📘 মহান আল্লাহর নাম ও গুণাবলী 📄 মহান আল্লাহর রহমত (দয়াশীলতা)

📄 মহান আল্লাহর রহমত (দয়াশীলতা)


মহান আল্লাহ সৃষ্টির প্রতি করুণাময় ও দয়াশীল। এ গুণের কারণে তিনি সৃষ্টির প্রতি অনুগ্রহ করেন, প্রয়োজনীয় নিয়ামত দান করেন। তাঁর এই রহমত দুই প্রকার; আম ও খাস।

আম রহমত সারা সৃষ্টির জন্য। মহান আল্লাহ বলেন, আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। যারা আরশ ধারণ ক'রে আছে এবং যারা এর চারিপাশ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করে এবং বলে, 'হে আমাদের প্রতিপালক! তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী।'

আর খাস রহমত কেবল তাঁর খাস বান্দাগণের জন্য। তিনি বলেন, তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফিরিশতাগণও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে; যাতে তিনি অন্ধকার হতে তোমাদেরকে আলোকে আনয়ন করেন।

সলফগণ আল্লাহর দয়াশীলতায় বিশ্বাস করেন। কিন্তু খলফগণ বলে, 'না, না। দয়া তো হৃদয়ের এক শ্রেণীর দুর্বলতা এবং দয়াযোগ্য মানুষের প্রতি এক প্রকার ব্যথার অনুভূতি। আর তা তো আল্লাহর জন্য বৈধ নয়!' আসলে এরা মহান সৃষ্টিকর্তাকেও সৃষ্টির মত মনে করে। তাই তাদের কুরআন-হাদীসের স্পষ্ট উক্তির ঐ অপব্যাখ্যা। আর নিঃসন্দেহে তারা আহলে সুন্নাহ থেকে খারিজ।

📘 মহান আল্লাহর নাম ও গুণাবলী 📄 মহান আল্লাহর ক্ষমাশীলতা

📄 মহান আল্লাহর ক্ষমাশীলতা


মাগফিরাত বা ক্ষমাশীলতা মহান আল্লাহর একটি গুণ। তিনি বান্দার পাপ গোপন করেন এবং তা মাফ ক'রে দেন। তিনি 'আল-গাফুরুল গাফফার'। মহান আল্লাহ বলেন, যারা ছোট-খাট অপরাধ ছাড়া গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে বিরত থাকে। নিশ্চয় তোমার প্রতিপালক অপরিসীম ক্ষমাশীল। তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত। অতএব তোমরা আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক জানেন আল্লাহভীরু কে।

📘 মহান আল্লাহর নাম ও গুণাবলী 📄 মহান আল্লাহর ভালবাসা

📄 মহান আল্লাহর ভালবাসা


ভালবাসা তাঁর একটি কর্মগত গুণ। তিনি তাঁর প্রিয় বান্দাগণকে ভালবাসেন। তিনি বলেন, বল, ' তোমরা যদি আল্লাহকে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর। ফলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। বস্তুতঃ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।'

হে বিশ্বাসিগণ! তোমাদের মধ্যে কেউ ধর্ম হতে ফিরে গেলে আল্লাহ এমন এক সম্প্রদায় আনয়ন করবেন, যাদেরকে তিনি ভালবাসবেন ও যারা তাঁকে ভালবাসবে। তাঁর রয়েছে খাঁটি ভালবাসা। তিনি বলেন, তিনিই ক্ষমাশীল, প্রেমময়।

বলাই বাহুল্য, তাঁর ভালবাসার অর্থ পুরস্কার, অনুগ্রহ অথবা সওয়াব করা বৈধ নয়। যেমন অনেকে বলে থাকে, 'না না, ভালবাসা তো হৃদয়ের জিনিস। আল্লাহর কি হৃদয় আছে নাকি? আল্লাহ কি মানুষের মত নাকি?' আসলে ওদের মুশকিলটাই হল এখানে; ওরা মানুষের মত কোন গুণের কথা শুনলে আল্লাহকেও মানুষের মত খেয়াল ক'রে প্রত্যেক গুণকে অস্বীকার করে। আর নিঃসন্দেহে তারা আহলে সুন্নাহ থেকে খারিজ।

(হে নবী!) তুমি বল, 'তোমরা যদি আল্লাহকে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর। ফলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। বস্তুতঃ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।'

📘 মহান আল্লাহর নাম ও গুণাবলী 📄 মহান আল্লাহর সন্তুষ্টি

📄 মহান আল্লাহর সন্তুষ্টি


প্রিয় বান্দার প্রতি সন্তুষ্ট হওয়া তাঁর একটি কর্মগত গুণ। যার ফলে মহান আল্লাহ প্রিয় বান্দাকে ভালবাসেন, তার প্রতি খুশি হন এবং তাকে পুরস্কৃত করেন। তিনি বলেন, যেসব মুহাজির ও আনসার (ঈমান আনয়নে) অগ্রবর্তী এবং প্রথম, আর যেসব লোক সরল অন্তরে তাদের অনুগামী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁতে সন্তুষ্ট। তিনি তাদের জন্য এমন উদ্যানসমূহ প্রস্তুত ক'রে রেখেছেন, যার তলদেশে নদীমালা প্রবাহিত; যার মধ্যে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে, এ হল বিরাট সফলতা।

ফন্ট সাইজ
15px
17px