📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ২১) মক্কায় খাদ্যদ্রব্য গুদামজাত করা

📄 ২১) মক্কায় খাদ্যদ্রব্য গুদামজাত করা


আবুল কাসেম আত্মাবরাণী তাঁর 'আওসাত' গ্রন্থে আবদুল্লাহ বিন মোয়াম্মাল-আবদুল্লাহ বিন আবদুর রহমান বিন মাহবাচান-আ'তা বিন আবি রেবাহ-আবদুল্লাহ বিন উমর (রা) এই সূত্র পরম্পরা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন : اِحْتَكَارُ الطَّعَامِ بِمَكَّةَ الْحَادُ অর্থ : মক্কায় খাদ্য মওজুত করা কুফরী।' পবিত্র জায়গার সম্মানার্থেই এই বিশেষ হুকুম ঘোষণা করা হয়েছে।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ২২) মক্কায় খুনী ও চোগলখোরের বাস করার অধিকার নেই

📄 ২২) মক্কায় খুনী ও চোগলখোরের বাস করার অধিকার নেই


হাফেজ আবুল কাসেম ইসপাহানী তাঁর الترغيب গ্রন্থে সুফিয়ান বিন ওয়াকি- মুসা বিন ঈসা আল্লায়সী-যায়েদা-সুফিয়ান-মুহাম্মদ বিন আল মোকান্দার- হযরত জাবের (রা) এই সূত্রপরম্পরা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, لَا يَسْكُنْ مَكَّةَ سَافِكُ دَمٍ وَلَا مَشَاءُ بِنَمِيمٍ .
অর্থঃ "মক্কায় কোন খুনী কিংবা চোগলখোর বাস করতে পারে না।” তিনি আরো লিখেছেন যে, لا يسكن এটি হচ্ছে আদেশবাচক শব্দ। এর দ্বারা নিষেধ করা হচ্ছে যে, "মক্কায় বাস করা হারাম শরীফের সম্মান ও মর্যাদার বিরোধী।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ২৩) এহরাম ব্যতীত মক্কায় প্রবেশের হুকুম

📄 ২৩) এহরাম ব্যতীত মক্কায় প্রবেশের হুকুম


মক্কায় এহরাম ব্যতীত প্রবেশ নিষেধ। অবশ্য এই মাসয়ালায় উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। তাদের মতপার্থক্যের মূল বিষয় হল, প্রবেশকারী যদি মক্কায়, হজ্জ কিংবা উমরাহ আদায়ের উদ্দেশ্যে আসে, তাহলে এহরাম ছাড়া মক্কায় প্রবেশ করা জায়েয নেই। আর যদি প্রবেশকারী উমরাহ বা হজ্জ ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে এসে থাকে, তাহলে মক্কায় প্রবেশের জন্য তার এহরামের প্রয়োজন নেই। মক্কায় যদি কারুর কোন কাজ কিংবা প্রয়োজন থাকে, তাহলে সে কাজ সেরে নেয়ার উদ্দেশ্যে মক্কায় আগমন করলে এহরাম বাঁধা জরুরী নয়।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ২৪) কুরআনে মক্কার নামে আল্লাহর শপথ

📄 ২৪) কুরআনে মক্কার নামে আল্লাহর শপথ


কুরআন মজীদের দুই জায়গায় আল্লাহ তায়ালা পবিত্র মক্কার নামে দুই দুইবার শপথ করেছেন।
(১) সূরা তীনে আল্লাহ বলেছেন : وَهُذَا الْبَلَدِ الْآمِينِ
(২) সূরা বালাদে আল্লাহ বলেছেন : لا أُقْسِمُ بهذا البلد
এই দুই জায়গায় 'বালাদ' বলতে পবিত্র মক্কাকে বুঝানো হয়েছে। এটা এই স্থানের বিশেষ মর্যাদার প্রতীক। স্বয়ং আল্লাহও একে সম্মান দেন এবং এর নামে শপথ করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00