📘 মরেও অমর হওয়ার চেষ্টা 📄 এ যুগের একটি বিশেষ ঘটনা যাতে সাদাকা’র আশ্চর্য ফল প্রকাশ পেয়েছে

📄 এ যুগের একটি বিশেষ ঘটনা যাতে সাদাকা’র আশ্চর্য ফল প্রকাশ পেয়েছে


"আবূ সারাহ্” এক জন মিকানিক ইঞ্জিনিয়ার। তার বেতন নয় হাজার রিয়াল। তার বেতন ভালো হওয়া সত্ত্বেও সে জানে না তার বেতন কেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। অথচ তার একটি নিজস্ব বাড়িও রয়েছে। সে বলছে, আল্লাহ্'র কসম! আশ্চর্য ব্যাপার! আমি জানি না আমার এ পুরো বেতন কোথায় চলে যায়। আমি প্রতি মাসেই ভাবি, এ বেতন থেকে কিছু রিয়াল বাঁচিয়ে রাখবো। অথচ মাস শেষে দেখা যায়, আমার নিকট আর কিছুই নেই। পরিশেষে আমার এক বন্ধু আমার বেতনের সামান্য একটি পরিমাণ সাদাকা'র জন্য বরাদ্দ করার পরামর্শ দিলো। এরপর আমি আমার বেতন থেকে পাঁচ শত রিয়াল সাদাকা'র জন্য বরাদ্দ করলাম। আল্লাহ্'র কসম! প্রথম মাসেই আমার দু' হাজার রিয়াল বেঁচে গেলো। অথচ আমার খরচাদি আগের মতোই চললো। তাতে কোন ধরনের পরিবর্তন আসেনি। অতঃপর আমি খুশি হয়ে সাদাকা'র জন্য পাঁচ শত রিয়ালের জায়গায় নয় শত রিয়াল বরাদ্দ করলাম। পাঁচ মাস যেতে না যেতেই খবর আসলো, অচিরেই আমার বেতন বাড়িয়ে দেয়া হবে। আল্ হাম্দুলিল্লাহ্, এটি আমার প্রভুর একান্ত অনুগ্রহ। যার কৃতজ্ঞতা আদায় করতে আমি সত্যিই অক্ষম। সাদাকা'র কারনেই আমি নিজের সম্পদ, সন্তান ও সকল ব্যাপারে বরকত দেখতে পাচ্ছি। আমি বলছি, আপনারাও ব্যাপারটি পরীক্ষা করে দেখতে পারেন। অচিরেই আপনারা আমি যা বলছি তার চেয়েও বেশি বরকত পাবেন ইন্‌শাআল্লাহ্।
মূলতঃ সাদাকা'র আশ্চর্য ঘটনাবলী বলে এখানে শেষ করা যাবে না। রাসূল সত্যিই বলেছেন,
مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ .
"সাদাকার দরুন বান্দাহ্'র সম্পদ কমে না"। (তিরমিযী ২৩২৫ স্বা'হী'হুত-তারগীবি ওয়াত-তারহীব ৮৫৮)
বরং আল্লাহ্ তা'আলা তাতে এমন বরকত ঢেলে দিবেন যা প্রকাশ্য ঘাটতিকে অবশ্যই পূরণ করে দিবে।

ফন্ট সাইজ
15px
17px