📄 বিবেকের গুণ
বিবেক কী, এর অবস্থানই-বা কোথায়—এ নিয়ে মানুষের অনেক কথা। বিস্তর আলোচনা। বিবেকের গুণাগুণ নিয়ে হাদীসও কম নয়। এর কিছু কিছু আমি আমার ফাযলুল-হাওয়া (খায়েশের সমালোচনা) বইতে উল্লেখ করেছি। সেজন্য এখানে আবার সেগুলো উল্লেখ করছি না; বরং সেখান থেকে একটা অংশ তুলে দিচ্ছি।
কোনো জিনিসের গুণাগুণ তার ফলাফল থেকে বোঝা যায়। মন যদি তার সঠিককে চিনতে পারে সেটাই তার সেরা সাফল্য। এই মন স্রষ্টার অস্তিত্ব নিয়ে চিন্তাভাবনা করে একসময় তাকে চিনতে পেরেছে। নবিদের সত্যবাদিতা নিয়ে ভেবে ভেবে একসময় তা বুঝতে পেরেছে। সে তখন আল্লাহ ও তাঁর বার্তাবাহক রাসূলুল্লাহকে অনুসরণের উৎসাহ দিয়েছে।
কঠিন জিনিস হাসিল করতে মন নানা পরিকল্পনা করে। এই যেমন মন তার কৌশল খাটিয়ে অবার্থ পশুকে বশ মানিয়েছে। সাগরের বিশাল জলরাশি পেরিয়ে যেখানে পা ফেলা মানুষের জন্য এককালে অসাধ্য ছিল, জাহাজ বানিয়ে তাকে সেখানে যাওয়ার উপায় শিখিয়েছে। শিখিয়েছে কীভাবে উড়ন্ত পাখিকে শিকার করতে হয়। এর সবই মানুষ করেছে তার প্রয়োজনে। নিরাপদে থাকার খাতিরে।
বিবেক মানুষকে শিখিয়েছে কেন পরকালের জন্য দুনিয়ার মোহ ছাড়তে হবে। এটা আছে বলেই পশুপ্রাণীর উপর মানুষের শ্রেষ্ঠত্ব। মানুষ তাই আল্লাহর কথা ও অনুশাসন শোনার যোগ্যতা অর্জন করেছে। জ্ঞানে ও কাজে অর্জন করতে পেরেছে দুনিয়া-আখিরাতের সর্বাধিক কল্যাণ। তার শ্রেষ্ঠত্বের জন্য এগুলোই যথেষ্ট।
📄 কামনার সমালোচনা
ন যখন যা চায়, তা-ই পেতে চাওয়ার নাম ‘হাওয়া’ বা কামনা। সে- চাওয়া যদি বৈধ হয়, তা হলে তো সমালোচনার কিছু নেই। তবে তারপরও খুব বেশি নিজের কামনার পিছে ছোটা যাবে না। কামনার অনুসরণ মাত্রা ছাড়িয়ে গেলে অবশ্যই সমালোচনা করতে হবে। আর যদি অবৈধ বা অনুমতিহীন কিছু হয় তখন তো নিন্দা করতেই হবে। আবার অনুমতি থাকলেই লাগামহীনভাবে তাতে জড়িয়ে পড়া যাবে না।
মনের একটা অংশ বুদ্ধিদত্ত। এর গুণ প্রজ্ঞা; দোষ অজ্ঞতা। এর কিছু অংশে থাকে রাগ। এর গুণ তেজ; আর দোষ কাপুরুষতা। এর কিছু অংশে আছে লিপ্সা। এর গুণ সংযম; আর দোষ লাগামহীন লালসা।
বিপদের মুখে ধৈর্য ধরা মনের একটা বিশাল গুণ। এর মাধ্যমেই মানুষ ভালোখারাপ সহয করে। যার ধৈর্য নেই, কামনার উপর লাগাম নেই, সে কাতারের সামনে না থেকে চলে গেছে পেছনে। সে যেন প্রজাকে বানিয়েছে তার নেতা। যা থেকে সে মনে করে উপকার পাবে সেটা তার ক্ষতি করে। যা থেকে সে মনে করে সুখ পাবে সেটা তাকে দুঃখ দেয়।
বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু পিছ্ যাওয়া থেকে বারণ করা। আপনি যদি বিবেককে পায়ে ঠেলে খায়েশের গোলামি করেন, আপনি তখন জন্তু-জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবেন। শিকারি কুকুর আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করা কুকুর দেখলে বিষয়টা বুঝবেন। শিকারি কুকুরের আলাদা সম্মান আছে। দাম আছে। কারণ, ইচ্ছার উপর লাগাম টানার ক্ষমতা আছে তারা। শাস্তির ভয় কিংবা মনিবের কৃতজ্ঞতারূপ তারা মনিবের শিকার নিজের কাছে নিরাপদে রাখে।
নাবিকহীন জাহাজ যেমন স্রোতের টানে উদ্দেশ্যহীন ভেসে যায়, খায়েশ ঠিক সেরকম মানুষের স্বভাবকে ইচ্ছেমতো নাছারা। সদানবদার মানুষ হিসেবে বলুন তো: খায়েশের লজ একে একবার চালুর জন্য কত খারাপ ফল, উপায়ে এ যে খারাপ পরিণام হচ্ছে সে কি সহজ? নাকি শুরুতেই খায়েশ চেপে ধরার কষ্ট সহজ?
খায়েশের অনুসরণ সবচেয়ে প্রকট পরিণাম হচ্ছে মানুষ সেই খারাপ কাজটি করতে একসময় আর কোনো মজা পায় না। কিন্তু অভ্যাসগত করে যায়। নিজেকে সেখান থেকে উদ্ধার করতে পারে না। এ ধরনের খারাপ কিছুতে অভ্যস্ত হলে তা আসক্তিতে রূপ নেয়। মদপান কিংবা অবাধ যৌনসম্পর্কে যারা আসক্ত তাদের অবস্থা এমনই।
খায়েশের মুখে লাগাম আটবেন কীভাবে? এর খারাপ দিকগুলো নিয়ে চিন্তাভাবনা করলে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। নিজেকে নিয়ে ভাবলে পুরে বুঝবেন, খায়েশের গোলামির জন্য আপনার জন্ম হয়নি। ৬৯ আপনার চেয়ে বেশি খায়েশ আপনি আপনার চেয়ে সহজভাবে বেশি করে। জানোয়ারদের কামনা লাগামহীন। কিন্তু ওদের হৃদয় আসে না।
মানুষের পিপাসা যখন কমে যায়, বার্ধক্য পৌঁছায় তখন তার উপলব্ধি হয় কামনার পেছনে ছোটার জন্য তাকে সৃষ্টি করা হয়নি।
যেসব কামনা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে সেগুলো নিন্দিত। বিবেকবুদ্ধি এগুলোকে মন্দ বলে জানে। অন্যায়াদি আত্ম-উন্নয়নের ইচ্ছেগুলো প্রশংসিত।
📄 বিবেকের চোখ, কামনার চোখ
পা ঁক, কামনার পেছনে ছোটার সময় মানুষ আগাপিছ্ চিন্তা করে না। সে কিন্তু ঠিকই জানে এই কাজে যন্ত্রণা বেশি। অন্যান্য আরও অনেক তৃপ্তি থেকে বঞ্চনা তো আছেই। কামনার প্রলোভনে এসব চিন্তা তখন মাথা থেকে হারিয়ে যায়। সে পশুর স্তরে নেমে যায়। পশুদের তো তবু সাফাই আছে। পরিণামের খেয়াল না করলেও চলে তাদের। চিন্তাশীল মানুষের সেই সুযোগ কোথায়?
দেখুন, মানুষ হিসেবে আপনার অবস্থান অনেক সম্মানিত। উঁচু অভিজাত আপনার মর্যাদা। সমঝদার মানুষ কখনো পশুদের স্তরে নামে না। নামতে পারে না। কারণ, বিবেক কাজের ফলাফল নিয়ে ভাবে। সে দৃঢ় ব্যক্তিত্ব ও কল্যাণকামী ডাক্তারের মতো পরামর্শ দেয়।
কামনা অনেকটা বেখেয়াল বালকের মতো।। অথবা অসুস্থ লোভী ব্যক্তির মতো। কামনা তো বাঁধনা ধরবেই। আপনার বিবেক যদি সেটাকে ঠিক না ভাবে তা হলে তার সঙ্গেই সলা-পরামর্শ করুন। এই বিবেক জ্ঞানী। উপদেশের বেলায় আঞ্চলিক। বিবেক যা বলে তাতে ধৈর্য ধরুন। আপনি তো ভালো করেই, এর শ্রেষ্ঠতা জানেন। কামনার উপর মনের শাসনকে প্রাধান্য দিতে আর কি কিছুর প্রয়োজন আছে?
মনের সিদ্ধান্ত ঠিক আছে কিনা সে ব্যাপারে যদি আরও প্রমাণ লাগে তা হলে ভাবুন তো একবার: খায়েশের পিছু ছুটলে কী ভয়াবহ পরিণতি হতে পারে? মানুষের সামনে আপনার কলঙ্কের হাঁড়ি ভেঙে যাবে। কুৎসা ছড়াবে। ভালো ভালো আমল ছুটে যাবে আপনার। খেয়ালখুশির জিদ্দগি চাগিয়ে অপমান- অপদস্থ আর দুর্ভোগের শিকার হওয়া ছাড়া আর কী জুটবে কপালে?
আচ্ছা, খায়েশটা পূরণ করলে কী পাবেন? না হয় কিছু একটা পেলেনই; তারপর? ক্ষণিক তৃপ্তিভোগটা চলে যাওয়ার পর কী অবস্থা হবে তখন? এই অপরাধবোধের জ্বালা নিয়ে ভাবলে পরে বুঝবেন যা পেয়েছেন তার দ্বিগুণ খুইয়েছেন।
এ প্রসঙ্গে একটা কবিতা বলি:
কত ভোগ সুখের মরিচিকার দিকে ডেকেছে কিন্তু দিয়েছে কেবল দুঃখ আর কষ্ট কামনার কত ছোবল ধর্ম আর গুণের আচ্ছাদন সরিয়ে মানুষকে উলঙ্গ করে ছেড়েছে
খেয়ালখুশি মতো কাজ করলে অপদস্থ হবেনই। কামনার গারদে বন্দি জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছু পাওয়ার আশা করে লাভ নেই। কিন্তু একবার যদি একে পায়ে ঠেলে চলতে পারেন তা হলে সেই জীবন হবে মর্যাদার, গর্বের। নিজেকে মনে হবে ভুবনজয়ী।
কখনো কি খেয়াল করেছেন, ভীষণ ধার্মিক কারও সান্নিধ্য পেলে প্রবল শ্রদ্ধায় মানুষ তার হাতে চুমু খায় কেন? ওরকম খাঁটি মানুষকে দেখলে মানুষ বোঝে, কামনার সামনে তারা যেরকম হাত-পা ছেড়ে আত্মসমর্পণ করেছিল, এরা সেরকম নন। নিজেদের খেয়ালখুশিকে পিছে ফেলার জন্য যথেষ্ট শক্তিশালী তারা।
📄 প্রেমের ভূত
পে ম যে কত মানুষকে ধ্বংস করেছে, তার খবর কে জানে! কারও শরীর, কারও ধর্ম, কারও-বা দুটোই প্রেমনদীর গর্ভে বিলীন হয়েছে। যাহুল-হাওয়া (খায়েশের সমালোচনা) বইতে প্রেমের ভূত তাড়ানোর বেশ কিছু প্রতিরোধকের কথা বলেছি। তার কিছু কিছু এখানেও বলেছি।
এই রোগ তাড়ানোর প্রথম ওষুধ হচ্ছে চোখ নামিয়ে রাখুন। এটাই মোক্ষম দাওয়াই। নাহলে অন্য অনেকের মতো আপনাকে এই রোগে ধুঁকে ধুঁকে মরতে হবে।
ক্যানসারের মতো প্রেমজীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই যদি প্রতিকার করা যায় তা হলে ফায়দা পাবেন। কিন্তু একবার যদি সেটা গভীর প্রণয়ে রূপ নেয়, তা হলে এই চিকিৎসা কাজে আসার সম্ভাবনা খুব কম।
আকস্মিকত কিছু দূর দিকে অসতর্ক চোখ পড়ে গেলে প্রেম জন্মায় না। কিন্তু বারবার যদি তাকাতেই থাকেন, আপনার মনের লোভ আর যৌবনের আকর্ষণ হাত ধরে টেনে আপনাকে প্রেমে পড়াবে।
তাই বাঁচতে চাইলে ক্যানসার হওয়ার আগেই পদক্ষেপ নিন। যা কিছু যত উপায়ে প্রেমের উস্কাণি দেবে তাতে বাধা দিন। যেহেতু দৃষ্টি সবার আগে যায়, তাই চোখ নামিয়ে রেখে প্রথম বাঁধটা তৈরি করতে হবে। এজন্য ধৈর্য ধরে সহ্য করতে হবে কিছুদিন। আত্মনিয়ন্ত্রণ আর মনের শক্তি সেরা ওষুধ। এই ওষুধে সাহায্য পাবেন আল্লাহকে ভয় করলে। কুর্কীর্তির কথা জানাজানি হলে যে লাঞ্ছনাকর পরিস্থিতিতে পড়বেন সেটা কল্পনা করলেও গাছে দেবে। যার প্রতি প্রেম জেগেছে তার ভেতরের দৌলতক্রুর কথা ও স্মরণ রাখুন। ইবনু মাস’উদ বলেছেন, “কারও যদি কোনো নারীকে ভালো লাগে, তা হলে সে যেন তার মৃতের কথা মাথায় রাখে।”
যদি বিয়ের সামর্থ্য থাকে এবং বিয়ে করা যদি বৈধ হয়, তা হলে কারও প্রতি প্রেম জাগলে বিয়ে করতে পারলে ভালো। বিয়ে করলে এই রোগের তীব্রতা কমবে। আরও বেশ কিছু উপায় আছে:
* একাধিক বিয়ে * উপপত্নী * লম্বা দূরত্বের সফর * ভালোবাসার মানুষ থেকে পাওয়া ধোঁকার কথা মনে করা * ধার্মিকতা দুনিয়াবিমুখতা (যুহদ) বিষয়ক বই * মৃত্যুর কথা স্মরণ * রোগী ও কবরস্থান দেখতে যাওয়া
যা চাচ্ছেন তা পাওয়ার পর যে একটা অনীহা চলে আসবে সেটা নিয়ে ভাবুন। জীবিত মানুষের সদাপরিবর্তিত মনের কথা ও মাথায় রাখুন। অন্যদের থেকেও সাহায্য নিতে পারেন। কখনো কখনো অন্যরাও আপনাকে ধ্বংসের তীর থেকে উঠে আসতে সাহায্য করতে পারেন।
মনে রাখবেন, মাত্র একটি ভুলের কারণে প্রথম পুরুষ নারী আদম হাওয়াকে জান্নাত ছেড়ে নশ্বর পৃথিবীতে নেমে আসতে হয়েছিল। আল্লাহ তাদের দুজনের উপর শাস্তি বর্থন করেন।
টিকাঃ
[১] ক্রীতদাসী উপপত্নী রাখা নিয়ে সন্দেহ দূর করতে দেখুন: ডা. শামসুল আরেফীন, দক্ষিণ হস্ত মালিকাানা, 'ডালস্ স্টাডিজ', ঢাকা: মাকতাবাতুল আখয়ার, ২০১৭। —সম্পাদক