📘 মহানবির শেষ ভাষণ > 📄 শেষ ভাষণ

📄 শেষ ভাষণ


নবী করিম (সঃ) দুনিয়া থেকে বিদায় নেয়ার দু'মাস পূর্বে 'সুরাহ,
নসর' নাযিল হয়।
اذا جاء نصر الله والفته - و رأيت الناس يدخلون في دين الله
افواجا - فسبح بحمد ربك واستغفره - انه كان توابا *
"আল্লাহর সাহায্য ও বিজয় পৌঁছল এবং তুমি দেখলে দলে দলে
লোক আল্লাহর দ্বীনে দাখিল হলো। অতএব আল্লাহর তসবীহ, ও
তহমীদ কর এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি
তওবা কবুলকারী।'
নবী করিমের (সঃ) আখেরী রমজান মোবারক ছিল হিজরী দশম
সনে। সেবার তিনি বিশ দিন এতেকাফ করলেন। ইতিপূর্বে প্রতি
বছর মাত্র দশ দিনের এতেকাফ করতেন। প্রিয় কন্যা ফাতেমা বতুল
(রাঃ)-কে তার কারণ বললেন: আমার সময় নিকটবর্তী মনে হচ্ছে।
১২ই সফর নবী করিম (সঃ) ওহোদ উপতাকায় গেলেন। শহীদদের
কবরস্থানে সালাত আদায় করলেন। ফেরার পথে মিম্বরে আরোহণ করে
খেতাব করলেন:
হে জনতা, আমি তোমাদের পূর্বে গমনকারী এবং সাক্ষ্য প্রদান-
কারী। আল্লাহর শপথ আমি এখান থেকে হাউস দেখতে পাচ্ছি।
আমাকে রাজ্যসমূহের খাজাঞ্চী খানার চাবী দিয়ে দেয়া হয়েছে।
আমার অবর্তমানে তোমরা মুশরিক হয়ে যাবে এ ভয় করি না। কিন্তু
আশংকা করছি তোমরা একে অপরের বির-দ্ধে প্রতিদ্বন্দ্বিতা শুর
করবে।
অতঃপর তিনি জান্নাতুল বাকীতে গভীর রাত্রিতে গমন করলেন,
দোয়া করলেন এবং বললেন, نا بكم لا حقون। নিশ্চয়ই আমরা তোমাদের
সাথে মিলিত হবো।
অতঃপর একদিন মুসলমানদের একত্রিত করার হুকুম দিলেন।
তিনি বললেন:
মারহাবা মুসলমান! আল্লাহ, আমাদের রহমতের মধ্যে রাখুন!
তোমাদের নিরৎসাহিত্য দূর করুন। তোমাদের রিযিক দান করন।
তোমাদের মদদ কর-ন। তোমাদের উন্নত করন। তোমাদেরকে নিরা-
পদ রাখুন। আমি তোমাদেরকে আল্লাহ-ভীতির অসিয়ত করছি।
আল্লাহর হাতে তোমাদের সোপর্দ করছি এবং তাঁরই ভয় তোমাদেরকে
দেখাচ্ছি। কেননা আমি সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। সাবধান,
আল্লাহর বান্দা ও তাঁর জনপদের মধ্যে তোমর। কোনরূপ অহংকার ও
শ্রেষ্ঠত্ব প্রদর্শন করো না। আল্লাহ্তা'আলা আমাকে ও তোমাদেরকে
تلک دار الآخرة تجعلها للذين لا يرون علوا في : OTCR7
الأرض ولا فسادا والعاقبة للمتقين *
এটা আখেরাতের গৃহ, আমি তাদেরকে দান করি যারা পৃথিবীতে
শ্রেষ্ঠত্ব আকাংখা করে না এবং ফাসাদও সৃষ্টি করে না। আর উৎকৃষ্ট
পরিণাম মুত্তাকিনদের জন্য।
অতঃপর নবী (সঃ) তেলাওয়াত করলেন এ আয়াত:
اليس في جهنم مشوالى المتكبرين *
অহংকারীদের স্থান কি জাহান্নাম নয়?
পরিশেষে বললেন: সালাম তোমাদের সকলের উপর এবং তাদের
উপরও যারা ইসলামের মাধ্যমে আমার বয়েতে শামিল হবে।
বিদায়ের পাঁচদিন পূর্বে তিনি সাত কুয়োর সাত মশক পানি
মাথায় দেয়ালেন। কিঞ্চিত সুস্থ হলে মসজিদে উপস্থিত হয়ে বললেন:
তোমাদের পূর্বে এক কওম আমিয়া এবং নেক ব্যক্তিগণের কবর-
স্থানকে সিযদার স্থান বানিয়েছিল। তোমরা অনুরূপ করো না।
এ সব ইয়াহুদী এবং খৃষ্টানদের উপর আল্লাহর অভিশাপ যারা
আমিনুয়ার কবরকে সিযদার স্থান বানিয়েছে। আমার পর আমার
কবরকে যেন এরূপ পুজার স্থান বানানো না হয়।
অতঃপর তিনি সালাত আদায় করলেন এবং মিম্বরে আরোহণ করে
আল্লাহর প্রশংসা ও গুণগানের পর বললেন:
আমি তোমাদেরকে আনসারদের হক সম্পর্কে অসিয়ত করছি।
তারা আমার শরীরের ভূষণ এবং আমার পথের পাথেয়। তারা তাদের
কর্তব্য পূর্ণ করেছে। এখন তাদের অধিকার বাকী রয়েছে। তাদের
মধ্যে যারা ভাল কাজ করে তাদেরকে সম্মান কর এবং যারা ভুল করবে
তাদেরকে মাফ কর এবং বললেন: এক বান্দার সামনে দুনিয়া
এবং 'মা-ফিহা' (দুনিয়ার যাবতীয় বস্তু) পেশ করা হয়েছে কিন্তু তিনি
আখেরাতকে বেছে নিয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00