📘 মহীয়সী নারী সাহাবিদের আলোকিত জীবন > 📄 ফাতিমা বিনতে আসাদ রা.

📄 ফাতিমা বিনতে আসাদ রা.

যাঁর কবরে বিছানো হয়েছিল রাসূলের পবিত্র জামা
আজ আমরা এমন একজন মহীয়সী সাহাবীয়র জীবনেতিহাস নিয়ে আলোচনা করব—যার মর্যাদা ও সম্মান এতই ঊর্ধ্বে যা কল্পনা করা আমাদের পক্ষে সম্ভব নয়।
ইসলামের প্রথম যুগে যে সকল মহীয়সী মহিলার অবদান স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে, তাদের মধ্যে তিনিও একজন। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিবের মৃত্যুর পর তিনি রাসূলের লালন-পালনের সুযোগলাভে ধন্য হন। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলীফা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন অন্যতম শ্রেষ্ঠ অশ্বারোহী বীর সৈনিক আলী ইবনে আবি তালিবের রা.-এর গর্বিত মা। তিনি ছিলেন জান্নাতের অধিকারী যুবকদের দু-নেতা হযরত হাসান ও হুসাইন রা.-এর দাদী। মৃতার যুদ্ধে মহান শহীদদের অন্যতম জাফর ইবনে আবি তালিব রা.-এর মা। সর্বোপরি তিনি ছিলেন রাসূলুল্লহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয়তমা কন্যা, হাসান-হুসাইনের রা.-এর জননী হযরত ফাতিমা আয-যাহরার রা.-এর শ্বাশুড়ী। ইসলামের প্রথম হিজরতকারী দলের সদস্যা। প্রথম হাশিমী নারী—যিনি একজন হাশিমী সন্তান জন্মদান করেছিলেন।³⁷⁸

তাঁর বিশেষ মর্যাদা
ফাতিমার পিতার নাম আসাদ। পিতামহ হাশিম, প্রপিতামহ আব্দে মানাফ ইবনে কুসাঈ। তিনি কুরাইশ গোত্রের হাশিমী শাখার কন্যা এবং আলী ইবনে আবি তালিবের মা। পিতামহ হাশিমে গিয়ে তার বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধারার সাথে মিলিত হয়েছে। আবু হুরায়রা রা. বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ صَالِحُ نِسَاءِ قُرَيْشٍ أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ
উষ্ট্রারোহী মহিলাদের মধ্যে কুরাইশ বংশীয়া মহিলারা সর্বোত্তম। তারা শিশু সন্তানদের প্রতি স্নেহশীল এবং স্বামীর মর্যাদার উত্তম রক্ষাকারিণী।³⁷⁹
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিব ছিলেন একদিকে তার শ্বশুর এবং অন্য দিকে চাচা।

এখান থেকে শুরু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভীষণ ভালোবাসতেন। তিনি যখন বুঝতে পারলেন যে, তার জীবনসন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন তিনি ছেলে আবু তালিবকে ডেকে তার ইয়াতিম ভাতিজা মুহাম্মাদ ইবনে আবদিল্লাহর লালন-পালানের ভার তার ওপর অর্পণ করেন। তিনি চান যেন তার ইয়াতিম পৌত্রটি আবু তালিব ও তার স্ত্রী ফাতিমা বিনতে আসাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে ওঠে। তিনি তাদেরকে মুহাম্মদের প্রতি বিশেষ যত্নবান হতে তাগিদ দেন। আর সেই থেকে বালক মুহাম্মাদ তার চাচা-চাচী আবু তালিব ও ফাতিমার রা. সংসারের সাথে যুক্ত হন। ফাতিমা তার স্বামীর সাথে একযোগে মুহাম্মদের তত্ত্বাবধান ও প্রতিপালনে মনোযোগী হন।

বরকতের নবী
বালক মুহাম্মাদ তার পরিবারে যুক্ত হওয়ার পর তিনি দেখতে পান, তার ছেলে-মেয়েরা যখন মুহাম্মাদের সাথে আহার করে তখন তাদের খাবারে দারুণ বরকত হয়। আবু তালিবের ছিল অনেকগুলো ছেলে-মেয়ে। নিতান্ত অভাবী মানুষ। প্রতিবেলা তার পরিবারের জন্য যে খাদ্য-খাবারের ব্যবস্থা করা হতো তা সবাই এক সাথে অথবা পৃথকভাবে খেলে সবার পেট ভরত না; কিন্তু যখন তাদের সাথে মুহাম্মাদ খেতেন তখন সবারই পেট ভরে যেত।
এ কারণে ছেলে-মেয়েরা যখন খেতে বসত তখন আবু তালিব বলতেন, 'তোমরা একটু অপেক্ষা কর, আমার ছেলে মুহাম্মাদ আসুক।'
তিনি আসতেন, এক সাথে খেতেন এবং তাদের খাবার বেঁচে যেত। এক পেয়ালা দুধ থেকে তিনি প্রথমে পান করলে তারা সবাই তৃপ্ত হয়ে যেত- যদিও তাদের একজনই সেই পূর্ণ পেয়ালাটি শেষ করে ফেলতে পারত। তাই আবু তালিব তাকে বলতেন, তুমি বড় বরকতময় ছেলে।
সাধারণত শিশু-কিশোররা উসকো-খুশকো ও ধুলিমলিন থাকে, কিন্তু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় তেল-সুরমা লাগিয়ে পরিপাটি অবস্থায় থাকতেন।³⁸⁰
ফাতিমা বিনতে আসাদ এ সবকিছু দেখতেন। আর এতে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি স্নেহ-মমতা আরও বেড়ে যেত। তার প্রতি আরও যত্নবান হতেন। এভাবে তাকে শৈশব থেকে যৌবন পর্যন্ত, তথা হযরত খাদীজার রা. সাথে বিয়ের আগ পর্যন্ত নিজের সন্তানের থেকেও অধিক স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেন। সব রকমের অশুভ ও অকল্যাণ থেকে আঁচলে লুকিয়ে রাখার মতো তাকে আগলে রাখেন। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন চাচী ফাতিমা বিনতে আসাদের মধ্যে নিজের মা আমিনা বিনতে ওহাবের প্রতিচ্ছবি দেখতে পেতেন। তাকে গর্ভধারিণী মায়ের পরে দ্বিতীয় মা বলে মনে করতেন।
হযরত ফাতিমা বিনতে আসাদ রা. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে লোকেরা যা কিছু বলাবলি করত, বিশেষত স্বামী আবু তালিব যে প্রায়ই বলতেন, আমার এ ভাতিজা একজন বড় সম্মানের অধিকারী ব্যক্তি হবে-কান লাগিয়ে শুনতেন।³⁸¹ তিনি স্বামীর মুখে আরও শোনেন সিরিয়া সফরের সময় কিশোর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেন্দ্র করে যেসব অলৌকিক ঘটনা ঘটেছিল তার বর্ণনা। তাছাড়া তিনি আরও শোনেন, হযরত খাদীজার দাস মাইসারার বর্ণনা যা তিনি যুবক মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে সিরিয়া, ভ্রমণের সময় প্রত্যক্ষ করেছিলেন। তিনি নিজে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে যা কিছু দেখেছিলেন এবং অন্যদের মুখে তার সম্পর্কে যেসব কথা শুনেছিলেন তাতে এত প্রভাবিত ও মুগ্ধ হন যে, কলিজার টুকরো আলীকে তার তত্ত্বাবধানে দিতে বিন্দুমাত্র দ্বিধা-সংকোচ করেননি।³⁸²
তিনি অতি নিকট থেকে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে স্নেহময় পিতার রূপ দেখেছিলেন। তিনি লক্ষ করেছিলেন, আলীর জন্মের পর থেকে তার প্রতি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যাধিক আগ্রহ ও উৎসাহকে। বর্ণিত হয়েছে যে, তিনি বলতেন, আলীর জন্মের পর মুহাম্মাদ তার নিজের মুখ থেকে একটু থুথু নিয়ে তার মুখে দেয়। তারপর সে জিহ্বা চাটতে চাটতে ঘুমিয়ে যায়। পরদিন সকালে আমরা আলীর জন্য ধাত্রী ডেকে পাঠালাম; কিন্তু কারও স্তনই গ্রহণ করল না। আমি মুহাম্মাদকে ডাকলাম। সে তার জিহ্বায় একটু দুধ দিল। আর আলী তা চাটতে চাটতে ঘুমিয়ে গেল। আল্লাহ যতদিন ইচ্ছা করলেন এভাবে চলতে লাগল। এ সবকিছু দেখে-শুনে মুহাম্মদের প্রতি ফাতিমা বিনতে আসাদের স্নেহ-মমতা ও ভক্তি-শ্রদ্ধা দিন দিন বেড়ে যেতে থাকে। তিনি ছেলে আলীকে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সার্বাক্ষণিক সহচর হওয়ার তাকিদ দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম দিকে যখন কাবার চত্বরে নামায আদায় করতেন তখন কুরাইশরা তেমন গুরুত্ব দিত না। পরে যখন নিয়মিত পড়তে লাগলেন, তখন আলী ও যায়িদ তাকে পাহারা দিতেন। পরে এমন হলো যে, তারা দু-জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হলে সর্বক্ষণ তার সঙ্গে থাকতেন। একদিন আলী রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ঘর থেকে বেরিয়ে গেছেন, তখন আবু তালিব তাকে ডেকে পেলেন না। আলীর মা ফাতিমা বললেন, আমি তাকে মুহাম্মাদের সাথে যেতে দেখেছি। আবু তালিব তাদেরকে তালাশ করতে করতে শিআবে আবি দাব-এ গিয়ে পেলেন। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে দাঁড়িয়ে, আর আলী রা. তাকে পাহারা দিচ্ছেন।³⁸³

সৌভাগ্যের পরশমনি
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুওয়াত লাভ করলেন। নিজ গোত্র ও আত্মীয়-বন্ধুদের ইসলামের দিকে আহবান জানানোর নির্দেশ লাভ করলেন। আল্লাহ তাআলা নাযিল করলেন, 'তুমি তোমার নিকট-আত্মীয়দের সতর্ক করো।³⁸⁴ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রভুর নির্দেশ পালন করলেন। নিকট-আত্মীয়দের দুনিয়া ও আখেরাতের কল্যাণের দিকে আহবান জানালেন। তাদেরকে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার তাগিদ দিলেন। ইসলামের সেই একেবারে সূচনা পর্বে যে ক'জন মুষ্টিমেয় মহিলা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে মুসলমান হন তাদের মধ্যে ফাতিমা বিনতে আসাদ অন্যতম। সেদিন তার স্বামী আবু তালিব ভাতিজা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবেদনে সাড়া দিতে অপারগ হলেও তাদের কিশোর ছেলে আলী রা. আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনেন।³⁸⁵

দুঃখের পরে সুখের দিন
এখান থেকেই এই মহীয়সী সাহাবীয়া ফাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দুআ করেন, তার প্রশংসা করেন এবং নিজের জামা দিয়ে তার কাফন দেন। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বসে ছিলাম। এমন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী, জাফর ও আকীলের মা মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা সবাই আমার মার কাছে চলো। আমরা উঠলাম এবং এমন নিঃশব্দে পথ চললাম যেন আমাদের প্রত্যেকের মাথার ওপর পাখি বসে আছে। বাড়ির দরজায় পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়ের জামাটি খুলে পরিবারেরে লোকদের হাতে দিয়ে বলেন, তার গোসল দেওয়া শেষ হলে এটি তার কাফনের নীচে দিয়ে দেবে।
যখন লোকেরা দাফনের জন্য লাশ নিয়ে বের হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খাটিয়ায় কাঁধ দেন, একবার খাটিয়ার সামনে যান, আরেকবার পেছনে আসেন। এভাবে তিনি কবর পর্যন্ত পৌঁছেন। তারপর কবরে নেমে গড়াগড়ি দিয়ে আবার উপরে উঠে আসেন। তারপর বলেন, আল্লাহর নামের সাথে এবং আল্লাহর নামের ওপরে তোমরা তাকে কবরে নামাও। দাফন কাজ শেষ হওয়ার পর তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বলেন, আমার মা ও প্রতিপালনকারিণী! আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিন। আপনি ছিলেন আমার একজন চমৎকার মা ও চমৎকার প্রতিপালনকারিণী। জাবির বলেন, আমরা বললাম, 'ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে এমন দু-টি কাজ করেছেন, আমরা কখনো আপনাকে এ ধরনের কাজ করতে দেখি না।' বললেন, 'সে দুটি কাজ কী?' বললাম, 'আপনার জামা খুলে দেওয়া এবং কবরে গড়াগড়ি দেওয়া।' বললেন, 'জামাটির ব্যাপার হলো, আমি চেয়েছি তাকে যেন কখনো জাহান্নামের আগুন স্পর্শ না করে। যদি আল্লাহ চান। আর কবরে আমার গড়াগড়ি দেওয়া—আমি চেয়েছি আল্লাহ যেন তার কবরটি প্রশস্ত করে দেন।³⁹³
এই বর্ণনা থেকে বোঝা যায়, ফাতিমা বিনতে আসাদ রা. নিশ্চিতভাবেই জান্নাতে যাবেন। ইমাম কুরতুবী বলেছেন, 'আল্লাহ তাআলা তার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বৈশিষ্ট্য দান করেছেন যে, কবরে তার ওপর দলন-পেষণ চালানো হবে না। যেহেতু তিনি ফাতিমা বিনতে আসাদের কবরে শুয়েছেন, এজন্য তার বরকতে ফাতিমা বিনতে আসাদ রা. কবরের পেষণ থেকে মুক্তি পেয়ে গিয়েছেন।'
হযরত আনাস ইবনে মালিক রা. বলেছেন, যখন আলী রা.-এর মা ফাতিমা বিনতে আসাদ রা. মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাড়িতে গেলেন এবং তার মাথার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, 'হে আমার মা, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আমার মায়ের পরে আপনি অভুক্ত থেকে আমার পেট ভরাতেন, আপনি না পরে আমাকে পরাতেন এবং ভালো কিছু নিজে না খেয়ে আমাকে খাওয়াতেন। আর এর দ্বারা আপনি আল্লাহর সন্তুষ্টি ও পরকালে সফলতা লাভের আশা করতেন। ’³⁹⁴
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আব্বাস রা. ও আবু বকর সিদ্দিক রা. তার লাশ কবরে নামান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বড় মহানুভব ব্যক্তি ছিলেন যে, কেউ তার প্রতি সামান্য দয়া ও অনুগ্রহ দেখালে তা কোনোদিন ভোলেননি। কথায় ও কর্মের দ্বারা সবসময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাহলে ফাতিমা বিনতে আসাদ রা., যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে মায়ের ভূমিকা পালন করেছেন, আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছেন এবং সারাটি জীবন রাসূলের কল্যাণ-চিন্তা করেছেন, তাকে তিনি ভুলবেন কেমন করে? তার সাথে যেমন আচরণ করা দরকার তা তিনি করেছেন।

টিকাঃ
৩৭৮. সিয়ারু আ'লাম আন-নুবালা, ২/১১৮।
৩৭৯. সহীহ, বুখারী, হাদীস নং ৫০৮২।
৩৮০. উয়ূনুল আসার, ১/৫১; সীরাতে হালাবিয়া, ১/১৮৯।
৩৮১. সীরাতে হালাবিয়া, ১/১৮৯।
৩৮২. নিসাউম মুবাশশিরাত বিল জান্নাহ, ৪১।
৩৮৩. আনসাবুল আশরাফ, ১/১১১।
৩৮৪. সূরা শু'আরা, ৪২:২১৪।
৩৮৫. সীরাতে ইবনে হিশাম, ১/২০৯।
৩৮৬. নিসাউম মুবাশশারাত বিল জান্নাহ, ৪৩।
৩৮৭. আল ইসতিয়াব, ৪/৩৭০।
৩৮৮. উসুদুল গাবাহ, ৭১৬৮।
৩৮৯. তাবাকাতে ইবনে সাআদ, ৮/২২২; সিফাতুল সাফওয়া, ২/৫৪; আল ইসাবাহ, ৪/৩৮০।
৩৯০. সিফাতস সাফওয়া, ২/৫৪; উসুদুল গাবাহ, ৫/৫১৭।
৩৯১. আল ইসাবাহ, ৪/৩৭০; উসদুল গাবাহ, ভাষ্য নং ৭১৭২।
৩৯২. আল বিদায়া ওয়ান নিহায়া, ৭/৩৪৯।
৩৯৩. কানযুল উম্মাল, ১৩/৬৩৬; সিয়ারু আলামিন নুবালা, ২/১১৮।
৩৯৪. মাজমাউয যাওয়াইদ, ১৫৩৯৯।

📘 মহীয়সী নারী সাহাবিদের আলোকিত জীবন > 📄 উম্মে সুলাইম রা.

📄 উম্মে সুলাইম রা.

যাঁর মোহর ছিল ইসলাম
ইসলাম মানবজাতিকে বিস্ময়কর এক নারী উপহার দিয়েছেন, যাঁর জীবনকথা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য মানবিকবোধ বিকাশ ও উন্নতিতে প্রেরণার উৎস হয়ে আছে। এমন এক অবিস্মরণীয় চরিত্র হলেন হযরত উম্মে সুলাইম রা.। তার আসল নামের ব্যাপারে মতভেদ রয়েছে। যথা: সাহলা, রুমাইলা, মুলাইকা, গুমাইসা ও রুমাইসা। তিনি বনু নাজ্জারের একজন প্রসিদ্ধ মহিলা আনসারী সাহাবী; প্রখ্যাত সাহাবী ও রাসূলুল্লাহর অতি স্নেহের খাদেম হযরত আনাস রা.-এর গর্বিত মা।
জাহিলী যুগে প্রথম জীবনে তিনি মালিক ইবনে নাযারকে বিয়ে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় হিজরতের দশ বছর পূর্বেই তারই ঔরসে পুত্র আনাসের জন্ম হয়। আনসারদের মধ্যে যাঁরা প্রথম ভাগে ইসলাম গ্রহণ করেন তিনি তাদের অন্যতম। তার ইসলাম গ্রহণ করার কারণে সম্পর্ক ছিন্ন করে তার স্বামী মালিক তাকে ও তার সন্তানকে ফেলে দেশান্তরী হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় আসার আগেই উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করেন। আবু তালহার সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আনাস রা. থেকে বর্ণিত, আবু তালহা ইসলাম গ্রহণের পূর্বে উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে উম্মে সুলাইম বলেন, আবু তালহা, আপনি কি জানেন না, যে ইলাহ্ ইবাদত আপনি করেন তা মাটি দ্বারা তৈরি? তিনি বললেন, তা ঠিক। উম্মে সুলাইম আবার বললেন, একটি গাছের পূজা করতে আপনার লজ্জা হয় না? আপনি ইসলাম গ্রহণ করলে আপনার সাথে বিয়েতে আমার আপত্তি থাকবে না। আর সে ক্ষেত্রে আপনার ইসলাম ছাড়া অন্য কোনো মোহরের দাবীও থাকবে না।
'বিষয়টি আমি ভেবে দেখবো'- একথা বলে আবু তালহা চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এসে পাঠ করলেন, 'আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।'
অতঃপর উম্মে সুলাইম ছেলে আনাসকে ডেকে বললেন, আনাস, আবু তালহার বিয়ের ব্যবস্থা করো। আনাস রা. তার মাকে আবু তালহার সাথে বিয়ে দিলেন। ঘটনাটি বিভিন্ন সনদে বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে।³⁹⁵

রাসূলের কাছে তার মর্যাদা
হযরত আনাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন স্ত্রীদের ব্যতীত অন্য কোনো নারীর গৃহে ঢুকতেন না; কিন্তু উম্মে সুলায়মের নিকট যেতেন। লোকেরা এর কারণ জানতে চাইলে তিনি বললেন, এর ওপর আমার বড় মায়া হয়। আমার সাথে থেকে তার ভাই নিহত (শহীদ) হয়েছে।³⁹⁶
উম্মু সুলাইমের প্রথম স্বামীর পক্ষে আনাস এবং দ্বিতীয় স্বামী হযরত আবু তালহার পক্ষে দু-ছেলে আবু উমাইর ও আবদুল্লাহর জন্ম হয়। আবু উমাইর শৈশবে মারা যায়। অপর দু'জনের মাধ্যমে বংশ বিস্তার হয়।
আবু উমাইরের মৃত্যুতে উম্মে সুলাইম যে ধৈর্য অবলম্বন করেন তা মানবজাতির জন্য শিক্ষণীয়। আবু উমাইর যখন মারা যায় তখন সে কেবল হাঁটতে শিখেছে। ছোট ছোট পা ফেলে যখন সে হাঁটে বাবা-মা অপলক নেত্রে তাকিয়ে থাকেন। এমন সময় আল্লাহপাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। ছেলেটি আবু তালহা খুব আদরের ছিল। হাদীসে এসেছে,
আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহার ঔরসজাত উম্মে সুলাইমের একটি ছেলে মৃত্যুবরণ করল। তখন উম্মে সুলাইম রা. তার পরিবার-পরিজনের ব্যক্তিদের বলল, আবু তালহাকে তার পুত্রের সংবাদ দিয়ো না, যতক্ষণ আমি না বলি। আবু তালহা রা. আসলেন। উম্মে সুলাইম রা. রাতের খানা সম্মুখে নিয়ে এলে তিনি খাবার খেলেন। এরপর উম্মে সুলাইম আগের চাইতে ভালো মতো সাজগোজ করলেন। আবু তালহা রা. তার সঙ্গে মিলিত হলেন। যখন উম্মে সুলাইম রা. দেখলেন যে, তিনি মিলনে পরিতৃপ্ত। তখন তাকে বললেন, 'হে আবু তালহা, কেউ যদি কারও কোনো জিনিস রাখতে দেয়, তারপর তা নিয়ে নেয় তবে কি সে তা ফেরাতে পারে?' আবু তালহা রা. বললেন, 'না।' উম্মে সুলাইম রা. বললেন, 'তাহলে তোমার ছেলের ব্যাপারে মনে কর (আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন)।' আবু তালহা রা. রেগে গিয়ে বললেন, 'তুমি আমাকে আগে বলনি, এখন আমি অপবিত্র, এখন ছেলের সংবাদটা দিলে!' অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে ছেলের যা ঘটেছে সব জানালেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'তোমাদের গত রাতটিতে আল্লাহ তাআলা বরকত দিন।' উম্মে সুলাইম গর্ভবতী হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সফরে ছিলেন, উম্মে সুলাইমও এ সফরে তার সঙ্গে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো সফর হতে প্রত্যাবর্তন করতেন, তখন রাতের বেলা মাদীনায় ঢুকতেন না। যখন লোকেরা মাদীনার কাছাকাছি পৌঁছল, তখন উম্মে সুলাইমের প্রসব-বেদনা আরম্ভ হলো। আবু তালহা রা. তার নিকট থেকে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেলা নিয়ে চলে গেলেন। আবু তালহা রা. এবং উম্মে সুলাইম রা. থেকে গেলেন।
তখন আবু তালহা রা. বললেন, 'হে প্রতিপালক, তুমি তো জান যে, যখন তিনি বের হন আমার ভালো লাগে তোমার রাসূলের সঙ্গে বের হতে এবং যখন তিনি প্রবেশ করেন তার সাথে প্রবেশ করতে; কিন্তু তুমি জানো, কেন আমি থেমে গেছি।'
উম্মে সুলাইম রা. বললেন, 'হে আবু তালহা, আগের মতো যাতনা আমার নেই। চলুন আমরা চলে যাই।' স্বামী-স্ত্রী মাদীনায় পৌঁছলে উম্মে সুলাইমের ব্যথা আবার আরম্ভ হলো। আর তিনি একটি শিশু ছেলে প্রসব করলেন। আমার মা বললেন, 'হে আনাস, শিশুটিকে যেন কেউ দুধ না খাওয়ায়, যতক্ষণ তুমি তাকে ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে না যাও।'
সকাল হলে আমি সন্তানটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গেলাম। আমি লক্ষ করলাম, তার হাতে উট দাগানোর যন্ত্র। আমাকে যখন তিনি দেখলেন, বললেন, 'হয়তো উম্মে সুলাইম এ পুত্রটি প্রসব করেছে।' আমি বললাম, 'হ্যাঁ'। তিনি সে যন্ত্রটি হাত থেকে রেখে দিলেন। আমি শিশুটিকে নিয়ে তার কোলে রাখলাম। তিনি মাদীনার আজওয়া খেজুর আনালেন এবং নিজের মুখে দিয়ে চিবুলেন। যখন খেজুর গলে গেল, তখন শিশুটির মুখে দিলেন। শিশুটি তা চুষতে লাগল। আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'দেখ, আনসারদের খেজুর-প্রীতি।' অবশেষে তিনি শিশুর মুখে হাত বুলিয়ে তার নাম 'আবদুল্লাহ' রাখলেন।³⁹⁷
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আসার পরপরই উম্মে সুলাইম ছোট্ট ছেলে আনাসের হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে গিয়ে বলেন, 'ইয়া রাসূলুল্লাহ, এই থাকল আনাস। সে আপনার খিদমত করবে।' আনাস তখন দশ বছরের বালক মাত্র। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাত পর্যন্ত আনাস তার খিদমত করেন। এ কারণে তিনি 'খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' খ্যাতি অর্জন করেন।³⁹⁸
অপর একটি বর্ণনায় এসেছে, তিনি আরও আরজ করেন, 'ইয়া রাসূলাল্লাহ, আপনি তার জন্য একটু দুআ করুন।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দুআও করেন।³⁹⁹

জিহাদের ময়দানে অনন্য কীর্তি
হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় মুহাজির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃ-সম্পর্ক প্রতিষ্ঠা করেন, একটি বর্ণনামতে সে বৈঠকটি হয়েছিল উম্মে সুলাইমের বাড়িতে। হযরত উম্মে সুলাইম অত্যন্ত আগ্রহের সাথে বড় বড় যুদ্ধে কিছু আনসারী মহিলাকে সাথে নিয়ে যেতেন। তারা সৈনিকদের পানি পান করাতেন এবং আহতদের সেবা করতেন।⁴⁰⁰
উহুদযুদ্ধে যখন মুসলিম বাহিনীর বিপর্যয় হয় তখনো তিনি অতি সাহসিকতার সাথে নিজ দায়িত্ব পালন করেন। আনাস রা. বলেন, আমি আয়েশা ও উম্মে সুলাইমকে মশক ভরে পানি এনে আহতদের পান করাতে দেখেছি। মশক খালি হয়ে গেলে তারা আবার ভরে এনে পান করিয়েছেন।⁴⁰¹
হযরত আবদুল্লাহ ইবনে আবি বকর রা. থেকে বর্ণিত, হুনাইনযুদ্ধে উম্মে সুলাইম খঞ্জর হাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। এক সময় যুদ্ধের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নযরে পড়লেন। তিনি তখন কোমরে চাদর পেঁচিয়ে স্বামী আবু তালহার পাশে দাঁড়িয়ে। আবদুল্লাহ ইবনে আবি তালহা তখন তার পেটে। তার সাথে আবু তালহার উট। উটটি বশে আনার জন্য তারা মাথার কেশ ও লাগামের মধ্যে হাত দিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাকলেন, উম্মে সুলাইম? তিনি সাড়া দিলেন, 'হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ, আমার মা-বাবা আপনার প্রতি কুরবান হোক! আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, আপনি যেভাবে তাদের হত্যা করছেন, আমিও ঠিক সেভাবে যারা আপনাকে ছেড়ে রণক্ষেত্র থেকে পালাবে তাদের হত্যা করব। কারণ, তারা হত্যারই উপযুক্ত।' তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'উম্মে সুলাইম, আল্লাহ কি এ ব্যাপারে যথেষ্ট নন?' উম্মে সুলাইমের হাতে তখন একটি খঞ্জর। সেদিকে ইঙ্গিত করে আবু তালহা বললেন, 'উম্মে সুলাইম তোমার হাতে এ খঞ্জর কেন?' বললেন, 'কোনো মুশরিক (পৌত্তলিক) আমার নাগালের মধ্যে এলে এ খঞ্জর দিয়ে আমি তার পেট ফেঁড়ে ফেলব।' এ কথা শুনে আবু তালহা বললেন, 'ইয়া রাসূলাল্লাহ, উম্মে সুলাইম যা বলছে তা কি শুনেছেন!' এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃদু হেসে দেন।
আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, আমি খুব ক্ষুধার্ত। তখন তিনি তার সহধর্মিণীদের নিকট পাঠালেন; কিন্তু তিনি তাদের কাছে কিছুই পেলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এমন কেউ আছে কি, যে আজ রাতে এ লোকটিকে মেহমানদারী করতে পারে? আল্লাহ তার প্রতি রহমত করবেন। তখন আনসারদের এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমি আছি, হে আল্লাহর রাসূল, এরপর তিনি তাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন এবং নিজ স্ত্রীকে বললেন, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহমান। কোনো জিনিস জমা করে রাখবে না। মহিলা বলল, আল্লাহর কসম! আমার কাছে ছেলে-মেয়েদের খাবার ছাড়া আর কিছুই নেই। তিনি বললেন, ছেলেমেয়েরা রাতের খাবার চাইলে তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ো, (খাবার নিয়ে) আমার কাছে এসো, অতঃপর বাতিটি নিভিয়ে দিয়ো। আজ রাতে আমরা ভুখা থাকব। সুতরাং মহিলা তা-ই করল। পরদিন সকালে আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে আসলেন। তিনি বললেন, অমুক ব্যক্তি ও তার স্ত্রীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন অথবা অমুক অমুকের কাজে আল্লাহ হেসেছেন। এরপর আল্লাহ অবতীর্ণ করলেন—'এবং তারা তাদের নিজেদের ওপর অন্যদের প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও।' সেই আনসারী সাহাবী ছিলেন হযরত আবু তালহা রা. এবং সেই মহীয়সী নারী ছিলেন হযরত উম্মে সুলাইম রা.।
তাঁর মায়ের একটি ছাগী ছিল। তিনি তার দুধ থেকে ঘি তৈরি করে একটি চামড়ার পাত্রে ভরেন। একদিন পাত্রটি রাবীবার হাতে দিয়ে বলেন, 'এটা রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়ে এসো, তিনি তরকারি হিসেবে খাবেন।' রাবীবা সেটি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে বললেন, 'ইয়া রাসূলুল্লাহ, এক উক্কা বা পাত্র ঘি উম্মে সুলাইম পাঠিয়েছেন।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের বললেন, 'তোমরা ঘি ঢেলে রেখে পাত্রটি তাকে ফেরত দাও।' খালি পাত্রটি তাকে ফেরত দেওয়া হলো। তিনি পাত্রটি একটি খুঁটির সাথে ঝুলিয়ে রাখলেন।
উম্মে সুলাইম বাড়ি এসে দেখেন, পাত্রটি হতে ঘি উপচে পড়ছে। রাবীবা তখন বললেন, 'আমি তো আপনার কথা পালন করেছি। যদি বিশ্বাস না হয় আমার সাথে চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করুন।' উম্মে সুলাইম রাবীবাকে সাথে করে রাসূলের নিকট গিয়ে বললেন, 'ইয়া রাসূলাল্লাহ, আমি তার মাধ্যমে এক পাত্র ঘি পাঠিয়েছিলাম।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'হ্যাঁ, সে তা দিয়েছে।' উম্মে সুলাইম তখন বললেন, 'যিনি আপনাকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, সে সত্তার শপথ! পাত্রটি তো এখনো ঘি-ভরা এবং তা উপচে পড়ছে।' একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'উম্মে সুলাইম, আল্লাহ তোমাকে খাওয়ান যেভাবে তুমি তার নবীকে খাইয়েছ, এতে কি তুমি বিস্মিত হচ্ছ? নিজে খাও এবং অপরকে খাওয়াও।' উম্মে সুলাইম বলেন, 'আমি বাড়ি ফিরে এসে তা কয়েকটি গ্লাসে ভাগ করে রাখলাম এবং এক অথবা দুমাস যাবত আমরা তা খেয়েছি।⁴⁰²
ইমাম মুসলিম আর একটি ঘটনা বর্ণনা করেছেন। আনাস বলেন, একদিন আবু তালহা আমার মা উম্মে সুলাইমকে বললেন, 'আজ আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠস্বর একটু দুর্বল শুনতে পেলাম। মনে হলো তিনি ক্ষুধার্ত। তোমার কাছে কোনো খাবার আছে কি?' মা বললেন, 'আছে।' তিনি কয়েক টুকরো রুটি আমার কাপড়ে জড়িয়ে দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পাঠালেন। আমাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজেজ্ঞস করলেন, 'আবু তালহা পাঠিয়েছে?' আমি বললাম, 'হাঁ।' তিনি বললেন, 'খাবার?' বললাম, 'হ্যাঁ।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথের লোকদের বললেন, 'তোমরা ওঠো।' তারা উঠলেন এবং আমি তাদের আগে আগে চললাম। আবু তালহা সকলকে দেখে স্ত্রীকে ডেকে বললেন, 'উম্মে সুলাইম, দেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকজন সঙ্গে করে চলে এসেছেন। সবাইকে খেতে দেওয়ার মতো খাবার তো নেই।' উম্মে সুলাইম বললেন, 'আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে কথা ভালোই জানেন।'
আবু তালহা অতিথিদের নিয়ে বসালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে ঢুকে বললেন, 'যা আছে নিয়ে আস।' সামান্য খাবার ছিল তাই হাজির করা হলো। তিনি বললেন, 'প্রথমে দশজনকে আসতে বলো।' দশজন ঢুকে পেট ভরে খেয়ে বের হয়ে গেল। তারপর আর দশজন। এভাবে মোট সত্তর অথবা আশিজন পেট ভরে সেই খাবার খেয়েছিল।⁴⁰³
উম্মে সুলাইম রা. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সীমাহীন ভালোবাসতেন। নবী কারীমও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই উম্মে সুলাইমের গৃহে যেতেন এবং দুপুরে সেখানে বিশ্রাম নিতেন। এ সুযোগে উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘাম ও ঝরে পড়া লোম সংগ্রহ করতেন।
আনাস রা. বলেন, একদিন দুপুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে এসে বিশ্রাম নিলেন এবং ঘেমে গেলেন। আমার মা একটি বোতল এনে সেই ঘাম ভরতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেগে উঠে বললেন, 'উম্মে সুলাইম! এ কী করছ?' মা বললেন, 'আপনার এ ঘাম আমাদের জন্য সুগন্ধি।' আনাস বলতেন, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘামের সুগন্ধি থেকে অধিকতর সুগন্ধিযুক্ত মিশকের অথবা আম্বরের ঘ্রাণ আমার জীবনে আর আমি গ্রহণ করিনি।⁴⁰⁴
উম্মু সুলাইম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খালা হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিবের মা সালমা বিনতে আমর-এর নসব আমির ইবনে গানাম-এ গিয়ে আনাসের মার বংশের সাথে মিলিত হয়েছে।⁴⁰⁵
তিনি কোনো দ্বীনী বিষয়ে জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করতে লজ্জা পেতেন না। হযরত আয়েশা রা. বলেন, আনসারদের মেয়েরা কত ভালো। দ্বীনী বিষয়ে প্রশ্ন করতে এবং দ্বীনকে জানার ব্যাপারে লজ্জা তাদেরকে বিরত রাখতে পারে না। ইমাম আহমাদ উম্মে সুলাইম থেকে করেন, তার প্রশংসা করেন এবং নিজের জামা দিয়ে তার কাফন দেন। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বসে ছিলাম। এমন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী, জাফর ও আকীলের মা মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা সবাই আমার মার কাছে চলো। আমরা উঠলাম এবং এমন নিঃশব্দে পথ চললাম যেন আমাদের প্রত্যেকের মাথার ওপর পাখি বসে আছে। বাড়ির দরজায় পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়ের জামাটি খুলে পরিবারেরে লোকদের হাতে দিয়ে বলেন, তার গোসল দেওয়া শেষ হলে এটি তার কাফনের নীচে দিয়ে দেবে।
যখন লোকেরা দাফনের জন্য লাশ নিয়ে বের হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খাটিয়ায় কাঁধ দেন, একবার খাটিয়ার সামনে যান, আরেকবার পেছনে আসেন। এভাবে তিনি কবর পর্যন্ত পৌঁছেন। তারপর কবরে নেমে গড়াগড়ি দিয়ে আবার উপরে উঠে আসেন। তারপর বলেন, আল্লাহর নামের সাথে এবং আল্লাহর নামের ওপরে তোমরা তাকে কবরে নামাও। দাফন কাজ শেষ হওয়ার পর তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বলেন, আমার মা ও প্রতিপালনকারিণী! আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিন। আপনি ছিলেন আমার একজন চমৎকার মা ও চমৎকার প্রতিপালনকারিণী। জাবির বলেন, আমরা বললাম, 'ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে এমন দু-টি কাজ করেছেন, আমরা কখনো আপনাকে এ ধরনের কাজ করতে দেখি না।' বললেন, 'সে দুটি কাজ কী?' বললাম, 'আপনার জামা খুলে দেওয়া এবং কবরে গড়াগড়ি দেওয়া।' বললেন, 'জামাটির ব্যাপার হলো, আমি চেয়েছি তাকে যেন কখনো জাহান্নামের আগুন স্পর্শ না করে। যদি আল্লাহ চান। আর কবরে আমার গড়াগড়ি দেওয়া—আমি চেয়েছি আল্লাহ যেন তার কবরটি প্রশস্ত করে দেন।³⁹³
এই বর্ণনা থেকে বোঝা যায়, ফাতিমা বিনতে আসাদ রা. নিশ্চিতভাবেই জান্নাতে যাবেন। ইমাম কুরতুবী বলেছেন, 'আল্লাহ তাআলা তার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বৈশিষ্ট্য দান করেছেন যে, কবরে তার ওপর দলন-পেষণ চালানো হবে না। যেহেতু তিনি ফাতিমা বিনতে আসাদের কবরে শুয়েছেন, এজন্য তার বরকতে ফাতিমা বিনতে আসাদ রা. কবরের পেষণ থেকে মুক্তি পেয়ে গিয়েছেন।'
হযরত আনাস ইবনে মালিক রা. বলেছেন, যখন আলী রা.-এর মা ফাতিমা বিনতে আসাদ রা. মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাড়িতে গেলেন এবং তার মাথার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, 'হে আমার মা, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আমার মায়ের পরে আপনি অভুক্ত থেকে আমার পেট ভরাতেন, আপনি না পরে আমাকে পরাতেন এবং ভালো কিছু নিজে না খেয়ে আমাকে খাওয়াতেন। আর এর দ্বারা আপনি আল্লাহর সন্তুষ্টি ও পরকালে সফলতা লাভের আশা করতেন।’³⁹⁴
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আব্বাস রা. ও আবু বকর সিদ্দিক রা. তার লাশ কবরে নামান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বড় মহানুভব ব্যক্তি ছিলেন যে, কেউ তার প্রতি সামান্য দয়া ও অনুগ্রহ দেখালে তা কোনোদিন ভোলেননি। কথায় ও কর্মের দ্বারা সবসময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাহলে ফাতিমা বিনতে আসাদ রা., যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে মায়ের ভূমিকা পালন করেছেন, আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছেন এবং সারাটি জীবন রাসূলের কল্যাণ-চিন্তা করেছেন, তাকে তিনি ভুলবেন কেমন করে? তার সাথে যেমন আচরণ করা দরকার তা তিনি করেছেন।

টিকাঃ
৩৭৮. সিয়ারু আ'লাম আন-নুবালা, ২/১১৮।
৩৭৯. সহীহ, বুখারী, হাদীস নং ৫০৮২।
৩৮০. উয়ূনুল আসার, ১/৫১; সীরাতে হালাবিয়া, ১/১৮৯।
৩৮১. সীরাতে হালাবিয়া, ১/১৮৯।
৩৮২. নিসাউম মুবাশশিরাত বিল জান্নাহ, ৪১।
৩৮৩. আনসাবুল আশরাফ, ১/১১১।
৩৮৪. সূরা শু'আরা, ৪২:২১৪।
৩৮৫. সীরাতে ইবনে হিশাম, ১/২০৯।
৩৮৬. নিসাউম মুবাশশারাত বিল জান্নাহ, ৪৩।
৩৮৭. আল ইসতিয়াব, ৪/৩৭০।
৩৮৮. উসুদুল গাবাহ, ৭১৬৮।
৩৮৯. তাবাকাতে ইবনে সাআদ, ৮/২২২; সিফাতুল সাফওয়া, ২/৫৪; আল ইসাবাহ, ৪/৩৮০।
৩৯০. সিফাতস সাফওয়া, ২/৫৪; উসুদুল গাবাহ, ৫/৫১৭।
৩৯১. আল ইসাবাহ, ৪/৩৭০; উসদুল গাবাহ, ভাষ্য নং ৭১৭২।
৩৯২. আল বিদায়া ওয়ান নিহায়া, ৭/৩৪৯।
৩৯৩. কানযুল উম্মাল, ১৩/৬৩৬; সিয়ারু আলামিন নুবালা, ২/১১৮।
৩৯৪. মাজমাউয যাওয়াইদ, ১৫৩৯৯।

যাঁর মোহর ছিল ইসলাম
ইসলাম মানবজাতিকে বিস্ময়কর এক নারী উপহার দিয়েছেন, যাঁর জীবনকথা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য মানবিকবোধ বিকাশ ও উন্নতিতে প্রেরণার উৎস হয়ে আছে। এমন এক অবিস্মরণীয় চরিত্র হলেন হযরত উম্মে সুলাইম রা.। তার আসল নামের ব্যাপারে মতভেদ রয়েছে। যথা: সাহলা, রুমাইলা, মুলাইকা, গুমাইসা ও রুমাইসা। তিনি বনু নাজ্জারের একজন প্রসিদ্ধ মহিলা আনসারী সাহাবী; প্রখ্যাত সাহাবী ও রাসূলুল্লাহর অতি স্নেহের খাদেম হযরত আনাস রা.-এর গর্বিত মা।
জাহিলী যুগে প্রথম জীবনে তিনি মালিক ইবনে নাযারকে বিয়ে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় হিজরতের দশ বছর পূর্বেই তারই ঔরসে পুত্র আনাসের জন্ম হয়। আনসারদের মধ্যে যাঁরা প্রথম ভাগে ইসলাম গ্রহণ করেন তিনি তাদের অন্যতম। তার ইসলাম গ্রহণ করার কারণে সম্পর্ক ছিন্ন করে তার স্বামী মালিক তাকে ও তার সন্তানকে ফেলে দেশান্তরী হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় আসার আগেই উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করেন। আবু তালহার সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আনাস রা. থেকে বর্ণিত, আবু তালহা ইসলাম গ্রহণের পূর্বে উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে উম্মে সুলাইম বলেন, আবু তালহা, আপনি কি জানেন না, যে ইলাহ্ ইবাদত আপনি করেন তা মাটি দ্বারা তৈরি? তিনি বললেন, তা ঠিক। উম্মে সুলাইম আবার বললেন, একটি গাছের পূজা করতে আপনার লজ্জা হয় না? আপনি ইসলাম গ্রহণ করলে আপনার সাথে বিয়েতে আমার আপত্তি থাকবে না। আর সে ক্ষেত্রে আপনার ইসলাম ছাড়া অন্য কোনো মোহরের দাবীও থাকবে না।
'বিষয়টি আমি ভেবে দেখবো'- একথা বলে আবু তালহা চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এসে পাঠ করলেন, 'আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।'
অতঃপর উম্মে সুলাইম ছেলে আনাসকে ডেকে বললেন, আনাস, আবু তালহার বিয়ের ব্যবস্থা করো। আনাস রা. তার মাকে আবু তালহার সাথে বিয়ে দিলেন। ঘটনাটি বিভিন্ন সনদে বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে।³⁹⁵

রাসূলের কাছে তার মর্যাদা
হযরত আনাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন স্ত্রীদের ব্যতীত অন্য কোনো নারীর গৃহে ঢুকতেন না; কিন্তু উম্মে সুলায়মের নিকট যেতেন। লোকেরা এর কারণ জানতে চাইলে তিনি বললেন, এর ওপর আমার বড় মায়া হয়। আমার সাথে থেকে তার ভাই নিহত (শহীদ) হয়েছে।³⁹⁶
উম্মু সুলাইমের প্রথম স্বামীর পক্ষে আনাস এবং দ্বিতীয় স্বামী হযরত আবু তালহার পক্ষে দু-ছেলে আবু উমাইর ও আবদুল্লাহর জন্ম হয়। আবু উমাইর শৈশবে মারা যায়। অপর দু'জনের মাধ্যমে বংশ বিস্তার হয়।
আবু উমাইরের মৃত্যুতে উম্মে সুলাইম যে ধৈর্য অবলম্বন করেন তা মানবজাতির জন্য শিক্ষণীয়। আবু উমাইর যখন মারা যায় তখন সে কেবল হাঁটতে শিখেছে। ছোট ছোট পা ফেলে যখন সে হাঁটে বাবা-মা অপলক নেত্রে তাকিয়ে থাকেন। এমন সময় আল্লাহপাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। ছেলেটি আবু তালহা খুব আদরের ছিল। হাদীসে এসেছে,
আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহার ঔরসজাত উম্মে সুলাইমের একটি ছেলে মৃত্যুবরণ করল। তখন উম্মে সুলাইম রা. তার পরিবার-পরিজনের ব্যক্তিদের বলল, আবু তালহাকে তার পুত্রের সংবাদ দিয়ো না, যতক্ষণ আমি না বলি। আবু তালহা রা. আসলেন। উম্মে সুলাইম রা. রাতের খানা সম্মুখে নিয়ে এলে তিনি খাবার খেলেন। এরপর উম্মে সুলাইম আগের চাইতে ভালো মতো সাজগোজ করলেন। আবু তালহা রা. তার সঙ্গে মিলিত হলেন। যখন উম্মে সুলাইম রা. দেখলেন যে, তিনি মিলনে পরিতৃপ্ত। তখন তাকে বললেন, 'হে আবু তালহা, কেউ যদি কারও কোনো জিনিস রাখতে দেয়, তারপর তা নিয়ে নেয় তবে কি সে তা ফেরাতে পারে?' আবু তালহা রা. বললেন, 'না।' উম্মে সুলাইম রা. বললেন, 'তাহলে তোমার ছেলের ব্যাপারে মনে কর (আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন)।' আবু তালহা রা. রেগে গিয়ে বললেন, 'তুমি আমাকে আগে বলনি, এখন আমি অপবিত্র, এখন ছেলের সংবাদটা দিলে!' অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে ছেলের যা ঘটেছে সব জানালেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'তোমাদের গত রাতটিতে আল্লাহ তাআলা বরকত দিন।' উম্মে সুলাইম গর্ভবতী হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সফরে ছিলেন, উম্মে সুলাইমও এ সফরে তার সঙ্গে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো সফর হতে প্রত্যাবর্তন করতেন, তখন রাতের বেলা মাদীনায় ঢুকতেন না। যখন লোকেরা মাদীনার কাছাকাছি পৌঁছল, তখন উম্মে সুলাইমের প্রসব-বেদনা আরম্ভ হলো। আবু তালহা রা. তার নিকট থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেলা নিয়ে চলে গেলেন। আবু তালহা রা. এবং উম্মে সুলাইম রা. থেকে গেলেন।
তখন আবু তালহা রা. বললেন, 'হে প্রতিপালক, তুমি তো জান যে, যখন তিনি বের হন আমার ভালো লাগে তোমার রাসূলের সঙ্গে বের হতে এবং যখন তিনি প্রবেশ করেন তার সাথে প্রবেশ করতে; কিন্তু তুমি জানো, কেন আমি থেমে গেছি।'
উম্মে সুলাইম রা. বললেন, 'হে আবু তালহা, আগের মতো যাতনা আমার নেই। চলুন আমরা চলে যাই।' স্বামী-স্ত্রী মাদীনায় পৌঁছলে উম্মে সুলাইমের ব্যথা আবার আরম্ভ হলো। আর তিনি একটি শিশু ছেলে প্রসব করলেন। আমার মা বললেন, 'হে আনাস, শিশুটিকে যেন কেউ দুধ না খাওয়ায়, যতক্ষণ তুমি তাকে ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে না যাও।'
সকাল হলে আমি সন্তানটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গেলাম। আমি লক্ষ করলাম, তার হাতে উট দাগানোর যন্ত্র। আমাকে যখন তিনি দেখলেন, বললেন, 'হয়তো উম্মে সুলাইম এ পুত্রটি প্রসব করেছে।' আমি বললাম, 'হ্যাঁ'। তিনি সে যন্ত্রটি হাত থেকে রেখে দিলেন। আমি শিশুটিকে নিয়ে তার কোলে রাখলাম। তিনি মাদীনার আজওয়া খেজুর আনালেন এবং নিজের মুখে দিয়ে চিবুলেন। যখন খেজুর গলে গেল, তখন শিশুটির মুখে দিলেন। শিশুটি তা চুষতে লাগল। আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'দেখ, আনসারদের খেজুর-প্রীতি।' অবশেষে তিনি শিশুর মুখে হাত বুলিয়ে তার নাম 'আবদুল্লাহ' রাখলেন।³⁹⁷
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আসার পরপরই উম্মে সুলাইম ছোট্ট ছেলে আনাসের হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে গিয়ে বলেন, 'ইয়া রাসূলুল্লাহ, এই থাকল আনাস। সে আপনার খিদমত করবে।' আনাস তখন দশ বছরের বালক মাত্র। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাত পর্যন্ত আনাস তার খিদমত করেন। এ কারণে তিনি 'খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' খ্যাতি অর্জন করেন।³⁹⁸
অপর একটি বর্ণনায় এসেছে, তিনি আরও আরজ করেন, 'ইয়া রাসূলাল্লাহ, আপনি তার জন্য একটু দুআ করুন।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দুআও করেন।³⁹⁹

জিহাদের ময়দানে অনন্য কীর্তি
হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় মুহাজির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃ-সম্পর্ক প্রতিষ্ঠা করেন, একটি বর্ণনামতে সে বৈঠকটি হয়েছিল উম্মে সুলাইমের বাড়িতে। হযরত উম্মে সুলাইম অত্যন্ত আগ্রহের সাথে বড় বড় যুদ্ধে কিছু আনসারী মহিলাকে সাথে নিয়ে যেতেন। তারা সৈনিকদের পানি পান করাতেন এবং আহতদের সেবা করতেন।⁴⁰⁰
উহুদযুদ্ধে যখন মুসলিম বাহিনীর বিপর্যয় হয় তখনো তিনি অতি সাহসিকতার সাথে নিজ দায়িত্ব পালন করেন। আনাস রা. বলেন, আমি আয়েশা ও উম্মে সুলাইমকে মশক ভরে পানি এনে আহতদের পান করাতে দেখেছি। মশক খালি হয়ে গেলে তারা আবার ভরে এনে পান করিয়েছেন।⁴⁰¹
হযরত আবদুল্লাহ ইবনে আবি বকর রা. থেকে বর্ণিত, হুনাইনযুদ্ধে উম্মে সুলাইম খঞ্জর হাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। এক সময় যুদ্ধের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নযরে পড়লেন। তিনি তখন কোমরে চাদর পেঁচিয়ে স্বামী আবু তালহার পাশে দাঁড়িয়ে। আবদুল্লাহ ইবনে আবি তালহা তখন তার পেটে। তার সাথে আবু তালহার উট। উটটি বশে আনার জন্য তারা মাথার কেশ ও লাগামের মধ্যে হাত দিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাকলেন, উম্মে সুলাইম? তিনি সাড়া দিলেন, 'হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ, আমার মা-বাবা আপনার প্রতি কুরবান হোক! আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, আপনি যেভাবে তাদের হত্যা করছেন, আমিও ঠিক সেভাবে যারা আপনাকে ছেড়ে রণক্ষেত্র থেকে পালাবে তাদের হত্যা করব। কারণ, তারা হত্যারই উপযুক্ত।' তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'উম্মে সুলাইম, আল্লাহ কি এ ব্যাপারে যথেষ্ট নন?' উম্মে সুলাইমের হাতে তখন একটি খঞ্জর। সেদিকে ইঙ্গিত করে আবু তালহা বললেন, 'উম্মে সুলাইম তোমার হাতে এ খঞ্জর কেন?' বললেন, 'কোনো মুশরিক (পৌত্তলিক) আমার নাগালের মধ্যে এলে এ খঞ্জর দিয়ে আমি তার পেট ফেঁড়ে ফেলব।' এ কথা শুনে আবু তালহা বললেন, 'ইয়া রাসূলাল্লাহ, উম্মে সুলাইম যা বলছে তা কি শুনেছেন!' এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃদু হেসে দেন।
আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, আমি খুব ক্ষুধার্ত। তখন তিনি তার সহধর্মিণীদের নিকট পাঠালেন; কিন্তু তিনি তাদের কাছে কিছুই পেলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এমন কেউ আছে কি, যে আজ রাতে এ লোকটিকে মেহমানদারী করতে পারে? আল্লাহ তার প্রতি রহমত করবেন। তখন আনসারদের এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমি আছি, হে আল্লাহর রাসূল, এরপর তিনি তাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন এবং নিজ স্ত্রীকে বললেন, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহমান। কোনো জিনিস জমা করে রাখবে না। মহিলা বলল, আল্লাহর কসম! আমার কাছে ছেলে-মেয়েদের খাবার ছাড়া আর কিছুই নেই। তিনি বললেন, ছেলেমেয়েরা রাতের খাবার চাইলে তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ো, (খাবার নিয়ে) আমার কাছে এসো, অতঃপর বাতিটি নিভিয়ে দিয়ো। আজ রাতে আমরা ভুখা থাকব। সুতরাং মহিলা তা-ই করল। পরদিন সকালে আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে আসলেন। তিনি বললেন, অমুক ব্যক্তি ও তার স্ত্রীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন অথবা অমুক অমুকের কাজে আল্লাহ হেসেছেন। এরপর আল্লাহ অবতীর্ণ করলেন—'এবং তারা তাদের নিজেদের ওপর অন্যদের প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও।' সেই আনসারী সাহাবী ছিলেন হযরত আবু তালহা রা. এবং সেই মহীয়সী নারী ছিলেন হযরত উম্মে সুলাইম রা.।
তাঁর মায়ের একটি ছাগী ছিল। তিনি তার দুধ থেকে ঘি তৈরি করে একটি চামড়ার পাত্রে ভরেন। একদিন পাত্রটি রাবীবার হাতে দিয়ে বলেন, 'এটা রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়ে এসো, তিনি তরকারি হিসেবে খাবেন।' রাবীবা সেটি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে বললেন, 'ইয়া রাসূলুল্লাহ, এক উক্কা বা পাত্র ঘি উম্মে সুলাইম পাঠিয়েছেন।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের বললেন, 'তোমরা ঘি ঢেলে রেখে পাত্রটি তাকে ফেরত দাও।' খালি পাত্রটি তাকে ফেরত দেওয়া হলো। তিনি পাত্রটি একটি খুঁটির সাথে ঝুলিয়ে রাখলেন।
উম্মে সুলাইম বাড়ি এসে দেখেন, পাত্রটি হতে ঘি উপচে পড়ছে। রাবীবা তখন বললেন, 'আমি তো আপনার কথা পালন করেছি। যদি বিশ্বাস না হয় আমার সাথে চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করুন।' উম্মে সুলাইম রাবীবাকে সাথে করে রাসূলের নিকট গিয়ে বললেন, 'ইয়া রাসূলাল্লাহ, আমি তার মাধ্যমে এক পাত্র ঘি পাঠিয়েছিলাম।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'হ্যাঁ, সে তা দিয়েছে।' উম্মে সুলাইম তখন বললেন, 'যিনি আপনাকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, সে সত্তার শপথ! পাত্রটি তো এখনো ঘি-ভরা এবং তা উপচে পড়ছে।' একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'উম্মে সুলাইম, আল্লাহ তোমাকে খাওয়ান যেভাবে তুমি তার নবীকে খাইয়েছ, এতে কি তুমি বিস্মিত হচ্ছ? নিজে খাও এবং অপরকে খাওয়াও।' উম্মে সুলাইম বলেন, 'আমি বাড়ি ফিরে এসে তা কয়েকটি গ্লাসে ভাগ করে রাখলাম এবং এক অথবা দুমাস যাবত আমরা তা খেয়েছি।⁴⁰²
ইমাম মুসলিম আর একটি ঘটনা বর্ণনা করেছেন। আনাস বলেন, একদিন আবু তালহা আমার মা উম্মে সুলাইমকে বললেন, 'আজ আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠস্বর একটু দুর্বল শুনতে পেলাম। মনে হলো তিনি ক্ষুধার্ত। তোমার কাছে কোনো খাবার আছে কি?' মা বললেন, 'আছে।' তিনি কয়েক টুকরো রুটি আমার কাপড়ে জড়িয়ে দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পাঠালেন। আমাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজেজ্ঞস করলেন, 'আবু তালহা পাঠিয়েছে?' আমি বললাম, 'হাঁ।' তিনি বললেন, 'খাবার?' বললাম, 'হ্যাঁ।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথের লোকদের বললেন, 'তোমরা ওঠো।' তারা উঠলেন এবং আমি তাদের আগে আগে চললাম। আবু তালহা সকলকে দেখে স্ত্রীকে ডেকে বললেন, 'উম্মে সুলাইম, দেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকজন সঙ্গে করে চলে এসেছেন। সবাইকে খেতে দেওয়ার মতো খাবার তো নেই।' উম্মে সুলাইম বললেন, 'আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে কথা ভালোই জানেন।'
আবু তালহা অতিথিদের নিয়ে বসালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে ঢুকে বললেন, 'যা আছে নিয়ে আস।' সামান্য খাবার ছিল তাই হাজির করা হলো। তিনি বললেন, 'প্রথমে দশজনকে আসতে বলো।' দশজন ঢুকে পেট ভরে খেয়ে বের হয়ে গেল। তারপর আর দশজন। এভাবে মোট সত্তর অথবা আশিজন পেট ভরে সেই খাবার খেয়েছিল।⁴⁰³
উম্মে সুলাইম রা. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সীমাহীন ভালোবাসতেন। নবী কারীমও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই উম্মে সুলাইমের গৃহে যেতেন এবং দুপুরে সেখানে বিশ্রাম নিতেন। এ সুযোগে উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘাম ও ঝরে পড়া লোম সংগ্রহ করতেন।
আনাস রা. বলেন, একদিন দুপুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে এসে বিশ্রাম নিলেন এবং ঘেমে গেলেন। আমার মা একটি বোতল এনে সেই ঘাম ভরতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেগে উঠে বললেন, 'উম্মে সুলাইম! এ কী করছ?' মা বললেন, 'আপনার এ ঘাম আমাদের জন্য সুগন্ধি।' আনাস বলতেন, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘামের সুগন্ধি থেকে অধিকতর সুগন্ধিযুক্ত মিশকের অথবা আম্বরের ঘ্রাণ আমার জীবনে আর আমি গ্রহণ করিনি।⁴⁰⁴
উম্মু সুলাইেন সিরিয়া সফরের সময় কিশোর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেন্দ্র করে যেসব অলৌকিক ঘটনা ঘটেছিল তার বর্ণনা। তাছাড়া তিনি আরও শোনেন, হযরত খাদীজার দাস মাইসারার বর্ণনা যা তিনি যুবক মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে সিরিয়া, ভ্রমণের সময় প্রত্যক্ষ করেছিলেন। তিনি নিজে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে যা কিছু দেখেছিলেন এবং অন্যদের মুখে তার সম্পর্কে যেসব কথা শুনেছিলেন তাতে এত প্রভাবিত ও মুগ্ধ হন যে, কলিজার টুকরো আলীকে তার তত্ত্বাবধানে দিতে বিন্দুমাত্র দ্বিধা-সংকোচ করেননি।³⁸²
তিনি অতি নিকট থেকে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে স্নেহময় পিতার রূপ দেখেছিলেন। তিনি লক্ষ করেছিলেন, আলীর জন্মের পর থেকে তার প্রতি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যাধিক আগ্রহ ও উৎসাহকে। বর্ণিত হয়েছে যে, তিনি বলতেন, আলীর জন্মের পর মুহাম্মাদ তার নিজের মুখ থেকে একটু থুথু নিয়ে তার মুখে দেয়। তারপর সে জিহ্বা চাটতে চাটতে ঘুমিয়ে যায়। পরদিন সকালে আমরা আলীর জন্য ধাত্রী ডেকে পাঠালাম; কিন্তু কারও স্তনই গ্রহণ করল না। আমি মুহাম্মাদকে ডাকলাম। সে তার জিহ্বায় একটু দুধ দিল। আর আলী তা চাটতে চাটতে ঘুমিয়ে গেল। আল্লাহ যতদিন ইচ্ছা করলেন এভাবে চলতে লাগল। এ সবকিছু দেখে-শুনে মুহাম্মদের প্রতি ফাতিমা বিনতে আসাদের স্নেহ-মমতা ও ভক্তি-শ্রদ্ধা দিন দিন বেড়ে যেতে থাকে। তিনি ছেলে আলীকে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সার্বাক্ষণিক সহচর হওয়ার তাকিদ দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম দিকে যখন কাবার চত্বরে নামায আদায় করতেন তখন কুরাইশরা তেমন গুরুত্ব দিত না। পরে যখন নিয়মিত পড়তে লাগলেন, তখন আলী ও যায়িদ তাকে পাহারা দিতেন। পরে এমন হলো যে, তারা দু-জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হলে সর্বক্ষণ তার সঙ্গে থাকতেন। একদিন আলী রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ঘর থেকে বেরিয়ে গেছেন, তখন আবু তালিব তাকে ডেকে পেলেন না। আলীর মা ফাতিমা বললেন, আমি তাকে মুহাম্মাদের সাথে যেতে দেখেছি। আবু তালিব তাদেরকে তালাশ করতে করতে শিআবে আবি দাব-এ গিয়ে পেলেন। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে দাঁড়িয়ে, আর আলী রা. তাকে পাহারা দিচ্ছেন।³⁸³

সৌভাগ্যের পরশমনি
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুওয়াত লাভ করলেন। নিজ গোত্র ও আত্মীয়-বন্ধুদের ইসলামের দিকে আহবান জানানোর নির্দেশ লাভ করলেন। আল্লাহ তাআলা নাযিল করলেন, 'তুমি তোমার নিকট-আত্মীয়দের সতর্ক করো।³⁸⁴ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রভুর নির্দেশ পালন করলেন। নিকট-আত্মীয়দের দুনিয়া ও আখেরাতের কল্যাণের দিকে আহবান জানালেন। তাদেরকে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার তাগিদ দিলেন। ইসলামের সেই একেবারে সূচনা পর্বে যে ক'জন মুষ্টিমেয় মহিলা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে মুসলমান হন তাদের মধ্যে ফাতিমা বিনতে আসাদ অন্যতম। সেদিন তার স্বামী আবু তালিব ভাতিজা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবেদনে সাড়া দিতে অপারগ হলেও তাদের কিশোর ছেলে আলী রা. আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনেন।³⁸⁵

দুঃখের পরে সুখের দিন
এখান থেকেই এই মহীয়সী সাহাবীয়া ফাতিমা বিনতে আসাদের রা. জীবনের দ্বিতীয় পর্ব শুরু হলো। কুরাইশরা মুহাম্মাদ ও তার দ্বীন ইসলামের বিরুদ্ধে কোমর বেঁধে লেগে গেল। তারা বনু হাশিমের সাথে বিবাদে লিপ্ত হলো। যখন তারা দেখল, আবু তালিব ও তার স্ত্রী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমর্থন ও আশ্রয় দিচ্ছেন তখন তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের হাতে সমর্পণের দাবি জানাল; কিন্তু চাচা-চাচী ভাতিজা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পক্ষে অটল থাকলেন। কোনো চাপের কাছেই নত হলেন না। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের হতে অর্পণের আবদার শক্তভাবে প্রত্যাখ্যান করলেন। ফলে যারা ঈমান এনে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসারী হয়েছিল তাদের প্রতি তারা প্রতিশোধপরায়ণ হয়ে উঠল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখলেন কুরাইশরা তার অনুসারীদের ওপর অত্যাচার-উৎপীড়নের ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তখন তিনি তাদেরকে আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দান করেন। কুরাইশদের অত্যাচার থেকে বাচার জন্য মুসলমানদের যে দলটি প্রথম আবিসিনিয়া হিজরত করেন তার মধ্যে ফাতিমা বিনতে আসাদের কলিজার টুকরা জাফর ইবনে আবি তালিব রা. ও তার স্ত্রী আসমা বিনতে উমাইসও রা. ছিলেন। যাত্রাকালে মা ফাতিমা রা.-এর এই ছেলেটি ছিল চেহারা-সুরুতে ও আদবে-আখলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুরূপ। কুরাইশদের যে পাঁচ ব্যক্তিকে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুরূপ বলে মনে করত, তারা হলেন: জাফর ইবনে আবি তালিব, কুসাম ইবনে আল-আব্বাস, আস-সায়িব ইবনে উবায়দ ইবনে আবদি ইয়াযীদ ইবনে হাশিম ইবনে আবদুল মুত্তালিব, আবু সুফিয়ান ইবনে আল-হারিস ইবনে আবদিল মুত্তালিব ও আল-হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রা.।
কুরাইশরা যখন দেখল, বিষয়টি আস্তে আস্তে তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তারা বনু হাশিম ও বনু আবদিল মুত্তালিবের নারী-পুরুষ ও শিশু-যুবক-বৃদ্ধ সকলকে শিআবে আবি তালিব উপত্যকায় অবরুদ্ধ অবস্থায় রাখার সিদ্ধান্ত নিল। ফাতিমা বিনতে আসাদ রা. আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অন্য নারীদের সাথে এ অবরোধ মেনে নেন। অন্যদের সাথে তিনিও এ অবরুদ্ধ জীবনের তিনটি বছর সীমাহীন ক্ষুধা ও অনাহারের মুখোমুখি হন এবং গাছের পাতা খেয়ে কোনো রকম জীবন রক্ষা করেন। অবশেষে তিন বছর পর নবুয়তের দশম বছরে তারা অবরোধ তুলে নেয়। অন্য মুসলমানদের সাথে ফাতিমাও রা. মুক্ত জীবনে ফিরে আসেন। এ তিনটি বছর মহিলারা চরম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দান করেন।
শিআবে আবি তালব থেকে মুক্ত হওয়ার পর নবুয়তের দশম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অতি আপন দুব্যক্তি মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে ইন্তেকাল করেন। প্রথমে তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ রা. ও পরে চাচা আবু তালিব এ দুনিয়া থেকে বিদায় নেন। এতদিন এ দুজনই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে ঢালস্বরূপ। এখন এ দুজনের অবর্তমানে অত্যাচারী কুরাইশরা আরও তীব্রভাবে রাসূল ও তার অনুসারীদের ওপর যুলুম-নির্যাতন করতে শুরু করে। অবশেষে আল্লাহ তাআলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুসলমানদের মদীনায় হিজরতের অনুমতি দান করেন।³⁸⁶

মদীনা মুনাওয়ারায় হিজরত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সঙ্গী-সাথীরা মদীনায় হিজরত করলেন। ফাতিমা বিনতে আসাদ রা.ও অন্যদের সাথে মক্কা ত্যাগ করে মদীনায় চলে গেলেন। যুবাইর ইবনে বকর তার ইসলাম ও হিজরত সম্পর্কে বলেন, 'তিনি ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ ও তার রাসূলের দিকে হিজরত করেন।³⁸⁷ অন্যতম শ্রেষ্ঠ তাবেয়ী ইমাম আশ-শা'বী রহ. তার ইসলাম ও হিজরত সম্পর্কে বলেন, 'আলী ইবনে আবি তালিবের রা. মা ফাতিমা বিনতে আসাদ ইবনে হাশিম ইসলাম গ্রহণ করেন এবং মদীনায় হিজরত করেন। '³⁸⁸

রাসূলের কাছে তার মর্যাদা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ফাতিমা বিনতে আসাদের রা. মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে ইবনে সাআদ বলেন, 'ফাতিমা বিনতে আসাদ রা. ইসলাম গ্রহণ করেন। তিনি একজন সৎকর্মশীল মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখতে যেতেন এবং তার গৃহে দুপুরে বিশ্রাম নিতেন।³⁸⁹
তার সত্যনিষ্ঠা ও ধর্মপরায়ণতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অতিমাত্রায় ভক্তি-শ্রদ্ধা করতেন। তাকে লালন-পালন, আদব-আখলাক শিক্ষাদান ও তার সাথে সুন্দর ব্যবহারের প্রতিদানে রাসূলও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথে সবসময় সদ্ব্যবহার করতেন। তার ছেলে আলীর রা. সাথে রাসূলুল্লাহর কন্যা ফাতিমার রা. বিয়ে হলো। তখন তিনি একজন মমতাময়ী মা ও একজন আদর্শ শ্বাশুড়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাদের জীবন তো আর এমন বিত্ত-বৈভবের জীবন ছিল না। সব কাজ নিজেদেরই করতে হতো। নবী দুহিতা ফাতিমা রা.-কে ঘরে আনার পর আলী রা. মাকে বললেন, আমি পানি আনা, প্রয়োজনে এদিক-ওদিক যাওয়ার ব্যাপারে ফাতিমা বিনতে রাসূলুল্লাহকে সাহায্য করব, আর আপনি তাকে ঘরের কাজে, গম পেষা ও আটা চটকানোর কাজে সাহায্য করবেন।³⁹⁰
ফাতিমা বিনতে আসাদ রা.-এর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অতিরিক্ত ভক্তি-শ্রদ্ধা থাকার কারণে তিনি মাঝে মাঝে তাকে বিভিন্ন জিনিস উপহার-উপঢৌকন পাঠাতেন। জাদা ইবনে হুবায়রা আলী রা. থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিকট এক জোড়া অতি উন্নতমানের নতুন কাপড় পাঠালেন। সাথে সাথে এ কথাও বলে পাঠালেন যে, ‘এ দু-টোকে নিকাবের কাপড় বানিয়ে ফাতিমাদের মধ্যে ভাগ করে দাও।' আমি চার টুকরো করলাম। এক টুকরো দিলাম ফাতিমা বিনতে রাসূলুল্লাহকে, এক টুকরো ফাতিমা বিনতে আসাদকে এবং আর এক টুকরো ফাতিমা বিনতে হামযা রা.-কে। তবে তিনি চতুর্থ টুকরোটি যে কাকে দেন তা বলেননি।³⁹¹

সাহাবাদের অন্তরে তার মর্যাদা
সাহাবায়ে কেরামের অন্তরেও ফাতিমা বিনতে আসাদ রা.-এর একটা মর্যাদাপূর্ণ আসন ছিল। জাফর ইবনে আবি তালিব রা. মুতায় শহীদ হওয়ার পর কবি হাসসান ইবনে সাবিত রা. তার স্মরণে যে কবিতাটি রচনা করেন তাতে তার মা ফাতিমারও ভূয়সী প্রশংসা করেন। তেমনিভাবে কবি হাজ্জাজ ইবনে আলাত সুলামীও উহুদ যুদ্ধে হযরত আলীর রা. বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করতে গিয়ে তার মায়েরও প্রশংসা করেন।³⁹²
হযরত ফাতিমা বিনতে আসাদ রা.-এর মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীদের মনে দারুণ বেদনার ছাপ ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দুআ করেন, তার প্রশংসা করেন এবং নিজের জামা দিয়ে তার কাফন দেন। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বসে ছিলাম। এমন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী, জাফর ও আকীলের মা মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা সবাই আমার মার কাছে চলো। আমরা উঠলাম এবং এমন নিঃশব্দে পথ চললাম যেন আমাদের প্রত্যেকের মাথার ওপর পাখি বসে আছে। বাড়ির দরজায় পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়ের জামাটি খুলে পরিবারেরে লোকদের হাতে দিয়ে বলেন, তার গোসল দেওয়া শেষ হলে এটি তার কাফনের নীচে দিয়ে দেবে।
যখন লোকেরা দাফনের জন্য লাশ নিয়ে বের হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খাটিয়ায় কাঁধ দেন, একবার খাটিয়ার সামনে যান, আরেকবার পেছনে আসেন। এভাবে তিনি কবর পর্যন্ত পৌঁছেন। তারপর কবরে নেমে গড়াগড়ি দিয়ে আবার উপরে উঠে আসেন। তারপর বলেন, আল্লাহর নামের সাথে এবং আল্লাহর নামের ওপরে তোমরা তাকে কবরে নামাও। দাফন কাজ শেষ হওয়ার পর তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বলেন, আমার মা ও প্রতিপালনকারিণী! আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিন। আপনি ছিলেন আমার একজন চমৎকার মা ও চমৎকার প্রতিপালনকারিণী। জাবির বলেন, আমরা বললাম, 'ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে এমন দু-টি কাজ করেছেন, আমরা কখনো আপনাকে এ ধরনের কাজ করতে দেখি না।' বললেন, 'সে দুটি কাজ কী?' বললাম, 'আপনার জামা খুলে দেওয়া এবং কবরে গড়াগড়ি দেওয়া।' বললেন, 'জামাটির ব্যাপার হলো, আমি চেয়েছি তাকে যেন কখনো জাহান্নামের আগুন স্পর্শ না করে। যদি আল্লাহ চান। আর কবরে আমার গড়াগড়ি দেওয়া—আমি চেয়েছি আল্লাহ যেন তার কবরটি প্রশস্ত করে দেন।³⁹³
এই বর্ণনা থেকে বোঝা যায়, ফাতিমা বিনতে আসাদ রা. নিশ্চিতভাবেই জান্নাতে যাবেন। ইমাম কুরতুবী বলেছেন, 'আল্লাহ তাআলা তার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বৈশিষ্ট্য দান করেছেন যে, কবরে তার ওপর দলন-পেষণ চালানো হবে না। যেহেতু তিনি ফাতিমা বিনতে আসাদের কবরে শুয়েছেন, এজন্য তার বরকতে ফাতিমা বিনতে আসাদ রা. কবরের পেষণ থেকে মুক্তি পেয়ে গিয়েছেন।'
হযরত আনাস ইবনে মালিক রা. বলেছেন, যখন আলী রা.-এর মা ফাতিমা বিনতে আসাদ রা. মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাড়িতে গেলেন এবং তার মাথার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, 'হে আমার মা, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আমার মায়ের পরে আপনি অভুক্ত থেকে আমার পেট ভরাতেন, আপনি না পরে আমাকে পরাতেন এবং ভালো কিছু নিজে না খেয়ে আমাকে খাওয়াতেন। আর এর দ্বারা আপনি আল্লাহর সন্তুষ্টি ও পরকালে সফলতা লাভের আশা করতেন। ’³⁹⁴
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আব্বাস রা. ও আবু বকর সিদ্দিক রা. তার লাশ কবরে নামান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বড় মহানুভব ব্যক্তি ছিলেন যে, কেউ তার প্রতি সামান্য দয়া ও অনুগ্রহ দেখালে তা কোনোদিন ভোলেননি। কথায় ও কর্মের দ্বারা সবসময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাহলে ফাতিমা বিনতে আসাদ রা., যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে মায়ের ভূমিকা পালন করেছেন, আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছেন এবং সারাটি জীবন রাসূলের কল্যাণ-চিন্তা করেছেন, তাকে তিনি ভুলবেন কেমন করে? তার সাথে যেমন আচরণ করা দরকার তা তিনি করেছেন।

টিকাঃ
৩৭৮. সিয়ারু আ'লাম আন-নুবালা, ২/১১৮।
৩৭৯. সহীহ, বুখারী, হাদীস নং ৫০৮২।
৩৮০. উয়ূনুল আসার, ১/৫১; সীরাতে হালাবিয়া, ১/১৮৯।
৩৮১. সীরাতে হালাবিয়া, ১/১৮৯।
৩৮২. নিসাউম মুবাশশিরাত বিল জান্নাহ, ৪১।
৩৮৩. আনসাবুল আশরাফ, ১/১১১।
৩৮৪. সূরা শু'আরা, ৪২:২১৪।
৩৮৫. সীরাতে ইবনে হিশাম, ১/২০৯।
৩৮৬. নিসাউম মুবাশশারাত বিল জান্নাহ, ৪৩।
৩৮৭. আল ইসতিয়াব, ৪/৩৭০।
৩৮৮. উসুদুল গাবাহ, ৭১৬৮।
৩৮৯. তাবাকাতে ইবনে সাআদ, ৮/২২২; সিফাতুল সাফওয়া, ২/৫৪; আল ইসাবাহ, ৪/৩৮০।
৩৯০. সিফাতস সাফওয়া, ২/৫৪; উসুদুল গাবাহ, ৫/৫১৭।
৩৯১. আল ইসাবাহ, ৪/৩৭০; উসদুল গাবাহ, ভাষ্য নং ৭১৭২।
৩৯২. আল বিদায়া ওয়ান নিহায়া, ৭/৩৪৯।
৩৯৩. কানযুল উম্মাল, ১৩/৬৩৬; সিয়ারু আলামিন নুবালা, ২/১১৮।
৩৯৪. মাজমাউয যাওয়াইদ, ১৫৩৯৯।

যাঁর মোহর ছিল ইসলাম

ইসলাম মানবজাতিকে বিস্ময়কর এক নারী উপহার দিয়েছেন, যাঁর জীবনকথা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য মানবিকবোধ বিকাশ ও উন্নতিতে প্রেরণার উৎস হয়ে আছে। এমন এক অবিস্মরণীয় চরিত্র হলেন হযরত উম্মে সুলাইম রা.। তার আসল নামের ব্যাপারে মতভেদ রয়েছে। যথা: সাহলা, রুমাইলা, মুলাইকা, গুমাইসা ও রুমাইসা। তিনি বনু নাজ্জারের একজন প্রসিদ্ধ মহিলা আনসারী সাহাবী; প্রখ্যাত সাহাবী ও রাসূলুল্লাহর অতি স্নেহের খাদেম হযরত আনাস রা.-এর গর্বিত মা।
জাহিলী যুগে প্রথম জীবনে তিনি মালিক ইবনে নাযারকে বিয়ে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় হিজরতের দশ বছর পূর্বেই তারই ঔরসে পুত্র আনাসের জন্ম হয়। আনসারদের মধ্যে যাঁরা প্রথম ভাগে ইসলাম গ্রহণ করেন তিনি তাদের অন্যতম। তার ইসলাম গ্রহণ করার কারণে সম্পর্ক ছিন্ন করে তার স্বামী মালিক তাকে ও তার সন্তানকে ফেলে দেশান্তরী হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় আসার আগেই উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করেন। আবু তালহার সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আনাস রা. থেকে বর্ণিত, আবু তালহা ইসলাম গ্রহণের পূর্বে উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে উম্মে সুলাইম বলেন, আবু তালহা, আপনি কি জানেন না, যে ইলাহ্ ইবাদত আপনি করেন তা মাটি দ্বারা তৈরি? তিনি বললেন, তা ঠিক। উম্মে সুলাইম আবার বললেন, একটি গাছের পূজা করতে আপনার লজ্জা হয় না? আপনি ইসলাম গ্রহণ করলে আপনার সাথে বিয়েতে আমার আপত্তি থাকবে না। আর সে ক্ষেত্রে আপনার ইসলাম ছাড়া অন্য কোনো মোহরের দাবীও থাকবে না।
'বিষয়টি আমি ভেবে দেখবো'- একথা বলে আবু তালহা চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এসে পাঠ করলেন, 'আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।'
অতঃপর উম্মে সুলাইম ছেলে আনাসকে ডেকে বললেন, আনাস, আবু তালহার বিয়ের ব্যবস্থা করো। আনাস রা. তার মাকে আবু তালহার সাথে বিয়ে দিলেন। ঘটনাটি বিভিন্ন সনদে বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে।³⁹⁵

রাসূলের কাছে তার মর্যাদা
হযরত আনাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন স্ত্রীদের ব্যতীত অন্য কোনো নারীর গৃহে ঢুকতেন না; কিন্তু উম্মে সুলায়মের নিকট যেতেন। লোকেরা এর কারণ জানতে চাইলে তিনি বললেন, এর ওপর আমার বড় মায়া হয়। আমার সাথে থেকে তার ভাই নিহত (শহীদ) হয়েছে।³⁹⁶
উম্মু সুলাইমের প্রথম স্বামীর পক্ষে আনাস এবং দ্বিতীয় স্বামী হযরত আবু তালহার পক্ষে দু-ছেলে আবু উমাইর ও আবদুল্লাহর জন্ম হয়। আবু উমাইর শৈশবে মারা যায়। অপর দু'জনের মাধ্যমে বংশ বিস্তার হয়।
আবু উমাইরের মৃত্যুতে উম্মে সুলাইম যে ধৈর্য অবলম্বন করেন তা মানবজাতির জন্য শিক্ষণীয়। আবু উমাইর যখন মারা যায় তখন সে কেবল হাঁটতে শিখেছে। ছোট ছোট পা ফেলে যখন সে হাঁটে বাবা-মা অপলক নেত্রে তাকিয়ে থাকেন। এমন সময় আল্লাহপাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। ছেলেটি আবু তালহা খুব আদরের ছিল। হাদীসে এসেছে,
আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহার ঔরসজাত উম্মে সুলাইমের একটি ছেলে মৃত্যুবরণ করল। তখন উম্মে সুলাইম রা. তার পরিবার-পরিজনের ব্যক্তিদের বলল, আবু তালহাকে তার পুত্রের সংবাদ দিয়ো না, যতক্ষণ আমি না বলি। আবু তালহা রা. আসলেন। উম্মে সুলাইম রা. রাতের খানা সম্মুখে নিয়ে এলে তিনি খাবার খেলেন। এরপর উম্মে সুলাইম আগের চাইতে ভালো মতো সাজগোজ করলেন। আবু তালহা রা. তার সঙ্গে মিলিত হলেন। যখন উম্মে সুলাইম রা. দেখলেন যে, তিনি মিলনে পরিতৃপ্ত। তখন তাকে বললেন, 'হে আবু তালহা, কেউ যদি কারও কোনো জিনিস রাখতে দেয়, তারপর তা নিয়ে নেয় তবে কি সে তা ফেরাতে পারে?' আবু তালহা রা. বললেন, 'না।' উম্মে সুলাইম রা. বললেন, 'তাহলে তোমার ছেলের ব্যাপারে মনে কর (আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন)।' আবু তালহা রা. রেগে গিয়ে বললেন, 'তুমি আমাকে আগে বলনি, এখন আমি অপবিত্র, এখন ছেলের সংবাদটা দিলে!' অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে ছেলের যা ঘটেছে সব জানালেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'তোমাদের গত রাতটিতে আল্লাহ তাআলা বরকত দিন।' উম্মে সুলাইম গর্ভবতী হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সফরে ছিলেন, উম্মে সুলাইমও এ সফরে তার সঙ্গে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো সফর হতে প্রত্যাবর্তন করতেন, তখন রাতের বেলা মাদীনায় ঢুকতেন না। যখন লোকেরা মাদীনার কাছাকাছি পৌঁছল, তখন উম্মে সুলাইমের প্রসব-বেদনা আরম্ভ হলো। আবু তালহা রা. তার নিকট থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেলা নিয়ে চলে গেলেন। আবু তালহা রা. এবং উম্মে সুলাইম রা. থেকে গেলেন।
তখন আবু তালহা রা. বললেন, 'হে প্রতিপালক, তুমি তো জান যে, যখন তিনি বের হন আমার ভালো লাগে তোমার রাসূলের সঙ্গে বের হতে এবং যখন তিনি প্রবেশ করেন তার সাথে প্রবেশ করতে; কিন্তু তুমি জানো, কেন আমি থেমে গেছি।'
উম্মে সুলাইম রা. বললেন, 'হে আবু তালহা, আগের মতো যাতনা আমার নেই। চলুন আমরা চলে যাই।' স্বামী-স্ত্রী মাদীনায় পৌঁছলে উম্মে সুলাইমের ব্যথা আবার আরম্ভ হলো। আর তিনি একটি শিশু ছেলে প্রসব করলেন। আমার মা বললেন, 'হে আনাস, শিশুটিকে যেন কেউ দুধ না খাওয়ায়, যতক্ষণ তুমি তাকে ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে না যাও।'
সকাল হলে আমি সন্তানটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গেলাম। আমি লক্ষ করলাম, তার হাতে উট দাগানোর যন্ত্র। আমাকে যখন তিনি দেখলেন, বললেন, 'হয়তো উম্মে সুলাইম এ পুত্রটি প্রসব করেছে।' আমি বললাম, 'হ্যাঁ'। তিনি সে যন্ত্রটি হাত থেকে রেখে দিলেন। আমি শিশুটিকে নিয়ে তার কোলে রাখলাম। তিনি মাদীনার আজওয়া খেজুর আনালেন এবং নিজের মুখে দিয়ে চিবুলেন। যখন খেজুর গলে গেল, তখন শিশুটির মুখে দিলেন। শিশুটি তা চুষতে লাগল। আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'দেখ, আনসারদের খেজুর-প্রীতি।' অবশেষে তিনি শিশুর মুখে হাত বুলিয়ে তার নাম 'আবদুল্লাহ' রাখলেন।মা বিনতে আসাদের রা. জীবনের দ্বিতীয় পর্ব শুরু হলো। কুরাইশরা মুহাম্মাদ ও তার দ্বীন ইসলামের বিরুদ্ধে কোমর বেঁধে লেগে গেল। তারা বনু হাশিমের সাথে বিবাদে লিপ্ত হলো। যখন তারা দেখল, আবু তালিব ও তার স্ত্রী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমর্থন ও আশ্রয় দিচ্ছেন তখন তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের হাতে সমর্পণের দাবি জানাল; কিন্তু চাচা-চাচী ভাতিজা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পক্ষে অটল থাকলেন। কোনো চাপের কাছেই নত হলেন না। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের হতে অর্পণের আবদার শক্তভাবে প্রত্যাখ্যান করলেন। ফলে যারা ঈমান এনে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসারী হয়েছিল তাদের প্রতি তারা প্রতিশোধপরায়ণ হয়ে উঠল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখলেন কুরাইশরা তার অনুসারীদের ওপর অত্যাচার-উৎপীড়নের ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তখন তিনি তাদেরকে আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দান করেন। কুরাইশদের অত্যাচার থেকে বাচার জন্য মুসলমানদের যে দলটি প্রথম আবিসিনিয়া হিজরত করেন তার মধ্যে ফাতিমা বিনতে আসাদের কলিজার টুকরা জাফর ইবনে আবি তালিব রা. ও তার স্ত্রী আসমা বিনতে উমাইসও রা. ছিলেন। যাত্রাকালে মা ফাতিমা রা.-এর এই ছেলেটি ছিল চেহারা-সুরুতে ও আদবে-আখলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুরূপ। কুরাইশদের যে পাঁচ ব্যক্তিকে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুরূপ বলে মনে করত, তারা হলেন: জাফর ইবনে আবি তালিব, কুসাম ইবনে আল-আব্বাস, আস-সায়িব ইবনে উবায়দ ইবনে আবদি ইয়াযীদ ইবনে হাশিম ইবনে আবদুল মুত্তালিব, আবু সুফিয়ান ইবনে আল-হারিস ইবনে আবদিল মুত্তালিব ও আল-হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রা.।
কুরাইশরা যখন দেখল, বিষয়টি আস্তে আস্তে তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তারা বনু হাশিম ও বনু আবদিল মুত্তালিবের নারী-পুরুষ ও শিশু-যুবক-বৃদ্ধ সকলকে শিআবে আবি তালিব উপত্যকায় অবরুদ্ধ অবস্থায় রাখার সিদ্ধান্ত নিল। ফাতিমা বিনতে আসাদ রা. আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অন্য নারীদের সাথে এ অবরোধ মেনে নেন। অন্যদের সাথে তিনিও এ অবরুদ্ধ জীবনের তিনটি বছর সীমাহীন ক্ষুধা ও অনাহারের মুখোমুখি হন এবং গাছের পাতা খেয়ে কোনো রকম জীবন রক্ষা করেন। অবশেষে তিন বছর পর নবুয়তের দশম বছরে তারা অবরোধ তুলে নেয়। অন্য মুসলমানদের সাথে ফাতিমাও রা. মুক্ত জীবনে ফিরে আসেন। এ তিনটি বছর মহিলারা চরম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দান করেন।
শিআবে আবি তালব থেকে মুক্ত হওয়ার পর নবুয়তের দশম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অতি আপন দুব্যক্তি মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে ইন্তেকাল করেন। প্রথমে তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ রা. ও পরে চাচা আবু তালিব এ দুনিয়া থেকে বিদায় নেন। এতদিন এ দুজনই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে ঢালস্বরূপ। এখন এ দুজনের অবর্তমানে অত্যাচারী কুরাইশরা আরও তীব্রভাবে রাসূল ও তার অনুসারীদের ওপর যুলুম-নির্যাতন করতে শুরু করে। অবশেষে আল্লাহ তাআলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুসলমানদের মদীনায় হিজরতের অনুমতি দান করেন।³⁸⁶

মদীনা মুনাওয়ারায় হিজরত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সঙ্গী-সাথীরা মদীনায় হিজরত করলেন। ফাতিমা বিনতে আসাদ রা.ও অন্যদের সাথে মক্কা ত্যাগ করে মদীনায় চলে গেলেন। যুবাইর ইবনে বকর তার ইসলাম ও হিজরত সম্পর্কে বলেন, 'তিনি ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ ও তার রাসূলের দিকে হিজরত করেন।³⁸⁷ অন্যতম শ্রেষ্ঠ তাবেয়ী ইমাম আশ-শা'বী রহ. তার ইসলাম ও হিজরত সম্পর্কে বলেন, 'আলী ইবনে আবি তালিবের রা. মা ফাতিমা বিনতে আসাদ ইবনে হাশিম ইসলাম গ্রহণ করেন এবং মদীনায় হিজরত করেন।'³⁸⁸

রাসূলের কাছে তার মর্যাদা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ফাতিমা বিনতে আসাদের রা. মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে ইবনে সাআদ বলেন, 'ফাতিমা বিনতে আসাদ রা. ইসলাম গ্রহণ করেন। তিনি একজন সৎকর্মশীল মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখতে যেতেন এবং তার গৃহে দুপুরে বিশ্রাম নিতেন।³⁸⁹
তার সত্যনিষ্ঠা ও ধর্মপরায়ণতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অতিমাত্রায় ভক্তি-শ্রদ্ধা করতেন। তাকে লালন-পালন, আদব-আখলাক শিক্ষাদান ও তার সাথে সুন্দর ব্যবহারের প্রতিদানে রাসূলও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথে সবসময় সদ্ব্যবহার করতেন। তার ছেলে আলীর রা. সাথে রাসূলুল্লাহর কন্যা ফাতিমার রা. বিয়ে হলো। তখন তিনি একজন মমতাময়ী মা ও একজন আদর্শ শ্বাশুড়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাদের জীবন তো আর এমন বিত্ত-বৈভবের জীবন ছিল না। সব কাজ নিজেদেরই করতে হতো। নবী দুহিতা ফাতিমা রা.-কে ঘরে আনার পর আলী রা. মাকে বললেন, আমি পানি আনা, প্রয়োজনে এদিক-ওদিক যাওয়ার ব্যাপারে ফাতিমা বিনতে রাসূলুল্লাহকে সাহায্য করব, আর আপনি তাকে ঘরের কাজে, গম পেষা ও আটা চটকানোর কাজে সাহায্য করবেন।³⁹⁰
ফাতিমা বিনতে আসাদ রা.-এর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অতিরিক্ত ভক্তি-শ্রদ্ধা থাকার কারণে তিনি মাঝে মাঝে তাকে বিভিন্ন জিনিস উপহার-উপঢৌকন পাঠাতেন। জাদা ইবনে হুবায়রা আলী রা. থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিকট এক জোড়া অতি উন্নতমানের নতুন কাপড় পাঠালেন। সাথে সাথে এ কথাও বলে পাঠালেন যে, ‘এ দু-টোকে নিকাবের কাপড় বানিয়ে ফাতিমাদের মধ্যে ভাগ করে দাও।' আমি চার টুকরো করলাম। এক টুকরো দিলাম ফাতিমা বিনতে রাসূলুল্লাহকে, এক টুকরো ফাতিমা বিনতে আসাদকে এবং আর এক টুকরো ফাতিমা বিনতে হামযা রা.-কে। তবে তিনি চতুর্থ টুকরোটি যে কাকে দেন তা বলেননি।³⁹¹

সাহাবাদের অন্তরে তার মর্যাদা
সাহাবায়ে কেরামের অন্তরেও ফাতিমা বিনতে আসাদ রা.-এর একটা মর্যাদাপূর্ণ আসন ছিল। জাফর ইবনে আবি তালিব রা. মুতায় শহীদ হওয়ার পর কবি হাসসান ইবনে সাবিত রা. তার স্মরণে যে কবিতাটি রচনা করেন তাতে তার মা ফাতিমারও ভূয়সী প্রশংসা করেন। তেমনিভাবে কবি হাজ্জাজ ইবনে আলাত সুলামীও উহুদ যুদ্ধে হযরত আলীর রা. বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করতে গিয়ে তার মায়েরও প্রশংসা করেন।³⁹²
হযরত ফাতিমা বিনতে আসাদ রা.-এর মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীদের মনে দারুণ বেদনার ছাপ ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দুআ করেন, তার প্রশংসা করেন এবং নিজের জামা দিয়ে তার কাফন দেন। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বসে ছিলাম। এমন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী, জাফর ও আকীলের মা মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা সবাই আমার মার কাছে চলো। আমরা উঠলাম এবং এমন নিঃশব্দে পথ চললাম যেন আমাদের প্রত্যেকের মাথার ওপর পাখি বসে আছে। বাড়ির দরজায় পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়ের জামাটি খুলে পরিবারেরে লোকদের হাতে দিয়ে বলেন, তার গোসল দেওয়া শেষ হলে এটি তার কাফনের নীচে দিয়ে দেবে।
যখন লোকেরা দাফনের জন্য লাশ নিয়ে বের হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খাটিয়ায় কাঁধ দেন, একবার খাটিয়ার সামনে যান, আরেকবার পেছনে আসেন। এভাবে তিনি কবর পর্যন্ত পৌঁছেন। তারপর কবরে নেমে গড়াগড়ি দিয়ে আবার উপরে উঠে আসেন। তারপর বলেন, আল্লাহর নামের সাথে এবং আল্লাহর নামের ওপরে তোমরা তাকে কবরে নামাও। দাফন কাজ শেষ হওয়ার পর তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বলেন, আমার মা ও প্রতিপালনকারিণী! আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিন। আপনি ছিলেন আমার একজন চমৎকার মা ও চমৎকার প্রতিপালনকারিণী। জাবির বলেন, আমরা বললাম, 'ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে এমন দু-টি কাজ করেছেন, আমরা কখনো আপনাকে এ ধরনের কাজ করতে দেখি না।' বললেন, 'সে দুটি কাজ কী?' বললাম, 'আপনার জামা খুলে দেওয়া এবং কবরে গড়াগড়ি দেওয়া।' বললেন, 'জামাটির ব্যাপার হলো, আমি চেয়েছি তাকে যেন কখনো জাহান্নামের আগুন স্পর্শ না করে। যদি আল্লাহ চান। আর কবরে আমার গড়াগড়ি দেওয়া—আমি চেয়েছি আল্লাহ যেন তার কবরটি প্রশস্ত করে দেন।³⁹³
এই বর্ণনা থেকে বোঝা যায়, ফাতিমা বিনতে আসাদ রা. নিশ্চিতভাবেই জান্নাতে যাবেন। ইমাম কুরতুবী বলেছেন, 'আল্লাহ তাআলা তার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বৈশিষ্ট্য দান করেছেন যে, কবরে তার ওপর দলন-পেষণ চালানো হবে না। যেহেতু তিনি ফাতিমা বিনতে আসাদের কবরে শুয়েছেন, এজন্য তার বরকতে ফাতিমা বিনতে আসাদ রা. কবরের পেষণ থেকে মুক্তি পেয়ে গিয়েছেন।'
হযরত আনাস ইবনে মালিক রা. বলেছেন, যখন আলী রা.-এর মা ফাতিমা বিনতে আসাদ রা. মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাড়িতে গেলেন এবং তার মাথার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, 'হে আমার মা, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আমার মায়ের পরে আপনি অভুক্ত থেকে আমার পেট ভরাতেন, আপনি না পরে আমাকে পরাতেন এবং ভালো কিছু নিজে না খেয়ে আমাকে খাওয়াতেন। আর এর দ্বারা আপনি আল্লাহর সন্তুষ্টি ও পরকালে সফলতা লাভের আশা করতেন।’³⁹⁴
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আব্বাস রা. ও আবু বকর সিদ্দিক রা. তার লাশ কবরে নামান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বড় মহানুভব ব্যক্তি ছিলেন যে, কেউ তার প্রতি সামান্য দয়া ও অনুগ্রহ দেখালে তা কোনোদিন ভোলেননি। কথায় ও কর্মের দ্বারা সবসময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাহলে ফাতিমা বিনতে আসাদ রা., যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে মায়ের ভূমিকা পালন করেছেন, আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছেন এবং সারাটি জীবন রাসূলের কল্যাণ-চিন্তা করেছেন, তাকে তিনি ভুলবেন কেমন করে? তার সাথে যেমন আচরণ করা দরকার তা তিনি করেছেন।

টিকাঃ
৩৭৮. সিয়ারু আ'লাম আন-নুবালা, ২/১১৮।
৩৭৯. সহীহ, বুখারী, হাদীস নং ৫০৮২।
৩৮০. উয়ূনুল আসার, ১/৫১; সীরাতে হালাবিয়া, ১/১৮৯।
৩৮১. সীরাতে হালাবিয়া, ১/১৮৯।
৩৮২. নিসাউম মুবাশশিরাত বিল জান্নাহ, ৪১।
৩৮৩. আনসাবুল আশরাফ, ১/১১১।
৩৮৪. সূরা শু'আরা, ৪২:২১৪।
৩৮৫. সীরাতে ইবনে হিশাম, ১/২০৯।
৩৮৬. নিসাউম মুবাশশারাত বিল জান্নাহ, ৪৩।
৩৮৭. আল ইসতিয়াব, ৪/৩৭০।
৩৮৮. উসুদুল গাবাহ, ৭১৬৮।
৩৮৯. তাবাকাতে ইবনে সাআদ, ৮/২২২; সিফাতুল সাফওয়া, ২/৫৪; আল ইসাবাহ, ৪/৩৮০।
৩৯০. সিফাতস সাফওয়া, ২/৫৪; উসুদুল গাবাহ, ৫/৫১৭।
৩৯১. আল ইসাবাহ, ৪/৩৭০; উসদুল গাবাহ, ভাষ্য নং ৭১৭২।
৩৯২. আল বিদায়া ওয়ান নিহায়া, ৭/৩৪৯।
৩৯৩. কানযুল উম্মাল, ১৩/৬৩৬; সিয়ারু আলামিন নুবালা, ২/১১৮।
৩৯৪. মাজমাউয যাওয়াইদ, ১৫৩৯৯।

যাঁর মোহর ছিল ইসলাম
ইসলাম মানবজাতিকে বিস্ময়কর এক নারী উপহার দিয়েছেন, যাঁর জীবনকথা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য মানবিকবোধ বিকাশ ও উন্নতিতে প্রেরণার উৎস হয়ে আছে। এমন এক অবিস্মরণীয় চরিত্র হলেন হযরত উম্মে সুলাইম রা.। তার আসল নামের ব্যাপারে মতভেদ রয়েছে। যথা: সাহলা, রুমাইলা, মুলাইকা, গুমাইসা ও রুমাইসা। তিনি বনু নাজ্জারের একজন প্রসিদ্ধ মহিলা আনসারী সাহাবী; প্রখ্যাত সাহাবী ও রাসূলুল্লাহর অতি স্নেহের খাদেম হযরত আনাস রা.-এর গর্বিত মা।
জাহিলী যুগে প্রথম জীবনে তিনি মালিক ইবনে নাযারকে বিয়ে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় হিজরতের দশ বছর পূর্বেই তারই ঔরসে পুত্র আনাসের জন্ম হয়। আনসারদের মধ্যে যাঁরা প্রথম ভাগে ইসলাম গ্রহণ করেন তিনি তাদের অন্যতম। তার ইসলাম গ্রহণ করার কারণে সম্পর্ক ছিন্ন করে তার স্বামী মালিক তাকে ও তার সন্তানকে ফেলে দেশান্তরী হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় আসার আগেই উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করেন। আবু তালহার সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আনাস রা. থেকে বর্ণিত, আবু তালহা ইসলাম গ্রহণের পূর্বে উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে উম্মে সুলাইম বলেন, আবু তালহা, আপনি কি জানেন না, যে ইলাহ্ ইবাদত আপনি করেন তা মাটি দ্বারা তৈরি? তিনি বললেন, তা ঠিক। উম্মে সুলাইম আবার বললেন, একটি গাছের পূজা করতে আপনার লজ্জা হয় না? আপনি ইসলাম গ্রহণ করলে আপনার সাথে বিয়েতে আমার আপত্তি থাকবে না। আর সে ক্ষেত্রে আপনার ইসলাম ছাড়া অন্য কোনো মোহরের দাবীও থাকবে না।
'বিষয়টি আমি ভেবে দেখবো'- একথা বলে আবু তালহা চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এসে পাঠ করলেন, 'আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।'
অতঃপর উম্মে সুলাইম ছেলে আনাসকে ডেকে বললেন, আনাস, আবু তালহার বিয়ের ব্যবস্থা করো। আনাস রা. তার মাকে আবু তালহার সাথে বিয়ে দিলেন। ঘটনাটি বিভিন্ন সনদে বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে।³⁹⁵

রাসূলের কাছে তার মর্যাদা
হযরত আনাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন স্ত্রীদের ব্যতীত অন্য কোনো নারীর গৃহে ঢুকতেন না; কিন্তু উম্মে সুলায়মের নিকট যেতেন। লোকেরা এর কারণ জানতে চাইলে তিনি বললেন, এর ওপর আমার বড় মায়া হয়। আমার সাথে থেকে তার ভাই নিহত (শহীদ) হয়েছে।³⁹⁶
উম্মু সুলাইমের প্রথম স্বামীর পক্ষে আনাস এবং দ্বিতীয় স্বামী হযরত আবু তালহার পক্ষে দু-ছেলে আবু উমাইর ও আবদুল্লাহর জন্ম হয়। আবু উমাইর শৈশবে মারা যায়। অপর দু'জনের মাধ্যমে বংশ বিস্তার হয়।
আবু উমাইরের মৃত্যুতে উম্মে সুলাইম যে ধৈর্য অবলম্বন করেন তা মানবজাতির জন্য শিক্ষণীয়। আবু উমাইর যখন মারা যায় তখন সে কেবল হাঁটতে শিখেছে। ছোট ছোট পা ফেলে যখন সে হাঁটে বাবা-মা অপলক নেত্রে তাকিয়ে থাকেন। এমন সময় আল্লাহপাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। ছেলেটি আবু তালহা খুব আদরের ছিল। হাদীসে এসেছে,
আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহার ঔরসজাত উম্মে সুলাইমের একটি ছেলে মৃত্যুবরণ করল। তখন উম্মে সুলাইম রা. তার পরিবার-পরিজনের ব্যক্তিদের বলল, আবু তালহাকে তার পুত্রের সংবাদ দিয়ো না, যতক্ষণ আমি না বলি। আবু তালহা রা. আসলেন। উম্মে সুলাইম রা. রাতের খানা সম্মুখে নিয়ে এলে তিনি খাবার খেলেন। এরপর উম্মে সুলাইম আগের চাইতে ভালো মতো সাজগোজ করলেন। আবু তালহা রা. তার সঙ্গে মিলিত হলেন। যখন উম্মে সুলাইম রা. দেখলেন যে, তিনি মিলনে পরিতৃপ্ত। তখন তাকে বললেন, 'হে আবু তালহা, কেউ যদি কারও কোনো জিনিস রাখতে দেয়, তারপর তা নিয়ে নেয় তবে কি সে তা ফেরাতে পারে?' আবু তালহা রা. বললেন, 'না।' উম্মে সুলাইম রা. বললেন, 'তাহলে তোমার ছেলের ব্যাপারে মনে কর (আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন)।' আবু তালহা রা. রেগে গিয়ে বললেন, 'তুমি আমাকে আগে বলনি, এখন আমি অপবিত্র, এখন ছেলের সংবাদটা দিলে!' অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে ছেলের যা ঘটেছে সব জানালেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'তোমাদের গত রাতটিতে আল্লাহ তাআলা বরকত দিন।' উম্মে সুলাইম গর্ভবতী হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সফরে ছিলেন, উম্মে সুলাইমও এ সফরে তার সঙ্গে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো সফর হতে প্রত্যাবর্তন করতেন, তখন রাতের বেলা মাদীনায় ঢুকতেন না। যখন লোকেরা মাদীনার কাছাকাছি পৌঁছল, তখন উম্মে সুলাইমের প্রসব-বেদনা আরম্ভ হলো। আবু তালহা রা. তার নিকট থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেলা নিয়ে চলে গেলেন। আবু তালহা রা. এবং উম্মে সুলাইম রা. থেকে গেলেন।
তখন আবু তালহা রা. বললেন, 'হে প্রতিপালক, তুমি তো জান যে, যখন তিনি বের হন আমার ভালো লাগে তোমার রাসূলের সঙ্গে বের হতে এবং যখন তিনি প্রবেশ করেন তার সাথে প্রবেশ করতে; কিন্তু তুমি জানো, কেন আমি থেমে গেছি।'
উম্মে সুলাইম রা. বললেন, 'হে আবু তালহা, আগের মতো যাতনা আমার নেই। চলুন আমরা চলে যাই।' স্বামী-স্ত্রী মাদীনায় পৌঁছলে উম্মে সুলাইমের ব্যথা আবার আরম্ভ হলো। আর তিনি একটি শিশু ছেলে প্রসব করলেন। আমার মা বললেন, 'হে আনাস, শিশুটিকে যেন কেউ দুধ না খাওয়ায়, যতক্ষণ তুমি তাকে ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে না যাও।'
সকাল হলে আমি সন্তানটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গেলাম। আমি লক্ষ করলাম, তার হাতে উট দাগানোর যন্ত্র। আমাকে যখন তিনি দেখলেন, বললেন, 'হয়তো উম্মে সুলাইম এ পুত্রটি প্রসব করেছে।' আমি বললাম, 'হ্যাঁ'। তিনি সে যন্ত্রটি হাত থেকে রেখে দিলেন। আমি শিশুটিকে নিয়ে তার কোলে রাখলাম। তিনি মাদীনার আজওয়া খেজুর আনালেন এবং নিজের মুখে দিয়ে চিবুলেন। যখন খেজুর গলে গেল, তখন শিশুটির মুখে দিলেন। শিশুটি তা চুষতে লাগল। আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'দেখ, আনসারদের খেজুর-প্রীতি।' অবশেষে তিনি শিশুর মুখে হাত বুলিয়ে তার নাম 'আবদুল্লাহ' রাখলেন।³⁹⁷
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আসার পরপরই উম্মে সুলাইম ছোট্ট ছেলে আনাসের হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে গিয়ে বলেন, 'ইয়া রাসূলুল্লাহ, এই থাকল আনাস। সে আপনার খিদমত করবে।' আনাস তখন দশ বছরের বালক মাত্র। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাত পর্যন্ত আনাস তার খিদমত করেন। এ কারণে তিনি 'খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' খ্যাতি অর্জন করেন।³⁹⁸
অপর একটি বর্ণনায় এসেছে, তিনি আরও আরজ করেন, 'ইয়া রাসূলাল্লাহ, আপনি তার জন্য একটু দুআ করুন।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দুআও করেন।³⁹⁹

জিহাদের ময়দানে অনন্য কীর্তি
হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় মুহাজির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃ-সম্পর্ক প্রতিষ্ঠা করেন, একটি বর্ণনামতে সে বৈঠকটি হয়েছিল উম্মে সুলাইমের বাড়িতে। হযরত উম্মে সুলাইম অত্যন্ত আগ্রহের সাথে বড় বড় যুদ্ধে কিছু আনসারী মহিলাকে সাথে নিয়ে যেতেন। তারা সৈনিকদের পানি পান করাতেন এবং আহতদের সেবা করতেন।⁴⁰⁰
উহুদযুদ্ধে যখন মুসলিম বাহিনীর বিপর্যয় হয় তখনো তিনি অতি সাহসিকতার সাথে নিজ দায়িত্ব পালন করেন। আনাস রা. বলেন, আমি আয়েশা ও উম্মে সুলাইমকে মশক ভরে পানি এনে আহতদের পান করাতে দেখেছি। মশক খালি হয়ে গেলে তারা আবার ভরে এনে পান করিয়েছেন।⁴⁰¹
হযরত আবদুল্লাহ ইবনে আবি বকর রা. থেকে বর্ণিত, হুনাইনযুদ্ধে উম্মে সুলাইম খঞ্জর হাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। এক সময় যুদ্ধের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নযরে পড়লেন। তিনি তখন কোমরে চাদর পেঁচিয়ে স্বামী আবু তালহার পাশে দাঁড়িয়ে। আবদুল্লাহ ইবনে আবি তালহা তখন তার পেটে। তার সাথে আবু তালহার উট। উটটি বশে আনার জন্য তারা মাথার কেশ ও লাগামের মধ্যে হাত দিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাকলেন, উম্মে সুলাইম? তিনি সাড়া দিলেন, 'হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ, আমার মা-বাবা আপনার প্রতি কুরবান হোক! আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী উম্মে সালামার পাশাপাশি ছিলাম। আমি প্রশ্ন করলাম, 'ইয়া রাসূলাল্লাহ, কোনো মহিলা যদি ঘুমের মধ্যে দেখে যে তার স্বামীর সাথে সহবাস করছে, তাহলে তাকে কি গোসল করতে হবে?' প্রশ্ন শুনে উম্মে সালামা বলে উঠলেন, 'উম্মে সুলাইম, তোমার দু-হাত ধূলিমলিন হোক! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে গোটা নারীকূলকে তুমি লজ্জা দিল।' উত্তরে সুলাইম বললেন, 'সত্য প্রকাশে আল্লাহ লজ্জা পান না। কোনো সমস্যার ব্যাপারে অন্ধকারে থাকার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট জিজ্ঞেস করাই উত্তম।'
উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'উম্মে সুলাইম, তোমার দু-হাত ধুলিমলিন হোক। তার ওপর গোসল ফরয হবে, যদি সে ঘুম থেকে জেগে পানি দেখতে পায়।'
উম্মে সুলাইম আবার প্রশ্ন করেন, 'ইয়া রাসূলাল্লাহ, মেয়েদেরও কি পানি আছে?' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'যদি পানিই না থাকবে, তাহলে সন্তান তার মতো হয় কেন? তারা তো পুরুষেরই মতো।⁴⁰⁶
তিনি অন্তর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতেন, ভক্তি-শ্রদ্ধা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তার কথা কখনো বিস্মৃত হননি। এই সম্মানিত মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের সুসংবাদও দান করেছেন।
হযরত জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
أُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ امْرَأَةَ أَبِي طَلْحَةَ ثُمَّ سَمِعْتُ خَشْخَشَةً أَمَامِي فَإِذَا بلاك
আমাকে জান্নাত দেখানো হয়েছে। সেখানে আমি আবু তালহার সহধর্মিণীকে দেখলাম। তারপর আমার সম্মুখে পদধ্বনি শুনতে পেলাম, লক্ষ্য করে দেখি তিনি বিলাল।⁴⁰⁷
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'আমি জান্নাতে গিয়ে এক মহিলার কণ্ঠস্বর শুনতে পাই। জানতে চাই এ মহিলা কে? আমাকে জানানো হয়, আনাসের মা গুমাইসা বিন্তু মিলহান। '⁴⁰⁸
এভাবে বহুবিদ অনন্য কৃতির সাক্ষর রেখে গেছেন হযরত উম্মে সুলাইম রা.। এক সময় তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমান পরপারে। তার সুবাসিত জীবনীচর্চা আমাদের কালিমাযুক্ত অন্তরকে পরিষ্কার করে তুলতে পারে। আমরা এতে পেতে পারি পবিত্র জীবনের সন্ধান। আল্লাহ তাআলা তার ওপর সন্তুষ্ট হয়ে যান, তাকেও সন্তুষ্ট রাখুন এবং জান্নাতুল ফিরদাউসে তার ঠিকানা করে দিন।

টিকাঃ
৩৯৫. আল ইসাবাহ, ৪/৪৬১; তাবাকাতে ইবেন সাআদ, ৩/৫০৪; তারীখে ইবনে আসাকির, ৬/৫।
৩৯৬. সহীহ, মুসলিম, হাদীস নং ২৪৫৫।
৩৯৭. সহীহ, মুসলিম, হাদীস নং ২১৪৪।
৩৯৮. আল ইসাবাহ, ৪/৪৬২।
৩৯৯. সহীহ, বুখারী, ২/৩০২; সহীহ, মুসলিম, ২/৯৪৪।
৪০০. সহীহ, মুসলিম, হাদীস নং ১৮১০।
৪০১. সহীহ, বুখারী, ২/৫৮১।
৪০২. আল বিদায়া ওয়ান নিহায়া, ৬/১০২; হায়াতুস সাহাবা, ২/৬৩৫।
৪০৩. সহীহ, বুখারী, ২/৩৪২; সহীহ, মুসলিম, ২/১৭৮; আল বিদায়া ওয়ান নিহায়া, ৯/১০৫; হায়াতুস সাহাবা, ২/১৯৩-১৯৪।
৪০৪. তারীখে ইবনে আসাকির, ৩/১৪৪, ১৪৫।
৪০৫. উসুদুল গাবাহ, ১/১২৭; আসাহহুস সীয়ার, ৬০৬।
৪০৬. হায়াতুস সাহাবা, ৩/২২১, ২২২।
৪০৭. সহীহ, মুসলিম, হাদীস নং ২৪৫৭; আবু ইয়া'লা, ৪/৫১।
৪০৮. সহীহ, মুসলিম, হাদীস নং ২৪৫৬; মুসনাদ, আহমাদ, ৩/২৩৯-২৩৮; আবু ইয়া'লা, ৬/২২৩।

📘 মহীয়সী নারী সাহাবিদের আলোকিত জীবন > 📄 উম্মে হিশাম বিনতে হারিসা রা.

📄 উম্মে হিশাম বিনতে হারিসা রা.

বাইআতে রিদওয়ানে অংশগ্রহণকারী জান্নাতী

এই মহীয়সী সাহাবী এমন এক বরকতময় ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যে ঘর সৌহার্দ, দয়া, সত্যবাদিতার প্রভূত সম্মানে ছিল ভূষিত। তার পিতার দিকে তাকালে দেখা যায়, তিনি তার মায়ের সেবায় সর্বস্ব বিলিয়ে দিয়েছেন এবং শৈশব থেকেই সেবা করে মায়ের দুআ লাভ করেছেন। তিনি তার মহান প্রতিপালকের হক সম্পর্কে অবগত হয়ে সপরিবারে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুসরণে ব্রতী হয়েছেন।

মর্যাদার সোপানে
হযরত উম্মে হিশাম বিনতে হারিসা রা.-এর জীবনপঞ্জি শুরুর প্রাক্কালে আসুন আমরা তার পবিত্র বরকতময় পরিবারের দিকে দৃষ্টি দিই।

উম্মে হিশামের আম্মাজান হচ্ছেন উম্মে খালিদ বিনতে খালিদ ইবনে ইয়ায়িশ আল আনসারিয়‍্যাহ। বনী মালিক গোত্রের অধিবাসী তিনি। তিনি নবী সা.-এর হাতে বাইআত হয়েছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। তিনি ছিলেন একজন উঁচু স্তরের সাহাবিয়া। হারিসা ইবনে নুমান আন নাজ্জারীর সাথে তার বিয়ে হয়। সেই ঘরে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ, আবদুর রহমান, সাওদাহ, উমারা ও উম্মে হিশাম।৪০৯ এই উম্মে হিশাম হচ্ছেন আমাদের আলোচিত মহীয়সী। এছাড়া হারিসার আরেক স্ত্রীর ঘরে ছিলেন দুই কন্যা। যথাক্রমে উম্মে কুলসুম ও আমাতুল্লাহ।৪১০

এই পরিবারের সকল সদস্য ছিলেন মুসলমান। উম্মে হিশামের বোনেরাও ছিলেন বাইআতপ্রাপ্ত। ইবনে সাআদ বলেন, সাওদাহ, উমারা, উম্মে হিশাম, উম্মে কুলসুম ও আমাতুল্লাহ রা. রাসূলুল্লাহ সা.-এর হাতে ইসলাম গ্রহণ করেন এবং বাইআত হন।

তাঁর পিতা হারিসা ইবনে নুমান রা. ছিলেন একজন বিশিষ্ট আনসারী সাহাবী। বিখ্যাত আনসারী গোত্র 'বনু নাজ্জার'-এ তার জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন।

ইবনে সাদ ওয়াকেদির সূত্রে বর্ণনা করেন, আবু জাফর বাকির বলেন, মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু আইয়ুব আনসারির গৃহে এক বছরের মতো অবস্থান করেন। আলীর সাথে ফাতিমার বিবাহের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলীকে বললেন, 'একটি ঘর বানাও!' আলী রাযিয়াল্লাহু আনহু রাসুলের ঘর থেকে সামান্য দূরে ঘর বানালেন এবং সেই ঘরে ফাতিমাকে তুললেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার এসে আলী রাযিয়াল্লাহু আনহুকে বললেন, 'তোমাকে সরিয়ে আমার ঘরের কাছে আনতে চাই।' ফাতিমা রাযিয়াল্লাহু আনহা বললেন, 'তাহলে হারিসা ইবনে নুমানকে বলুন, একটু সরে যেতে।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'সে আমাদের জন্য এতবার তার ঘর সরিয়েছে; যে এখন আমি নিজেই লজ্জিত।'

হারিসা ইবনে নুমান রাসুলের এই কথাগুলো শুনতে পেয়ে প্রথমে তার ঘর সরিয়ে নিলেন। তারপরে রাসুলকে গিয়ে বললেন, 'হে আল্লাহর রাসুল! এই যে আমাদের বসতি। বনু নাজ্জারের সবার চাইতে আমার ঘরই তো আপনার বেশি নিকটবর্তী। নিশ্চয় আমি ও আমার সম্পদ আল্লাহ ও তার রাসুলের জন্য উৎসর্গিত। আল্লাহর শপথ হে রাসুল! আপনি যেই সম্পদ আমার কাছ থেকে নিবেন, তা আমার কাছে অধিক প্রিয়, যে সম্পদ নিবেন না তা থেকে।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'তুমি সত্যি বলেছ। আল্লাহ তোমার মাঝে বরকত দিন।' তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমাকে হারিসার ঘরের স্থানে নিয়ে আসলেন।৪১১

ইয়াকুত হামুবী হযরত হারিসা রা.-এর বদান্যতার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, 'হযরত হারিসা রা. ছিলেন প্রথম ব্যক্তি—যিনি রাসূলুল্লাহ সা.-এর জন্য নিজের সম্পত্তি ও বাড়ি হেবা করেছিলেন।৪১২

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হারিসা রা.-এর কণ্ঠস্বর শুনেছেন জান্নাতে। হাদীসে এসেছে, হযরত আয়েশা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
نِمْتُ، فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَسَمِعْتُ صَوْتَ قَارِي يَقْرَأُ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ " فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " كَذَاكَ الْبِرُّ ، كَذَاكَ الْبِرُّ " وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ
আমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে দেখলাম, জান্নাতে প্রবেশ করেছি। সেখানে কোনো পাঠকের পড়ার আওয়ায শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, তিনি কে? তারা (ফেরেশতা) বললেন, ইনি হারিসা ইবনে নুমান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এমনই হয় সেবা ও সদাচারের প্রতিদান, এমনই হয় সেবা ও সদাচারের বিনিময়। তিনি ছিলেন তার মায়ের প্রতি সর্বাধিক সদ্ব্যবহারকারী।৪১৩

শুধু তাই নয়, হযরত জিবরাঈল আ. হযরত হারিসা রা.-এর সালামের জবাব দিয়েছেন। হাদীসে এসেছে, হযরত হারিসা ইবনে নুমান রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন তার নিকট একজন ব্যক্তি উপবিষ্ট ছিলেন। আমি তাকে সালাম দিলাম। যখন আমি ফিরে আসছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমার সাথে যিনি বসা ছিলেন, তাকে কি তুমি দেখেছ? আমি বললাম, জী হ্যাঁ। তিনি বললেন, তিনি হলেন জিবরাঈল, তিনি তোমার সালামের উত্তর দিয়েছেন।৪১৪

ইবনে শাহীনের বর্ণনায় রয়েছে, হারিসা ইবনে নুমান নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এলেন। তিনি তখন এক ব্যক্তির সাথে সঙ্গোপনে কথা বলেছিলেন। তাই হারিসা রা. সালাম না দিয়ে বসে গেলেন। হযরত জিবরাঈল আ. তখন বললেন, তিনি সালাম দিলে আমি তার সালামের উত্তর দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত জিবরাঈল আ.-কে বললেন, আপনি কি তাকে চেনেন? তিনি বললেন, হ্যাঁ, হুনাইনের যুদ্ধে পরম ধৈর্যের সাথে যে আশিজন যুদ্ধক্ষেত্রে অবিচল ছিলেন তিনি তাদের একজন। তাদেরকে ও তাদের সন্তানদেরকে জান্নাতের রিযিক প্রদান করা হবে।৪১৫

শেষ বয়সে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, তাই ঘরের দরজা থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বেঁধে রাখেন, যার সাহায্যে মসজিদে যাতায়াত করতেন। কোনো গরীব-মিসকীন এলে তিনি তার থলে থেকে কিছু বের করতেন। তারপর রশি ধরে ধরে গিয়ে তার হাতে দিয়ে আসতেন। পরিবারের লোকজন বলত, এ কাজ তো আমরাই করতে পারি, আপনি কেন এত কষ্ট করেন। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, মিসকিনকে হাত বাড়িয়ে কোনো কিছু দান করা খারাপ মৃত্যু থেকে মানুষকে রক্ষা করে।৪১৬

আল্লামা শরফুদ্দীন তীবী রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই স্বপ্ন দেখার পর সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন। যখন তিনি হারিসা ইবনে নুমানের নাম উল্লেখ করলেন, তখন তার সেই অনন্য গুণের প্রতি সবার মনোযোগ আকর্ষণ করলেন, যার দ্বারা তিনি এই মর্যাদার অধিকারী হয়েছেন। 'এমনই হয় তোমাদের সেবা ও সদাচারের প্রতিদান'— কথাটি পুনরুক্তির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করলেন যে, তোমরাও তার মতো মর্যাদার অধিকারী হতে পারবে পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের মাধ্যমে।৪১৭

হযরত হারিসা ইবনে নুমান রা.-এর এমনই পবিত্র ও বরকতমণ্ডিত ঘরে লালিত-পালিত হন হযরত উম্মে হিশাম বিনতে হারিসা রা.। এখানেই তিনি কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের ওপর আমল করতে থাকেন।

আমরা এখন জানব, কীভাবে হযরত হারিসা রা.-এর ঘরে ইসলামের সোনালী আলো উঁকি দিল—সে বিষয়ে।

হারিসা ইবনে নুমানের ঘরে ঈমানী প্রদীপ
মদীনার আনসার সম্প্রদায়ের খাযরাজ একটি অতি সৌভাগ্যবান গোষ্ঠী বা দল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়ে চলেছেন। বিশেষত হজ মওসুমে আরবের বিভিন্ন এলাকা থেকে আগত লোকদের সাথে ব্যক্তিগতভাবে যোগযোগ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াতী জিন্দেগীর এমনই এক পর্যায়ে মদীনার খাযরাজ গোত্রের ছয় ব্যক্তি উমরার উদ্দেশ্যে মক্কায় গেলেন। এই ছয় সদস্যের দলটির সাথে হারেসা ইবনে নুমান রা.ও ছিলেন। তাদের মক্কায় উপস্থিতির খবর পেয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন। তারা ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য শোনেন। তারপর তাদের মধ্য থেকে হযরত হারিসা ইবনে নুমান রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে বাইয়াত (আনুগত্যের শপথ) করে মুসলমান হন।

ইসলাম গ্রহণের পর তার মদীনায় ফিরে আসলেন এবং খুব জোরেশোরে ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন। ইবনুল আসীর বলেন, 'যখন তারা মদীনায় ফিরে এসে নিজ সম্প্রদায়ের মধ্যে ইসলাম প্রচারের কাজ শুরু করেন তখন গোটা আনসার সম্প্রদায়ের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে। সেখানে এমন কোনো ঘর ছিল না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চর্চা হতো না।'

এর পরের বছর হারিসা রা.-সহ বারো ব্যক্তি এবং তার পরের বছর ৭০-৭৫ ব্যক্তির সাথে পর পর দুই বার মক্কায় যান এবং ঐতিহাসিক বাইয়াতে আকাবায় অংশগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে বাইয়াত করেন।

একটি বর্ণনায় এসেছে, মদীনায় কিছু লোক ইসলাম গ্রহণ করার পর তারা সর্বসম্মতভাবে ক’জন প্রতিনিধি মক্কায় পাঠান। উদ্দেশ্য, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুরোধ করবেন, তিনি যেমন মদীনায় একজন প্রচারক পাঠান, যিনি মদীনায় আল কুরআন শিক্ষা দেবেন। তাদের আবেদনে সাড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুস'য়াব ইবনে 'উমাইরকে মদীনায় পাঠান। এভাবেই হযরত হারিসা রা.-এর ঘরে উঁকি দেয় ইসলামের আলোকোজ্জ্বল প্রভা।৪১৮

প্রিয়নবীর সান্নিধ্যে
মক্কার মুশরিকরা রাসূলের সাহাবীদের ওপর কষ্ট-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে মদীনায় হিজরতের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সাহাবীগণ আনসারদের সান্নিধ্যে চলে যান। অতঃপর রাসূলুল্লাহ সা.-এর হিজরতের আলোচনা চলাকালের মদীনার প্রতিটি মানুষের মনে আনন্দের ঢেউ খেলে যায়। তারা রাসূলুল্লাহ সা.-কে মদীনায় অভ্যর্থনা জানাতে প্রতিদিন মদীনার উপকণ্ঠে চলে আসেন। এদের দলেও ছিলেন হযরত হারিসা ইবনে নুমান রা. ও তার পরিবার বিশেষ করে তার কন্যা হযরত উম্মে হিশাম রা.।

হারিসা যখন দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রা.-এর ঘরে তাশরীফ রেখেছেন, তখন তার আনন্দ-উচ্ছ্বাসের মাত্রা আরও বেড়ে যায়। এর কারণ হচ্ছে, হারিসা ছিলেন বনী নাজ্জারের অধিবাসী। এতে করে তিনি রাসূলুল্লাহ সা.-কে খুব কাছে পাবার সৌভাগ্য লাভ করেন। রাসূলের কাছ থেকে বেশি বেশি ইলম অর্জনের সুযোগ তিনি হাতছাড়া করেননি। রাসূলুল্লাহ সা.-এর অনুপম চরিত্র ও দিকনির্দেশনা দ্বারা পুরোপুরি উপকার লাভ করেছেন। এতে রাসূলুল্লাহ সা.-এর প্রতি তার ভালোবাসা বেড়ে যায়। রাসূলুল্লাহ সা.ও তাকে অত্যধিক ভালোবাসতেন যখন দেখলেন তার ভেতরে রয়েছে পরিচ্ছন্ন মন, শেখার মতো মানসিকতা, মানবতা ও সত্যবাদিতার নিদর্শন।

প্রতিবেশিত্বের এই সুপ্রভাব পড়েছে সাহাবিয়া উম্মে হিশামের অন্তরে। খুব কাছ থেকেই তিনি নববী নূর অবলোকনের সৌভাগ্য লাভ করেছেন। রাসূলের চরিত্রে নিজ চরিত্র গঠনের প্রয়াস পেয়েছেন। এতে পরিতৃপ্তি লাভ করেছেন তিনি। বিশেষ করে যখন বনু নাজ্জার গোত্রের সৌভাগ্য লাভ হয় রাসূলের কাছে খাবার পৌঁছানোর। নয় মাস আবু আইয়ুব আনসারী রা. ঘরে খাবার পৌঁছানোর সুযোগ লাভ হয় তাঁর। এভাবে হারিসার পরিবার খুব কাছ থেকে রাসূলের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করেন। এমন কি সূরা 'কাফ' তিনি রাসূলের জুমআর নামাযের তিলাওয়াত থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেন।৪১৯

জ্ঞান অন্বেষণের স্পৃহা
হযরত উম্মে হিশাম রা. জ্ঞান পিপাসায় কাতর ছিলেন। সব সময় তিনি জ্ঞানের সন্ধানে থাকতেন। এরই প্রেক্ষিতে কুরআনের অধিকাংশ অংশ তিনি হিফজ করেন। শুধু তাই নয়; হাদীস হিফজের ব্যাপারেও তিনি অধিক গুরুত্ব দিতেন। রাসূলের কাছ থেকে তিনি অসংখ্য হাদীস মুখস্থ করেছেন। তার কাছ থেকে তার বোন উমারা, মুহাম্মাদ ইবনে আবদির রাহমান ইবনে আসআদ ইবনে যুরারাহ, ইয়াহইয়া ইবনে আবদিল্লাহ ও হাবীব ইবনে আবদির রহমান হাদীস বর্ণনা করেছেন।৪২০

আর কী করে তিনি হাদীসের পিয়াসী হবেন না? তিনি তো রাসূলের মুখ থেকে শুনেছেন—'আল্লাহ তাআলার যার মঙ্গল কামনা করেন, তাকে দ্বীনের ফিকহ শিক্ষা দেন'।৪২১

'ইলম লাভের উদ্দেশে যে লোক পথ চলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে জান্নাতের পথে পৌঁছে দেন এবং ফেরেশতাগণ ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। অতঃপর আসমান-যমীনের সকল প্রাণী (আল্লাহ তাআলার নিকট) আলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির জগতের মাছসমূহও। সমস্ত নক্ষত্ররাজির ওপর পূর্ণিমার চাঁদের যে প্রাধান্য, ঠিক তেমনি (মূর্খ) আবিদগণের ওপর আলিমদের মর্যাদা বিদ্যমান। অবশ্যই আলিমগণ নবীদের ওয়ারিস। আর নবীগণ উত্তরাধিকার হিসেবে কোনো দীনার বা দিরহাম রেখে যাননি, বরং তারা রেখে গেছেন মীরাস। হিসেবে ইলম। সুতরাং যে ব্যক্তি ইলম লাভ করেছে, সে পূর্ণ অংশ লাভ করেছে।৪২২

মৃত্যুর বাইআত
হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষাপটে 'বাইয়াতে রিযওয়ান' বা 'বাইয়াতে শাজারা' এর ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্ব রয়েছে। ৬ষ্ঠ হিজরীতে হুদাইবিয়ার ঘটনাকালে হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কার কাফেরদের হাতে হযরত উসমানের শাহাদাতের খবর শুনেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হুদাইবিয়ায় আগত মুসলমানদের নিকট থেকে মৃত্যুর বাইয়াত বা শপথ নেন, তখন হযরত সালামা রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতে তিনবার বাইয়াত করেন। তিনি বলেছেন, 'হুদাইবিয়ার গাছের নীচে আমি রাসূলুল্লাহর হাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর বাইয়াত করলাম। তারপর একপাশে চলে গেলাম। লোকের ভিড় কিছুটা কমে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দেখে বললেন: সালাম তোমার কী হলো, তুমি যে বাইয়াত করলে না? বললাম: ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাইয়াত করেছি। রাসূল বললেন, তাতে কি হয়েছে, আর একবার কর। আমি আবারো বাইয়াত করলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে একটি ঢাল উপহার দেন। এরপর আবার তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নজরে পড়েন। তিনি জিজ্ঞেস করেন: সালামা, বাইয়াত করবে না?

সালামা আরজ করেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো দুবার বাইয়াত করেছি। বললেন: আবারো একবার কর। সালামা তৃতীয়বার বাইয়াত করেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করেন, সালামা ঢালটি কি করেছ? তিনি বললেন, আমার চাচা একেবারে খালি হাতে ছিলেন, আমি সেটা তাকে দিয়েছি। তার কথা শুনে রাসূলুল্লাহ হেসে উঠে বলেন: তোমার দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে দুআ করে, হে আল্লাহ আমাকে এমন বন্ধু দান কর যে আমার নিজের জীবন অপেক্ষা অধিকতর প্রিয় হবে।

হুদাইবিয়ায় রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতে বাইয়াত চলছে, এর মধ্যে মক্কাবাসীদের সাথে মুসলমানদের সন্ধি হয়ে গেল। মুসলমানরা শান্তির নিঃশ্বাস ফেলে একে অপরের সাথে কোলাকুলি করতে লাগল। এই বাইআত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন,
لَقَدْ رَضِيَ اللهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا
অবশ্যই আল্লাহ মুমিনদের ওপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা গাছের নিচে আপনার হাতে বাইআত গ্রহণ করেছিল; অতঃপর তিনি তাদের অন্তরে কি ছিল তা জেনে নিয়েছেন, ফলে তাদের ওপর প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে।৪২৩

এই বাইআতে হযরত উম্মে হিশাম রা. অংশগ্রহণ করেছেন এবং মৃত্যুর ওপর শপথ করেছিলেন। যেই বাইআতে রিযওয়ানে অংশগ্রহণকারীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, 'বৃক্ষের নিচের বাইআতে যারা অংশগ্রহণ করেছে তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না।৪২৪

আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উম্মে হিশামের চেহারা উজ্জ্বল ও আলোকিত করুন। তার ওপর বর্ষিত হোক আল্লাহর প্রীতি ও সন্তোষ।

**টিকাঃ**
৪০৯. উসদুল গাবাহ, ভাষ্য নং ৭২৪।
৪১০. তাবাকাতে ইবনে সাআদ, ৩/৪৮৭।
৪১১. তবাকাত, ইবনে সাদ, ৮/২২-২৩; আল মুনতাজাম, ৩/৮৭-৮৮।
৪১২. মু'জামুল বুলদান, ৫/৮৬।
৪১৩. মুসনাদ, আহমদ, ৬/১৫১।
৪১৪. মুসনাদ, আহমদ: ৫/৪৩৩।
৪১৫. মাজমাউয যাওয়াইদ, ৯/৩১৪।
৪১৬. তাবারানী, ৩/২৫৮।
৪১৭. শরহুত তীবী, ৯/১৫৮।
৪১৮. রিজালুন মুবাশশিরূনা বিল জান্নাহ, ৩০২।
৪১৯. সহীহ, মুসলিম, হাদীস নং ৫২, ৮৭৩।
৪২০. তাহযীবুত তাহযীব, ১২/৪৮২; আল ইসাবাহ, ৪/৪৮০।
৪২১. সহীহ, বুখারী, ১/৭১; সহীহ, মুসলিম, ৩/৯৮।
৪২২. সুনান, আবু দাউদ, হাদীস নং ৩৬৪১; সুনান, তিরমিযী, হাদীস নং ২৬৮২; সুনান, ইবনে মাজাহ, ২২৩।
৪২৩. সূরা ফাতহ, ৪৮:১৮।
৪২৪. সহীহ, মুসলিম; মুসনাদ, আহমাদ; সুনান, আবু দাউদ; সুনান, আত-তিরমিযী।

📘 মহীয়সী নারী সাহাবিদের আলোকিত জীবন > 📄 উম্মে উমারা রা.

📄 উম্মে উমারা রা.

রাসূলকে বাঁচাতে যে নারী উহুদে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন

মক্কায় তখন ইসলামের সূচনাকাল। পুণ্যপ্রত্যাশী অন্তরগুলো ঝাঁকে ঝাঁকে আশ্রয় নিচ্ছে ইসলামের ছায়াতলে। কুরআনের আয়াত তাদের অন্তর- যমীনকে উর্বর করে তুলছিল। দিন দিন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يَأَيُّهَا النَّاسُ إِنْ كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْتُكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَ غَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَ مِنْكُمْ مَّنْ يُتَوَفَّى وَ مِنْكُمْ مَّنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَ اثْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ
হে মানুষ, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহে থাক তবে নিশ্চয়ই জেনে রেখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর শুক্র থেকে, তারপর আলাকা থেকে, তারপর পূর্ণাকৃতিবিশিষ্ট অথবা অপূর্ণাকৃতিবিশিষ্ট গোশত থেকে। তোমাদের নিকট বিষয়টি সুস্পষ্টরূপে বর্ণনা করার নিমিত্তে। আর আমি যা ইচ্ছা করি তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি। অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারও কারও মৃত্যু দেওয়া হয় এ বয়সেই, আবার কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হয় হীনতম বয়সে, যাতে সে জ্ঞান লাভের পরও কিছু না জানে। তুমি যমীনকে দেখতে পাও শুষ্কাবস্থায়, অতঃপর যখনই আমি তাতে পানি বর্ষণ করি, তখন তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদগত করে সকল প্রকার সুদৃশ্য উদ্ভিদ। ৪২৬

মক্কায় ইসলামের সেই সোনালী উষালগ্নে ঈমানদাররা রাসূলের কাছে সমবেত হয়ে আত্মাকে পরিশুদ্ধ করতে থাকেন। তাদের অন্তর দ্বীনের আলোয় উদ্ভাসিত হতে থাকে। এই আলোক দিশারীদের একজন হচ্ছেন হযরত উম্মে উমারা রা.। এই বিশিষ্ট সাহাবিয়ার গুণাবলী সম্পর্কে আবু নুয়াইম বলেন, 'উম্মে উমারা আকাবায় বাইআত গ্রহণকারী, পুরুষদের সাথে যুদ্ধকারী। তিনি ছিলেন যথেষ্ট ত্যাগী বীর সাহাবিয়া; রোযাদার, কঠিন ত্যাগ ও দৃঢ় বিশ্বাসের অতুলনীয় দৃষ্টান্ত।'

তাঁর সম্পর্কে ইমাম যাহাবী রহ. বলেন, 'উম্মে উমারা রা.-এর আসল নাম নুসাইবা। পিতার নাম কাআব ইবনে আমর। মদীনার বিখ্যাত খাযরাজ গোত্রের নাজ্জার শাখার কন্যা। বিখ্যাত বদরী সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে কাব আল মাযিনীর বোন। উম্মে উমারা রা. উহুদ, হুদাইবিয়া, খায়বার, কাযা উমরা আদায়, হুনাইন ও ইয়ামামার যুদ্ধ ও অভিযানে যোগ দেন। তার সম্পর্কে বহু হাদীস বর্ণিত আছে। জিহাদে তার হাত কেটে যায়।৪২৭

উম্মু উমারার প্রথম বিয়ে হয় যায়িদ ইবনে আসিম ইবনে আমরের সাথে। এই যায়িদ ছিলেন তার চাচাতো ভাই। তার মৃত্যুর পর গাযিয়্যা ইবনে আমরের সাথে দ্বিতীয় বিয়ে হয়। প্রথম স্বামীর ঘরে আবদুল্লাহ ও হাবীব এবং দ্বিতীয় স্বামী ঘরে তামীম ও খাওলা নামক মোট চার সন্তানের মা হন তিনি।

কেমন সেই মর্যাদা
প্রকৃত পক্ষে তিনি ছিলেন নারীজাতির নেত্রী। এত কীর্তি ও গুণের অধিকারী তিনি—যার কৃতিত্ব ও গুণাবলী পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে আমাদের কলম অপারগ। আমরা যদি তার দাম্পত্য জীবনের কথা আলোচনা করতে যাই, তখন দেখতে পাই তিনি স্বামীর হক আদায়ের ব্যাপারে খুবই সচেতন। তার মাতৃত্বের কথা স্মরণ হলে আমরা দেখতে পাই, একজন কোমল, দয়ালু ও স্নেহশীল মা। তার ইবাদতের দিকে দৃষ্টি দিলে তাকে আমরা পাই সার্বক্ষণিক রোজাদার ও ইবাদতগুজাররূপে। আর জিহাদের ময়দানে বীরত্বের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রশংসা করেছেন। সুতরাং কেমন হতে পারেন তিনি-তা সহজেই অনুমেয়।

তাই আমি সঠিক বুঝতে পারছি না, কোথা হতে এই মহীয়সী সাহাবিয়ার জীবনকীর্তি আলোচনা করব।

দ্বিতীয় আকাবার বাইআতে অনন্য অংশগ্রহণ
ইসলামের তখন সূচনাপর্ব। হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় ও তার আশে-পাশের জনপদে ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং দিন দিন কঠোর থেকে কঠোরতর প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন। তার আহ্বানে আশাব্যঞ্জক সাড়া না পেলেও আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে ইসলামের প্রচার-প্রসারের কাজ অব্যাহত রেখেছেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কী জীবনের এমন এক প্রক্ষাপটে ইয়াসরিবের ছয় ব্যক্তি মক্কায় আসেন। তারা রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেন; তার কথা শোনেন এবং ইসলাম গ্রহণ করে ইয়াসরিবে ফিরে যান। পরের বছর হজ মওসুমে তারা আরও ছয় জনকে সঙ্গে করে মক্কায় যান এবং গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করে বাই'আত করেন। যাকে আকাবার প্রথম বাই'আত বলা হয়। ইয়াসরিব তথা মদীনায় ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে এবং তাদের অনুরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দা'ঈ হিসেবে মুসআব ইবনে উমাইর রা.-কে তাদের সাথে মদীনায় পাঠান। এই ছোট্ট দলটি পরবর্তী বছর মদীনায় ব্যাপকভাবে ইসলামের প্রচারের কাজ নিজেদের নিয়োজিত রাখেন। তারা এত আন্তরিকভাবে কাজ করেন যে, মাত্র এক বছরের মধ্যে মদীনার প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌছে যায়।

এ সময়ের মধ্যে মদীনার অনেক বড় বড় নেতা ও অভিজাত ঘরের নারী-পুরুষ ইসলামের দাওয়াত কবুল করেন। যার ফল এই দাঁড়ায় যে, পরবর্তী হজ মওসুমে তিয়াত্তর মতান্তরে পঁচাত্তর জনের বিশাল একটি দল নিয়ে মুসআব মক্কায় যান এবং আকাবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে গোপনে সাক্ষাৎ করেন। আর সেখানে অনুষ্ঠিত হয় আকাবার দ্বিতীয় বাইআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনায় হিজরতের পূর্বে হযরত মুসআবের তাবলীগে মদীনার যে সকল নারী-পুরুষ ইসলাম গ্রহণ করেন উম্মে উমারা রা. তাদের একজন। কেবল তিনি নন, এ সময়কালে তার গোটা খানদান মুসলমান হন। এভাবে তিনি হলেন প্রথম পর্বের একজন মুসলমান আনসারী মহিলা।

হযরত উম্মে উমারার জীবনের বড় ঘটনা আকাবার বাইআতে অংশগ্রহণ। আকাবার দ্বিতীয় বাইআতে পঁচাত্তর জন মুসলমান অংশগ্রহণ করেন। তার মধ্যে দুই জন মহিলা ছিলেন। তাদের একজন হচ্ছেন আমাদের আজকের আলোচিত মেহমান উম্মে উমারা নাসীবা বিনতে কাআব রা.। দ্বিতীয় মহিলা ছিলেন উম্মে মানী রা.।

আল্লাহর রাস্তায় জিহাদের তার প্রত্যক্ষ অংশগ্রহণ
ঐতিহাসিকদের বর্ণনামতে, হরযত উম্মে উমারা রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বাইআতে আকাবা, উহুদ, হুদাইবিয়া, খায়বার, উমরাতুল কাযা, ফাতহে মক্কা ও হুনাইনে অংশগ্রহণ করেন।৪২৮ এ ছাড়া তিনি মুরতাদবিরোধী অভিযানে ইয়ামামার দিনে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

হিজরী দ্বিতীয় সনে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধেও উম্মে উমারা রা. যোগ দেন। এ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হযরত হামযা রা.সহ বহু মুসলমান শহীদ হন। উম্মে উমারা তার স্বামী গাযিয়্যা ইবনে আমর ও দুই ছেলে আবদুল্লাহ ও হাবীবের সাথে উহুদে যোগদান করেন। মূলত তিনি গিয়েছিলেন একটি পুরানো মশক সঙ্গে নিয়ে যোদ্ধাদের পানি পান করানোর উদ্দেশ্যে; কিন্তু এক পর্যায়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন; চমৎকার রণকৌশলের স্বাক্ষর রাখেন। শত্রুর বারোটি মতান্তরে তেরোটি আঘাতে তার দেহ জর্জরিত হয়।৪২৯

শুধু তাই নয়; এ যুদ্ধে তিনি তীর-বর্শা দ্বারা আহত করেন বারোজন পৌত্তলিক সৈন্যকে।৪৩০

উহুদযুদ্ধের এক পর্যায়ে শত্রু বাহিনীর পাল্টা আক্রমণে মুসলিম বাহিনীর মনোবল ভেঙে যায়। মুষ্টিমেয় কয়েকজন জানবাজ মুজাহিদ ছাড়া আর সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ছেড়ে ময়দান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। যে কয়েকজন মুজাহিদ নিজেদের জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিরাপত্তা বিধান করেন তাদের মধ্যে উম্মে উমারা, আর স্বামী গাযিয়্যা ও দুই ছেলে আবদুল্লাহ ও হাবীবও ছিলেন।

রণক্ষেত্রের এই নাজুক অবস্থার আগে যখন মুসলিম বাহিনী খুব শক্তভাবে শত্রুবাহিনীর মোকাবেলা করছিল এবং বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তখনও উম্মে উমারা রা. হাত পা গুটিয়ে বসে ছিলেন না। মশকে পানি ভরে নিয়ে মুজাহিদদের পান করাচ্ছিলেন। এমন সময় দেখলেন যে সবাই ময়দান ছেড়ে পালাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে মাত্র গুটিকয়েক মুজাহিদ। তিনিও এগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে জীবন বাজি রেখে অটল হয়ে দাঁড়ালেন। আর তার পাশে এসে অবস্থান নিলেন স্বামী ও দুই ছেলে। তিনি একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর কাফেরদের আক্রমণ প্রতিহত করছিলেন, অপর দিকে তাদের ওপর প্রচণ্ড আক্রমণ চালিয়ে অনেককে ধরাশায়ী করে ফেরেছিলেন।

উহুদ যুদ্ধের সেই মারাত্মক পর্যায়ের বর্ণনা উম্মে উমারা দিয়েছেন এভাবে : ‘আমি দেখলাম, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ছেড়ে পালাচ্ছে। মাত্র মুষ্টিমেয় কয়েকজন যাদের সংখ্যা দশও হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে আছি। আমি, আমার দুই ছেলে ও স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করেছি। তখন অন্য মুজাহিদরা পরাজিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশ দিয়ে চলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন আমার হাতে কোনো ঢাল নেই। তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে পালাচ্ছে এবং তার হাতে একটি ঢাল। তিনি তাকে বললেন, 'ওহে, তুমি তোমার ঢালটি যে লড়ছে এমন কারও দিকে ছুড়ে মার।' সে ঢালটি ছুড়ে মারে এবং আমি তা হতে তুলে নিই। সেই ঢাল দিয়েই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে আড়াল করতে থাকি। সেদিন অশ্বারোহী যোদ্ধারা যদি আমাদের মতো পদাতিক হতো, তাহলে আমরা শত্রুদের ক্ষতি করতে সক্ষম হতাম।

তিনি আরও বলেছেন, কোনো অশ্বারোহী আমাদের দিকে এগিয়ে এসে আমাকে তরবারির আঘাত করছিল, আর আমি সে আঘাত ঢাল দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম। আমার কিছুই করতে সক্ষম হয়নি। তারপর যেই না সে পিছন ফিরে যেতে উদ্যত হচ্ছিল অমনি আমি তার ঘোড়ার পিছন পায়ে তরবারির কোপ বসিয়ে দিচ্ছিলাম। ঘোড়াটি আরোহীসহ মাটিতে পড়ে যাচ্ছিল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ছেলেকে ডেকে বলছিলেন, 'ওহে উম্মে উমারার ছেলে, তোমার মাকে সাহায্য কর।' সে ছুটে এসে আমাকে সাহায্য করছিল। এভাবে আমি তাকে মৃত্যুর ঠিকানায় পাঠিয়ে দিচ্ছিলাম।৪৩১

উম্মু উমারার ছেলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করি। যখন মুসলিম মুজাহিদরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তখন আমি ও আমার মা তার নিকট গিয়ে কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করতে শুরু করলাম। এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, তুমি উম্মে উমারার ছেলে? বললাম হ্যাঁ। তিনি বললেন, শত্রুদের দিকে কিছু ছুঁড়ে মার। আমি আমার সামনের একটি লোকের দিকে একটি পাথর ছুড়ে মারলাম। লোকটি ছিল ঘোড়ার পিঠে। নিক্ষিপ্ত পাথরটি গিয়ে লাগল ঘোড়ার একটি চোখে। ঘোড়াটি ছটফট করতে করতে তার আরোহীসহ মাটিতে পড়ে গেল। আর আমি লোকটির ওপর পাথর ছুঁড়ে মারতে লাগলাম। আমার একাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃদু হাসতে থাকেন।৪৩২

এ সময় এক কাফিরের নিক্ষিপ্ত একটি আঘাতে হযরত রাসূলে পাকের একটি দাঁত ভেঙে যায়। পাষণ্ড ইবনে কামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাক করে তরবারির একটি কোপ মারে, কিন্তু তা ফসকে যায়। মুহূর্তে উমারা রা. ফিরে দাঁড়ান। তিনি নরপশু ইবনে কামিআর ওপর ঝাঁপিয়ে পড়েন; কিন্তু তার সারা দেহ বর্ম আচ্ছাদিত থাকায় বিশেষ কার্যকর হলো না। তবে সে উম্মে উমারাকে তাক করে এবার একটি কোপ মারে এবং তা উম্মে উমারার কাঁধে লাগে। এতে তিনি মারাত্মক আহত হন।৪০৩

জান্নাতের রাসূলের বন্ধু
ইবন কামিআ তো ভেগে প্রাণ বাঁচাল; কিন্তু উম্মে উমারার আঘাতটি ছিল অতি মারাত্মক। তার সারা দেহ রক্তে ভিজে গেল। তার ছেলে আবদুল্লাহ বর্ণনা করেছেন: আমার মা সেদিন মারাত্মকভাবে আহত হন। রক্ত বন্ধই হচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, তোমার ক্ষত স্থানে ব্যান্ডেজ কর। অন্য একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আহত হতে দেখে তার ছেলে আবদুল্লাহকে ডেকে বলেন, তোমার মাকে দেখ, তোমার মাকে দেখ। তার ক্ষত স্থানে ব্যান্ডেজ কর। হে আল্লাহ, তাদের সবাইকে জান্নাতে আমার বন্ধু করে দাও। উম্মে উমারা বলেন, দুনিয়ায় আমার যে কষ্ট ও বিপদ আপদ এসেছে, তাতে আমার কোনো পরোয়া নাই।৪০৪

সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে দাঁড়িয়ে থেকে তার ক্ষত স্থানে ব্যান্ডেজ বাঁধেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকজন সাহসী সাহাবীদের নাম উচ্চারণ করে বলেন: উম্মে উমারার আজকের কর্মকাণ্ড তাদের কর্মকাণ্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। এরপর প্রায় একবছর যাবত তার ক্ষতস্থানের চিকিৎসা করা হয়।

উহুদের এই মারাত্মক আক্রমণে উম্মে উমারার ছেলে আবদুল্লাহও মারাত্মকভাবে আহত হলেন। আবদুল্লাহ বর্ণনা করেছেন: সেদিন আমি মারাত্মক ভাবে আহত হলাম। রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: তোমার আহত স্থানে ব্যান্ডেজ বাঁধ। কিছুক্ষণ পর আমার মা অনেকগুলো ব্যান্ডেজ হাতে নিয়ে আমার দিকে ছুটে আসেন এবং আমার আহত স্থানে ব্যান্ডেজ বেঁধে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন পাশেই দাঁড়িয়ে। ব্যান্ডেজ বাঁধা শেষ করে মা আমাকে বলেন, বেটা ওঠো। শত্রু সৈন্যদের গর্দান মার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন, ওহে উম্মে উমারা, তুমি যতখানি শক্তি ও সামর্থ্য রাখ, অন্যের মধ্যে তা কোথায়?

উহুদ যুদ্ধ শেষ হলো। মুজাহিদরা ঘরে ফিরতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদুল্লাহ ইবনে কাআব মাযিনীকে পাঠিয়ে উম্মে উমারার অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল না হয়ে ঘরে ফিরলেন না।

উহুদ যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা মদীনার মুজাহিদদেরকে ‘হামরা আল আসাদ’ এর দিকে বেরিয়ে পড়ার ঘোষণা দেন। উম্মে উমারা সেখানে যাওয়ার জন্য মাজার কাপড় পেঁচিয়ে প্রস্তুত হয়ে যান; কিন্তু ক্ষত থেকে রক্ত ক্ষরণের কারণে সক্ষম হননি।

হযরত উম্মে উমারা রা. ছিলেন একজন মহিলা বীর যোদ্ধা। তার বীরত্ব ও সাহসিকতার বিস্ময়কর বাস্তবতা আমরা বিভিন্ন রণাঙ্গনে প্রত্যক্ষ করেছি। তার যে রণমূর্তি আমরা উহুদ ও ইয়ামামার যুদ্ধে দেখি, তার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা যায়। হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন তার সর্বাধিক প্রিয় ব্যক্তি। তার ভালোবাসার প্রমাণ তিনি দিয়েছেন উহুদের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাড়িতে মাঝে মাঝে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলেন। তিনি তাকে খাবার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকেও তার সাথে খেতে বললেন। উম্মে উমারা বললেন, আমি রোযা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন রোযাদারের নিকট কিছু খাওয়া হয় তখন ফেরেশতারা তার জন্য দুআ করে।৪৩৫

বাইআতে রিষওয়ানে অংশগ্রহণ
হুদাইবিয়ায় গমনকালে হযরত উম্মে উমারা রা. রাসূলুল্লাহ সা.-এর সাথে অংশগ্রহণ করেন। ঘটনাটি হচ্ছে: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা যিয়ারতের সিদ্ধান্ত নেন। চৌদ্দশত মুসলিম রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংগী হন। মুসলিমদের কোনো সামরিক উদ্দেশ্যে ছিল না। প্রত্যেকের সঙ্গে ছিল মাত্র একখানি কোষবদ্ধ তলোয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুদাইবিয়া নামক স্থানে এসে পৌঁছেন। এদিকে কুরাইশদের যুদ্ধপ্রস্তুতির খবর তার কাছে আসতে থাকে। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কুরাইশদের বোঝানো হলো যে, কাবা যিয়ারাত ছাড়া তার আর কোনো উদ্দেশ্যে নেই; কিন্তু কুরাইশরা মুসলিমদের মক্কায় প্রবেশ করতে দিতে রাজী হলো না।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমান ইবনে আফফান রা.-কে দূতরূপে কুরাইশদের নিকট পাঠান। কুরাইশরা তাকে আটক রাখে। এই দিকে উসমান রা. শহীদ হয়েছেন বলে মুসলিমদের নিকট খবর আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি বাবলা গাছের নীচে বসে সকলের নিকট থেকে এই শপথ নেন, আমরা শেষ হয়ো যাব, কিন্তু লড়াই থেকে পিছু হটবো না। এই শপথের নাম বাইয়াতে রিদওয়ান। মুসলিমদের এই শপথের কথা কুরাইশদের নিকট পৌঁছালা। উসমান রা. নিরাপদে ফিরে এলেন। এই বাইআত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন,
لَقَدْ رَضِيَ اللهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا
অবশ্যই আল্লাহ মুমিনদের ওপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা গাছের নিচে আপনার হাতে বাইআত গ্রহণ করেছিল; অতঃপর তিনি তাদের অন্তরে কী ছিল তা জেনে নিয়েছেন, ফলে তাদের ওপর প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে।৪৩৬

এই বাইআতে হযরত উম্মে উমারা রা. অংশগ্রহণ করেছেন এবং মৃত্যুর ওপর শপথ করেছিলেন। যেই বাইআতে রিযওয়ানে অংশগ্রহণকারীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, 'বৃক্ষের নিচের বাইআতে যারা অংশগ্রহণ করেছে তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না।৪৩৭ সুসংবাদের আলোয় উদ্ভাসিত এই ভাগ্যবানদের অন্যতম হযরত উম্মে উমারা রা.-এর মর্যাদাও ছিল ঈর্ষণীয়।

হিজরী সপ্তম সন। হুদাইবিয়ার সন্ধির শর্ত মুতাবিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমরাহের জন্য মক্কায় আসেন। সঙ্গে আসেন মুসলিমদের বিরাট দল। তারা তিনদিন মক্কায় থাকেন। নির্বিগ্নে উমরাহ উদযাপন করেন। তাদের চরিত্র ও আচরণ দেখে অনেকেই অবাক ও মুগ্ধ হয়। মুসলিমদের কাবা তাওয়াফ করতে দেখে মুশরিকরা হিংসার আগুনে পুড়তে থাকে।

হুদাইবিয়ার চুক্তি তাদের অনুকূল হয়েছে ভেবে তারা খুব উৎফুল্ল ছিল। এখন সেই চুক্তি তাদের নিকট অর্থহীন মনে হতে লাগল। যথারীতি উমরাহ পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় ফিরে আসেন। এই উমরাহকেই উমরাতুল কাযা বলা হয়। এতেও অংশগ্রহণ করেন হযরত উম্মে উমারা রা.।

হুনাইনে তার বীরত্ব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হুনাইনের যুদ্ধের ঘোষণা দেন, তখন রাসূলুল্লাহ সা.-এর সাথে হযরত উম্মে উমারা রা.ও এ যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কাবাসীদের মধ্য থেকে দুই হাজার এবং মক্কা বিজয়ের সময় তার সাথে মদীনা থেকে আগত দশ হাজার সাহাবীসহ মোট বারো হাজার সৈন্য নিয়ে অভিযানে বের হলেন। এই সময় অবশিষ্ট মক্কাবাসীর জন্য তিনি আত্তাব ইবনে উসাইদকে মক্কার শাসক নিযুক্ত করেন এবং নিজে সেনাবাহিনীর সঙ্গে হাওয়াযিনের মুকাবিলায় অগ্রসর হন।

জাবির ইবনে আবদুল্লাহ রা. বলেন, আমরা হুনাইন প্রান্তরের কাছাকাছি এলাম,, এবং তিহামার একটি প্রশস্ত পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে নেমে চলতে লাগলাম। তখনো ভোরের আলো দেখা দেয়নি। শত্রু সেনারা আমাদের আগেই ওই উপত্যকায় আশ্রয় নিয়েছিল এবং সংকীর্ণ দুর্গম গিরিগুহায় ও তার আশেপাশে লুকিয়ে আমাদের জন্য ওঁত পেতে ছিল। তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষমাণ ছিল। আমরা সম্পূর্ণ নিঃশংকচিত্তে গিরিপথ দিয়ে নেমে চলেছি—এই সময় হঠাৎ তারা একযোগে আমাদের ওপর প্রচণ্ড হামলা চালাল। হামলার আকস্মিকতায় হতবুদ্ধি হয়ে আমাদের লোকেরা যে যেদিকে পারল উঠিপড়ি করে ছুটে পালাতে লাগল এবং একজন আরেকজনের প্রতি কোনো ভ্রূক্ষেপই করল না। কারও দিকে কারও বিন্দুমাত্র লক্ষ্য করার যেন ফুরসত নেই।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান দিকে সরে দাঁড়িয়ে বলতে লাগলেন, 'হে সৈনিকরা, তোমরা কোথায় যাচ্ছ? আমার কাছে এসো। আমি আল্লাহর রাসূল। আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মাদ। কীসের জন্য উটের ওপর হুমড়ি খেয়ে পড়েছ?' কিন্তু স্বল্পসংখ্যক মুহাজির, আনসার ও পরিবারভুক্ত লোক ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে কেউ থাকল না। সবাই চলে গেল।৪৩৮

আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তার সাদা খচ্চরটির লাগাম ধরে বলেছিলাম। আমি খুব মোটাসোটা ও বুলন্দ কণ্ঠের অধিকারী ছিলাম। ভীতসন্ত্রত হয়ে মুসলিম সৈনিকদের ঊর্ধ্বশ্বাসে ছুটতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'হে লোকেরা, আমি তোমাদেরকে কারও প্রতি ফিরে তাকাতে দেখছি না!' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, 'আব্বাস! চিৎকার করে এভাবে ডাক দাও, হে আনসারগণ, ওহে বাবুলবৃক্ষের নীচে অংগীকারদাতাগণ!'

আমি আদেশ অনুসারে ডাকতে লাগলে প্রত্যেকে লাব্বায়েক বলে সাড়া দিতে লাগল।৪৩৯ এই সময় অশ্বারোহী সাহাবীদের কেউ কেউ ছুটন্ত ও পলায়নরত উটের গতি ফিরাতে ব্যর্থ হয়ে বর্ম দিয়ে তার স্কন্ধে আঘাত করেন। তাতেও ফিরতে না পেরে অস্ত্র নিয়ে নিয়ে উট থেকে নেমে আসেন এবং উট ছেড়ে দেন। অতঃপর যেদিক থেকে আওয়ায আসছে সেদিকে এগিয়ে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকট পৌছে যান। এভাবে একশজনের মতো সাহাবী জমায়েত হয়ে শত্রুর বিরুদ্ধে দাঁড়ালেন এবং তুমুল যুদ্ধে লিপ্ত হলেন। এই যোদ্ধাদের একজন হচ্ছেন হযরত উম্মে উমারা রা.।

শহীদমাতার আত্মত্যাগ
দক্ষিণ আরব উপত্যকায় এক ভণ্ড ব্যক্তি মিথ্যা নবুওয়াতের দাবি করে বসে। একদিন মুসায়লামা তার অনুগত ব্যক্তিদের মধ্য হতে দুজনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি পত্র পাঠাল। সে লিখেছে,
مِنْ مُسَيْلَمَةَ رَسُولِ اللَّهِ، إِلَى مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ .. سَلَامٌ عَلَيْكَ .. أَمَّا بَعْدُ، فَإِنِّي قَدْ أَشْرَكْتُ فِي الْأَمْرِ مَعَكَ، وَإِنَّ لَنَا نِصْفُ الْأَرْضِ، وَلِقُرَيْشٍ نِصْفُهَا، وَلَكِنَّ قُرَيْشًا قَوْمٌ يَعْتَدُونَ
মুসায়লামা রাসূলুল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদ রাসূলুল্লাহ-এর প্রতি। তোমার ওপর শান্তি বর্ষিত হোক। পর সমাচার, শুনে রাখুন, আমি এ ব্যাপারে তোমার অংশীদার। অর্ধেক যমীন তোমার হবে, আর অর্ধেক হবে আমার; কিন্তু কুরাইশরা এমন এক জাতি-যারা জুলুম করে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসায়লামার চিঠির উত্তর দিচ্ছেন এভাবে,
بسمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ، إِلَى مُسَيْلَمَةِ الْكَذَّابِ السَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى.. أَمَّا بَعْدُ، فَإِنَّ الْأَرْضَ لِلَّهِ يُوْرِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ হতে মিথ্যাবাদী মুসায়লামার প্রতি... যারা হেদায়াতের অনুসরণ করে তাদের ওপর রহমত বর্ষিত হোক। সালামের পর বলছি, পৃথিবী আল্লাহর যিনি তার বান্দাদের মধ্য হতে যাঁকে ইচ্ছা তাকে তার উত্তরাধিকারী বানান। আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্য।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরোক্ত বাক্য ছিল প্রভাতের মতো আলোকস্নিগ্ধ। এদিকে মিথ্যাবাদী মুয়ায়লামার অসৎ কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তার অনিষ্টাচরণ সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নিকট একটি পত্র পাঠিয়ে তাকে তার ভ্রষ্টতা থেকে বিরত রাখতে ইচ্ছে করলেন। পত্র বয়ে নেওয়ার জন্য বিশিষ্ট সাহাবী হযরত হাবীব ইবনে যায়েদকে আহ্বান করলেন। তখন তিনি ছিলেন সজীব ও সুস্বাস্থ্যের পরিপূর্ণ যুবক। মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত তিনি একজন ঈমানদীপ্ত পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ পেয়ে তিনি অবিরাম চলতে লাগলেন। কোথাও বিশ্রাম নিলেন না। চড়াই-উতরাই পেরিয়ে তিনি ছুটে চললেন। অবশেষে নজদের উঁচু এলাকায় বনু হানীফার বস্তিতে গিয়ে মুসায়লামার হাতে পত্রটি দিলেন।

পত্রপাঠেরর পরপরই বিদ্বেষ আর হিংসা মুসায়লামা জ্বলতে থাকে। তার কুৎসিত হলুদ চেহারার রেখায় রেখায় বিশ্বাসঘাতকতা আর কুচিন্তা ফুটে ওঠে। সে হযরত হাবীব ইবনে যায়িদ রা.-কে বন্দী করে পরদিন সকালে তার নিকট নিয়ে আসার নির্দেশ দিল।

পরের দিন সকালে মুসায়লামা তার মজলিসের মাঝে গিয়ে বসল। তার ডানে-বামে তার বিভ্রান্ত অনুসারীদের শীর্ষ ব্যক্তিরা বসল। সাধারণ মানুষের সমাগমও কম ছিল না। তারপর হযরত হাবীব ইবনে যায়িদ রা.-কে আনার নির্দেশ দেওয়া হলো। তিনি শিকলাবদ্ধ অবস্থায় ধীরে ধীরে এলেন। হিংসার টইটম্বুর সমবেত লোকদের মাঝে হযরত হাবীব ইবনে যায়িদ রা. আত্মমর্যাদা নিয়ে শির উঁচু করে সোজা হয়ে দাঁড়ালেন। মুসায়লামা তার দিকে তাকিয়ে বলল, তুমি কি সাক্ষ্য দাও মুহাম্মাদ আল্লাহর রাসূল? তিনি বললেন, হ্যাঁ, আমি সাক্ষ্য দিই, মুহাম্মাদ আল্লাহর রাসূল। এ কথা শুনে মুসায়লামা ক্রোধে ফেটে পড়ে। সে বলল, তুমি সাক্ষ্য দাও, আমি আল্লাহর রাসূল? হযরত হাবীব ইবনে যায়িদ রা. তখন কঠিনভাবে তিরস্কার করে বললেন, আমার দু-কানে বধিরতা রয়েছে। আমি তোমার কথা শুনি না।

মুসায়লামার চেহারা বিবর্ণ হয়ে গেল। ক্রোধে ঠোঁট দু-টি কেঁপে উঠল। জল্লাদকে বলল, তার শরীরের একটি অংশ কেটে ফেল। নির্দেশ পেয়ে জল্লাদ তরবারি দ্বারা আঘাত করে হযরত হাবীব ইবনে যায়িদ রা.এর শরীরের একটি অংশ কেটে ফেলল। আর তা মাটিতে গড়িয়ে পড়ল। তারপর মুসায়লামা তাকে সেই প্রশ্ন করল। বলল, তুমি কি সাক্ষ্য দাও মুহাম্মাদ আল্লাহর রাসূল? তিনি বললেন, হ্যাঁ, আমি সাক্ষ্য দিই, মুহাম্মাদ আল্লাহর রাসূল। এ কথা শুনে মুসায়লামা ক্রোধে ফেটে পড়ে। সে বলল, তুমি সাক্ষ্য দাও, আমি আল্লাহর রাসূল? হযরত হাবীব ইবনে যায়িদ রা. তখন কঠিনভাবে তিরস্কার করে বললেন, আমার দু-কানে বধিরতা রয়েছে। আমি তোমার কথা শুনি না। এভাবে হযরত হাবীব অত্যন্ত শক্তভাবে তার দাবি প্রত্যাখ্যান করেন। নবুয়তের মিথ্যা দাবীদার মুসায়লামা হযরত হাবীবের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে। তারপর সে হাবীবের নিকট একই স্বীকৃতি দাবি করে। তিনি পূর্বের মতোই অস্বীকৃতি জানান। পাষাণ মুসায়লামা তার দ্বিতীয় হাতটি কেটে দেয়। মোটকথা, নরাধম মুসায়লামা তার দাবীর ওপর অটল থাকে, আর হযরত হাবীবও অটল থাকেন নিজের শক্ত বিশ্বাসের উপর। পাষণ্ড মুসায়লামা একটি একটি করে হযরত হাবীবের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহর এই বান্দা জীবন দেওয়া সহজ মনে করেছেন, কিন্তু বিশ্বাস থেকে চুল পরিমাণ বিচ্যুত হওয়া সমীচীন মনে করেননি।880

এ ঘটনার কথা উম্মে উমারার রা. কানে পৌঁছলে তিনি মনকে শক্ত করেন এবং মনে মনে সিদ্ধান্ত নেন, যদি কখনো মুসলিম বাহিনী এই ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তখন তিনিও অংশগ্রহণ করবেন এবং আল্লাহ চাইলে নিজের হাতে এই জালিমকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দেবেন।881

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর ইয়ামামার অধিবাসী এবং তথাকার নেতা মুসায়লামা আল-কাজ্জাব মুরতাদ হয়ে যায়। সে ছিল একজন নিষ্ঠুর প্রকৃতির অত্যাচারী মানুষ। তার গোত্রে প্রায় চল্লিশ হাজার যুদ্ধ করার মতো লোক ছিল। তারা সবাই তাকে সমর্থন করে। নিজের শক্তির অহমিকায় সে নিজেকে একজন নবী বলে দাবি করে এবং তার সমর্থকদের সবার নিকট থেকে জোর-জবরদস্তীভাবে স্বীকৃতি আদায় করতে থাকে। আর যারা তার নবুয়তের মিথ্যা দাবীকে মানতে অস্বীকৃতি জানায় তাদের ওপর নানাভাবে নির্যাতন চালাত।

ইয়ামামার বীরাঙ্গনা
মুসায়লামার এহেন ঔদ্ধত্য ও বাড়াবাড়ির কথা খলীফা হযরত আবু বকরের রা. কানে এলো। তিনি এই ধর্মদ্রোহিতার মূল উপড়ে ফেলার লক্ষ্যে চারহাজার সৈন্যসহ হযরত খালিদ ইবনে ওয়ালীদ রা.-কে পাঠান। উম্মে উমারা রা. তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলেন। তিনি খলীফার নিকট এই অভিযানে অংশগ্রহণের অনুমতি চাইলেন। খলীফা অনুমতি দিলেন। উম্মে উমারা রা. খালিদ ইবনে ওয়ালিদের রা. বাহিনীর সাথে ইয়ামামায় গেলেন। প্রচণ্ড যুদ্ধ হলো। বারো শো মুজাহিদ শহীদ হলেন। অন্যদিকে ঐতিহাসিকদের বর্ণনামতে, মুসায়লামার আট-নয় হাজার সৈন্য মারা যায়। অবশেষে মুসায়রামার হত্যার মধ্য দিয়ে মুসলিম বহিনীর বিজয় হয়।

প্রচণ্ড যুদ্ধ চলছে। উম্মে উমারা রা. সুযোগের অপেক্ষায় আছেন। তার একমাত্র লক্ষ্য তার ছেলের ঘাতক পাষণ্ড মুসায়লামা আল-কাজ্জাব। এক সময় তিনি এক হাতে বর্শা ও অন্য হতে তারবারি চালাতে চালাতে শত্রু বাহিনীর ব্যূহ ভেদ করে মুসায়লামার কছে পৌঁছে যান। এ পর্যন্ত পৌঁছতে তার দেহের এগারটি স্থান নিযা ও তরবারির আঘাতে আহত হয়। শুধু তাই নয়, একটি হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতেও তার সিদ্ধান্ত টলেনি। মোটেও ধৈর্যচ্যুতি ঘটেনি। তিনি আরও একটি এগিয়ে গেলেন। মুসায়লামাকে তাক করে তরবারির কোপ মারবেন, ঠিক এমন সময় হঠাৎ এক সাথে দুইখানি তরবারির কোপ মুসায়লামার ওপর এসে পড়ে। আর সে কেটে ঘোড়ার পিঠ থেকে ছিটেকে পড়ে। তিনি বিস্ময়ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখেন, ছেলে আবদুল্লাহ পাশে দড়িয়ে। জিজ্ঞেস করলেন, তুমিই কি তাকে হত্যা করেছ? আবদুল্লাহ জবাব দিলেন, একটি কোপ আমার অন্যটি ওয়াহশীর। আমি বুঝতে পারছি না—কার কোপে সে নিহত হয়েছে। উম্মে উমারা রা. দারুণ উৎফুল্ল হলেন এবং তখনই সিজদায়ে শুকর আদায় করলেন।৪৪২

উম্মু উমারার রা. যখম ছিল খুবই মারাত্মক। একটি হাতও কাটা গিয়েছিল। এ কারণে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। বাহিনী প্রধান হযরত খালিদ ইবনে ওয়ালীদ ছিলেন তার বীরত্ব ও সাহসিকতার একজন গুণমুগ্ধ ব্যক্তি। তিনি তাকে খুব সম্মানও করতেন। তিনি আপন তত্ত্বাবধানে তার সেবা ও চিকিৎসার ব্যবস্থা করেন। তার চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় সে ব্যাপারে সর্বক্ষণ সতর্ক দৃষ্টি রাখতেন। তাই তিনি সুস্থ হয়ে সারাজীবন খালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তার প্রশংসায় তিনি বলতেন, তিনি একজন সহমর্মী, উঁচুমনা ও বিনয়ী নেতা। তিনি খুব আন্তরিকতার সাথে আমার সেবা ও চিকিৎসা করেন। মদীনায় ফেরার পর খলীফা আবু বকর রা. তাকে প্রায়ই দেখতে যেতেন।

খলীফা হযরত উমর রা.-ও উম্মে উমারা রা.-এর সম্মান ও মর্যাদার প্রতি সতর্ক দৃষ্টি রাখতেন। তার খেলাফত কালে একবার গনীমতের মালের মধ্যে কিছু চাদর আসে। তার মধ্যে একটি চাদর ছিল খুবই সুন্দর ও দামী। অনেকে বললেন, এটি খলীফা তনয় আবদুল্লাহ রা.-এর স্ত্রীকে দেওয়া হোক। অনেকে খলীফার স্ত্রী কুলসুম বিনতে আলী রা.-কে দেওয়ার কথা বললেন। খলীফা কারও কথায় কান দিলেন না। তিনি বললেন, আমি এ চাদরের সবচেয়ে বেশি হকদার উম্মে উমারাকে মনে করি। এটি তাকেই দেব। কারণ, আমি উহুদের দিন তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলতে শুনেছি, 'আমি যে দিকেই দৃষ্টিপাত করছিলাম, শুধু উম্মে উমারাকেই লড়তে দেখছিলাম।' অতপর তিনি চাদরটি তার কাছে পাঠিয়ে দেন।

শেষ বিদায়
অবশেষে রাসূলুল্লাহ সা.-এর নিখাদ ভক্ত, আল্লাহর দ্বীনের একনিষ্ঠ সেবিকা, নববী আদর্শের আপোষহীন পতাকাবাহী এই মহীয়সী ১৩ হিজরীতে মহান প্রভুর রহমতের ছায়ায় আশ্রয় নেন। চির নিদ্রায় শায়িত হন জান্নাতুল বাকীতে। আল্লাহ তাআলা উম্মে উমারা রা.-এর প্রতি যেন খুশি হয়ে যান এবং তাকে খুশি করে দেন। কারণ তিনি ছিলেন মুমিন নারীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। অবিচল ও অটল জিহাদকারিণীদের মাঝে তিনি ছিলেন অনন্য অনুপম। তাকে আমরা ভুলব না। তার সম্পর্কে আমরা এই আয়াতগুলো তিলাওয়াত করব:
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّتٍ وَ نَهَرٍ فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُّقْتَدِرٍ
নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহাঅধিপতির নিকটে।৪৪৩

**টিকাঃ**
* আলাকা মানে যুক্ত ও ঝুলন্ত বস্তু। পূর্ববর্তী তাফসীরকারকদের অনেকে এর অর্থ করেছেন রক্তপিন্ড। তবে আধুনিক জীববিজ্ঞানীদের মতে, পুরুষের শুক্র ও নারীর ডিম্বানু মিলিত হয়ে মাতৃগর্ভে যে ভ্রূণের সৃষ্টি হয় তা পরে জরায়ু গাত্রে সংযুক্ত হয়ে পড়ে। এ জন্য 'আলাকা শব্দের অনুবাদ এখন করা হয়, এমন কিছু যা যুক্ত হয়ে থাকে। (অনুবাদক)।
৪২৬. সূরা হজ, ২২:৫।
৪২৭. সিয়ারু আ'লামিন নুবালা, ২/২৭৮।
৪২৮. আল ইসাবাহ, ৪/৪৫৭; সিফাতুস সাফওয়া, ২/৬৩; তাবাকাতে ইবনে সাআদ, ৮/৪১২।
৪২৯. তাবাকাতে ইবনে সাআদ, ৮/৪১২; সিয়ারু আলামিন নুবালা, ২/২৭৯।
৪৩০. আনসাবুল আশরাফ, ১/৩২৫।
৪৩১. তাবাকাতে ইবেন সাআদ, ৮/৪১৩।
৪৩২. সিয়ারু আলামিন নুবালা, ২/২৮০।
৪০৩. সীরাতে ইবনে হিশাম, ২/৮১-৮২।
৪০৪. তাবাকাতে ইবনে সাআদ, ৮/৪১৪-৪১৫।
৪৩৫. মুসনাদ, আহমাদ, ৬/৪৩৯; সুনান, আত-তিরমিযী, ৭৮৫; সুনান, ইবনে মাজাহ, ১৭৪৮।
৪৩৬. সূরা ফাতহ, ৪৮:১৮।
৪৩৭. সহীহ, মুসলিম; মুসনাদ, আহমাদ; সুনান, আবু দাউদ; সুনান, আত-তিরমিযী।
৪৩৮. সীরাতে ইবনে হিশাম, ২/২৮৯।
৪৩৯. সহীহ, মুসলিম, ২/১০০।
880. ইসতিআব, ১/৩২৭; ইসতিবসার, ৮১-৮২; হিলইয়া, ২/৬৪।
881. সিয়ারু আলামিন নুবালা, ২/২৮১।
৪৪২. সীরাতে ইবনে হিশাম, ১/৪৬৬।
৪৪৩. সূরা কামার, ৫৪:৫৪-৫৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00