📘 মৃত্যু থেকে কিয়ামাত > 📄 প্রস্রাবে অসতর্কতা ও কুৎসা রটনার দরুন কবরে শাস্তি

📄 প্রস্রাবে অসতর্কতা ও কুৎসা রটনার দরুন কবরে শাস্তি


[৯৪] ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم عَلَى قَبْرَيْنِ فَقَالَ إِنَّهُمَا لَيُعَذِّبَانِ وَمَا يُعَذِّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ قَالَ وَكِيعٌ لَا يَتَوَقَّاهُ قَالَ فَدَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ اثْنَتَيْنِ ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا ثُمَّ قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا
'আল্লাহর রাসূল দু'টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, "এদের শাস্তি দেওয়া হচ্ছে। বড় কোনও কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়; বরং এদের একজন কুৎসা রটাত, আর আরেকজন প্রস্রাব থেকে নিজেকে আড়াল করত না [বা সুরক্ষিত রাখত না]।” এরপর তিনি খেজুর গাছের তাজা ডাল আনার নির্দেশ দেন। [ডাল আনা হলে] তিনি সেটিকে দু' টুকরো করে প্রত্যেক কবরে একটি করে ডাল গুঁজে দিয়ে বলেন, "হতে পারে, এগুলো না শুকানো পর্যন্ত তাদের শাস্তি লাঘব করে দেওয়া হবে।" [১]
[৯৫] আবূ হুরায়রা থেকে বর্ণিত, عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ فِي الْبَوْلِ
'নবি বলেন, "কবরের বেশিরভাগ শাস্তি হয় প্রস্রাবে (অসতর্কতার) দরুন।" '[২]
[৯৬] ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ فَتَنَزَّهُوا مِنَ الْبَوْلِ
'আল্লাহর রাসূল বলেছেন, "কবরের বেশিরভাগ শাস্তি মূলত প্রস্রাবের দরুন; সুতরাং তোমরা প্রস্রাব থেকে ভালোভাবে পরিচ্ছন্ন হও।" [১]
[৯৭] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَرَّ بِقَبْرَيْنِ فَأَخَذَ سَعَفَةً أَوْ جَرِيدَةً فَشَقَّهَا فَجَعَلَ إِحْدَاهُمَا عَلَى أَحَدِ الْقَبْرَيْنِ وَالشَّقَةُ الْأُخْرَى عَلَى الْقَبْرِ الْآخَرِ قَالَ ابْنُ وَهْبٍ أَرَى سُبِلَ عَنْ فِعْلَتِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ كَانَ لَا يَتَّقِي مِنَ الْبَوْلِ وَامْرَأَةً كَانَتْ تَمْشِي بَيْنَ النَّاسِ بِالنَّمِيمَةِ فَانْتَظَرَ بِهِمَا الْعَذَابُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
'আল্লাহর রাসূল দু'টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় খেজুরের একটি পাতা নিয়ে দু' টুকরো করেন। তারপর এক টুকরো একটি কবরের উপর, আর অপর টুকরো আরেক কবরের উপর রাখেন। (বর্ণনাকারী) ইবনু ওহাব বলেন, আমি দেখি তাঁকে এ কাজের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন আল্লাহর রাসূল বলেন, "(এদের) একজন পুরুষ, যে প্রস্রাবের ক্ষেত্রে সতর্ক থাকত না, আর অপরজন মহিলা, যে মানুষের মধ্যে কুৎসা রটাত। এদের আযাব কিয়ামাত পর্যন্ত সময়ের জন্য থেমে গেল।" "
[৯৮] আবূ হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم عَلَى قَبْرٍ فَوَقَفَ فَقَالَ إِيتُونِي بِجَرِيدَتَيْنِ فَجَعَلَ إِحْدَاهُمَا عِنْدَ رَأْسِهِ وَالْأُخْرَى عِنْدَ رِجْلَيْهِ فَقُلْنَا لَهُ يَا رَسُولَ اللَّهِ أَيَنْفَعُهُ ذَلِكَ قَالَ لَنْ يَزَالَ يُخَفَّفُ عَنْهُ بَعْضُ عَذَابِ الْقَبْرِ مَا دَامَ فِيهِمَا نُدُو
'আল্লাহর রাসূল একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে থেমে বলেন, "আমার কাছে দু'টি খেজুরপাতা নিয়ে আসো।" (পাতা আনা হলে) তিনি একটি পাতা তার মাথার কাছে, আর আরেকটি পাতা তার দু' পায়ের কাছে রাখেন। আমরা তাঁকে বলি, 'হে আল্লাহর রাসূল, এটি কি তার কোনও উপকারে আসবে।' তিনি বলেন, "পাতা দুটির মধ্যে যতক্ষণ আর্দ্রতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কবরের কিছু শাস্তি লাঘব হতে থাকবে।" [১]
[৯৯] আবূ বাকরা থেকে বর্ণিত, তিনি বলেন,
بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِيَ رَجُلٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي بَيْنَنَا إِذْ أَتَى عَلَى قَبْرَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ صَاحِبَيْ هَذَيْنِ الْقَبْرَيْنِ لَيُعَذِّبَانِ الْآنَ فِي قُبُورِهِمَا فَأَيُّكُمْ يَأْتِينِي مِنْ هَذَا النَّخْلِ بِعَسِيبٍ فَاسْتَبَقْتُ أَنَا وَصَاحِبِي فَسَبَقْتُهُ وَكَسَرْتُ مِنَ النَّخْلِ عَسِيبًا فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَشَقَّهُ نِصْفَيْنِ مِنْ أَعْلَاهُ فَوَضَعَ عَلَى أَحَدِهِمَا نِصْفًا وَعَلَى الْآخَرِ نِصْفًا وَقَالَ إِنَّهُ يُهَوَّنُ عَلَيْهِمَا مَا دَامَ فِيهِمَا مِنْ بُلُولَتِهِمَا شَيْءٌ إِنَّهُمَا لَيُعَذِّبَانِ فِي الْغِيبَةِ وَالْبَوْلِ
'একদিন আমি আল্লাহর রাসূল -এর সাথে হাঁটছি। আমার সাথে ছিল আরেকজন। আল্লাহর রাসূল হাঁটছেন আমাদের মাঝখান দিয়ে। দুটি কবরের কাছে এসে আল্লাহর রাসূল বলেন, "এ দু'টি কবরের বাসিন্দাকে এখন তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তোমাদের মধ্যে কে এই খেজুর গাছ থেকে একটি তাজা ডাল নিয়ে আসবে?" এ কথা শুনে আমি ও আমার সঙ্গী প্রতিযোগিতায় নেমে পড়ি। আমি তার আগে গিয়ে খেজুর গাছ থেকে একটি তাজা ডাল ভেঙে নবি -এর কাছে নিয়ে আসি। তিনি সেটিকে উপর থেকে চিরে দু' টুকরো করেন। তারপর অর্ধেক ডাল রাখেন একটি কবরের উপর, আর অপর অর্ধেক রাখেন অন্য কবরের উপর। তারপর তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত ডাল দু'টির মধ্যে কিছুটা আর্দ্রতা থাকবে, ততক্ষণ তাদের শাস্তি লাঘব হবে। এদের শাস্তি দেওয়া হচ্ছে গীবত ও প্রস্রাব (থেকে অসতর্কতা)-এর দরুন।" 'খি
[১০০] আবূ বাকরা থেকে বর্ণিত, তিনি বলেন,
بَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم بَيْنِي وَبَيْنَ رَجُلٍ آخَرَ إِذْ أَتَى عَلَى قَبْرَيْنِ فَقَالَ إِنَّ صَاحِبَيْ هَذَيْنِ الْقَبْرَيْنِ يُعَذِّبَانِ فَأُتِيَانِي بِجَرِيدَةٍ قَالَ أَبُو بَكْرَةً فَاسْتَبَقْتُ أَنَا وَصَاحِبِي فَسَبَقْتُهُ فَأَتَيْتُهُ بِجَرِيدَةٍ فَشَقَّهَا بِنِصْفَيْنِ فَوَضَعَ فِي هَذَا الْقَبْرِ وَاحِدَةً وَفِي ذَا وَاحِدَةً وَقَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا دَامَتَا رَطْبَتَيْنِ أَمَا إِنَّهُمَا لَيُعَذِّبَانِ بِلَا كَبِيرِ الْغِيبَةِ وَالْبَوْلِ
'একদিন আল্লাহর রাসূল আমার ও অন্য আরেক ব্যক্তির মাঝখানে ছিলেন। দু'টি কবরের কাছে এসে তিনি বলেন, "এ দু'টি কবরের বাসিন্দাকে এখন তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে; তোমরা গিয়ে একটি খেজুরপাতা নিয়ে আসো।" এ কথা শুনে আমি ও আমার সঙ্গী প্রতিযোগিতায় নেমে পড়ি। আমি তার আগে গিয়ে একটি খেজুরপাতা নিয়ে আসি। তিনি সেটিকে চিরে দু'টুকরো করেন। তারপর একটি এই কবরে, আর আরেকটি আরেক কবরে গুঁজে দিয়ে বলেন "হতে পারে, যতক্ষণ পর্যন্ত ডাল দুটি আর্দ্র থাকবে, ততক্ষণ তাদের শাস্তি লাঘব হবে। এরা কিন্তু বড় রকমের গোনাহ ছাড়াই শাস্তি পাচ্ছে; এদের শাস্তির কারণ হলো গীবত (কারও অনুপস্থিতিতে তার নিন্দাবাদ) ও প্রস্রাব (সংক্রান্ত অসতর্কতা)।" '[১]
[১০১] ইয়া'লা ইবনু সিয়াবাহ থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم مَرَّ بِقَبْرٍ يُعَذِّبُ فِي غَيْرِ كَبِيرٍ ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَوَضَعَهَا عَلَى قَبْرِهِ فَقَالَ لَعَلَّهُ يُخَفِّفُ عَنْهُ مَا كَانَتْ رَطْبَةٌ
'নবি একটি কবরের পাশ দিয়ে যান। কবরবাসীকে বড় কোনও গোনাহ ছাড়াই শাস্তি দেওয়া হচ্ছিল। এরপর তিনি খেজুরপাতা আনার নির্দেশ দেন। (পাতা আনা হলে) তিনি তা কবরের উপর রেখে বলেন, "হতে পারে, এ পাতা যতক্ষণ আর্দ্র থাকবে, ততক্ষণ তার শাস্তি লাঘব থাকবে।”'
[১০২] আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন,
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ لِبَنِي النَّجَّارِ وَهُمَا يُعَذِّبَانِ بِالنَّمِيمَةِ وَالْبَوْلِ فَأَخَذَ سَعَفَةٌ فَشَقَّهَا بِاثْنَيْنِ فَوَضَعَ عَلَى هَذَا الْقَبْرِ شُقَّةٌ وَعَلَى هَذَا الْقَبْرِ شُقَةٌ وَقَالَ يُخَفَّفُ عَنْهُمَا مَا زَالَتَا رَطْبَتَيْنِ
'আল্লাহর রাসূল বানুন নাজ্জারের দু'টি কবরের পাশ দিয়ে যান। তখন কুৎসা রটনা ও প্রস্রাব (সংক্রান্ত অসতর্কতা)-এর দরুন কবরবাসীদের শাস্তি দেওয়া হচ্ছিল। এরপর তিনি একটি খেজুরপাতা নিয়ে চিরে দু'টুকরো করেন। তারপর এক কবরে এক টুকরো, আর আরেক কবরে আরেক টুকরো রেখে বলেন, "পাতা দুটি যতক্ষণ আর্দ্র থাকবে, ততক্ষণ তাদের শাস্তি লাঘব থাকবে।”[১]
[১০৩] আনাস থেকে বর্ণিত, তিনি বলেন,
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ يُعَذِّبُ فِي قَبْرِهِ مِنَ النَّمِيمَةِ
'আল্লাহর রাসূল এক ব্যক্তির কবরের পাশ দিয়ে যান, যাকে কুৎসা রটনার দরুন তার কবরে শাস্তি দেওয়া হচ্ছিল।[২]
[১০৪] মুহাম্মাদ ইবনু ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি বলেন,
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرٍ فَنَفَرَتْ بَغْلَتُهُ الشَّهْبَاءُ فَأَخَذَ الْقَوْمُ بِلِجَامِهَا فَقَالَ خَلُّوا عَنْهَا فَإِنَّ صَاحِبَ الْقَبْرِ يُعَذِّبُ فَإِنَّهُ لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ
'আল্লাহর রাসূল একটি কবরের পাশ দিয়ে যান। তখন তাঁর ধূসর রঙের খচ্চরটি আচমকা দৌড় দেয়। লোকজন তার লাগام ধরে ফেললে, তিনি বলেন, "এটিকে ছেড়ে দাও; কারণ, (এই) কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে; লোকটি প্রস্রাব থেকে ভালোভাবে পরিচ্ছন্নতা লাভ করত না।”'
[১০৫] আবদুর রহমান ইবনু হাসানাহ থেকে বর্ণিত, তিনি বলেন,
كُنْتُ أَنَا وَعَمْرُو بْنُ الْعَاصِ جَالِسَيْنِ فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم وَفِي يَدِهِ دَرَقَةٌ فَبَالَ وَهُوَ جَالِسٌ فَتَكَلَّمْنَا بَيْنَنَا فَقُلْنَا يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ فَأَتَانَا فَقَالَ أَمَا تَدْرُونَ مَا لَقِيَ صَاحِبُ بَنِي إِسْرَابِيلَ كَانَ إِذَا أَصَابَهُمْ بَوْلُ قَرَضُوهُ فَنَهَاهُمْ فَتَرَكُوهُ فَعُذِّبَ فِي قَبْرِهِ
'আমি ও আমর ইবনুল আস বসে আছি। এমন সময় আল্লাহর রাসূল আমাদের কাছে আসেন। তাঁর হাতে ছিল একটি ঢাল। অতঃপর তিনি (এক জায়গায়) বসে প্রস্রাব করেন। তখন আমরা নিজেদের মধ্যে বলাবলি করি— তিনি মহিলাদের মত (বসে) প্রস্রাব করেন! এ কথা শুনে তিনি আমাদের কাছে এসে বলেন, "তোমরা জানো—বানু ইসরাঈলের এক ব্যক্তির কী অবস্থা হয়েছিল? (তাদের নিয়ম ছিল) তাদের (কাপড়ে) প্রস্রাব লাগলে, তারা তা কেটে ফেলত। ওই ব্যক্তি তাদেরকে তা করতে নিষেধ করলে, তারা ওই নিয়ম পরিত্যাগ করে। ফলে তাকে কবরে শাস্তি দেওয়া হয়েছে।" [১]

টিকাঃ
[১] বুখারি, ১৩৬১; মুসলিম, ২৯২; আবূ দাঊদ, সুনান, ১/৫。
[২] ইবনু মাজাহ, সুনান, ৩৪৮; আহমাদ, আল-মুসনাদ, দ্রষ্টব্য: আল-ফাতহুর রব্বানি, ১/২৮৭。
[১] হাকিম, আল-মুস্তাদ্রাক, ১/১৮৩; তাবারানি, আল-মু'জামুল কাবীর; বায্যার, দ্রষ্টব্য: হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ১/২০৭。
[২] আলি মুত্তাকি, কানযুল উম্মাল, ১৫/৭৪৩; জামউল জাওয়ামি', ২/৬৯৩。
[১] মাজমাউয যাওয়াইদ, ৩/৫৭; আহমাদ, আল-মুসনাদ, ২/৪৪১。
[২] ইবনু মাজাহ (সংক্ষেপে); আহমাদ, আল-মুসনাদ, ৫/৩৯。
[১] ইবনু আবী শাইবা, আল-মুসান্নাফ, ১/১২২; হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ১/২০৭。
[১] আহমাদ; তাবারানি, দ্রষ্টব্য: হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ১/২০৮。
[২] তাবারানি, দ্রষ্টব্য: হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ১/২০৭。
[১] আবূ দাউদ, ১/৫; ইবনু হিব্বান, দ্রষ্টব্য: মাওয়ারিদুয যামুআন, ১৩৯; ইবনু মাজাহ, ৩৪৬; বাইহাকি, ১/১০৪; ইবনু আবী শাইবা, আল-মুসান্নাফ, ১২২; ইয়াকূব ইবনু সুফইয়ান, আল-মারিফাহ ওয়াত তারীখ, ১/২৮৪。

📘 মৃত্যু থেকে কিয়ামাত > 📄 বিলাপের দরুন কবরে শাস্তির আশঙ্কা, কখন?

📄 বিলাপের দরুন কবরে শাস্তির আশঙ্কা, কখন?


বিদ্বানদের কেউ কেউ বলেছেন, বিলাপের দরুন মৃতব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়, যদি সে বিলাপ করার জন্য নির্দেশ দিয়ে থাকে।
[১০৬] উমার ইবনুল খাত্তাব থেকে বর্ণিত,
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّ الْمَيِّتَ لَيُعَذِّبُ فِي قَبْرِهِ بِالنِّيَاحَةِ
'নবি বলেছেন, "বিলাপের দরুন মৃতব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়।”[১]

টিকাঃ
[১] বুখারি, ১২৯২; মুসলিম, ৯২৭; বাইহাকি, সুনান, ৪/৭১。

📘 মৃত্যু থেকে কিয়ামাত > 📄 আত্মহত্যার দরুন কবরে শাস্তি

📄 আত্মহত্যার দরুন কবরে শাস্তি


[১০৭] আবূ হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন,
خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلَا فِضَّةٌ إِنَّمَا غَنِمْنَا الْمَتَاعَ وَالْأَمْوَالَ ثُمَّ انْصَرَفْنَا نَحْوَ وَادِي الْقُرَى وَمَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدُ لَهُ وَهَبَهُ إِيَّاهُ رِفَاعَةُ بْنُ زَيْدٍ رَجُلٌ مِنْ بَنِي ضَبِيبٍ فَبَيْنَمَا هُوَ يَحُطُ رَحْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَاهُ سَهُمْ عَاثِرُ فَأَصَابَهُ فَمَاتَ فَقَالَ لَهُ النَّاسُ هَنِيئًا لَهُ الْجَنَّةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلَّا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ الشَّمْلَةَ الَّتِي غَلَّهَا يَوْمَ خَيْبَرَ مِنَ الْمَغَانِمِ لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِرَاكَ أَوْ شِرَاكَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شِرَاكَ أَوْ شِرَاكَانِ مِنْ نَارٍ
'আমরা আল্লাহর রাসূল -এর সাথে খায়বার অভিযানে বের হই। (সেখানে) যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে আমরা কোনও সোনা-রুপা পাইনি; পাই কেবল কিছু জিনিসপত্র ও ধন-সম্পদ। তারপর আমরা আল-কুরা উপত্যকার দিকে রওয়ানা হই। আল্লাহর রাসূল -এর সাথে ছিল তাঁর এক দাস, যা রিফাআ ইবনু যাইদ নামে বানু দাবীব গোত্রের এক লোক তাঁকে উপহার দিয়েছিল। সে আল্লাহর রাসূল -এর বাহনের পিঠ থেকে জিনিসপত্র নামাচ্ছে; এমন সময় এক অজ্ঞাতনামা তিরন্দাজের ছোঁড়া একটি তির এসে তার গায়ে বিদ্ধ হয়। এতে সে মারা যায়। তাকে উদ্দেশ্য করে লোকেরা বলে উঠে, 'অভিনন্দন! তার জন্য জান্নাত (অবধারিত)!' এ কথা শুনে আল্লাহর রাসূল বলেন, "কিছুতেই নয়! শপথ সেই সত্তার, যার হাতে আমার প্রাণ! খায়বার (জয়ের) দিন যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের আগে সেখান থেকে সে যে (জুতা বাঁধার) চামড়ার ফিতাটি আত্মসাৎ করেছে, সেটি তার উপর আগুনের শিখা হয়ে জ্বলে উঠবেই।" এরপর এক ব্যক্তি একটি বা দু'টি (জুতা বাঁধার) চামড়ার ফিতা নিয়ে আল্লাহর রাসূল -এর কাছে আসে। তা দেখে আল্লাহর রাসূল বলেন, "(এই) ফিতা বা ফিতা দু'টি হলো আগুনের।" [১]
[১০৯] আবু রাফি থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْعَصْرَ ذَهَبَ إِلَى بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَيَتَحَدَّثُ عِنْدَهُمْ حَتَّى يَنْحَدِرَ إِلَى الْمَغْرِبِ قَالَ وَذَكَرَ الْحَدِيثَ وَفِيهِ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ هَذَا فُلَانُ بْنُ فُلَانٍ بَعَثْتُهُ سَاعِيًا عَلَى بَنِي فُلَانٍ فَغَلَّ نَمِرَةٌ فَدُرِعَ الْآنَ مِثْلَهَا مِنْ نَارٍ
'আসরের সালাত আদায় করে আল্লাহর রাসূল বানু আব্দিল আসহাল গোত্রের লোকদের কাছে যেতেন; তাদের সাথে কথা বলতেন। তারপর মাগরিবের জন্য দ্রুত চলে আসতেন।' এরপর তিনি যে হাদীস উল্লেখ করেছেন, তাতে রয়েছে-'নবি বলেন, "কিন্তু, এই যে অমুকের ছেলে অমুক; আমি তাকে অমুক গোত্রে পাঠালাম। সে একটি চাদর আত্মসাৎ করল। এর ফলে এখন তাকে তদনুরূপ একটি আগুনের বর্ম পরানো হলো।" "যে

টিকাঃ
[১] বুখারি, ৪২৩৪; আবূ দাউদ, ২/৬২; মুসলিম, ১১৫; তানবীরুল হাওয়ালিক, ২/১৫。
[২] নাসাঈ, ২/৮৯; ইবনু খুযাইমা, সহীহ, ৪/৫২; আহমাদ, ৬/৩৯২。

📘 মৃত্যু থেকে কিয়ামাত > 📄 ঋণের দরুন কবরে শাস্তির আশঙ্কা

📄 ঋণের দরুন কবরে শাস্তির আশঙ্কা


[১১০] আবূ হুরায়রা থেকে বর্ণিত,
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزَالُ نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ
'নবি বলেন, "মুমিনের আত্মা তার ঋণের সাথে ঝুলে থাকে, যতক্ষণ না তার পক্ষ থেকে তা পরিশোধ করা হয়।" [১]
[১১১] সামুরা ইবনু জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন,
صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ هَاهُنَا أَحَدٌ مِنْ بَنِي فُلَانٍ فَنَادَى ثَلَاثًا لَا يُجِيبُهُ أَحَدٌ ثُمَّ قَالَ إِنَّ الرَّجُلَ الَّذِي مَاتَ مِنْكُمْ قَدِ احْتُبِسَ عَنِ الْجَنَّةِ مِنْ أَجْلِ الدَّيْنِ الَّذِي عَلَيْهِ فَإِنْ شِئْتُمْ فَاقْدُوهُ وَإِنْ شِئْتُمْ فَأَسْلِمُوهُ إِلَى عَذَابِ اللَّهِ
'আল্লাহর রাসূল একদিন সালাত আদায় শেষে বলেন, "অমুক গোত্রের কেউ আছো এখানে?" এভাবে তিনি তিনবার ডাকেন। (কিন্তু) কেউ সাড়া দেয়নি। তারপর তিনি বলেন, "তোমাদের যে লোকটি মারা গেল, তাকে তার ঋণের দরুন জান্নাত থেকে আটকে রাখা হয়েছে; তার ঋণটি এখনও পরিশোধ করা হয়নি। তোমরা চাইলে (তার ঋণ পরিশোধ করে) তাকে মুক্ত কর, আর চাইলে তাকে আল্লাহর শাস্তির কাছে ন্যস্ত কর।" '[২]
[১১২] জাবির ইবনু আব্দিল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন,
تُوُفِّيَ رَجُلٌ فَغَسَلْنَاهُ وَحَنَّطْنَاهُ وَكَفَّنَّاهُ ثُمَّ أَتَيْنَا بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّي عَلَيْهِ فَخَطَّ خَطَّا ثُمَّ قَالَ هَلْ عَلَيْهِ دَيْنٌ قُلْنَا نَعَمْ قَالَ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَقَالَ أَبُو قَتَادَةَ يَا رَسُولَ اللَّهِ دَيْنُهُ عَلَى فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم هُمَا عَلَيْكَ حَقُّ الْغَرِيمِ وَبُرْءُ الْمَيِّتِ قَالَ نَعَمْ فَصَلَّى عَلَيْهِ ثُمَّ لَقِيَهُ فِي الْغَدِ فَقَالَ مَا فَعَلَ الدِّينَارَانِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا مَاتَ أَمْسِ ثُمَّ لَقِيَهُ مِنَ الْغَدِ فَقَالَ مَا فَعَلَ الدِّينَارَانِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ قَضَيْتُهُمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآنَ بَرَدَتْ عَلَيْهِ جِلْدُهُ
'এক ব্যক্তি মারা গেলে আমরা তাকে গোসল দিয়ে সুগন্ধি লাগিয়ে দিই এবং কাফন পরাই। তারপর তাকে নিয়ে নবি ﷺ-এর নিকট আসি; যাতে তিনি তার জানাযা পড়ান। এক পা অগ্রসর হয়ে তিনি জিজ্ঞাসা করেন, "তার কি কোনও ঋণ আছে?" আমরা বলি, 'হ্যাঁ।' তিনি বলেন, "তোমরা তোমাদের সঙ্গীর জানাযা পড়ে ফেল।" আবু কাতাদা বলেন, 'হে আল্লাহর রাসূল, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম।' নবি ﷺ বলেন, "তোমার উপর কিন্তু দু'টি দায়: ঋণদাতার অধিকার এবং মৃতব্যক্তির দায়মুক্তি।" তিনি বলেন, 'জি, আচ্ছা।' তারপর নবি ﷺ তার জানাযা পড়ান। পরদিন তার সাথে দেখা হলে, তিনি জিজ্ঞাসা করেন, "দীনার দু'টির কী হলো? (অর্থাৎ ঋণ পরিশোধ করেছ?)" তিনি বলেন, 'হে আল্লাহর রাসূল, সে তো (মাত্র) গতকাল মারা গেল!' পরদিন আবার দেখা। তিনি জানতে চান, "দীনার দু'টির কী হলো?" তিনি বলেন, 'হে আল্লাহর রাসূল, আমি দু'টি দায়ই শোধ করে দিয়েছি।' পরিশেষে আল্লাহর রাসূল ﷺ বলেন, "এতক্ষণে তার চামড়া ঠাণ্ডা হলো!" "[১]

টিকাঃ
[১] তিরমিযি, ১০৮৪; হাকিম, ২/২৬, ২৭; আহমাদ, আল-মুসনাদ, ২/৪৪0। ইবনু হিব্বান, দ্রষ্টব্য: মাওয়ারিদুয যাম্আন, ১১৫৮。
[২] হাকিম, আল-মুস্তাদ্রাক, ২/২৫; ইয়াকূব ইবনু সুইয়ান, আল-মা'রিফাহ ওয়াত তারীখ, ৩/১২৭; মুসলিম, ১৮৮৬。
[১] আবূ দাউদ, ২/২২১; আহমাদ, আল-মুসনাদ, ৩/৩২০। আহমাদের সনদটি হাসান。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00