📘 মরেও অমর হওয়ার চেষ্টা > 📄 এক জন আলিম নিজ ছাত্রদেরকে এমনভাবে তৈরি করবেন যেন তারা ভবিষ্যতে বড় আলিম হতে পারে। আর তা নিম্নোক্ত পদ্ধতিতেই সম্ভব

📄 এক জন আলিম নিজ ছাত্রদেরকে এমনভাবে তৈরি করবেন যেন তারা ভবিষ্যতে বড় আলিম হতে পারে। আর তা নিম্নোক্ত পদ্ধতিতেই সম্ভব


এক জন আলিম তাঁর ছাত্রদেরকে সূক্ষ্ম গবেষণার প্রতি উৎসাহিত করবেন। অতঃপর সে গবেষণাগুলো তাঁর উপস্থিতিতেই ছাত্রদের সামনে পড়া হবে। আর তিনি সেগুলোর উপর নিজ মতামত ব্যক্ত করবেন। যা কর্তৃক সবাই লাভবান হবে।
এক জন আলিম তাঁর ছাত্রদের সামনে যে কোন বিষয় উপস্থাপন করে সে ব্যাপারে তাদের মতামত শুনার চেষ্টা করবেন। তাদের কোন মতামতকে অবমূল্যায়ন না করে বরং তাদেরকে সে ব্যাপারে আরো উৎসাহিত করবেন। যেমনিভাবে রাসূল তা করতেন। আব্দুল্লাহ্ বিন্ 'উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল একদা নিজ সাহাবীগণকে বললেন:
أَخْبِرُونِي عَنْ شَجَرَةٍ مَثَلُهَا مَثَلُ الْمُؤْمِنِ... ثُمَّ ذَكَرَ أَنَّهَا هِيَ النَّخْلَةُ .
"তোমরা কি আমাকে এমন একটি গাছের কথা বলবে যার সাথে এক জন মু'মিনের তুলনা হতে পারে। অতঃপর তিনি বললেন: সেটি হলো খেজুর গাছ”। (বুখারী ২০৯৫ মুসলিম ২৮১১)
এক জন আলিম তাঁর ছাত্রদেরকে দলীল থেকে মাস্'আলাহ্ বের করা, যে কোন বিষয়ে দলীল-প্রমাণ উপস্থাপন পদ্ধতি, একই বিষয়ের বহু রকমের মতামত বিশ্লেষণের নিয়ম-কানুন এবং যে কোন বিষয়ের মৌলিক সূত্রগুলো বাস্তবায়ন করা শিক্ষা দিবেন।
এমনকি এক জন শিক্ষক নিজ ছাত্রদেরকে তারা জ্ঞানের বিশেষ এক পর্যায়ে পৌঁছালে তাদেরকে ছোটদের ক্লাস নেয়ার সুযোগ দিবেন। যাতে এ ব্যাপারে তাদের প্রশিক্ষণ হয়ে যায় এবং তাদের দক্ষতা প্রকাশ পায়। এরপর তারা জ্ঞানের আরেকটি বিশেষ পর্যায়ে পৌঁছালে তাদেরকে স্বকীয়ভাবে পাঠ দানের সুযোগ দিবেন। যেমনিভাবে সালাফে সালি'হীন তাঁদের ছাত্রদেরকে ফতোয়া দেয়ার অনুমতি দিতেন। যেমন: ইমাম মালিক, শাফি'য়ী ও অন্যান্যরা।
এক জন শিক্ষক তাঁর ছাত্রদেরকে তাঁর অন্ধ আনুগত্য করা কখনো শিক্ষা দিবেন না। বরং তিনি তাঁদেরকে সঠিক নেতৃত্বের প্রশিক্ষণ দিবেন। কারণ, জাতির জন্য এমন কিছু নেতার প্রয়োজন যারা তাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের নেতৃত্ব দিতে পারে। এ জন্যই পূর্ববর্তী খলীফাগণ কোন কোন যুদ্ধের নেতৃত্ব নিজের অধীনস্থদের উপর ছেড়ে দিতেন। যাতে তারা এ ব্যাপারে প্রশিক্ষণ পায় এবং তাদের স্বকীয় ব্যক্তিত্ব তৈরি হয়। যাতে তারা পরবর্তীতে সফলভাবে যে কোন যুদ্ধ পরিচালনা করতে পারে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00