📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ১. নূর বা হেরা পাহাড় ২. সাওর পাহাড় ৩. আবু কোবায়েস পাহাড় ৪. খন্দমা পাহাড় ৫. সাবীর পাহাড় ৬. গার-আল-মোরসালাত ৭. জাবালে রহমত

📄 ১. নূর বা হেরা পাহাড় ২. সাওর পাহাড় ৩. আবু কোবায়েস পাহাড় ৪. খন্দমা পাহাড় ৫. সাবীর পাহাড় ৬. গার-আল-মোরসালাত ৭. জাবালে রহমত


১। হেরা বা নূর পাহাড়: এখানকার প্রসিদ্ধ গুহায় রাসূলুল্লাহ (সা) ধ্যান করতেন এবং সেখানেই তাঁর উপর প্রথম ওহী নাযিল হয়।
২। সাওর পাহাড়: এখানেও একটি বিরাট গুহা আছে। হিজরতের সময় রাসূলুল্লাহ (সা) এতে আত্মগোপন করেছিলেন।
৩। আবু কোবায়েস পাহাড়: এটি মসজিদে হারামের পূর্ব-দক্ষিণে অবস্থিত। কোন কোন বর্ণনা মতে, হাজারে আসওয়াদকে এই পাহাড়ে আমানত রাখা হয়েছিল। অপর দিকে, পাহাড়টির মেসফালার মুখের অংশে রাসূলুল্লাহ (সা) চাঁদকে দুই টুকরো করার পর চাঁদ এখানে এসে পড়েছে বলে যে বর্ণনা প্রচলিত আছে তার কোন সনদ নেই। বর্তমানে পাহাড়টির উপরে বাদশাহর তিনটি রাজ প্রাসাদ, নিরাপত্তা ভবন এবং রাজকীয় অতিথি ভবন তৈরি করা হয়েছে। পাহাড়ের উপরে মসজিদে ইবরাহীম আল-কিঈসীর নির্মিত একটি মসজিদ আছে। অনেকে ভুল করে সেটাকে মসজিদে ইবরাহীম খলীল কিংবা মসজিদে বিলাল বলে, কিন্তু আসলে তা সঠিক নয়।
৪। খন্দমা পাহাড়: এটি আবু কোবায়েস পাহাড়ের বিপরীত দিকে অবস্থিত এবং দুই পাহাড়ের মধ্যে বর্তমানে একটি রাস্তা আছে। কথিত আছে যে, এই পাহাড়ে ৭০ জন নবীর কবর আছে। তবে, এ ব্যাপারে কোন প্রমাণ নেই।
৫। সাবীর পাহাড়: এটি মিনায় অবস্থিত এবং আরাফাতে যাওয়ার সময় হাতের ডানে পড়ে। এই পাহাড়ে হযরত ইবরাহীম (আ) এর জন্য ইসমাঈলের কুরবানীর পরিবর্তে একটি দুম্বা এসে পড়ে। বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) নবুওয়াত লাভের আগে এবং ইসলামের প্রকাশ্য দাওয়াত দেয়ার সময় এতে এবাদত করেছেন।
৬। গার আল-মোরসালাত: এটি সাবীর পাহাড়ের বিপরীত দিকের পাহাড়ে অবস্থিত একটি গুহার নাম। এটি মসজিদে খায়েফের দিকে এবং এর কাছে অবস্থিত। বুখারী শরীফে হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ (সা) এর সাথে মিনার একটি গুহায় অবস্থান করছিলাম, তখন রাসূলুল্লাহ (সা) এর উপর সূরা والمرسلات নাযিল হয়।
৭। জাবালে রহমত: এই পাহাড়টি আরাফাত ময়দানের মাঝে অবস্থিত। এটিকে 'আরাফাত পাহাড়' এবং 'দোয়ার পাহাড়'ও বলা হয়। রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের দিন এই পাহাড়ের দক্ষিণ পার্শ্বে বড় পাথরগুলোর কাছে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া করেছেন, পাহাড়ের উপর ওঠেননি। তাই হজ্জের দিন রাসূলুল্লাহর অনুকরণে জাবালে রহমতের পার্শ্বে দাঁড়ানো সুন্নাত। তবে পাহাড়ের উপর উঠার কোন বিশষ ফজীলত নেই। আরাফাতের সর্বত্রই অকুফের স্থান।
জাবালে রহমত ছাড়াও আরাফাতের ভেতর আরও ছোট পাহাড় আছে। এই নিয়ে আরাফাতের ভেতর মোট ছোট পাহাড়ের সংখ্যা হচ্ছে- দুটো。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00