা তিনি আমাকে শোনালেন।” তারপর তিনি আমাদের দিকে মুখ করে বলেন, "তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।” আমরা বলি, 'আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।' তিনি বলেন, "তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।” আমরা বলি, 'আমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।' তিনি বলেন, "তোমরা দাজ্জালের পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।” আমরা বলি, 'আমরা দাজ্জালের পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।' '[১]
[১৭২] জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَابِطًا لِبَنِي النَّجَّارِ فَسَمِعَهُمْ يُعَذِّبُونَ فِي فُبُورِهِمْ فَخَرَجَ مَذْعُورًا يَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ
'আল্লাহর রাসূল ﷺ বানুন নাজ্জারের একটি খেজুর বাগানে ঢুকে শুনতে পান, কিছু লোককে তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তা শুনে তিনি ভীত-সন্ত্রস্ত হয়ে বেরিয়ে আসেন, আর বলতে থাকেন-"কবরের শাস্তি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই।”'
[১৭৩] উবাই ইবনু কাব থেকে বর্ণিত, তিনি বলেন,
ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ فَذَكَرَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ
'আল্লাহর রাসূল ﷺ দাজ্জালের আলোচনা করেন। [তারপর তিনি (এ সংক্রান্ত) হাদীসটি উল্লেখ করেন।] এর মধ্যে তিনি বলেন, "সুতরাং তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।”'
[১৭৪] মুসলিম ইবনু আবী বাকরা বলেন,
أَنَّهُ مَرَّ بِوَالِدِهِ وَهُوَ يَدْعُو يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ فَأَخَذْتُهُنَّ عَنْهُ فَكُنْتُ أَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ فَمَرَّ بِي وَأَنَا أَدْعُو بِهِنَّ فَقَالَ يَا بُنَيَّ أَنَّى عَلِمْتَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ قُلْتُ يَا أَبَتَاهُ سَمِعْتُكَ تَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ فَأَخَذْتُهُنَّ عَنْكَ قَالَ فَالْزَمْهُنَّ يَا بُنَيَّ فَإِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ
'তিনি তাঁর পিতার পাশ দিয়ে যান। তখন তিনি দুআয় বলছেন, 'হে আল্লাহ, আমি কুফর (অবাধ্যতা), দারিদ্র্য ও কবরের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই।' আমি তাঁর কাছ থেকে কথাগুলো শিখে নিয়ে, সালাতের পর সেসব দুআ পড়তে থাকি। এরপর তিনি আমার পাশ দিয়ে যান; আমি তখন সেসব দুআ পড়ছি। শুনে তিনি বলেন, 'ছেলে আমার, এসব কথা তুমি কোত্থেকে শিখেছ?' আমি বলি, 'আব্বা, আমি আপনাকে সালাতের পর এসব দুআ পড়তে শুনেছি। আপনার কাছ থেকে আমি এগুলো নিয়েছি।' তিনি বলেন, 'তাহলে, ছেলে আমার, এগুলো আঁকড়ে ধরো; কারণ, আল্লাহর নবি ﷺ সালাতের পর এসব দুআ পড়তেন।' '[১]
[১৭৫] যাইদ ইবনু আরকাম -এর সূত্রে আবদুল্লাহ ইবনুল হারিস বলেন,
فُلْنَا عَلَّمْنَا أَوْ حَدِّثْنَا قَالَ لَا أُعَلِّمُكُمْ إِلَّا مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ
'আমরা (তাঁকে) বলি, "আমাদের কিছু শেখান, কিংবা কিছু বলুন।" তিনি বলেন, "আমি তোমাদের কেবল তা-ই শেখাব, যা আল্লাহর রাসূল আমাদের শিখিয়েছেন, (আর তা হলো) 'হে আল্লাহ! আমি বার্ধক্য, অলসতা, কৃপণতা, ভীরুতা, জরাগ্রস্ততা ও কবরের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই।'"'
[১৭৬] আমর ইবনু শুআইব তাঁর পিতা থেকে দাদার সূত্রে বর্ণনা করেন,
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْمَغْرَمِ وَالْمَأْثَمِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ الْقَبْرِ
'আমি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছি, "হে আল্লাহ! আমি অলসতা, ঋণের বোঝা ও গোনাহ থেকে তোমার কাছে আশ্রয় চাই; তোমার কাছে আশ্রয় চাই ত্রাণকর্তা (!) দাজ্জালের পরীক্ষা থেকে; আর তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে।” [১]
[১৭৭] নবি -এর আযাদকৃত দাসী মাইমূনা থেকে বর্ণিত,
قَالَ لَهَا يَا مَيْمُونَهُ تَعَوَّذِى بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَحِقُ قَالَ نَعَمْ وَإِنَّ مِنْ أَشَدِّ عَذَابِ الْقَبْرِ الْغِيبَةَ وَالْبَوْلَ
'নবি তাঁকে বলেন, "মাইমূনা, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।" তিনি বলেন, 'হে আল্লাহর রাসূল, কবরে কি আযাব হবে?' নবি বলেন, "হ্যাঁ। কবরে সবচেয়ে কঠিন শাস্তি হবে গীবত (পরনিন্দা) ও প্রস্রাব (জনিত অসতর্কতা)-এর দরুন।” [২]

টিকাঃ
[১] মুসলিম, ৫৮৪, ৫৮৫。
[১] বুখারি, ৬৩৬৬; মুসলিম, ৫৮৬。
[২] মুসলিম, ৫৮৪, ৫৮৫。
[১] বুখারি, ১০৫০。
[১] মুসলিম, ৯০৩。
[২] বুখারি, ৮৩২; মুসলিম, ৫৮৯; আবূ দাউদ, সুনান, ১/২০৩。
[১] বুখারি, ৬৩৭৭; মুসলিম, ২৭০৫; ইবনু মাজাহ, সুনান, ৩৮৩৮。
[২] হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ১০/১১০。
[১] সুয়ূতি, আল-জামিউস সগীর, ১/৬১。
[২] বুখারি, ৬৩৭০, ৬৩৬১。
[১] বুখারি, ২৮২২。
[২] ইবনু মাজাহ, সুনান, ৩৮৪৪。
[১] মুসলিম, ২৭২৩。
[২] সম্ভবত এর অর্থ হতে পারে, এগুলো অভিনব কিছু নয়; ইতঃপূর্বে বহু মানুষ এ ধরনের পার্থিব অনুগ্রহ পেয়েছে। তবে আল্লাহই ভালো জানেন। [অনুবাদক]
[৩] হাকিম, আল-মুস্তাদ্রাক, ২/৩৮১; বাইহাকি, আল-ই'তিকাদ, ৭৯; মুসলিম, ২৬৬৩。
[১] বুখারি, ১৩৭৭; মুসলিম, ৫৮৮。
[২] মুসলিম, ৫৮৮。
[৩] বাইহাকি, আল-ই'তিকাদ, ১১০; মুসলিম, ৫৮৮。
[১] মুসলিম, ৫৮৭。
[২] মুসলিম, ৫৮৮。
[১] বুখারি, ৬৩৬৭; মুসলিম, ২৭০৬。
[২] বুখারি, ৬৩৬৭; মুসলিম, ২৭০৬。
[১] মুসলিম, ৫৯; ইবনু মাজাহ, ৩৮৪; তানবীরুল হাওয়ালিক, ১/২১৬。
[১] মুসলিম, ২৮৬৭১。
[১] আল-ফাতহুর রব্বানি, ৪/৬৪。
[১] সুয়ূতি, আল-জামিউস সগীর, ১/৬২。
[২] কানযুল উম্মাল, ১৫/৭৩৮。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00