📘 মহান আল্লাহর নাম ও গুণাবলী 📄 মহান আল্লাহ নামাযীর সামনে

📄 মহান আল্লাহ নামাযীর সামনে


নামাযী যখন নামায পড়ে, মহান আল্লাহ তখন তার সামনে থাকেন। মহানবী ﷺ বলেন, "তোমাদের মধ্যে কেউ যখন নামাযে দাঁড়ায়, তখন সে তার প্রতিপালকের সাথে নিরালায় আলাপ করে। তার প্রতিপালক থাকেন তার ও তার কিবলার মাঝে। সুতরাং তোমাদের কেউ যেন তার সামনের দিকে অবশ্যই থুথু না ফেলে।"

যিনি সকল সৃষ্টির উর্ধে আরশে আছেন, তিনি আবার নামাযীর সামনে কিভাবে হন? সে কথা তিনিই ভাল জানেন। তাঁর জন্য অসম্ভব কিছু নয়। সৃষ্টির জন্য তা অসম্ভব হতে পারে। সূর্য যখন উদয় হতে লাগে, তখন তা আমার-আপনার সামনে হয়। অথচ তা আছে আকাশে বহু দূরে। অনুরুপ মহান আল্লাহর জন্যও আকাশের উপরে থেকে বান্দার সামনে হওয়া যুক্তি-অগ্রাহ্য নয়।

📘 মহান আল্লাহর নাম ও গুণাবলী 📄 মহান আল্লাহর জ্ঞান

📄 মহান আল্লাহর জ্ঞান


জ্ঞান হল প্রত্যেক বস্তুর প্রকৃতত্ব জানার নাম। মহান আল্লাহ সর্বজ্ঞ। তাঁর জ্ঞান সারা সৃষ্টিতে পরিব্যাপ্ত। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এ হল তাঁর ব্যাপক জ্ঞানের দলীল।

তাঁর বিশেষ বিশেষ জ্ঞানবত্তা সম্পর্কে তিনি বলেন, তাঁরই নিকট অদৃশ্যের চাবি রয়েছে; তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। তিনি প্রত্যেকের স্থায়ী ও অস্থায়ী অবস্থানক্ষেত্র সম্বন্ধে জ্ঞান রাখেন; সবই সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। তোমরা যা কর, আল্লাহ তা সবিশেষ অবহিত।

বলাই বাহুল্য যে, তাঁর জ্ঞান সব জায়গায় আছে, সবকিছু তিনি জানেন, কোন কিছু তাঁর নিকট গুপ্ত নয়। নিশ্চয় তিনি মহাজ্ঞানী, মহান প্রতিপালক, মহান আল্লাহ।

📘 মহান আল্লাহর নাম ও গুণাবলী 📄 মহান আল্লাহর ক্ষমতা

📄 মহান আল্লাহর ক্ষমতা


ক্ষমতা হল বিনা বাধা ও অক্ষমতায় কাজ করার যোগ্যতা। মহান আল্লাহর ক্ষমতা সর্ববিষয় ও বস্তুর উপর। তিনি কোন কিছু করতে অক্ষম নন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। (সুরা বাক্বারাহ ২০ আয়াত)

📘 মহান আল্লাহর নাম ও গুণাবলী 📄 মহান আল্লাহর শক্তি

📄 মহান আল্লাহর শক্তি


শক্তি হল বিনা বাধা ও দুর্বলতায় কাজ করার যোগ্যতা। মহান আল্লাহর শক্তিও সর্ববিষয় ও বস্তুর উপর। তিনি কোন কিছু করতে দুর্বল নন। তিনি সর্ববিষয়ে সবল ও প্রবল। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ; তিনিই রুযী দাতা প্রবল, পরাক্রান্ত। তারা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করে না; আল্লাহ নিশ্চয়ই চরম ক্ষমতাবান, মহাপরাক্রমশালী।

কোন সৃষ্টির যত শক্তিই থাক, তাঁর শক্তির কাছে কিছুই নয়। পরাশক্তি তাঁর অসীম শক্তির কাছে পাহাড়ের কাছে ধূলিকণার মত। আগ্নেয়গিরি, ভূমিকম্প, ঝড়, বজ্রপাত, বন্যা প্রভৃতি তাঁর এক একটি মহাশক্তির নিদর্শন। আর কিয়ামতের দিন তো আছেই তাঁর শক্তির মহানিদর্শনরূপে।

ফন্ট সাইজ
15px
17px